
আজ খবর (বাংলা), আজকের রাশিফল — ১০/০৮/২০২৬ :

![]()

আজ খবর (বাংলা), আজকের রাশিফল — ১০/০৮/২০২৬ :

![]()

![]()

আজ খবর (বাংলা) [রাজনীতি], হালিশহর, উত্তর ২৪ পরগনা, ০৯/০৮/২০২৬: এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে ‘চোর চো’র স্লোগান শুনতে হল. তাঁর গাড়িতে ছোঁড়া হল কাদা এবং জুতো।
![]()

আজ খবর (বাংলা) [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৮/২০২৬ : পাক্কা দুবছর সময় চলে গিয়েছে, রাজ্যে রাজনৈতিক পরিবর্তন হয়ে গিয়েছে, গঙ্গা নদী দিয়ে বিস্তর জল বয়ে গিয়েছে, তা সত্ত্বেও অভয়ার দোষীরা এখনো ধরা পড়ে নি. মাঝখানে দু দু’টো বছর কেটে গিয়েছে। আজ রবিবার সেই অভিশপ্ত দিনের দুই বছর পার। আর জি কর হাসপাতালের ঐ ঘটনায় সত্যিই বিচারের বাণী নীরবে নিবৃতে কেঁদে চলেছে।
![]()


![]()

আজ খবর (বাংলা), শিলিগুড়ি, দার্জিলিং, ০৮/০৮/২০২৬ :বিজেপির দখলদারি মানছি না, মানব না!”—নাগরিক পরিষেবা নিয়ে সরব সিপিএম, ঘেরাও ৩ নম্বর বোরো অফিস।
শিলিগুড়ি শহরের বেহাল নাগরিক পরিষেবার অভিযোগ তুলে পথে নামল সিপিআইএম ।
জল নিকাশি ব্যবস্থা,নালা পরিষ্কার, জল জমার সমস্যা-সহ একাধিক নাগরিক পরিষেবার দাবিতে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ৩ নম্বর বোরো অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান দলীয় কর্মী-সমর্থকেরা।6
সিপিআইএমের অভিযোগ, একাধিক ওয়ার্ডে দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা ও পরিকাঠামোগত সমস্যা রয়েছে। বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলেও দাবি তাদের।
![]()

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা ,পশ্চিমবঙ্গ, ০৮/০৮/২০২৬ : অনেকদিন ধরে পালিয়ে বেড়ালেও আজ পুলিশের তলব অনুযায়ী ভবানী ভবনে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়।

![]()

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বাই, মহারাষ্ট্র, ০৮/০৮/২০২৬ : ফের একবার শুরু হতে চলেছে ‘কৌন বনেগা করোরপতি’ রিয়েলিটি শো। সোনি টিভির এই বৃহত্তম টিভি শো’র অপেক্ষায় মুখিয়ে আছেন কোটি কোটি মানুষ। কেননা এই শো হোস্ট করেন বিগ বি অমিতাভ বচ্চন।
আবার শুরু হতে চলেছে ‘কৌন বনেগা করোরপতি’ মেগা শো। এবার জোরদার ধামাকা দিয়ে শুরু হতে চলেছে সিজন ১৮ এর এই শো। ধামাকা হিসেবে এই শো’তে হট সিটে দেখতে পাওয়া যাবে তিন তিনজন তারকাকে। এই তিন তারকারা হলেন সানি দেওল, প্রীতি জিনটা এবং আমির খান। এই তিন তারকাকে হট সিটে বসিয়ে দুর্দান্ত সব প্রশ্নবাণে জর্জরিত করে তোলা হবে।
অভিনব আইডিয়া দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ‘কৌন বনেগা করোরপতি’ সিজন ১৮কে. সানি এই প্রথ মবার হটসিটে বসতে চলেছেন। আমির এবং প্রীতি থাকবেন সহযোগী হিসেবে। চার তারকার কর্মকান্ড দেখতেই মানুষ ভীড় করবেন টেলিভিশনের সামনে।
এমনিতেই এই শো যথেষ্ট জনপ্রিয়, তা বলার অপেক্ষা রাখে না। তবে এবার আবার একটা নতুন বিষয় যুক্ত হয়েছে। এই বিষয়টিকে বলা হছে ‘শোচনা পড়েগা’, অর্থাৎ ভাবতে হবে। অবশ্যই ভাবতে তো যাবেই। নতুন এই থিম খেলাটিকে আরও আকর্ষণীয় করে তুলবে এমনটাই ভাবা হয়েছে। সম্প্রতি একটি প্রমো প্রকাশিত হয়েছে জনপ্রিয় এই শোয়ের। উচ্ছাসিত অমিতাভ নিজেই।
![]()

