Aaj Khabor

জাতীয় সড়কের পাশে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার 

মৃত্যুর আগে আঘাত সহ্য করতে হয়েছিল এই তরুণকে 

আজ খবর (বাংলা), [রাজ্য], সামসেরগঞ্জ, মুর্শিদাবাদ, ১৩/০৯/২০২৫ : জাতীয় সড়কের পাশে থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। এলাকায় যথেষ্ট চাঞ্চল্য এই হাতনায়। 

শনিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। প্রথম দিকে মৃত  যুবকের নাম পরিচয় জানা না গেলেও পরক্ষণেই চিনতে পারেন স্থানীয়রা। 

স্থানীয় বাসিন্দা সুত্রে জানাযায়, মৃত যুবকের নাম মেরাজ মোমিন (২৬), বাড়ি সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর। মৃত্যুর কারণ নিয়ে ব্যাপক ধোঁয়াশা। সামশেরগঞ্জ জয়কৃষ্ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের পাশে পড়েছিল যুবকের রক্তাক্ত মৃতদেহ। দেহের সমস্ত পোশাক খোলা। পা বাঁধা, হাত ভাঙ্গা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানাযায় স্থানীয় সুত্রে। স্থানীয়দের অনুমান, খুন করে তাকে জাতীয় সড়কের পাশে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে সামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ। মৃত যুবক পাঁচ রকম কাজ করলেও আজ সকালে পাট ছড়ানোর কাজে গিয়েছিল বলেই দাবি পরিবারের। যদিও কেন তাকে খুন করা হয়েছে তা নিয়ে ধন্ডে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন।


Loading

মা দুর্গার সাথে অসুরের বদলে মোদির মুখ দিয়ে বিকৃত ছবি দিয়ে পোস্ট তৃণমূল প্রধানের, প্রতিবাদে বিজেপি 

এই সংস্কৃতি বন্ধ হওয়া দরকার 

এই পোস্ট ঘিরেই বিতর্ক 

আজ খবর (বাংলা),  [রাজ্য], বাগদা, উত্তর ২৪ পরগণা, ১৩/০৯/২০২৫ : মা দুর্গার সঙ্গে অসুরের ছবি বিকৃত করে প্রধানমন্ত্রীর  ছবি দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট বাগদার মালিপতা গ্রাম পঞ্চায়েত প্রধানের , গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির । 

উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের মালিপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মন্ডলের সামাজিক মাধ্যমের পেজ থেকে মা দুর্গার ছবি পোস্ট করা হয়েছে সেখানে অসুরের জায়গায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি । এই ছবি পোস্ট করতেই বিতর্ক তৈরি হয়েছে মালিপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় । প্রধানের গ্রেপ্তারের দাবিতে ই-মেইল মারফত বাগদা থানায় লিখিত অভিযোগ জানিয়ে শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ ও নাটাবেরিয়া বাজারে বনগাঁ সিন্দ্রানী রাজ্য সড়ক অবরোধ করে বাগদা তিন নম্বর মন্ডল বিজেপির কর্মী সমর্থকরা । বিজেপি কর্মী সমর্থকরা ওই প্রধানের গ্রেপ্তারের দাবি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে । 

এই বিষয়ে জেলা বিজেপি নেতা অমৃতলাল বিশ্বাস জানিয়েছেন, “একজন প্রধান হয়ে সামাজিক মাধ্যমে এই ধরনের পোস্ট । আমরা ইমেইল মারফত বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।  অবিলম্বে প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে।” 

অভিযুক্ত মালিপোতা গ্রাম পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল জানিয়েছেন, “আমার সামাজিক মাধ্যম থেকে পোস্ট হবার পরে সেটা ডিলিট করে দেয়া হয়েছে । এটা ভুল হয়েছে বুঝেই ডিলিট করে দেওয়া হয়েছে । বিজেপির আজকের আন্দোলনের কোন প্রয়োজন ছিল না। প্রধানমন্ত্রী সম্পর্কে এই পোষ্ট করা উচিত হয়নি।  কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কে নিয়ে বিজেপির আইটি সেল যেটা করে তাহলে তো তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া উচিত।”


Loading

প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন, এবার মিজোরাম ছুটবে রেলপথ ধরে 

সাইরাং থেকে অচিরেই রাজধানী এক্সপ্রেস যাবে দিল্লীতে , জুড়বে কলকাতাও 

আজ খবর (বাংলা), আইজল, মিজোরাম, ১৩/০৯/২০২৫ : মিজোরামে রেলপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  জাতির উদ্দেশ্যে অর্পিত হল বাইরাবি-সাইরাং এক্সপ্রেস ট্রেন। 

