শ্রাবন মাসের তৃতীয় সোমবার ভোরে পুজো দেওয়ার জন্যে মন্দির ছিল ভীরে ঠাসা। ঘটনাটি ঘটে রাত্রি আড়াইটা নাগাদ।

![]()
শ্রাবন মাসের তৃতীয় সোমবার ভোরে পুজো দেওয়ার জন্যে মন্দির ছিল ভীরে ঠাসা। ঘটনাটি ঘটে রাত্রি আড়াইটা নাগাদ।

![]()
২১- এর শহীদ দিবসের মঞ্চেও সেভাবে উপস্থিতি ছিল না অনুব্রত মন্ডলের।

![]()
উত্তর বঙ্গের চা বাগান এলাকা থেকে প্রায়ই পাচার হয়ে যান আদিবাসী মহিলারা, তাঁদের আর কোনো খোঁজ মেলে না।

আজ খবর (বাংলা), [রাজ্যে] শিলিগুড়ি, দার্জিলিং, 27/07/2025 : ফের নারী পাচার চক্রের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল। উদ্ধার ৩৪ জন মহিলা। একটি বাস থেকে উদ্ধার করা হয়েছে এই মহিলাদের।
যেটা জানা যাচ্ছে, শিলিগুড়ির প্রধান নগর থানার পুলিশ পাচার হতে যাওয়া ৩৪ জন মহিলাকে উদ্ধার করেছে। এই মহিলাদেরকে কাজের টোপ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এদেরকে তামিলনাড়ুতে পাচার করার চক্রান্ত হয়েছিল। কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাস শুদ্ধ সকলকেই আটক করে প্রধান নগর থানায় নিয়ে আসে।
এই ঘটনায় দুই মহিলা সহ মত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে পাচার হতে যাওয়া ঐ মহিলার প্রত্যেকেই আলিপুর দুয়ারের চা বাগান এলাকার বাসিন্দা। এদেরকে মোটা বেতনের চাকরির লোভ দেখানো হয়েছিল। এদেরকে তামিলনাড়ুতে পাচার করে দেওয়ার ছক ছিল।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই নিউ জলপাইগুড়ি স্টেশনে রেল পুলিশ মোট ৫৬ জন মহিলাকে পাচার হতে যাওয়ার থেকে বাঁচিয়েছিল। উত্তরবঙ্গের চা বাগান অঞ্চলগুলোতে নারী পাচারের বেশ কয়েকটি প্রয়াস শেষ পর্যন্ত আটকে দেওয়া গেল।
![]()
বিজেপির বক্তব্য এবার আর ভুল বুঝিয়ে ভোট বৈতরণী পর করতে পারবে না তৃণমূল কংগ্রেস।

![]()
যেভাবে তাপমাত্রা বাড়তে শুরু করেছিল, তাতে এই নিম্নচাপে বৃষ্টি শাপে বর হয়েছে বলে ধরে নেওয়া যেতেই পারে।

![]()
বাজারের দরজা খুলে অর্থনীতি আর কূটনীতি দুই সামলে নেওয়া যাবে বলে মনে করছে ভারত