আজ খবর (বাংলা), [রাজ্য] নানুর, বীরভূম,০৮/০৮/২০২৬ : সেচখালের মধ্যে থাকা একাধিক অস্থায়ী মাটির বাঁধ বুলডোজার দিয়ে সরিয়ে দিল সেচ দফতর।
শুক্রবার নানুরের চারকলগ্রাম অঞ্চলের খালা মৌজায় ময়ূরাক্ষী সাউথ ক্যানাল ডিভিশনের সেচখালে দফতরের কর্মী ও পুলিশের উপস্থিতিতে বাঁধ সরানোর কাজ হয়। সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, স্থানীয় কৃষকদের আবেদনের ভিত্তিতেই বাঁধগুলি সরানো হচ্ছে। স্থানীয় কৃষকদের একাংশের অভিযোগ,বাঁধের কারণে দীর্ঘদিন ধরে সেচখালের জল মিলছিল না।
তবে অন্য একদল কৃষকের দাবি, ওই এলাকায় জল সরবরাহই হয় না এবং খালের বিস্তীর্ণ অংশ কচুরিপানায় মজে রয়েছে। তাই বাঁধ সরানোর পাশাপাশি সামগ্রিক সংস্কারের দাবি জানান তাঁরা।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সহ-সভাপতি বিনয় ঘোষ,নানুর ৩ মন্ডল সভাপতি রামকৃষ্ণ মন্ডল, বিজেপির চারকলগ্রাম অঞ্চলের আহ্বায়ক নিখিল দাস প্রমুখ।তাঁদের অভিযোগ, বাঁধ দিয়ে জল আটকে মাছচাষ করা হত কাজল শেখের মদতে। এমনকি সেই জল কৃষকদের কাছে বিক্রি করা হত বলেও অভিযোগ।
কাজল শেখ বলেন, “কে কি বলল, তাতে কিছু এসে যায় না।” তবে তিনি এও জানান সেচখালের সামগ্রিক সংস্কার হলে কৃষকরাই উপকৃত হবেন।
![]()

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র, ০৮/০৮/২০২৬ : ইরানের সাথে ওমানের এমন কিছু চুক্তি হতে চলেছে, যাতে করে ফের খুলে যেতে পারে হরমুজ প্রণালী। অন্তত এই ব্যাপারে যথেষ্ট আশাবাদী মার্কিন যুক্তরাষ্ট্র।
আমেরিকা মনে করছে ইরান ও ওমান দুই দেশই নিজেদের মধ্যে একটা সমঝোতার পথ ধরতে চাইছে এবংশীঘ্রই নিজেদের মধ্যে আলোচনায় বসতে চলেছে। এর ফলে অবিলম্বে খুলে যেতে পারে হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলি নিরাপদে যাতায়াত করতে পারবে। হরমুজ প্রণালী এই দুই দেশের জলসীমার মধ্যে রয়েছে তাই এই দুই দেশকেই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে বলে মনে করে আমেরিকা। হরমুজ প্রণালী দিয়ে প্রতি বছর ভারতের জাহাজগুলিও যাতায়াত করে।
মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে, “ইরান এবং ওমান নিজেদের মধ্যে বৈঠক করার তোড়জোড় শুরু করেছে এবং আমরা বিশ্বাস করি এই দুই দেশের মধ্যে দ্রুত একটা চুক্তি হবে। আমরা আশা করছি এই চুক্তির ফলে হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজগুলির জন্যে খুলে দেওয়া হবে। ঐ জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজগুলি নিরাপদে যেতে আসতে পারবে। একবার এই চুক্তি হয়ে এলেই আমেরিকা ইরানের বন্দরগুলি থেকে সব রকম আবারোধ তুলে নেবে।”
আমেরিকা আরও বলেছে, “ইরান যেন তাদের কথা রাখে, এবং ইরান যদি কথা রাখে তবেই আমেরিকা অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করতে পারে। সবটাই নির্ভর করছে ইরান কি করে তার ওপর। ”
Advt. Urban Scottish boxer pants @ Rs. 437/- [Click on the image]
![]()