Aaj Khabor

লক্ষীর ভান্ডার পাওয়া গ্রামের দুর্গারাই করছেন দুর্গাপূজা 

এইভাবে সকলের অনুদানে পাওয়া  মিলিয়েই হবে দুর্গাপূজা, এর আনন্দই আলাদা। 

আজ খবর (বাংলা), [রাজ্য], তমলুক, পূর্ব মেদিনীপুর, ১১/০৯/২০২৫ : লক্ষ্মীর ভান্ডারের অনুদানে দুর্গাপূজা!!  লক্ষ্মীর ভান্ডার জুগিয়েছে সাহস!   গ্রামের একমাত্র  দুর্গাপুজোর আয়োজক গ্রামেরই লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলারা।  

গ্রামে আগে দুর্গাপুজো হত না। গ্রামের মহিলাদের পুজো দেখতে বা পুজো দিতে যেতে হত প্রায় ৪ কিলোমিটার দূর পাশের গ্রামে।তাই গ্রামের মহিলারা  দুর্গা পুজোর আয়োজনে উদ্যোগী হয়।  আর তাদের এই পুজোর আয়োজনে সাহস যোগায় রাজ্য সরকারের দেওয়া মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান। সেই অনুদান থেকেই গ্রামের মহিলারা চাঁদা দিয়ে শুরু করেন দুর্গাপুজো। ২০২৩ সালে প্রথম গ্রামের মহিলারা নিজেদের লক্ষ্মীর ভান্ডারে প্রাপ্ত অর্থ থেকে শুরু করেন দুর্গাপুজো। চলতি বছর সেই পুজো তৃতীয় বছরে পড়ল।

পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের তমলুক থানার অন্তর্গত ধুরপা গ্রাম। গ্রামে বাস প্রায় শতাধিক পরিবারের।এই গ্রামে হত না দুর্গাপুজো। চারিদিকে যখন পুজো পুজো গন্ধ, তখন এই গ্রামে পরিবেশ গুরুগম্ভীর। কোথাও যেন বিষাদের ছোঁয়া! কারণ গ্রামে বাঙালির বড় উৎসব দুর্গাপুজোর আয়োজন হত না কোনদিনই। পুজোয় মন খারাপের মেঘ দূর করতে গ্রামের মহিলারা সর্বপ্রথম এগিয়ে আসেন। শুরু করেন গ্রামে দুর্গাপুজো। আর তাদের এই দুর্গাপুজোর আয়োজনে সাহস যোগায় রাজ্য সরকারের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার।প্রথমে ৫০০ টাকা পেতেন অনুদান হিসেবে,সেই টাকাই চাঁদা হিসেবে দিতেন। পরে ভাতা বেড়ে দাঁড়ায় ১০০০ টাকায়।পুজোর বহর আরো বাড়ে।

চলতি বছর ধুরপা গ্রামের মাতৃশক্তি পুজো কমিটির দুর্গাপুজো তৃতীয় বছরে পড়ল। এ বিষয়ে পুজো কমিটির সম্পাদিকা শম্পা জানা বলেন, ” গ্রামে এ দুর্গাপুজো হত না। পুজোর আনন্দে মেতে ওঠা হত না সেভাবে। সে ভাবনা থেকেই গ্রামে দুর্গাপুজোর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গ্রামের মেয়েরা সেভাবে স্বাবলম্বী না হওয়ায় দুর্গাপুজো কিভাবে আয়োজন করা হবে সে নিয়ে চিন্তায় পড়তে হয়। আর সব চিন্তার অবসান ঘটেয়েছে লক্ষী ভান্ডার। গ্রামের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের এক মাসের টাকা পুজোর জন্য দেওয়া হয়।”

তমলুকের এই ধুরপা গ্রামে মাতৃ শক্তি পুজো কমিটিতে মোট ৮০ থেকে ৯০ জন মহিলা রয়েছেন। মহিলারা তাদের লক্ষীর ভান্ডারে প্রাপ্ত টাকা থেকে এক মাসের টাকা দুর্গাপুজোর আয়োজনে তুলে দেন। এর পাশাপাশি মহিলারা পাড়ায় পুজোর জন্য চাঁদা আদায় করেন। মহিলারা জানান তাদের এই পুজো আয়োজনে সব থেকে বড় সাহস জোগিয়েছে রাজ্য সরকারের  লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প।  চলতি বছর লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বেড়েছে। ফলে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আয়োজন হওয়া এই পুজোর জৌলুসও শেষ বছরের তুলনায় এ বছর বাড়বে বলে জানান মহিলারা।


Loading

প্রত্যাশা মত আরব আমিরশাহীকে সহজেই হারালো ভারত 

বিরাট কোহলি নেই বলে গতকালের ম্যাচে টিকিট বিক্রি হয়েছে বেশ মন্থর গতিতে 

আজ খবর (বাংলা), [খেলা], দুবাই, আরব আমিরশাহী, ১১/০৯/২০২৫ : এশিয়া কাপের দ্বিতীয় খেলায় আরব আমির শাহিকে রীতিমত হেলায়  হারালো ভারত। গতকাল খেলা শুরু হতে না হতেই যেন শেষ হয়ে গেল. অবশ্য এটাই হওয়ার ছিল বলে মন্ত্যব্য করেছেন অনেকেই। 

দুবাই স্টেডিয়ামে গতকাল টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছিল আরব আমিরশাহির ক্রিকেট দল।  প্রথমে ব্যাট করতে নামে আরব আমিরশাহির দল। কিন্তু ভারতীয়  আক্রমণের সামনে রীতিমত তাসের ঘরের মত অবস্থা দাঁড়ায় তাঁদের। একের পর এক উইকেট পড়তে থাকে। বল হাতে বুমরা-কুলদীপদের সামনে মুখ থুবড়ে পরে আরব আমিরশাহির ব্যাটিং লাইন আপ। ওই ম্যাচে কুলদীপ চারটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। 

আরব আমিরশাহির ব্যাটারদের মধ্যে আলিশান সরাফু ১৭ বলে ২২ রান তুলেছিলেন, মহম্মদ ওয়াসিম ২২ বলে ১৯ রান তুলেছিলেন। আরবের ব্যাটিং বলতে এটুকুই।  মাত্র ১৩.১ ওভারে ৫৭ রান তুলে অল  আউট হয়ে যায় মরুভূমির এই দেশ।  ব্যাট করতে নেমে ভারত ৪.১ ওভারেই ৬০ রান তুলে নেয়। অভিষেক শর্মা ১৬ বলে ৩০ রান, শুভমন গিল ৯ বলে ২০ রান এবং সূর্যকুমার যাদব ২ বলে ৭ রান তোলেন।  এদিন ৯৩ বল  বাকি থাকতেই জয় পেয়ে যায় ভারত। মোট ৯ উইকেটে বড়  জয় দিয়ে এশিয়া কাপের খেলা শুরু করে ভারত। 

আজ হংকং এর বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশ।  আগামীকাল পাকিস্তান ওমানের বিরুদ্ধে শুরু করবে এশিয়া কাপের খেলা।  ভারত পাকিস্তানের  মুখোমুখি হতে চলেছে আগামী ১৪ তারিখে। 


Loading

ভারতে ঢুকতে গিয়ে আটক ৩৫ নেপালি আসামী 

এসএসবি আগাম সতর্ক ছিল ভারত-নেপাল সীমান্তে 

আজ খবর (বাংলা), [দেশ],  নতুন দিল্লী, ভারত, ১১/০৯/২০২৫ :  নেপালের বিভিন্ন জেল থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামীরা  ভারতে  ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু এসএসবির কড়া  নজরদারিতে তারা আটকে যায়। এভাবেই ধরা পরে গিয়েছে অন্তত ৩৫ জন।

অশান্ত নেপালে অগ্নিগর্ভ মাঝেই  জেল ভেঙে পালতে শুরু করেছিল দাগি আসামীরা। নেপালের ৭৭টি জেলায় অশান্তি ছড়িয়ে পড়তেই নেপালের বিভিন্ন জায়গায়  থাকা জেলগুলি থেকে সহস্রাধিক আসামী পালিয়ে যায় জেল ভেঙে। জেল থেকে পালিয়ে এরা ছড়িয়ে পরে নেপালের বিভিন্ন জায়গায়। কেউ কেউ নেপাল সীমান্ত পার করে ভারতে ঢোকার চেষ্টা করে।  কিন্তু ভারতে  এসএসবি সতর্ক ছিল আগে থেকেই। এই  কারণেই পালিয়ে যাওয়া আসামীরা এক এক করে ধরা পড়তে থাকে। 

এসএসবি সূত্রে জানা গিয়েছে, নেপালের জেল ভেঙে  থেকে পালিয়ে এসে ভারত সীমান্ত দিয়ে গা ঢাকা দিতে গিয়ে ধরা পড়েছে অন্তত ৩৫ জন। এর মধ্যে ২২ জন ধরা পড়েছে উত্তর প্রদেশ সীমান্তে, ১০ জন ধরা পড়েছে বিহার সীমান্তে এবং ৩ জন ধরা পড়েছে পশ্চিমবঙ্গ সীমান্তে।  ভারত সীমান্ত দিয়ে ঢুকে পরা আসামীদের সংখ্যাটা ক্রমেই বেড়ে  চলেছে বলে জানা যাচ্ছে। ধৃতদের সীমান্ত এলাকায় বিভিন্ন চেকপোস্টে আটকে রাখা হয়েছে। নেপালের সাথে বৈঠকের পর এদেরকে ফের নেপালের হাতেই তুলে দেওয়া হবে ঠিক করা হয়েছে।  

প্রসঙ্গত উল্লেখ্য, ভারত ও নেপালের মধ্যে মোট ১,৭৫১ কিলোমিটার সীমান্ত বিস্তৃত রয়েছে। ভারতের উত্তরাখঙ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যে রয়েছে নেপাল সীমান্ত। সাধারণ সময়ে দুই দেশের নাগরিকই উভয় দেশে নিশ্চিন্তে চলাফেরা করতে পারে। তবে এখন সীমান্ত  .পণ্য বোঝাই ট্রাকগুলিও সীমান্তে আটকে আছে ।


Loading

পেশকের কাছে তিস্তা-ত্রিবেণী সেতুর উদ্বোধন করলেন মমতা 

খুব সহজেই জুড়ে গেলো পেশক, কালিম্পঙ আর সিকিমের রাস্তা 

আজ খবর (বাংলা) [রাজ্য] জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ১০/০৯/২০২৫ :  খুলে গেলো তিস্তা নদীর ওপর নতুন সেতু যার পোশাকি নাম দেওয়াহয়েছে ‘তিস্তা-ত্রিবেণী’ সেতু। 

এই মুহূর্তে জলপাইগুড়িতে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি উত্তরবঙ্গে এসেছেন। বাগডোগরায় অবতরণ করে তিনি সোজা চলে যান শিলিগুড়ির নৌকাঘাট মোড়ে।  সেখানে ভগবান পঞ্চানন বর্মার মূর্তিতে তিনি মাল্যদান করেন। গতকাল ছিল পঞ্চানন বর্মার মৃত্যুবার্ষিকী।মঙ্গলবার  উত্তরকন্যার  গেস্ট হাউসে রাত্রিবাস করেছেন মুখ্যমন্ত্রী। 

আজ সকালে মুখ্যমন্ত্রী সোজা চলে যান জলপাইগুড়িতে।  সেখানে বেশ কিছু জমি আদিবাসী মানুষকে পাট্টা দেওয়ার অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানের পর তিনি এই তিস্তা ত্রিবেণী সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করেন। তিস্তাবাজার এলাকায়  পেশকের  নিচের দিকটায় যেখানে তিস্তার সাথে রঙ্গীত  নদী মিলিত হয়েছে, অপূর্ব নৈসর্গিক শোভার  মাঝে ঠিক সেখানেই এই তিস্তা ত্রিবেণী সেতু নির্মিত হয়েছে। 

এই সেতু জুড়ে দিয়েছে পশ্চিমবঙ্গ ও সিকিমের পাহাড়ি তরাইকে।  নতুন এই সেতু থাকার ফলে পেশকের  দিক থেকে কালিম্পঙ এবং সিকিম জুড়ে যাচ্ছে। আজ জলপাইগুড়ি থেকে নবনির্মিত এই সেতুটির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিটিএ চেয়ারম্যান অনিক থাপা।   


Loading

ভুল চিকিৎসার অভিযোগ বেসরকারি নার্সিং হোমে 

তদন্ত শুরু করেছে পুলিশ 

আজ খবর (বাংলা), [রাজ্য], শান্তিপুর, নদীয়া, ১০/০৯/২০২৫ : বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ।  শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হল হাসপাতাল কর্তৃপক্ষের এবং ডাক্তারের বিরুদ্ধে। তদন্তে পুলিশ। 

বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদীয়ার শান্তিপুরে। স্থানীয় হরিপুর নীলকুঠি পাড়ার বাসিন্দা অনিমা ঠিকাদার অভিযোগ করেন, তাঁর ছেলে মিন্টু ঠিকাদারকে হার্নিয়া রোগের কারণে বেশ কয়েকদিন ধরে ভুগছিলেন। এরপর একটি বেসরকারি নার্সিংহোম ভুল চিকিৎসা করায়  শারীরিক জটিলতা মারাত্মক আকার নেয়। শেষ পর্যন্ত প্রাণ সংশয় তৈরি হওয়ায় তাঁরা ছেলেকে অন্য হাসপাতালে স্থানান্তর করতে বাধ্য হন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ইংরেজি মাসের ১৫ তারিখ মিন্টু ঠিকাদারকে হার্নিয়ার অপারেশনের জন্য শান্তিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরদিন অর্থাৎ ১৬ তারিখ চিকিৎসক রাজশ্রী দে ওই অস্ত্রোপচার করেন। অপারেশনের তিনদিন পর রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। তবে বাড়ি ফেরার পর থেকেই দেখা যায়, অস্ত্রোপচারের সেলাইয়ের জায়গা থেকে ক্রমাগত রক্ত ও পুঁজ বের হচ্ছে।

পরিবার রোগীকে ফের সেই নার্সিংহোমে নিয়ে গেলে কর্তৃপক্ষ সেলাই কেটে ড্রেসিং করে দেয়। বেশ কয়েকদিন চিকিৎসক রাজশ্রী দে নিজে ড্রেসিং করেন বলেও জানান অভিযোগকারি। কিন্তু অবস্থার উন্নতি না হয়ে উল্টে রোগীর শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। পরে আবারও নার্সিংহোমে নিয়ে গেলে নতুন করে সেলাই করে দেওয়া হয় ক্ষতস্থানে।

তবুও অবস্থার অবনতি হওয়ায় রোগীকে অন্য এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমন্ত ব্যানার্জি পরিবারকে জানান, আগের চিকিৎসা ও অপারেশনে ভুলের কারণে ইনফেকশন ছড়িয়েছে। আরও দুদিন দেরি হলে রোগীকে বাঁচানো সম্ভব হতো না বলেও তিনি স্পষ্টত জানান তিনি। 

যদিও অভিযুক্ত হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হাসপাতালে এত রোগীর মধ্যে দু একজনার অপারেশনের পর সেলাই পাকতেই পারে এটা মেডিকেল সাইন্সেই রয়েছে। যদি রোগীর পরিবার অভিযোগ দায়ের করে এবং উপর মহল থেকে যদি আমাদের ডেকে পাঠায় উপযুক্ত প্রমাণাদি ও তথ্য নিয়ে আমরা দেখা করব।

এরপরেই অনিমা ঠিকাদার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।


Loading

২৪ ঘন্টার মধ্যেই টোটো চুরির কিনারা শিলিগুড়িতে 

শিলিগুড়িতে দুই চোরকে ধরে ফেললো পুলিশ 

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ১০/০৯/২০২৫ : ২৪ ঘণ্টার মধ্যে টোটো চুরি উদ্ধারে সাফল্য, দুই চোর ধরা পড়ল শিলিগুড়িতে। 

টোটো চুরির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সাফল্য পেল শিলিগুড়ি থানার পুলিশ। চুরি হওয়া টোটো উদ্ধার করার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে দুই চোরকে। ধৃতদের নাম মাহফুজ আলম ও কবীর আলম। দুজনেরই বাড়ি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জলেশ্বরীর বাসিন্দা সুন্দরম ঠাকুর। অভিযোগে তিনি জানান, অরবিন্দপল্লির সমর বিড়ি ফ্যাক্টরির সামনে টোটো রেখে তিনি দিদির বাড়িতে যান। সেখান থেকেই অল্প সময়ের মধ্যেই টোটোটি চুরি হয়ে যায়।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম টিম। গোপন সূত্রে খবর পেয়ে রাত প্রায় ১২টা নাগাদ বর্ধমান রোডে সন্দেহজনকভাবে ওই টোটো আটকায় পুলিশ। বৈধ কাগজপত্র চাইতেই অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। সেই সময় হাতেনাতে পাকড়াও করা হয় দুজনকে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ইসলামপুরে নিয়ে গিয়ে টোটোটি বিক্রি করার ছক কষেছিল দুষ্কৃতীরা। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। শহরে ধারাবাহিকভাবে টোটো চুরির ঘটনায় আরও কোনো বড় চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


Loading

মালদহে উদ্ধার ডলফিনের তেল 

এভাবে নির্বিচারে ডলফিন হত্যা করলে গঙ্গায় আর এই প্রাণীটিকে খুঁজেও পাওয়া যাবে না 

আজ খবর (বাংলা), [রাজ্য], মোথাবাড়ি,  মালদহ,১০/০৯/২০২৫ : মালদহের মোথাবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হল ডলফিনের তেল. একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বনদপ্তরের আধিকারিকরা তিন যার তেল উদ্ধার করেছেন। 

গোপন সূত্রে খবর পেয়ে  মালদা জেলা মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের সকুল্লাপুর এলাকা থেকে ডলফিনের তেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছেন  কালিয়াচক এবং মালদার বনদপ্তরের আধিকারিকরা। বুধবার সকালে গোপন সূত্রের খবরে বনদপ্তরের লোকজন পৌঁছায় শুকুল্লাপুর এলাকায়,  সেখানে এক বাড়ি থেকে তিন জারের মত বিলুপ্তপ্রায় নিষিদ্ধ জলজ প্রাণী ডলফিনের তেল উদ্ধার করে. সঙ্গে সঙ্গেই  দুজনকে গ্রেফতার করে বনদপ্তর। 

জানা যায় এই তেল মাছের চার হিসেবে ব্যবহার করা হয়, এবং অনেক সময় ব্যথার কাজেও লাগে এমনটাই দাবি তাদের। গ্রেফতার করা দুইজনকে নিয়ে আসা হয় কানিমোড় ফরেস্টের রেঞ্জ অফিসে। সেখানে তাদেরকে জিজ্ঞাসা বাদের পর বনদপ্তর তাদের মালদা কোর্টে তোলে, এবং দুইজনের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ আইন  অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে । ধৃতদের মধ্যে একজনের নাম ক্ষুদিরাম মন্ডল, বয়স ৫৬ বছর, আরেকজনের নাম সুজিত চৌধুরী বয়স ৪৬ বছর। এই ঘটনার জন্যে আরো তদন্ত শুরু করেছে বনদপ্তর।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের গঙ্গা, আসামের ব্রম্ভপুত্র, বাংলাদেশের মেঘনা, কর্ণফুলীয়া এইসব  নদীগুলিতে রয়েছে গাঙ্গেয় ডলফিন।  যদিও এদের বেশিরভাগেরই বাস ভারতের গঙ্গায়। প্রতি বছর মুর্শিদাবাদ ও মালদহ এলাকায় কিছু চোরা শিকারী প্রচুর পরিমাণে ডলফিন হত্যা করে, এমনকি ডলফিনের শাবকদেরও  হত্যা করা হয়। তারপর এদের তেল নিংড়ে নেওয়া হয় এবং তা বাজারজাত করা হয়।

 এই কারনে গঙ্গায় ডলফিনের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেও যাচ্ছে। ডলফিন একটি বিপন্নপ্রায় প্রাণী, তাকে এভাবে নির্বিচারে হত্যা করা আইন বিরুদ্ধ। তবে বর্তমানে এই অঞ্চলে বন দপ্তর যথেষ্ট তৎপর রয়েছে গাঙ্গেয় ডলফিনদের রক্ষা করার কাজে। 


Loading

আধপোড়া নেপাল জুড়ে কার্ফু সেনাবাহিনীর 

এভারেস্টের দেশে এখন শুধুই শূন্যতা আর আতঙ্ক বিরাজ করছে 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], কাঠমান্ডু, নেপাল, ১০/০৯/২০২৫ :  কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আধপোড়া নেপালের আকাশ, রাস্তাঘাটে এখন শুধুমাত্র সেনাবাহিনীর ভারী বুটের আওয়াজ। থমথমে পরিবেশ। কিছু সরকারি ভবনে এখনো আন্দোলনের আগুন জ্বলছে ধিকিধিকি করে। এই  হল নেপালের আজকের ছবি।

গত দুদিন যেন কেউ রোলার চালিয়ে দিয়েছে বুদ্ধদেবের দেশ নেপালে। আজ সেখানকার সেনাবাহিনী পুরোদস্তুর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে নেপালের পরিস্থিতি। । বড় ছোট সব শহরেই টহল  দিচ্ছে সেনাবাহিনী। তাঁরাই মাইকিং করে সকলকে শান্ত থাকতে নির্দেশ দিচ্ছেন।   অভিভাবকহীন নেপাল যেন সত্যিই আজ বড়ই  বিপন্ন।  এই মুহূর্তে নেপালের সর্বত্র কার্ফু চলছে। সবাইকেই শান্ত থাকার পরামর্শ দিয়েছে নেপালি  সেনাবাহিনী। 

দুদিন ধরে যাঁরা ব্যাপক আন্দোলন করে নেপাল সরকারকে কার্যত ছারখার করে দিলেন সেই জেনারেশন জেডকে আলোচনায় বসার অনুরোধ করেছেন সেনা কর্তা অশোক রাজ্ সিগডেল।  তিনি সব  পক্ষকে নিয়ে আলোচনায় বসতে  চান, সেই আলোচনা না হওয়া পর্যন্ত কোনরকম অশান্তি যাতে না হয়, সেদিকে কড়া  নজরদারি চালাচ্ছে নেপালের সেনাবাহিনী। দ্রুত সমস্যার সমাধান করতে এবং নেপালে শান্তি ফিরিয়ে আনতে চায় নেপালের সেনাবাহিনী। 

এই দুইদিনে সরকারি সম্পত্তি বিনষ্ট করা হয়েছে ব্যাপক হারে। আর নতুন করে যাতে সরকারি সম্পত্তি নষ্ট না হয় সেদিকে নজর রেখেছে সেনা। যা কিছু ঘটে গিয়েছে তাকে নেপালের ইতিহাসে গভীর ক্ষত বলে মনে করা হচ্ছে। সেই ক্ষতে নেপাল কিভাবে প্রলেপ লাগে  সেটাই এখন দেখার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও  নেপালের ভাই বোনেদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। 

নেপালের রাস্তায় যে সব সারমেয় ও গরু – ষাঁড় ঘুরে বেড়ায়  তারা বুঝে নিয়েছে, গুরুতর কিছু একটা ঘটে গিয়েছে। কিন্তু কি ঘটেছে তা নিশ্চয়ই তারা বুঝবে না, তবে এটা  অবশ্যই তারা বুঝবে যে দিন কয়েক তাদের খাবার জুটবে না নেপালের রাস্তায়। 


Loading

এশিয়া কাপে ৯৪ রানে জয় দিয়ে শুরু করল আফগানিস্তান 

বেশ নড়বড়ে ব্যাটিং হংকং এর 

আজ খবর (বাংলা), [খেলা], আবু ধাবি, আরব আমিরশাহী, ১০/০৯/২০২৫ :  প্রতিপক্ষ হংকংকে ৯৪ রানে হারিয়ে এবারের এশিয়া কাপ শুরু করল আফগানিস্তানের ক্রিকেট দল। 

এশিয়া কাপে বেশ ভালোই সূচনা হয়েছে আফগানিস্তানের।  এই দলটির অন্তত দুজন হাফ সেঞ্চুরি পেয়েছেন। তাঁরা হলেন সিদ্দিকুল্লা অটল এবং আজমাতুল্লা ওমরজাই।  আফগানিস্তানের টি২০ ক্রিকেট ইতিহাসে এই দুই সেঞ্চুরি খুব দ্রুততার সাথে এসেছে বলে লেখা থাকবে।  সবচেয়ে কম সময়ে আসা দুই সেঞ্চুরি ক্রিকেট প্রেমীদের মন ভরিয়ে দিয়েছে। আফগানিস্তান তাদের প্রথম ম্যাচে ৬ উইকেট খুইয়ে ১৮৮ রান তুলেছিল।

বড় রান তাড়া  করতে গিয়ে হংকং ৪.৩ ওভারে মাত্র ২২ রানেই ৪টি উইকেট হারিয়ে ফেলেছিল। শেষমেশ ২০ ওভারে ৯ উইকেট খুইয়ে হংকং ১০০ রানের গন্ডিও পার করতে পারে নি। মোট ৯৪ রানে খেলা শেষ হয়ে যায় হংকংয়ের। বেশ নড়বড়ে ব্যাটিং দেখতে পাওয়া গিয়েছে হংকং ক্রিকেট দলের।  আফগানিস্তান মোট ৯৪ রানে জিতে যায়।.

আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামছে ভারত। এই মুহূর্তে আরবে খেলা হলেও এশিয়াকাপে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট দল হিসেবে প্রথম ম্যাচে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। 


Loading

সেনা জওয়ানের চরিত্রে দাবাং সলমন 

চিত্রাঙ্গদার ভূয়সী প্রশংসা করেছেন নির্দেশক 

আজ খবর ( বাংলা),  [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ০৯/০৯/২০২৫ :  এবার একজন সেনা জওয়ানের ভূমিকায় দেখতে পাওয়া যাবে দাবাং সলমন খানকে। নতুন ছবির শ্যুটিংয়ের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সলমন নিজেই। 

অপূর্ব লেখীয়ার  নির্দেশনায় নতুন ছবিতে অভিনয় করছেন সল্লু মিঞা।  নতুন এই ছবির নাম ‘”ব্যাটল অফ গালওয়ান”।  ২০২০ সালে ভারতের সাথে সীমান্ত সমস্যা নিয়ে চীনের যে সংঘাত সৃষ্টি হয়েছিল, সেই ঘটনার প্রেক্ষাপটেই ছবিটি তৈরি করা হচ্ছে। ভারত ও চীনের সেই সংঘাতে মোট ২০ জন জওয়ানের মৃত্যু হয়েছিল এবং প্রচুর চীনা  সৈনিকের মৃত্যু হয়েছিল। চীন অবশ্য তাদের দেশের মৃত সৈনিকদের সংখ্যা প্রকাশ করতে পারে নি. ঐ  ঘটনায় দুই দেশের  বেশ কিছু জওয়ান আহতও হয়েছিলেন। 

ব্যাটল অফ গালওয়ান এর মুখ্য চরিত্রে অভিনয় করছেন সলমন খান। তাঁর বিপৰীতে রয়েছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। জুলাই মাসের প্রথম সপ্তাহেই অবশ্য এই ছবি সম্বন্ধে  সমাজ মাধ্যমে কিছুটা আভাস দিয়েছিলেন সলমন খান। এবার তাঁর ছবিই প্রকাশ্যে এসে গেলো।


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor