আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০৬/০২/২০২৬ : রাজ্য সরকারের ঘোষিত বাজেটে আশা কর্মীদের জন্য মাত্র এক হাজার টাকা ভাতা বৃদ্ধির প্রতিবাদে আজ পথে নামলেন আশা কর্মীরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের উদ্যোগে বাঘাযতীন পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। মিছিলে বিপুল সংখ্যক আশা কর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভকারীদের দাবি, রাজ্য সরকার যে ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে তা বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে একেবারেই অপ্রতুল। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে সীমিত পারিশ্রমিকে কাজ করেও প্রাপ্য সম্মান ও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন আশা কর্মীরা। সেই ক্ষোভ থেকেই এদিনের আন্দোলন।
এদিনের মিছিল থেকে একাধিক দাবি তোলা হয়। রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম মাসিক ১৫ হাজার টাকা বেতন অবিলম্বে কার্যকর করতে হবে। পাশাপাশি PLI, DOT সহ বিভিন্ন খাতে বকেয়া টাকা দ্রুত মেটাতে হবে বলেও দাবি জানান আন্দোলনকারীরা। এছাড়াও ইনসেনটিভের টাকা ভাগে ভাগে না দিয়ে একসঙ্গে প্রতি মাসে দেওয়ার দাবি ওঠে।
বিক্ষোভকারীরা আরও দাবি করেন, আশা কর্মীদের জন্য বাৎসরিক ছুটির ব্যবস্থা করতে হবে এবং কাজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই আন্দোলনে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পাশাপাশি পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন, দার্জিলিং জেলার সদস্যরাও অংশ নেন।
এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সভাপতি নমিতা চক্রবর্তী রাজ্য সরকারের ভাতা বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন, “মাত্র এক হাজার টাকা বাড়িয়ে রাজ্য সরকার আশা কর্মীদের সঙ্গে বঞ্চনা করছে। এত গুরুত্বপূর্ণ পরিষেবা দেওয়ার পরেও আমাদের ন্যায্য অধিকার থেকে দূরে রাখা হচ্ছে। যতক্ষণ না দাবি পূরণ হবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।”
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ঢাকা, বাংলাদেশ, ০৬/০২/২০২৬ : আর এক সপ্তাহ বাদেই বাংলাদেশে হতে চলেছে বহু প্রতীক্ষিত নির্বাচন। কিন্তু তার আগেই বাংলাদেশ ফের একবার উত্তপ্ত হয়ে উঠলো। হিংসাত্মক ঘটনায় বাংলাদেশে আহত ২৩ জন ব্যক্তি।
আজ ঢাকায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস এর বাসভবন দখল করতে হামলা চালায় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা ওসমান হাদির সুবিচার চেয়ে পথে নেমেছিল। মহম্মদ ইউনূসের বাসভবনের কাছাকাছি আসতেই বিক্ষোভকারীদের হঠিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। সেই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা বার বার স্লোগান দিতে থাকে এবং তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর পুলিশ সক্রিয় হয়ে ওঠে।
পুলিশ বার বার অনুরোধ করলেও বিক্ষোভকারীরা তাতে দমেনি। তারা আরও এগোতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে, জলকামান ছোঁড়ে, শব্দ গ্রেনেড ফাটায়, কাঁদানে গ্যাসের সেল ছোঁড়ে। এভাবেই ঢাকার রাজপথে আজ বিক্ষোভকারীদের ছাত্রভঙ্গকরে দেওয়া হয়। এই ঘটনায় পদপিষ্ট হয়ে অন্তত ২৩ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেছে যে তাদের বিক্ষোভের ওপর পুলিশ গুলি চালিয়েছে, যদিও তাদের এই দাবী সম্পূর্ণ অস্বীকার করেছে পুলিশ ও অন্ত্রবর্তী সরকার। আজকের ঘটনার রেশ কতদূর থাকে তা দেখার এবং আজকের ঘটনা আগামী ১২ তারিখে বাংলাদেশের প্রভাব ফেলে কিনা সেটাও দেখার। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশের এই নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ পার্টিকে। প্রধান উপদেষ্টার বাড়ি যমুনা এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থাকরা হয়েছে।
মেষ রাশি : শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যাঁরা পারিবারিক অংশীদারি ব্যবসার সাথে যুক্ত, তাঁরা আজ সতর্ক থাকুন। নিয়মের বাইরে যাবেন না. আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। বাড়ির কনিষ্ঠ কারোর অসুস্থতা চিন্তায় ফেলবে। প্রেমে পড়তে পারেন, কাউকে অতিরিক্ত ভালো লেগে যেতে পারে। নতুন পরিকল্পনা এবং উদ্যোগ নিতে পারেন। পারিবারিক ক্ষেত্র অত্যন্ত উত্তম। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
বৃষ রাশি : কর্মক্ষেত্রে সিনিয়ার কেউ চাপ সৃষ্টি করতে পারে, তবে বিচলিত না হয়ে সব কিছুর মোকাবিলা করুন। আজ যারা আপনাকে ঋণ নেওয়া অর্থ ফেরত দেবে বলে কথা দিয়েছিল, তারা পুরো অর্থ ফেরত দিতে পারবে না। ব্যক্তিগত বিষয়গুলি নিয়ে কারোর সাথে আলোচনা করবেন না।. প্রেমের ক্ষেত্র খুবই ভালো পরিবেশ তৈরী করবে। পারিবারিক ক্ষেত্র মধ্যম। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
মিথুন রাশি : সঙ্গী / সঙ্গিনীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। আজ শেয়ার বা ফাটকায় টাকা বিনিয়োগ করা যেতে পারে। আপনার রসিক ভাব আপনার জনপ্রিয়তা বাড়িয়ে দেবে। কাছের মানুষ কাছে না থাকলেও তাকে অনুভব করতে পারবেন, তা সে আপনার কোনো বন্ধুও হতে পারে। কর্মক্ষেত্রে শুভ .সংবাদ পাবেন। পারিবারিক দিক থেকে প্রচুর ভালোবাসা পাবেন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
কর্কট রাশি : হাসিখুশি থাকুন, নিজেকে সংযত রাখুন। ব্যয় কমান, উপার্জন বৃদ্ধি পাবে। নিজের কাজ ছেড়ে আজ অন্যের জন্যে প্রচুর সময় নষ্ট হবে, যা আপনাকে হতাশ করতে পারে। আত্মীয় বন্ধুবান্ধবরা আপনাকে কোনো না কোনো ভাবে সহায়তা করবে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আপনার অনুপস্থিতিতে আপনার কর্মক্ষেত্রে কাজ আটকে থাকবে না। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