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ২৫/০৭/২০২৫ : ইলেক্ট্রনিক্স পণ্যের উৎপাদনের জন্যে চীনের সামনে ভারত দরজা খুলে দিয়েছে। ভারতে চীনের ইলেক্ট্রনিক্স বাজার উন্মুক্ত করার সবুজ সংকেতও দেওয়া হয়েছে।
চীন গোটা বিশ্বে তাদের ইলেক্ট্রনিক্স পণ্যের বাজার সফলভাবে বিস্তার করেছে। গোটা বিশ্বের ৬০% বাজার তারা ধরে রেখেছে। ভারত চীনের এই সাফল্যকে বা ইলেক্ট্রনিক্স পণ্যের বাজারজাতকে অস্বীকার করতে পারে না। তাছাড়া চীনের সাথে যৌথভাবে ইলেক্ট্রনিক্স পণ্য নিম্নে সহযোগিতা করে ভারত নিজেরই উন্নতি সাধন করবে বলে মনে করা হচ্ছে। এই সব কারণেই ইলেক্ট্রনিক্স পণ্যের উৎপাদনের ক্ষেত্রে ভারত চীনের সামনে বাণিজ্যিক দরজা খুলেই রাখলো।
চীনের সাথে ভারতের কূটনৈতিকসম্পর্ক আগের চেয়ে অনেকটাই ভাল হয়েছে। কিছুদিন আগেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চীন সফরে গিয়েছিলেন এবং সেই সময় আলোচনার মাধ্যমে বেশ কিছু জট খুলে এসেছিলেন। যার ফলে দুই দেশের ট্র্যাভেল ভিসা দেওয়া শুরু হয়ে গিয়েছে। এরপর ইলেক্ট্রনিক্স উৎপাদনেও পারস্পরিক সহযোগিতার হাত থাকলে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।
![]()
SIR নিয়ে যতই বিতর্ক থাকে না কেন, সমাধান রয়েছে আলোচনাতেই,সংসদ মুলতুবি করে এর জট খুলবে বলে মনে হয় না।

আজ খবর (বাংলা), [রাজনীতি] নতুন দিল্লী, ভারত, ২৫/০৭/২০২৫ : আজ ফের সংসদ অচল করে দিল বিরোধী রাজনৈতিক দলগুলি। সংসদের নিম্ন কক্ষ ও রাজ্য সভা উভয় কক্ষই মুলতুবি হয়ে গেলো বিরোধীদের জোরালো স্লোগানে।
গত কয়েকদিন ধরেই ভোটার তালিকায় নিবিড় সংশোধনী নিয়ে শাসক দলের সাথে বিস্তারিত আলোচনা চেয়ে সংসদ রীতিমত অচল করে রেখেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। সংসদের মধ্যেই তুমুল হট্টগোল চলছে, যার ফলে চেষ্টা করেও সংসদ চালানো যাচ্ছে না। আর এই কারণেই বার আর মুলতূবী করে দিতে হচ্ছে সংসদকে।
বিতর্কের একেবারে শুরুতেই শাসকদল বিস্তারিত আলোচনাতে রাজি না থাকলেও পরবর্তীকালে এই নিয়ে বিস্তারিত আলোচনায় অংশ নিতে চেয়েছে শাসক দল। . প্রথমে বিহার দিয়ে শুরু করে গোটা দেশেই ভোটার তালিকায় সংশোধনী করতে চায় নির্বাচন কমিশন। ২০০২ সালের পর থেকে দীর্ঘদিন ভোটার তালিকায় কোনোরকম সংশোধন করা হয় নি, তাই এবার গোটা দেশেই ভোটার তালিকায় সংশোধন চাইছে নির্বাচন কমিশন। এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনার প্রয়োজন ছিল পার্লামেন্টে, কিন্তু স্লোগান আর পাল্টা স্লোগানে মুখর হয়ে ওঠে সংসদ। মুলতুবি করে দিতে হয় উভয় কক্ষ।
আপাতত মুলতুবি হয়ে গেলেও লোয়ার হাউস ফের বসবে ২৮ তারিখে সকাল ১১টার সময়. রাজ্য সভাকেও মুলতুবি ঘোষণা করা হয়েছে। সেটিও আগামী সোমবার বসবে সকাল ১১টার সময় বলে জানানো হয়েছে।
![]()
ফের এই রাজ্যকে দুষ্কৃতীরা আশ্রয়ের স্বর্গরাজ্য মনে করছে !

আজ খবর (বাংলা), [রাজ্য], ডোমকল, মুর্শিদাবাদ, ২৫/০৭/২০২৫ : এই রাজ্যে এসে আশ্রয় নেওয়া জামতারা গ্যাংয়ের তিন দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করল মুর্শিদাবাদের ডোমকল থেকে।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মুর্শিদাবাদের ডোমকল এলাকায় অভিযান চালিয়েছিল। তারপর আজ একটি বাড়িতে আশ্রয় নেওয়া তিন দুষ্কৃতীকে ধরে ফেলেছে পুলিশ। এই তিন দুষ্কৃতী বিহারের জামতারা গ্যাঙ্গের সাথে যুক্ত। এই গ্যাং গোটা দেশেই প্রতারণার নানারকম কাজ করে মানুষকে ঠকিয়ে সর্বশ্রান্ত করে দেয়. বিহারের জামতারা থেকে এই গ্যাং গোটা বিষয়গুলিকে অপারেট করে বলে জানা গিয়েছে।
ডোমকল থেকে ধৃতেরা ঠিক কি ধরনের প্রতারণার কাজ করছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগগুলি ঠিককি সেগুলিও খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের থেকে পাওয়া গিয়েছে প্রচুর ভুয়া আইডি, প্যান কার্ড ও ভুয়া সিম কার্ড। সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। দুষ্কৃতীদের মোবাইল ফোনগুলিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের আজ বহরমপুর আদালতে তোলা হচ্ছে।
![]()
দক্ষিণবঙ্গের মত উত্তপ্ত উত্তরবঙ্গের জেলাগুলিও,গোটা রাজ্যেই বৃষ্টি নামার দরকার আছে। রাজ্যবাসী এই মুহূর্তে বৃষ্টির অপেক্ষায়

![]()
ভোটার কার্ড সংশোধন হলে সমস্যার বিষয়গুলি তুলে ধরছে বিরোধীরা, খন্ডন করছে শাসকদল, চারদিন ধরে সংসদ প্রায় অচল হয়ে থাকছে।

আজ খবর (বাংলা), [রাজনীতি], পাটনা, বিহার, ২৪/০৭/২০২৫ : নতুন করে ভোটার কার্ড সংশোধনীর বিরুদ্ধে বিহারে বিধানসভার বাইরে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠল বিহারের বিরোধী রাজনৈতিক দলগুলি।
চলতি বছরেই হয়তো অক্টবর বা নভেম্বর মাস নাগাদ বিহারে বিধানসভা ভোট হতে চলেছে। যদিও এ ব্যাপারে কোনো নির্ঘণ্ট এখনও পর্যন্ত প্রকাশ করে নি নির্বাচন কমিশন। বিহারে এবারেও নিজেদের শাসন ব্যবস্থা ধরে রাখতে চাইছে এনডিএ জোট, যে জোটের মধ্যে রয়েছে, জেডি(ইউ), বিজেপি, এলজেপি, আবার অন্যদিকে বিরোধী দল হিসেবে রয়েছে ইন্ডিয়া ব্লক সমর্থিত আরজেডি, কংগ্রেস ও বাম দলগুলি।
বিহারে ভোটার কার্ড সংশোধনীর বিরুদ্ধে গত চার দিন ধরে দিল্লীর পার্লামেন্টের সামনে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে ইন্ডিয়া ব্লক সমর্থিত দলগুলি। পার্লামেন্টের মকর দ্বারের সামনে সাংসদরা প্রতিবাদ দেখাচ্ছেন। তাঁদের দাবী ভোটার কার্ড সংশোধনী প্রক্রিয়া বাতিলকরতে হবে। পশ্চিমবঙ্গেও এই নিয়ে প্রতিবাদে মুখর হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রী সাফ জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে সিএএ বা এনআরসি কোনোটাই করতে দেওয়া হবে না।
সংসদে বাদল অধিবেশনের শুরু থেকেই এই বিষয়টি নিয়ে লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই প্রতিবাদে মুখর হয়ে পুরোদস্তুর আলোচনা চেয়েছে কেন্দ্র সরকারের সাথে। এই কারনে বাদল অধিবেশনের শুরু থেকেই পুরোদস্তুর আলোচনা চেয়ে এডজর্ন মোশান দাবী করে এসেছে। কেন্দ্র সরকার অবশ্য বিরোধীদের এইসব দাবীতে কর্ণপাত করতে ইচ্ছুক নয়, তবে তারা সংসদে গোটা বিষয়টি নিয়ে বিরোধীদের সাথে আলোচনা করতে প্রস্তুত।
![]()