আজ খবর (বাংলা), [রাজ্য] কেশপুর, পূর্ব মেদিনীপুর,১১/০৮/২০২৬ : প্রতিকূল আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারটিকে কোলাঘাটে অবতরণ করানো হয়। তিনি দমদম থেকে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে যাচ্ছিলেন; আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় পাইলট কোলাঘাটের একটি খোলা মাঠে হেলিকপ্টার নামানোর সিদ্ধান্ত নেন।
প্রতিবেদন অনুসারে, আজ শুভেন্দু অধিকারী স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানানোর একটি অনুষ্ঠানে যোগ দিতে কেশপুর যাচ্ছিলেন। বাকি পথ যাওয়ার জন্য তিনি সড়ক পথ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। জরুরি অবতরণের আগে, বিষয়টি সম্পর্কে অবগত সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে যে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারটিতে একটি যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, যা কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে ওঠার আগেই দ্রুত সমাধান করা হয়।
ভারতের আবহাওয়া বিভাগ অনুসারে, বুধবার থেকে ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি-র দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিন ধরে পূর্বাঞ্চলীয় এই রাজ্যটিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
আজ খবর (বাংলা) [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১১/০৮/২০২৬ : মহানগরের বুক থেকে মুছে গেল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম সংবলিত রাস্তা। পার্ক সার্কাস সংলগ্ন ঐতিহাসিক ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউ’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘গোপাল মুখার্জি রোড’।
১৯৪৬ সালের ‘গ্রেট ক্যালকাটা কিলিংস’-এর সময় হিন্দু সম্প্রদায়ের রক্ষাকর্তা হিসেবে পরিচিত গোপাল চন্দ্র মুখোপাধ্যায় ওরফে ‘গোপাল পাঁঠা’-র নামানুসারে এই নতুন নামকরণ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। গোপাল চন্দ্র মুখার্জি, যিনি “গোপাল পাঠা” নামে পরিচিত ছিলেন, কলকাতার একজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও মাংস ব্যবসায়ী ছিলেন। “পাঠা” নামটি তাঁর পরিবারের ছাগল-মাংসের ব্যবসার সঙ্গে যুক্ত বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ আছে।
১৯৪৬-এর দাঙ্গার সময় তিনি সশস্ত্র স্থানীয় যুবকদের সংগঠিত করেছিলেন এবং হিন্দু অধ্যুষিত এলাকাগুলিকে রক্ষা করার চেষ্টা করেছিলেন বলে বিভিন্ন বিবরণে উঠে আসে। তবে তাঁর ভূমিকা একমাত্রিক ছিল না। কিছু ঐতিহাসিক ও সমালোচকের মতে, তিনি শুধু রক্ষাকর্তা ছিলেন না—পাল্টা হিংসা সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। তাই ইতিহাসে গোপাল পাঁঠাকে কেউ “রক্ষাকর্তা”, আবার কেউ “প্রতিশোধমূলক হিংসার নেতা” হিসেবে দেখেন। বিজেপি নেতারা এই পদক্ষেপকে ১৯৪৬ সালের প্রত্যক্ষ কর্ম দিবসে হিন্দুদের রক্ষাকারী এক ‘ত্রাতা’-কে সম্মান জানানোর একটি ঐতিহাসিক সংশোধন হিসেবে স্বাগত জানিয়েছেন।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নেতা ও সমালোচকরা এই ঐতিহাসিক গুরুত্বারোপ নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি, আগের নামটি অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী নাকি হাসান সোহরাওয়ার্দীকে নির্দেশ করে, তা নিয়েও পৃথক বিতর্ক শুরু হয়েছে। হিন্দু সংহতির মতো সংগঠনগুলি গোপাল পাঁঠাকে সম্মান জানাতে এবং তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১৬ই আগস্ট কলকাতায় বড় সমাবেশ ও স্মরণীয় পদযাত্রার ডাক দিয়েছে।