সিংহ রাশি : শারীরিক অসুস্থতা থেকে আরোগ্যলাভ। আজ সম্পত্তি, জমি বা অন্যান্য সম্পদের বিষয়ে মনযোগ দিতে পারেন। পারিবারিক দায়বদ্ধতাগুলিকে যথাযথভাবে পালন করুন। সঙ্গী আজ আপনাকে ভালোবাসায় ভরিয়ে দিতে চাইবে, তাকে উপেক্ষা করা ঠিক হবে না। সঙ্গীকে নিয়ে একটা দুর্দান্ত ছুটি কাটানোর পরিকল্পনা করুন। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
কন্যা রাশি : মানসিক চাপ বাড়ছে, ছোটখাটো অসুস্থতা দেখা দিতে পারে। পরিবারের সাথে অথবা বন্ধুদের সাথে থাকলে বা আলোচনা করলে চাপ কমবে। অর্থ সাশ্রয় করার সবরকম পদ্ধতি অবলম্বন করুন। সন্ধ্যের পর কোনো অতিথি আসতে পারে আপনার বাড়িতে। ভালো সময় কাটবে। সঙ্গীর সাথেও আজ আপনার ভালো দিন কাটবে। বিবাহিত জীবনে আরো বেশি করে প্রেম আসবে। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
তুলা রাশি : সারাদিন ভারমুক্ত হয়ে হালকা মেজাজে ঘুরে বেড়াতে পারবেন। আজ শেয়ার অথবা লটারি জাতীয় ফাটকায় বিনিয়োগ করতে পারেন। সঙ্গীর সাথে ভালো বোঝাপড়া অতিরিক্ত সুখ নিয়ে আসবে। প্রেমভাগ্য খুবই ভালো। সব কাজেই আজ সাফল্য ধরা দেবে। যে কাজগুলো অতীতে করতে পারেন নি, সেই কাজগুলো আজ শেষ করুন। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
বৃশ্চিক রাশি : আজ আপনার সপরিবারে বিনোদন প্রাপ্তির দিন। আরাম করার দিন. আর এই বিনোদনের জন্যে আপনার পরিবারেরই কোনো বয়স্ক কেউ আর্থিক সহায়তা করতে পারেন, যা আপনার নিজের খরচকে বাঁচিয়ে দিতে পারে। পরিবারের সকলের সাথেই সমান ব্যবহার করুন। কর্ম দক্ষতা বাড়াতে প্রযুক্তির সাহায্য গ্রহণ করুন। প্রেম ও পারিবারিক ক্ষেত্র উত্তম। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
ধনু রাশি : আধ্যাত্মিক সাধনা আপনার চাপ লাঘব করবে। মানসিক তৃপ্তি পাবেন। মনে জোর বাড়বে। দিনের শেষে আর্থিক লাভ। আজ পরিবারে নতুন অতিথি আসার খবরে আনন্দ পেতে পারেন। সেই আনন্দে ভোজের আয়োজন করে ফেলতে পারেন। আইটি পেশাদারি ক্ষেত্রে আজ বেশ ভালো দিন। নিজেকে প্রমান করতে পারবেন। আপনার একাগ্রতা আজ আপনাকে জিতিয়ে দেবে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
মকর রাশি : মনের মধ্যে জমে থাকা সব অবসাদকে দূর করুন। সমস্ত নেতিবাচক ভাবনাকে ধ্বংস করে নতুন করে ভাবতে শুরু করুন। না হলে মানসিক সমস্যা বাড়বে। দান ধ্যান আজ আপনাকে পরম আনন্দ দেবে। তবে বাড়ির পরিস্থিতি অনুকূলে থাকবে না। ওই পরিস্থিতি এড়িয়ে চলুন। চাপ বাড়তে পারে কর্মক্ষেত্রেও, মাথা ঠান্ডা রেখে চলুন। পারিবারিক ক্ষেত্র মধ্যম। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
কুম্ভ রাশি : আপনার ব্যবহার এবং কথাবার্তা সমাজে প্রশংসিত হবে। কারোর থেকে অর্থ ঋণ নিয়ে থাকলে অবিলম্বে তা পরিশোধ করুন, নাহলে মামলা মোকাদ্দমার দিকে যেতে পারে। বন্ধুদের সাথে ভালো সময় কাটবে। তবে প্রেম ভাগ্য মোটেই ভালো নয়। ব্যবসায়ীদের আজ ভালো দিন, অপ্রত্যাশিত লাভ বা মুনাফা হতে পারে। ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমন লাভদায়ক হবে ভবিষ্যতের জন্যে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
মীন রাশি : নতুন কিছু শেখার পক্ষে ভালো সময়। কোনো কোর্সএ ভর্তি হতে পারেন। বয়স বাধা হয়ে দাঁড়াবে না. যে কোনো জায়গায়, শেয়ার, ফাটকা বা লটারিতে বিনিয়োগের আগে বার বার চিন্তা করে নিন. তারপর বিনিয়োগ করুন। ভালোবাসা পেতে হলে সময় দিতে হবে. যাদেরকে ভালো লাগে না, তাদেরকে সম্পূর্ণ এড়িয়ে চলুন। সঙ্গীর সাথে মৃদু ঝগড়া হতে পারে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
আজ খবর (বাংলা) [বিনোদন], নতুন দিল্লী, ভারত, ০৫/০২/২০২৬ : চেক বাউন্সের একটি মামলায় খুব খারাপ পরিস্থিতিতে পৌঁছে গিয়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। এই মামলায় তাঁকে জেলের কাছে আত্মসমর্পন করতে বলা হয়েছে।
একটি কোম্পানী রাজপাল যাদবের বিরুদ্ধে চেক বাউন্সের মামলা করেছিল। অভিনেতা ঐ কোম্পানিকে কয়েক কোটি টাকার চেক দিলেও অর্থপ্রদান করছিলেন না। ওই কোম্পানিটি রাজপালের বিরুদ্ধে আদালতে মামলা করে দেয়। ২০২৪ সালে রাজপাল ঐ অর্থ মিটিয়ে দেবেন বলে আশ্বস্ত করেছিলেন, আদালতেও সেই আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বার বার কথা দিয়েও কথা রাখেন নি রাজপাল।
গতকাল আদালত তাঁকে আদালতে আত্মসমর্পন করতে বলেছিল, কিন্তু তিনি গতকাল আত্মসমর্পন করেন নি। আজ আদালত তাঁর সমস্ত আবেদন খারিজ করে জেলে গিয়ে আত্মসমর্পন করতে নির্দেশ দিয়েছে। অভিযোগকারী কোম্পানিকে ২৫ লক্ষ টাকা মিটিয়ে দেওয়ার আয়োজন করায় কোম্পানিটি আপাতত তা মেনে নিলেও আদালত কঠোর অবস্থান গ্রহণ করেছে। এর ফলে রাজপাল যাদবকে আজই রাত্রের মধ্যে জেলে গিয়ে আত্মসমর্পন করতে হবে। আত্মসমর্পনের পর ফের নতুন করে তাঁর আবেদন শুনবে আদালত।
“ভোটারের নাম বাদ দিয়েই বিজেপি বাংলা দখল করতে চাইছে”
আজ খবর (বাংলা), [রাজনীতি], মানিকচক,মালদা, ০৫/০২/২০২৬ : বিজেপি বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ছোটো ছোটো ভুল দেখিয়ে ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে বাংলা দখল করতে চাইছে বিজেপি, অভিযোগ তৃণমূল কংগ্রেসের।
বৃহস্পতিবার তৃণমূলের রাজ্যসভার চিফ হুইপ নাদিমূল হকের সঙ্গে মালদার মানিকচক বিধানসভা এলাকায় এস.আই আর পর্বে দলের সাংগঠনিক কর্মকান্ড খতিয়ে দেখতে গিয়ে কার্যত এমনটাই অভিযোগ তুলে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানালেন মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু।
উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত মঙ্গলবার এসআইআর পর্বে দলের সাংগঠনিক কর্মকান্ড খতিয়ে দেখতে মালদায় আসেন তৃণমূলের রাজ্যসভার চিফ হুইপ নাদিমূল হক। তিনি মালদায় এসে জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু, জেলা তৃণমূলের বি.এল.এ-২ মোয়াজ্জেম হোসেন সহ অন্যান্যদের নিয়ে প্রথমদিন সুজাপুর বিধানসভা, দ্বিতীয় দিন মোথাবাড়ি বিধানসভার কাজকর্ম খতিয়ে দেখেন।
এরপর বৃহস্পতিবার তৃতীয় দিনে মানিকচক বিধানসভা এলাকায় যান। প্রথমেই তিনি সেখানকার দলের বি.এল.এ-২ সহ অন্যান্য নেতৃত্বদের সঙ্গে তৃণমূলের ভোট রক্ষা শিবিরে সাংগঠনিক সভা করেন। সভায় দলীয় নেতৃত্বের কাছে এসআইআর পর্বের কাজকর্ম ঠিকঠাক চলছে কিনা সেই ব্যাপারে প্রয়োজনীয় খোঁজ খবর নেন। বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগের কথা শোনেন। পরে সেই সমস্ত অভিযোগ নিয়ে মানিকচকের বিডিও-র দ্বারস্থ হন।
বিডিওর কাছে এসআইআর হয়রানি বন্ধ সহ একাধিক দাবী-দাওয়া তুলে ধরেন। পরে জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন, “বিজেপি বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ছোটো ছোটো ভুল দেখিয়ে ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে বাংলা দখল করতে চাইছে বিজেপি। যার বিরুদ্ধে তৃণমূল ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন করছে। তাদের উদ্দেশ্য একটাই, একজনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে দেওয়া হবে না।”
আজ খবর (বাংলা), [রাজ্য] তারাপীঠ, বীরভূম,০৫/০২/২০২৬ : তারাপীঠ হোটেলের বাথরুমে মহিলার স্নানের ভিডিও মোবাইলবন্দি করার অভিযোগ পুলিশ অফিসারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের তারাপীঠ থানার পিছনের একটি হোটেলে। বুধবার কলকাতার দমদম ক্যান্টনমেন্ট থেকে তিনটি পরিবার তারাপীঠে এসেছিলেন পুজো দিতে। তারা ওঠেন এই হোটেলে।
অভিযোগ, এক পুলিশ অফিসার পাশের ঘরের বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে লাল কভার দেওয়া মোবাইল থেকে মহিলার স্নানের ছবি তুলতে শুরু করেন। মহিলাটি মোবাইল দেখে চিৎকার শুরু করেন। এরপরেই তাদের সঙ্গীরা বাকি দুটি রুম থেকে বেরিয়ে এসে চিৎকার শুরু করেন।
পুণ্যার্থীদের সঙ্গে থাকা এক গৃহবধূ বলেন, “আমার বান্ধবীর চিৎকার শুনে আমরা নিজের নিজের ঘর থেকে বেড়িয়ে যখন পুলিশ অফিসারের ঘরে ঢুকি তখন উনি খাবার খাচ্ছিলেন। আমরা তাঁর ঘরে ঢোকার আগেই তিনি মোবাইল থেকে ভিডিও মুছে ফেলেন। কিন্তু মোবাইলের কোন একটা জায়গায় সেটা থেকে যায়। সেটা বের করে আমরা পুলিশকে দেখায়।”
অভিযুক্ত পুলিশ অফিসার অশোক মহাপাত্র অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “মিথ্যা অভিযোগ। কোন ছবি তোলা হয়নি।” পুণ্যার্থীরা শেষ পর্যন্ত পুজো না দিয়েই বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
দেশে ছুটতে চলেছে বুলেট ট্রেন, অথচ কাদের গাফিলতিতে এখনো এভাবে ট্রেন বেলাইন হচ্ছে, তা খতিয়ে দেখা দরকার !
আজ খবর (বাংলা), [দেশ] কটক , ওড়িশা, ০৫/০২/২০২৬ : আবারো ট্রেন দুর্ঘটনা। ফের একবার দুর্ঘটনার কবলে ভারতীয় রেলের নিউ জলপাইগুড়ি চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস ঘটে যেতে পারতো বড়সড় দুর্ঘটনা.
আজ সকালে এই দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। ছুটন্ত ট্রেনের কয়েকটি বগি বেলাইন হয়ে যায়. তবে বগিগুলি উল্টে না যাওয়ায় সেভাবে বড় কোনো ঘটনা হতে নি.
চেন্নাই থেকে নিউ জলপাইগুড়ি আসার পথে বৃহস্পতিবার সকালে উড়িষ্যা রাজ্যের কটকের কাছে ঝাকাপুরা জাংসনের কাছে নিউ জলপাইগুড়ি চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটির বেশ কয়েকটি বগি
বেলাইন হয়ে যায়। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী । এই ঘটনার পর 4 ঘণ্টা কেটে গেলেও বেশ কিছুক্ষনের জন্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন ট্রেন যাত্রীরা। ঘটনাস্থলে রেল পুলিশ ও রেলের আধিকারিকরা।
Aaj Khabor Desk, Cuttack, Orissha, 05/02/2026 : A major train accident was narrowly avoided on Thursday morning when several coaches of the New Jalpaiguri–Chennai Superfast Express derailed near Jhakapura Junction, close to Cuttack in Odisha. The incident occurred while the train was travelling from Chennai to New Jalpaiguri. Although multiple coaches went off the tracks, none overturned, preventing a serious disaster. A few passengers sustained injuries in the derailment.
A major train accident was narrowly avoided on Thursday morning when several coaches of the New Jalpaiguri–Chennai Superfast Express derailed near Jhakapura Junction, close to Cuttack in Odisha. The incident occurred while the train was travelling from Chennai to New Jalpaiguri. Although multiple coaches went off the tracks, none overturned, preventing a serious disaster. A few passengers sustained injuries in the derailment.
কাশ্মীরের সীমান্ত নিরাপত্তা থেকে মাওবাদী দমন—সরেজমিনে পরিস্থিতি মূল্যায়নে তিনদিনের সফর
আজ খবর (বাংলা) [দেশ] নতুন দিল্লী,ভারত, ০৫/০২/২০২৬ : দেশের দুই প্রান্তে নিরাপত্তা পরিস্থিতির সামগ্রিক মূল্যায়নের উদ্দেশ্যে জম্মু ও কাশ্মীর এবং ছত্তিশগড় সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাশ্মীরের সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস দমন ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি যেমন খতিয়ে দেখা হবে, তেমনই ছত্তিশগড়ে মাওবাদী নিয়ন্ত্রণ পরিস্থিতির বাস্তব চিত্রও সরেজমিনে পর্যালোচনা করবেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যাতেই স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছবেন জম্মু শহরে। তিনদিনের এই সফরে তিনি জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। রাজ্যের কোন কোন এলাকা এখনও সংবেদনশীল অবস্থায় রয়েছে, কোথায় বাড়তি সতর্কতা প্রয়োজন—তা বিস্তারিতভাবে পর্যালোচনা করবেন অমিত শাহ।
কাশ্মীর উপত্যকায় সেনা, আধাসেনা ও পুলিশ বাহিনীর যৌথ নিরাপত্তা ব্যবস্থাপনা কতটা কার্যকর হয়েছে, সন্ত্রাস দমনে কী সাফল্য এসেছে—সেসব রিপোর্টও তিনি খতিয়ে দেখবেন। পাশাপাশি সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকে উন্নয়ন প্রকল্পগুলির অগ্রগতি, বাস্তবায়নের গতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এই সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকাও পরিদর্শন করবেন অমিত শাহ। সীমান্তে অবস্থিত ববিয়া ও গুরনাম ফাঁড়ি পরিদর্শন করে তিনি সরাসরি নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি ও পরিকাঠামো খতিয়ে দেখবেন বলে জানা গেছে।
কাশ্মীর সফর শেষ করেই আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারি ছত্তিশগড় সফরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, এর আগে আগামী ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছিলেন অমিত শাহ। সেই লক্ষ্যে গত কয়েক মাস ধরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানের ফলে বহু মাওবাদী অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। বিভিন্ন এনকাউন্টারে একাধিক মাওবাদীর মৃত্যুও হয়েছে।
তবে সরকার একদিকে যেমন কড়া অবস্থান নিয়েছে, তেমনই মাওবাদীদের মূল স্রোতে ফেরাতে একাধিক পুনর্বাসন ও আত্মসমর্পণ প্যাকেজও ঘোষণা করেছে। সেই প্যাকেজে সাড়া দিয়ে অনেকেই অস্ত্র নামিয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—যারা আত্মসমর্পণ না করে অন্য রাজ্যে ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের ভিড়ে আত্মগোপন করেছে, তাদের নিয়ে সরকারের ভবিষ্যৎ কৌশল কী?
বিশেষজ্ঞদের মতে, দেশের একাধিক পাহাড়ি ও বনাঞ্চল এলাকায় এখনও মাওবাদী মতাদর্শের প্রভাব পুরোপুরি নির্মূল হয়নি। কিছু এলাকায় গোপন ‘স্লিপিং সেল’ এবং শহুরে পরিসরে আদর্শগত প্রভাব এখনো চ্যালেঞ্জ হয়ে রয়েছে।
নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে মাও অধ্যুষিত এলাকায় উন্নয়নের নতুন দিগন্ত খুলতে পারে—নতুন রাস্তা, রেললাইন, শিল্প তালুক ও পর্যটনের সম্ভাবনা তৈরি হবে। কিন্তু শুধুমাত্র সশস্ত্র মাওবাদী দমন নয়, মাওবাদী চিন্তাধারার স্থায়ী অবসান সম্ভব কি না—সেই প্রশ্নের উত্তর পেতে হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে দেশবাসীকে।
Aaj Khabor Desk, New Delhi, India, 05/02/2026 : Union Home Minister Amit Shah is set to visit Jammu & Kashmir and Chhattisgarh to review the internal security situation in two sensitive regions of the country. He will begin his three-day visit in Jammu, where he will assess border security, counter-terror operations, and the performance of security forces including the Army, paramilitary forces, and police. Shah will also review the progress of development projects and inspect border outposts such as Bobiya and Gurnam.
Following the Kashmir visit, Amit Shah will travel to Chhattisgarh from February 7 to 9 to evaluate the government’s campaign against Maoist insurgency. With the March 31 deadline set earlier for eliminating Maoism, he will personally assess ground realities, recent surrenders, and security operations. While armed Maoist activity has declined, concerns remain over ideological persistence and sleeper cells, making long-term eradication a continuing challenge.
মেষ রাশি : কিছু ক্ষেত্রে আপনার মন আপনাকে দিয়ে এমন কাজ করাবে, যাতে আপনি তৃপ্তি অনুভব করেন, আবার কোনো কোনো ক্ষেত্রে আপনি এমন ধৈর্য্য হারাবেন, যাতে করে গোড়া কাজটাই পণ্ড হয়ে যেতে পারে। কর্মস্থলে নিজের মেজাজ সামলে রাখুন। নাহলে আপনাকেই সমস্যায় পড়তে হবে এবং এর জন্যে আর্থিক দণ্ডও দিতে হতে পারে। তাই সাবধান থাকুন। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ ।
বৃষ রাশি : আজ আপনার মানসিক দৃঢ়তা দেখানোর দিন। যা কিছু করবেন তা ইতিবাচক মনোভাব নিয়ে করতে শুরু করুন। কর সংক্রান্ত হিসেব নিকেশ দেখাতে হতে পারে। কর্মক্ষেত্রে আজ কিছু প্রমান করতে হতে পারে। এক্ষেত্রে নিজের দক্ষতাকে কাজে লাগান। প্রেম ভাগ্য বেশ ভালো। অপ্রয়োজনীয় আলোচনা থেকে দূরে থাকুন। পারিবারিক ক্ষেত্রও উত্তম। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
মিথুন রাশি : আরোগ্য লাভের কারণে মানসিক তৃপ্তি। শরীর ক্রমশ ভালো হয়ে উঠবে। আপনার সুচিন্তিত বিনিয়োগ বাড়তি উপার্জনের জন্যে সহায়ক হয়ে উঠবে। আপনার মধ্যে অন্যকে সাহায্য করার প্রবণতা আছে, এই বিষয়টা অন্যদের ভালো লাগবে, আপনার এক্ষেত্রে প্রশংসা প্রাপ্য হবে। পারিবারিক ক্ষেত্র বেশ ভালো। তবে পরিবারের ব্যাপারে বাইরের কারোর প্রভাব আপনি মেনে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা ও সোনালী।
কর্কট রাশি : আপনার মানসিক দৃঢ়তা আজ সাফল্য আনবে। মনকে নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত ব্যয় দিনের শেষে আপনাকে যথেষ্ট চাপে ফেলবে। বাড়িতে জমে থাকা কাজগুলো আজই শেষ করুন, এই ব্যাপারে আপনার সন্তান আপনাকে সাহায্য করতে এগিয়ে আসতে পারে। কর্মক্ষেত্র অত্যন্ত শুভ। ব্যবসায়ীরাও লাভ করবেন। পরিবারের সাথে ভালো সময় কাটবে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
সিংহ রাশি : আপনার ইতিবাচক মনোভাব এবং উদ্ভাবনী চিন্তাধারা আজ আপনাকে বিশেষ সাফল্য দেবে। বাড়তি আর্থিক উপার্জনের পথও দেখিয়ে দেবে। পরিবার বা বন্ধুদের থেকে পাওয়া কোনো খবর আপনাকে আরও সমৃদ্ধ করে তুলতে পারে। কোনো বিনিয়োগ বা চুক্তি করার আগে ভালো করে ভেবে নিন। আজ কোনো সাধু দর্শন বা সৎসঙ্গ হতে পারে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
কন্যা রাশি : মনকে যতটা সম্ভব উৎফুল্ল রাখার চেষ্টা করুন। আজ বয়স্ক কেউ আপনার আর্থিক সমস্যার সমাধান করে দেবে, নিজের অর্থ ব্যয় করতে হবে না। আজ কাউকে কোনো উপদেশ দিলে সেই উপদেশ কিস্তু আপনার নিজের জন্যেও প্রযোজ্য। অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত ব্যক্তিদের সাথে যোগাযোগ বাড়বে। আজ একটি অনুকূল দিন, তাই কর্মক্ষেত্রে নিজেকে উজাড় করে দিন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
তুলা রাশি : সবার প্রতি সমান মনোভাব পোষণ করুন। বিশেষ করে কর্মক্ষেত্রে। আর্থিক ক্ষেত্র উত্তম, আজ বাড়তি রোজগারের অনেক উপায় তৈরি হয়ে যাবে। লটারি বা ফাটকায় লাভ। অন্যকে রাজি করানোর ক্ষমতা কাজে লাগাতে হতে পারে। ঘনিষ্ট কেউ আজ আপনাকে এড়িয়ে চলতে পারে। পারিবারিক ক্ষেত্রে অন্য কারোর প্রভাব আপনি মেনে নেবেন না। খেলাধুলায় সাফল্য আসবে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
বৃশ্চিক রাশি : মেজাজ হারালেই বিপদ বাড়বে। বিতর্কে জড়িয়ে পড়বেন, তবে পরে সমাধান হয়ে যাবে। আর্থিক সহায়তা পেয়ে যাবেন। নিজের একরোখা মনোভাব বাড়িতে কাউকে দেখবেন না, তাঁরা রুষ্ট হতে পারেন। অহেতুক ঝামেলা আপনার মানসিক অশান্তির কারণ হয়ে যেমন দাঁড়াবে, তেমন পরিবারকেও সমস্যায় ফেলতে পারে। তবু পরিবারের থেকেই ভালোবাসা পেয়ে আশ্বস্ত থাকবেন। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
ধনু রাশি : অনেক কিছুর মধ্যে কোনটা আপনার জন্যে ভালো হবে, তা আপনাকেই বুঝতে হবে। ফাটকা বা লটারিতে লাভ। ছোটদের থেকেও অনেক কিছু শেখা যায় তা বুