
আজ খবর (বাংলা), [রাজ্য], পানিহাটি,উত্তর ২৪ পরগনা,৩০/০১/২০২৬ : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন আর জি কর হাসপাতালের নির্যাতিতা মেডিকেল ছাত্রী অভয়ার বাবা ও মা।
![]()

আজ খবর (বাংলা), [রাজ্য], পানিহাটি,উত্তর ২৪ পরগনা,৩০/০১/২০২৬ : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন আর জি কর হাসপাতালের নির্যাতিতা মেডিকেল ছাত্রী অভয়ার বাবা ও মা।
![]()

FCI এর চাল বোঝাই লরিটিকে আটক করেছে পুলিশ
আজ খবর (বাংলা) [রাজ্য], রানাঘাট, নদীয়া, ৩০/০১/২০২৬ : মর্মান্তিক পথ দুর্ঘটনা, লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধর, এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রানাঘাটে.
![]()

কেন তাঁকে ডাকা হয়েছে তা বোধগম্য হচ্ছে না ARO / BDO র
আজ খবর (বাংলা) [রাজ্য] দাঁতন, পশ্চিম মেদিনীপুর, ৩০/০১/২০২৬ : ভোটার তালিকায় গরমিলের অভিযোগ, শুনানিতে তলব খোদ দাঁতন–২ ব্লকের বিডিও— চরম অস্বস্তিতে প্রশাসন।
Aaj Khabor Desk, Dantan, West Medinipur, 30/01/2026 : A controversy has erupted in West Midnapore’s Dantan after allegations of discrepancies in the voter list led to an unusual development—the Block Development Officer (BDO) of Dantan-2, Abhirup Bhattacharya, has himself been summoned for a hearing. Ironically, Bhattacharya usually conducts such hearings for the public, but this time he received a notice regarding inconsistencies in his own and his family members’ voter details. The matter is more sensitive as he is an Assistant Returning Officer by virtue of his post. He has been asked to appear in Kolkata on the same day he is scheduled to hear around 200 voter cases in Dantan, creating administrative embarrassment. The issue has drawn widespread attention within official circles.
![]()

অত্যাদিক কাজের চাপের ফলেই এই আত্মহত্যা ;এ গৌতম দেব
![]()

পশ্চিমি ঝঞ্ঝার কারণেই শিট এখনো যেতে পারে নি
আজ খবর (বাংলা), [রাজ্য], জলপাইগুড়ি,পশ্চিমবঙ্গ, ৩০/০১/২০২৬ : ঘন কুয়াশার চাদরে ঢাকা জলপাইগুড়ি সহ অন্যান্য জেলাগুলিও। শীতকালের শেষ মুহূর্তে রীতিমত কাঁপছে উত্তর বঙ্গ।
![]()

![]()

এলাকায় জারি রয়েছে ১৬৩ ধারা (যা আগে ছিল ১৪৪ ধারা)
ঘটনাস্থল পরিদর্শনে পর নরেন্দ্রপুর থানার দিকে প্রতিবাদ মিছিল কর্মসূচি রয়েছে বিজেপির। অন্যদিকে কড়া পদক্ষেপ প্রশাসনের। আগুনের ঘটনার তদন্ত ও উদ্ধারকাজে কোনও রকম বিঘ্ন এড়াতে এবং এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে নাজিরাবাদ এলাকায় ১৬৩ ধারা ( আগে যা ১৪৪ ধারা ছিল) জারি করেছে বারুইপুর মহকুমা প্রশাসন।
নাজিরাবাদ অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ২১। দেহাংশ উদ্ধারের কাজ চলছে এখনো। ২৬ শে জানুয়ারির ভোর রাত ৩ টের সময় আগুন লাগার ঘটনার ৩-৪ দিন পরেও চলছে নিখোঁজদের খোজ। পুলিশ সূত্র অনুযায়ী, এখনও পর্যন্ত নিখোঁজ এর সংখ্যা ২৭। বারুইপুর হাসপাতালে নিখোঁজ পরিবারের পরিজনদের DNA পরীক্ষা করে মিলিয়ে দেখা হবে জতুগৃহ থেকে উদ্ধার হওয়া দেহাংশের ডিএনএর সঙ্গে।
Aaj Khabor, Desk, Anandapur, Kolkata, 29/01/2026 : Following the devastating fire at Nazirabad in Anandapur, Kolkata, a 20-member BJP delegation led by Leader of the Opposition Suvendu Adhikari is set to visit the site. After the inspection, the BJP has planned a protest march towards Narendrapur police station. Meanwhile, the administration has taken strict measures to maintain law and order, imposing Section 163 (earlier Section 144) in the Nazirabad area to ensure smooth investigation and rescue operations. The death toll in the fire has risen to 21, while recovery of body parts is still ongoing. The fire broke out around 3 a.m. on January 26, and even after several days, 27 people remain missing. DNA tests of relatives are being conducted at Baruipur Hospital to identify recovered remains.
![]()

“তিনবারের বিধায়ক, রাজ্যের মন্ত্রী হয়েও শুনানিতে ডাক দেওয়া হয়েছে”
আজ নির্ধারিত শুনানির দিনে তাঁকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শুধু মন্ত্রী নন, তাঁর পরিবারের একাধিক সদস্যকেও একইভাবে লাইনে দাঁড়াতে হয়। জানা গিয়েছে,গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁকে SIR সংক্রান্ত হেয়ারিংয়ের নোটিস পাঠানো হয়। সেই নোটিসের ভিত্তিতেই আজ তিনি শুনানি কেন্দ্রে হাজির হন। তাজমুল হোসেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভার তিনবারের নির্বাচিত বিধায়ক। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুর বিধানসভার বাংরুয়া গ্রামে। তিনি ২০২ নম্বর বুথের ভোটার, বুথ কেন্দ্র বাংরুয়া হিজরি প্রাথমিক বিদ্যালয়। তাঁর বাবার নাম দিদার বক্স।
মন্ত্রীর দাবি, ২০০২ সাল থেকেই তাঁর নাম ও বাবার নাম সমস্ত সরকারি নথিপত্রে একই রয়েছে। সমস্ত কাগজপত্র যাচাই করেই তিনি পরপর তিনবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে রাজ্যের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। তা সত্ত্বেও তাঁকে হেয়ারিংয়ের নোটিস পাঠানো হয়েছে বলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন তিনি। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন রাজ্যের মন্ত্রী।
আজ শুনানি কেন্দ্রে হাজির হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাজমুল হোসেন বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই নোটিস পেয়ে নির্ধারিত দিনেই শুনানিতে হাজির হয়েছি। আমার ও আমার পরিবারের সব নথি সঠিক আছে। সত্যিটা সামনে আসবেই।”
উল্লেখ্য,তিনবারের বিধায়ক ও বর্তমান রাজ্যের মন্ত্রী হওয়া সত্ত্বেও হেয়ারিংয়ের নোটিস পাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা ও এই নোটিসের পিছনের কারণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
![]()

আগামী ১ তারিখে পেশ হবে ২০২৫-২৬ এর বাজেট
![]()

আজ খবর (বাংলা) | [আন্তর্জাতিক, নতুন দিল্লী, ভারত, ২৯/০১/২০২৬ : ]ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি জিনপিং-এর সঙ্গে বৈঠক করেছেন। প্রায় আট বছর পর কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রীর চীন সফর হওয়ায় এই বৈঠককে কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। দীর্ঘদিন ধরেই মানবাধিকার, হংকং ও নিরাপত্তা ইস্যুতে ব্রিটেন-চিন সম্পর্ক ছিল বেশ টানাপোড়েনের।
এই সফরের মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা, বিনিয়োগের পথ খুলে দেওয়া এবং কূটনৈতিক সংলাপকে নতুন করে সক্রিয় করা। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি বৈশ্বিক নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক স্থিতিশীলতা নিয়েও আলোচনা হয়েছে।
তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, অর্থনৈতিক স্বার্থের পাশাপাশি মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ থেকেও সরে আসবে না ব্রিটেন। বিশ্লেষকদের মতে, এই সফর পুরোপুরি সম্পর্ক বদলে না দিলেও দুই দেশের মধ্যে যোগাযোগের দরজা নতুন করে খুলে দিয়েছে।
আগামী দিনে এই বৈঠকের প্রভাব আন্তর্জাতিক রাজনীতিতে কতটা পড়ে, সেদিকেই নজর থাকবে বিশ্বের।
Aaj Khabor Desk, New Delhi, India, 29/01/: British Prime Minister Sir Keir Starmer met Chinese President Xi Jinping in Beijing, marking the first visit by a UK leader to China in eight years. Starmer emphasized the need for a “more sophisticated relationship” aimed at boosting trade, security cooperation, and dialogue after years of strained ties.
The discussions focused on economic cooperation, including potential agreements on joint efforts to disrupt smuggling networks and boost business ties, supported by a large UK business delegation. Starmer also signaled he would raise human rights and security issues, although immediate breakthroughs are unlikely.
Analysts say the visit could reset UK-China relations and create opportunities for British companies, while balancing geopolitical pressures from other global powers.
![]()