আজ খবর (বাংলা) [খেলা], মুম্বই , মহারাষ্ট্র, ১১/০৮/২০২৬ : চোট থাকা সত্ত্বেও ক্রিকেটারদের মাঠে নামার প্রবণতা নিয়ে আইপিএল কে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে বিসিসিআইএর ক্রিকেট অপপারেশন এন্ড এডুকেশন ।
সিওই-র মতে ফ্র্যাঞ্চাইজি ও আর্থিক চাপের কারণে খেলোয়াড়রা দ্রুত মাঠে ফিরে আসছেন পরে রিহ্যাবিলিটেশনের জন্য বেঙ্গালুরুতে ভর্তি হয়েছেন। আইপিএলের মতো দীর্ঘ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে চোট নিয়েই খেলতে নামলে তা ক্রিকেটারদের শারীরিক অবস্থার উপর আরও চাপ তৈরি করতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের প্রয়োজনের কথা মাথায় রেখে ক্রিকেটাররা অনেক সময় সম্পূর্ণ সুস্থ না হয়েও মাঠে নামছেন—এমন প্রবণতা নিয়ে উদ্বেগ রয়েছে বলে সূত্রের দাবি।
এই প্রেক্ষাপটে, সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটে চোট-আঘাতের হার বাড়ায় সিওই-কে নিয়ে সমালোচনাও তৈরি হয়েছে; তবে সিওই প্রধান ভিভিএস লক্ষ্মণ বলেছেন, সিওই কেবল রিহ্যাব সেন্টার নয়। সুত্রের ইঙ্গিত, বোর্ড ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে মেডিক্যাল প্রোটোকল, ফিটনেস ক্লিয়ারেন্স ও চোটের তথ্য-আদান-প্রদান নিয়ে আরও কড়া নির্দেশিকা বিবেচনা করতে পারে।
মেষ রাশি : আজ ব্যবসায়ে অগ্রগতির যোগ রয়েছে, লাভের অঙ্ক অনেকটাই বাড়বে। পেশার ক্ষেত্রেও বেশ কিছু সুযোগ আপনি পেয়ে যাবেন। কর্মক্ষেত্রে পদন্নোতি ও আর্থিক লাভবান হওয়ার যোগ রয়েছে। আজ শরীর কিছুটা খারাপ যাবে। সর্দি কাশি বা জ্বর হতে পারে। আইনি বিতর্ক থেকে দূরে থাকুন।
বৃষ রাশি : ব্যবসার ক্ষেত্রে নতুন কৌশল আজ কোনো কাজে লাগবে না। তবু আর্থিক উপার্জন মন্দ হবে না। ঠাণ্ডা লেগে যেতে পারে, তাই সতর্ক থাকবেন। পরিবারের বয়স্ক কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন, চিকিৎসা জনিত কারনে খরচ বাড়তে পারে। আজ যদি বুঝে বিনিয়োগ করেন সুদূরপ্রসারী ফল পাবেন।
মিথুন রাশি : পুরোনো কাজ শেষ করতেই আজ দিনের অনেকটা সময় চলে যাবে। ব্যবসায়ে ধনাগম, কিন্তু কাউকেই আজ ঋণ দেবেন না। বিনিয়োগেও না করাই ভালো। সরকারি চাকরির প্রস্তাব আসতে পারে। আজ কথা বলার সময় সতর্ক থাকতে হবে। আপনার বক্তব্য অন্যকে আঘাত দিতে পারে।
কর্কট রাশি : কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে, দূরে কোথাও যেতে হতে পারে। দেশের অন্যপ্রান্তে বা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য লাভ জনক হতে পারে। আজ উপার্জন বেশ ভালোই হবে, তবে খরচের ক্ষেত্রে আপনাকে বুঝে চলতে হবে। পরিবারকে আরও সময় দিতে হবে। সঞ্চয় বৃদ্ধি করুন।
সিংহ রাশি : বন্ধুদের সাথে পুরোনো কোনো বিবাদের আজ সমাধান হতে পারে। পেশার ক্ষেত্রে আজ একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। সামাজিক কাজে আজ ব্যস্ত থাকবেন এবং সেই কাজে আজ অর্থ ব্যয় করতে হতে পারে। নিকট আত্মীয়ের অসুস্থতার খবর বিচলিত করতে পারে।
কন্যা রাশি : কাউকে উপকার করেও যোগ্য প্রতিদান আপনি পাবেন না, এমনকি ন্যায্যপাওনা থেকেও আপনি বঞ্চিত হতে পারেন। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে, দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। আজ চোখের ব্যাথায় কাবু থাকতে হতে পারে। যৌথ ব্যবসা লাভজনক হবে। পড়ুয়াদের পড়াশুনায় অগ্রগতি।
তুলা রাশি : ব্যবসায়ে আয় বাড়বে, কিন্তু পেশার ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা রয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে আপনার বাস্তববাদী হওয়া উচিত। কোনো আত্মীয়কে ভরসা করে ঠকে যেতে পারেন। কর্মক্ষেত্রে কাজের চাপ এড়াতে বিকল্প পথ ধরা ঠিক হবে না। পারিবারিক কলহ বজায় থাকবে।
বৃশ্চিক রাশি : আজ দিন খুব ভালো, ব্যবসার ক্ষেত্রে ব্যাপক সাফল্য আসতে চলেছে, নিজেকে সংযত রাখুন। ব্যয় কমিয়ে সঞ্চয়ে মনোযোগী হয়ে উঠুন। বাড়িতে আজ আত্মীয় সমাগম হতে পারে। সামাজিক ক্ষেত্রে প্রভাব বাড়তে পারে। অনেক দিনের আটকে থাকা কাজ আজ সফলভাবে সম্পন্ন হতে পারে।
ধনু রাশি : ব্যবসা ও পেশার ক্ষেত্রে আজ কিছুটা সাফল্য আসবে। কিন্তু আপনার মন ভরবে না। অযথা দুশ্চিন্তা করে পরিস্থিতি জটিল করে তুলবেন না। পরিস্থিতির সব দিক বিবেচনা করে চলুন। আজ শরীর খারাপ হতে পারে, তবে বড় কিছু হবে না। পড়ুয়াদের পড়াশুনায় মন বসবে না। কর্মক্ষেত্রে চাপ থাকবে।
মকর রাশি : আজ কমিশন বা ফাটকা জাতীয় কিছু থেকে অর্থাগম হতে পারে। আইন আদালত থেকে আজ দূরে থাকাই ভালো, এক্ষেত্রে কোনো প্রভাবশালী ব্যক্তি বা বন্ধুর সাহায্যে পাবেন। দাম্পত্য কলহের জেরে পারিবারিক অশান্তি বৃদ্ধি পাবে। সতর্ক থাকবেন, আজ আঘাতপ্রাপ্তির যোগ আছে।
কুম্ভ রাশি : যৌথ ব্যবসায়ীরা আজ লাভের মুখ দেখতে পাবেন। কমিশন, ফাটকা, লটারি ইত্যাদি থেকে আয় বৃদ্ধি হতে পারে। বেশ কিছু নতুন সুযোগ বা প্রস্তাব আজ আপনার কাছে আসতে চলেছে। সেগুলিকে গ্রহণ করতে হবে। প্রতিবেশীর সাথে বিবাদ হতে পারে। আগুন ও বিদ্যুৎ থেকে সাবধান।
মীন রাশি : আজ নানারকম দুশ্চিন্তা আপনাকে অবসাদ এনে দেবে। পারিপার্শ্বিক ঘটনা ভালো করে না বুঝেই কোনো সিদ্ধান্ত নেবেন না। আজ না চাইলেও খরচ বৃদ্ধি পাবে, সঞ্চয় খরচ হয়ে যেতে পারে। নতুন কোন কৌশলে কার্যোদ্ধার হতে পারে। এক্ষেত্রে বিশেষ কোনো ব্যক্তির সহায়তা পেতে পারেন।
আজঁ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ঢাকা, বাংলাদেশ, ১০/০৮/২০২৬ : বাংলাদেশ চায় নয়াদিল্লী দ্রুত শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দিক। শুধু তাই নয়, মহম্মদ হাদীর হত্যাকারীরা ভারতে আছে দাবি করে, তাদেরকেও ফেরত চাইল ঢাকা।
কিছুদিন আগেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন যে, আগামী ডিসেম্বর মাসে আওয়ামী লীগের দায় দায়িত্ব মেনে নিয়ে তিনি বাংলাদেশে ফিরে যাবেন। বাংলাদেশের আদালতে শেখ হাসিনার মৃত্যুহদন্ডের সাজা হয়েছিল, তা সত্বেও তিনি দেশে ফিরতে চান। ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিলেন এবং সেই সময় থেকেই ভারতে আশ্রয় নিয়ে রয়েছেন। ইতিমধ্যে বেশ কয়েকবার বাংলাদেশ ভারতকে অনুরোধ জানিয়েছে যাতে শেখ হাসিনাকে তাদের হাতে প্রত্যার্পণ করা হয়।
বিগত দুই মাস ধরে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে কাজ করছেন। আজ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান। সেখানে শেখ হাসিনার বিষয়ে কথা উঠলে তারেক রহমান অনুরোধ করেন যাতে শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণ করা হয় তাঁদের হাতে। শুধু তাই নয়, তাঁর বক্তব্য ওসমান হাদিকে যারা আক্রমন করে হত্যা করেছিল, তারাও ভারতে আছে। তাদেরকেও যেন দ্রুত প্রত্যার্পণ করা হয় বাংলাদেশের হাতে।
আগামী মাসের ১২ ও ১৩ তারিখে ব্রিকস সম্মেলন রয়েছে নয়া দিল্লীতে, সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারেক রহমানের একটি বিশেষ বৈঠক হতে পারে। সেই বৈঠকে গঙ্গা ও তিস্তা চুক্তি ছাড়াও শেখ হাসিনা সহ অন্যান্যদের প্রত্যর্পণের কথা নিশ্চয়ই আলোচনা হবে।
ADVT. — Skull Ashtray@ Rs. 284/- [Click on the image]
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০৮/২০২৬ : তিলোত্তমা কলকাতার বায়ুদূষণ নিয়ে আবারও চিন্তার কথা শোনালো সাম্প্রতিক এক সমীক্ষা। ২০২৬ সালের প্রথম ৬ মাসে কলকাতার PM2.5 দূষণের গড় মাত্রা বেড়েছে বলে জানাচ্ছে সাম্প্রতিক সমীক্ষা। রাজ্যের অন্য কয়েকটি শহরে বায়ুর মান কিছুটা উন্নত হলেও , রাজধানী শহরের চিত্রটা একেবারেই উল্টো।
PM 2.5 হলো অত্যন্ত সুক্ষ কণা , যা শ্বাসের সঙ্গে ফুসফুসের গভীরে পৌঁছতে পারে এবং দীর্ঘমেয়াদে শ্বাসতন্ত্রে ও হার্টের সমস্যা বাড়িয়ে দিতে পারে। শহরে অনিয়ন্ত্রিত যানবাহনের ধোয়া , আবাসন ও রাস্তার নির্মাণকাজ এবং ধুলোবালি এই দূষণের মূল কারণ।
যদিও শহরের সামগ্রিক AQI এখনও মাঝামাঝি স্তরে আছে , নির্দিষ্ট এলাকা ও সময়ে দূষণের মাত্রা অনেক বেশি উঠে আসে।
বিশেষজ্ঞরা বলেছেন , শিশু , বয়স্ক ও শ্বাস কষ্ট ভোগীদের জন্য দূষণের উচ্চ পর্যায়ে বাইরে দীর্ঘ সময়ে থাকা এড়ানো সবচেয়ে ভালো। সঙ্গে মাস্ক পড়া ,ঘর ভিতরে হাওয়া প্রভাব সীমিত রাখা ও শারীরিক পরিশ্রম কমানোর পরামর্শ দিয়েছেন।
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০৮/২০২৬ : কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৮ম বেতন কমিশন ঘিরে বাড়ছে জল্পনা। বেতন ,পেনশন,মহার্ঘ ভাতা এবং ফিটমেন্ট ফ্যাক্টর – এই চারটি বিষয় এর প্রতি এখন লক্ষ্য। সম্ভাব্য বেতন বৃদ্ধি হতে পারে ২০% থেকে ৮০% । তবে এখনো অবধি বেতন বৃদ্ধির কোনো সর্বশেষ ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার।
৮ম বেতন কমিশনের কাছে বিভিন্ন কর্মী সংগঠন , ইউনিয়ন ও সংশ্লিষ্ট পক্ষের মতামত ও তথ্য সংগ্রহের পর্ব সমাপ্ত হয়েছে। কর্মী সংগঠন ,বিশ্লেষক ,এবং বৈষয়িকরা বেতন বৃদ্ধির সম্ভাব্য তিনটি হিসাব তুলে ধরেছেন। রক্ষনশীল হিসেবে মোট বেতন প্রায় ২০-৩০% বাড়া সম্ভাবনা। মাঝারি হিসেবে প্রায় ৩০-৫০% বাড়ার সম্ভাবনা এবং সর্ব্বোচ্চ আশাবাদী হিসেবে ৮০% বা তার বেশি বাড়ার সম্ভাবনা যদি ফিটমেন্ট ফ্যাক্টরি বেশি হলে।
তবে এগুলো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয় যতক্ষণ না কমিশন সুপারিশ দেবে। সম্ভবত ২০২৭ সালের মাঝামাঝি সময়ে এই সুপারিশ সরকারে প্রেরণ হবে বলে আশা আছে ।
ফিটমেন্ট ফ্যাক্টরের মাধ্যমে বর্তমান মূল বেতনকে নতুন কাঠামোয় মূল বেতনকে নতুন বেতন কাঠামোয় রূপান্তর করা হয় , তাই এই গুণক যত বেশি হবে নতুন মূল বেতনও তত বাড়বে। ৭ম বেতন কমিশনে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করা হলেও ৮ম কমিশনে এটি কত নির্ধারিত হবে , তার ওপরেইসরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির পরিমান নির্ভর করছে ।
DA কে মূল বেতনের সঙ্গে যুক্ত করার দাবি চলছে। যদি যুক্ত করা হয়,তবে HRA , পেনশন , pf , গ্র্যাচুইটি ও অন্যান্য বেতন – ভিত্তিক সুবিধায় তার প্রভাব পরবে এবং সরকারি কর্মচারীদের মোট আয় উল্লেখযোগ্য ভাবে বাড়তে পারে।
রিপোর্ট অনুযায়ী ৮ম বেতন কমিশন প্রস্তাবিত হলে ১ কোটিরও বেশি জনগোষ্ঠী লাভবান হবেন। এর মধ্যে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী ও ৬০ লক্ষ পেনশন ভোগী আছে বলে উল্লেখ আছে । তবে ২০২৭ এর মধ্যে এই প্রস্তাব বাস্তব সম্মত হবে বলে শোনা যাচ্ছে।
Advt. – School bag @ Rs. 799/- [Click on the image]
আজ খবর (বাংলা) [রাজ্য] মল্লার পুর, বীরভূম, ১০/০৮/২০২৬ : সরকারি আবাস যোজনা প্রকল্পের কাক্যে সার্ভেকরতে গিয়ে আক্রান্ত হলেন এক পঞ্চায়েত কর্মী। মল্লারপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রচন্দ্রপুর গ্রামে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, বাড়ির ছবি তোলার সময় পিছন থেকে লোহার রড দিয়ে ওই কর্মীর মাথায় আঘাত করা হয়।
আহত কর্মীর নাম মনঞ্জয় বাগদী। অভিযোগের তির গ্রামের বাসিন্দা ফারুক শেখের দিকে। জানা গিয়েছে, আবাস যোজনার বাড়ির সার্ভে করতে প্রচন্দ্রপুরে গিয়েছিলেন মনঞ্জয়। সেখানে এক উপভোক্তার বাড়ির ছবি ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছিল। সেই সময় আচমকা পিছন থেকে তাঁকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ।
আঘাতের জেরে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান মনঞ্জয়। বিষয়টি জানতে পেরে দ্রুত সেখানে পৌঁছন তাঁর সহকর্মী তথা মল্লারপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি দীননাথ বৈরাগ্য। আহত কর্মীকে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে আসার সময়ও তাঁদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আহত মনঞ্জয়কে মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনার পর মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত সেক্রেটারি দীননাথ বৈরাগ্য। অভিযোগে ফারুক শেখের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
ADVT. — Flower bouquet Rs.150/- [Click on the image]
আজ খবর (বাংলা), [রাজ্য], হালিশহর, উত্তর ২৪ পরগণা , ১০/০৮/২০২৬ : হালিশহর থানায় পুলিশের হেফাজতে মৃত্যু হওয়া বিরজু কেওটের বাড়ি গিয়ে পরিবারের সাথে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে তৃণমূল নেতা বিরজু কেওটের। গতকাল তাঁর বাড়িতে যেতে গিয়ে ‘চোর চোর’ স্লোগান শুনতে হয়েছিল তৃণমূল নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজ সকালে ঐ তৃণমূল কর্মীর বাড়িতে গেলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজে পুলিশ মন্ত্রী হয়েও তিনি প্রথমেই মেনে নিলেন যে পুলিশের হেফাজতেই মৃত্যু হয়েছে বিরজুর, এটা দিনের আলোর মত পরিস্কার। ভিন্ন রাজনৈতিক মতাবলম্বী হলেও গোটা বিষয়টা তিনি আন্তরিকতার সাথে দেখবেন বলে কথা দিয়েছেন বিরজুর পরিবারকে।
বিরজুর স্ত্রী কাঁচরাপাড়ায় ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকলেও পরিবারে একমাত্র বিরজুই উপার্জন করতেন। তাঁদের ছোট দুই সন্তান আছে। সেই সন্তানদের পড়াশুনার করানোর জন্যে মুখ্যমন্ত্রী বিরজুর পরিবারের হাতে দশ লক্ষ টাকার চেক তুলে দেন। স্থানীয় থানায় বিরজুর স্ত্রীর জন্যে এটেন্ডেন্টের চাকরি দেন। তাঁর সরকার পরিবারের পাশে থাকবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি কিভাবে পুলিশ হেফাজতে বিরজুর মৃত্যু হল, কি ধরনের অত্যাচার তার ওপর হয়েছিল, তা জানতে মেজিস্ট্রেট পর্যায়ের একটি তদন্ত শুরু করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্টও খতিয়ে দেখা হবে। এই ঘটনার জন্যে হালিশহর থানার আইসিকে ক্লোজ করা হয়েছে ব্যাটেলিয়ানে এবং তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ওপুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ADVT> – Women floral handkerchief set @ Rs. 377/- (10 pcs.) [Click on the image]
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০৮/২০২৬ : অভয়ার রহস্য মৃত্যুর তদন্ত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী. এই মুহূর্তে এই তদন্ত করছে সিবিআই, তাহলে প্রশ্ন উঠছে এরপরেও কিভাবে পুলিশ একই তদন্ত চালিয়ে যাবে ?
ঘটনা ঘটে যাওয়ার দুই বছর কেটে গেলেও সিবিআই এখনো তেমন কিছু একটা করে উঠতে পারে নি। অন্তত সেইরকম জোরালো কোনো তথ্য প্রমান উঠে আসে নি সিবিআই এর তদন্তে। তাহলে পুলিশ ফের নতুন করে তদন্তে নেমে কি কি তথ্য প্রমান আবিষ্কার করবে ? অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, “নতুন করে তদন্ত করবে পুলিশ। কেউ কেউ প্রশ্ন তুলেছেন নতুন তদন্ত কি তাহলে তাজনৈতিক কারণে ?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বলেছেন, “অভয়ার রহস্য মৃত্যুর তদন্ত করতে গিয়ে সিবিআই যা কাজ করেছে, তার বাইরেও একটা ক্ষেত্র আছে, যেখান থেকে এই তদন্ত ফের শুরু করা সম্ভব। পুলিশের এক্তিয়ার আছে সেখানে তদন্ত করার, আর সেই জায়গাটা হল শ্মশান।”
অভয়ার দেহ পানিহাটির বাড়ি থেকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছিল শ্মশানে। বার্নিং ঘাটে যে ফর্মে নিকট আত্মীয়াদের সাক্ষর লাগে, সেখানে অভয়ার বাড়ির লোকেদের সাক্ষর ছিল না। তাহলে পরিবারের লোকজনদের অনুপস্থিতিতেই দেহ দাহ করা হয়েছিল সেদিন। ফর্মে কে সাক্ষর করেছিল ? জানা যাচ্ছে, সেদিন ফর্মে সাক্ষর করেছিলেন নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়। কেন সেদিন দেহ আগে দাহ করার জন্যে চুল্লি বদল করা হয়েছিল ? সেটা খতিয়ে দেখবে পুলিশ। কারা তথ্যপ্রমাণ লোপাটে আর জি কর কলেজে ভাংচুর চালিয়েছিল ? কার নির্দেশে হয়েছিল সেটা দেখবে পুলিশ।
সেদিন অভয়ার এই তড়িঘড়ি শেষকৃত্যের জায়গা থেকেই তদন্ত অভিযান নতুন করে শুরু করতে চলেছে রাজ্যের পুলিশ। সেদিন যে পুলিশ আধিকারিকরা দ্রুততার সাথে অভয়ার দেহ শেষকৃত্য করতে সাহায্য করেছিলেন সেই তিন আধিকারিককে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে, তিন চিকিসক আধিকারিককে রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়েছে। এবার নতুন করে তদন্ত শুরু করে পুলিশ কি বাজিমাত করতে পারবে ? সেদিকেই নজর থাকবে আমাদের। নজর থাকবে গোটা দেশের।
ADVT. – Snickers pack @ Rs. 479/- [Click on the image]