মিজোরাম সফরে গিয়ে আজ আইজলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিজোরামের প্রথম রেলপথের উদ্বোধন করলেন। চলতে শুরু করল বাইরাবি-সাইরাং এক্সপ্রেস। এই দুই স্টেশনের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার।  মোট ৮০৭০ কোটি টাকা ব্যয়ে এই রেলপথ মিজোরামকে রেলপথে জুড়বে দেশের বাকি অংশের সাথে. এই রেলপথ এরপর হয়ত আরও সম্প্রসারিত হবে. ভারতীয় রেলের এই উদ্বোধনের জন্যে মুখিয়ে ছিলেন মিজোরামবাসী।  শনিবার মিজোরামবাসীদের সেই প্রত্যাশা পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

উদ্বোধন অনুষ্ঠানে নরেন্দ্র মোদী আজ বলেন, “এই রেললাইন শুধুমাত্র একটা যোগাযোগ ব্যবস্থা নয়, এটা  হল পরিবহনের লাইফলাইন।  এই রেল লাইন দিয়েই এই রাজ্যে আরও উন্নয়ন হবে. আজ একটি ঐতিহাসিক  দিন,বিশেষ করে মিজোরামবাসীর কাছে। কেননা এই রেল লাইন দিয়েই মিজোরামের চাষীরা এবং ব্যবসায়ীরা দেশের আরও অনেক বাজারে নিজেদের পণ্য বাজারজাত করার সুযোগ পাবেন। স্বাধীনতার সংগ্রাম হোক অথবা দেশ তৈরির কাজ, মিজোরাম চিরকালই সাহসিকতা এবং একাগ্রতার সাথে এগিয়ে এসেছে. এই রাজ্যের লালনু রুপুইলিয়ানি কিংবা পাসালথা খুয়াংচেরা আজ সমগ্র জাতির অনুপ্রেরণা। আমার খুব ভালো লাগছে, কয়েক বছর আগে আমার সৌভাগ্য হয়েছিল এখানে রেলপথ প্রকল্পের শিলান্যাস করার আর আজ এখানে আমি গর্বের সাথে রেলপথের উদ্বোধন করলাম. এই রেলপথ ধরেই মিজোরামের সাইরাং থেকে দিল্লীর  পথে রাজধানী এক্সপ্রেসও  ছুটবে।”

এই রেলপথ ধরেই ছুটবে মিজোরামের ট্রেন 

প্রধানমন্ত্রীর মিজোরাম সফরকে কেন্দ্র করে নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে।  ইমফলের প্রায় সব রাস্তায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি রয়েছে।  ১৩ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত নরেন্দ্র মোদী পাঁচ রাজ্যে সফর করবেন. মিজোরাম থেকে তিনি যাবেন মণিপুরে , সেখান থেকে যাবেন আসামে এবং ১৫ তারিখে আসবেন কলকাতায়। সেদিন ফোর্ট উইলিয়ামে তিনি একটি বিশেষ বৈঠকে যোগ দেবেন। সেনাবাহিনীর (সিসিসি) সেই বৈঠকে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।  কলকাতা থেকে প্রধানমন্ত্রী যাবেন বিহারে। এই পাঁচ রাজ্যে তিনি মোট ৭১,৮৫০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন। 


Loading

এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনাগ্রস্থ লরিতে এক ঘন্টা আটকে থাকলেন চালক

বরাতজোরে বেঁচে গিয়েছেন লরির চালক 

আজ খবর (বাংলা),  [রাজ্য], ধূপগুড়ি, জলপাইগুড়ি, ১২/০৯/২০২৫ :  ফের দুর্ঘটনা হোটেল উত্তরবঙ্গের এশিয়ান হাই ওয়ের ওপর. চালককে প্রায় এক ঘণ্টা আটকে থাকতে হল দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটিতে।

দুটি লরির মুখোমুখি সংঘর্ষ, লরির ভেতর দীর্ঘক্ষণ আটকে থাকলো চালক। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ঝুমুর এলাকায় এশিয়ান হাইওয়ে ৪৮ এ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চলন্ত অবস্থায় একটি লরির টায়ার বিস্ফোরণ হয়।  এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সেই লরিটি উল্টো দিক থেকে আসা আরেকটি লরিকে মুখোমুখি ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে দুটি লরির সামনের অংশ দুমড়ে মুচরে যায়। একটি গাড়ির ভেতর আটকে থাকে চালক। 

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি দমকল বাহিনী এবং ট্রাফিক পুলিশ। লরির ভেতর প্রায় এক ঘন্টা আটকে থাকার পর দমকল বাহিনীর প্রচেষ্টায় চালককে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে এশিয়ান হাইওয়েতে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাগ্রস্থ লরি দুটিকে আটক করেছে পুলিশ।


Loading

সিকিমে মধ্যরাত্রে ধ্বসে মৃত্যু ৪ জনের, নিখোঁজ ৩ 

অতিবৃষ্টির কারণেই এবার সিকিমের বিভিন্ন জায়গায় ধ্বস নেমেছে 

আজ খবর (বাংলা), [দেশ], রিম্বি, সিকিম, ১২/০৯/২০২৫ :  সিকিমেমধ্যরাত্রে পাহাড়ের উচ্চ অঞ্চল থেকে হঠাৎ ধ্বস নেমে মৃত্যু হয়েছে চারজনের, নিখোঁজ তিন জন।. ঘটনাটি ঘটেছে সিকিমের গিয়ালসিং জেলার আপার রিম্বিতে। 

মধ্যরাত্রে আপার রিম্বি অঞ্চলে হঠাৎ করেই ধ্বস নামতে শুরু করে।. নিমেষে সেই ধ্বসের কবলে পড়েন গ্রামে থাকা মানুষজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের।. এই ঘটনার সাথে সাথেই  স্থানীয় মানুষজন উদ্ধারকাজে হাত লাগান। গ্রামবাসীরা স্থানীয় ক্যাম্পের এসএসবি কর্মী এবং পুলিশের সহায়তায় হিউম নদীর ওপর অস্থায়ী সেতু তৈরি করে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হন।. 

দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তিনজনের মৃত্যু হয়েছে। সেখান থেকেই গুরুতর আহত আরও দুই মহিলাকে উদ্ধার করা হয়।. দুজনকেই দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।. তাদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসারত অবস্থাতেই মারা যান।. আর এক জনের অবস্থাও  বেশ সঙ্কটজনক বলে জানানো হয়েছে সিকিমের হাসপাতালের তরফ থেকে। 

ধ্বসের কবলে পড়ে  ওই এলাকার তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা যাচ্ছে। ঐ  তিনজনের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।  পে লোডার নিয়ে এসে পাথরের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার কাজ চলছে। অতিবৃষ্টির কারনে সিকিমের বিভিন্ন জায়গায় ধ্বস নেমেছে। 


Loading

পঞ্জাবের রাজ্যপালের সাথে সাক্ষাৎ করলেন কপিলদেব 

নেহাত সৌজন্যমূলক সাক্ষাৎকার বলে মন্তব্য করেছেন কপিল 

আজ খবর (বাংলা), [খেলা], চন্ডিগড়, পাঞ্জাব, ২/০৯/২০২৫ : পাঞ্জাবের রাজ্যপালের সাথে সাক্ষাৎ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। 

পাঞ্জাবের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়ার সাথে সাক্ষাৎ অরলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ।  তাঁর সাথে ছিলেন চন্ডিগড় ক্রিকেট এসোসিয়েশনের প্রেসিডেন্ট সঞ্জয় ট্যান্ডন। রাজ্যপালের সাথে তাঁর সাক্ষাৎ নেহাতই সৌজন্যমূলক বলে জানিয়েছেন কপিলদেব। বেশ কিছুক্ষন রাজ্যপালের সাথে সময় কাটিয়ে ফিরে আসেন তিনি।

ভারতীয় ক্রিকেট ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হলেন কপিলদেব।  ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান অনেক। তিনিই প্রথম ভারতকে ওয়ান ডে বিশ্বকাপ জিতিয়েছেন।  তাঁর নেতৃত্বেই প্রথমবার বিশ্বকাপ জিতে ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে আপামর ভারতবাসী। চিরস্মরণীয় হয়ে থাকবে ১৯৮৩ সালের  প্রুডেন্সিয়াল কাপ।  প্রতিপক্ষের চোখে চোখ রেখে কিভাবে ম্যাচ ছিনিয়ে  নিয়ে আসতে  হয় তা ভারতবাসী ভাবতে শুরু করেছিল কপিলদেবের আমল থেকেই।  ক্রিকেট খেলতে নেমে সবুজ মাঠে অসংখ্য রেকর্ড তাঁর রয়েছে।  ভারতীয় ক্রিকেট ইতিহাসে কপিলদেব নামটাই যেন এক উজ্জ্বল ধ্রুবতারা। 


Loading

হংকং এর বিরুদ্ধে সহজ জয় পেল বাংলাদেশ 

লিটন দাসের ব্যাটিং ছিল দেখার মত 

আজ খবর (বাংলা), [খেলা], দুবাই, আরব আমিরশাহী, ১২/০৯/২০২৫ : এশিয়া কাপ টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচে খেলতে নেমে ভালোভাবেই জয় পেল বাংলাদেশ। প্রতিপক্ষ হংকংকে তারা  হারিয়ে দিয়েছে ৭ উইকেটে। 

প্রথমে ব্যাট করতে নেমে হংকং ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মোট ১৪৩ রান তুলে নেয়. ১৪৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া  করতে নেমে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ধীরে সুস্থে এগোতে থাকে। অধিনায়ক লিটন দাসের হাফ সেঞ্চুরির সুন্দর একটা ইনিংসের দৌলতে বাংলাদেশ ১৪ বল বাকি থাকতেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে সমর্থ হয়। বাংলাদেশ জিতে যায় ৭ উইকেটে। 

গতকালের ম্যাচের উল্লেখযোগ্য অংশ বলতে হংকং দলের নিজাকত খান ৪২, জিসান আলী ৩০ রান তোলেন। তাদের তাঞ্জিম হাসান সাকিব ২১ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। এছাড়া বাংলাদেশের লিটন দাস ৫৯, তৌহিদ হৃদয় ৩৫ (অপরাজিত) রান তোলেন। বাংলাদেশের আতিক ইকবাল ১৪ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। ৩৯ বলে ৫৯ রান করে লিটন দাস প্লেয়ার অফ দ্য  ম্যাচ হয়েছেন।

আজ এশিয়া কাপের চতুর্থ খেলায় পাকিস্তান খেলতে নামছে তাদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ওমান। 


Loading

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে পুজোর আগে বন্ধ বাজার, চিন্তায় ব্যবসায়ীরা 

এভাবে পুজোর বাজার নষ্ট হবে ভাবেন নি ব্যবসায়ীরাও 

আজ খবর (বাংলা), [রাজ্য], হরিশ্চন্দ্রপুর , মালদা, ১১/০৯/২০২৫ :  পুজোর প্রাক্কালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মন্ত্রীর এলাকায় ব্যাহত জনজীবন, প্রভাব ব্যবসায়, শুনশান এলাকা, ক্ষুব্ধ ব্যবসায়ীরা।  চলছে পুলিশের টহল, থমথমে এলাকার পরিবেশ।  তীব্র আক্রমণ বিজেপির, সাফাই জেলা তৃণমূলের। 

পুজোর আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মন্ত্রীর এলাকায় ব্যাহত জনজীবন। আতঙ্কে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। বহু দোকানপাট  বন্ধ।  সদর এলাকায় আনাগোনা কম মানুষের।  রাতের পর দিনেও চলছে পুলিশের টহলদারি। মঙ্গলবার রাত থেকেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে অগ্নিগর্ভ মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকা। বৃহস্পতিবার সকালেও এলাকার পরিবেশ থমথমে। 

সাধারণ মানুষের মধ্যে গ্রাস করেছে আতঙ্ক। আর মাত্র ১৭ দিন পরেই দুর্গাপুজো। এই সময় যেখানে ব্যবসা রমরমিয়ে। সেখানে নেই মানুষের আনাগোনা।ক্ষতির মুখে পড়ছে ব্যবসায়ীরা। আবার আতঙ্কে অনেকে দোকান খোলে নি। 

ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। ব্লক সাংগঠনিক রদবদলের পরে মন্ত্রী ঘনিষ্ঠরা পদ পেতেই শুরু হয় তাণ্ডব। অভিযোগ উঠে মন্ত্রী তাজমুল হোসেনের ভাই জম্মু রহমানের নির্দেশে জেলা পরিষদ সদস্য বুলবুল খানের ঘনিষ্ঠ দুই নেতার বাড়িতে এবং দোকানে হামলা চালায় মন্ত্রী অনুগামীরা। তারপরেই বুধবার সকালে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বুলবুল ঘনিষ্ঠরা জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।  বুধবার রাতে হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিভিন্ন গ্রাম থেকে সদর এলাকায় বুলবুল অনুগামী বহু মানুষ জমায়েত করতে শুরু করে।  

আগাম অশান্তির আঁচ পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে র‍্যাফ এবং বিশাল পুলিশ বাহিনী টহল শুরু করে। এখনো সেই টহল চলছে। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। কিন্তু শাসকের এই কোন্দলের প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। বুলবুল অনুগামী তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাসের অভিযোগ, যেভাবে তাদের বাড়ি দোকানে হামলা হয়েছে মানুষের মধ্যে আতঙ্ক থাকবেই। তারা নিজেরাও মানুষকে জবাব দিতে পারছে না।  

আজ দলের কাছে লিখিত অভিযোগ জানাবে সাহেব। অন্যদিকে তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের দাবী, ঘটনায় যেই  জড়িত থাকুক না কেন  প্রশাসন ব্যবস্থা নেবেই। মানুষ যেন  আতঙ্কিত না হয়। যদিও এই নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। জনজীবন স্বাভাবিক না হলে আন্দোলনে নামার হুশিয়ারি গেরুয়া শিবিরের। শুরু হয়েছে নতুন তরজা।


Loading

মুখ্যমন্ত্রীর আশ্বাসে চা বাগানে স্থগিত বোনাস আন্দোলন 

ভিক্ষা চাই না, ন্যায্য প্রাপ্য চাই বলে আন্দোলনে চা শ্রমিকরা 

আজ খবর (বাংলা), [রাজ্য], জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ১১/০৯/২০২৫ : মুখ্যমন্ত্রীর আশ্বাস পাওয়ার পরেই ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত ডুয়ার্সের চা বাগান শ্রমিকদের বোনাস আন্দোলন,।

বুধবারই জলপাইগুড়ির প্রশাসনিক সভা থেকে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগানে শ্রমিকদের পুজোর বোনাস ২০ শতাংশ প্রদান করা নিয়ে রাজ্যে সরকারের জারী করা এডভাইজারর কথা মঞ্চ থেকে স্মরণ করিয়ে দেন শুধু তাই নয় মঞ্চে উপস্থিত রাজ্যের মূখ্য সচিবকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকী করতে নির্দেশ দেন।

গতকালের এই ঘোষণার পরেই, বৃহস্পতিবার ডুয়ার্সের নাগেশ্বরী চা বাগানে পশ্চিমবঙ্গ চা বাগান মজদুর সমিতির পক্ষ থেকে কারখানা গেটে আয়োজিত এক সভা থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতি সন্মান জানিয়ে আগামী ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত বোনাস সংক্রান্ত চা বাগান শ্রমিকদের আন্দোলন স্থগিত রাখার কথা ঘোষণা করার পাশাপাশি ১৫ ই সেপ্টেম্বরের মধ্যে ২০ শতাংশ হারে চা বাগান শ্রমিকদের পুজো বোনাস প্রদান করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবার হুশিয়ারী দেয়।

এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ চা বাগান মজদুর সমিতির নাগেশ্বরী চা বাগান ইউনিটের এক সদস্য জানান, আমরা আগামী ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রীর দেওয়া কথা মতো অপেক্ষা করবো।


Loading

ফের মেট্রো বিভ্রাট কলকাতায়

মেট্রো নিয়ে প্রায়ই অভিযোগ আসছে সাধারণ মানুষের থেকে 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১১/০৯/২০২৫ :  প্রায়ই মেট্রো বিভ্রাটে ভুগতে হচ্ছে শহরবাসীকে।  মেট্রো স্টেশনে এসে শুনতে হচ্ছে মেট্রো চলছে না।  

আজ ফের মেট্রো বিভ্রাট। শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ । ৪৫ মিনিট থেকে এক ঘন্টার উপরে এই স্টেশন গুলিতে মেট্রো চলাচল বন্ধ রয়েছে বলে জানা যাচ্ছে । যদিও  মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে বলে মেট্রো সূত্রে খবর। মেট্রো তরফে চেষ্টা করা হচ্ছে শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত আলাদা মেট্রো চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার।

মেট্রো বিভ্রাট ঠিক কোন পর্যায়ে তা স্পষ্ট করে জানায় নি মেট্রো  কর্তৃপক্ষ।  আজ সাড়ে বারোটার  থেকেমেট্রো বিভ্রাট শুরু হয়েছে।  বৃজি থেকে রেক ঘোরাতে অসুবিধা হওয়ার কারণেই মাত্র বিভ্রাট দেখা দিয়েছে বলে জানা যাচ্ছে।


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor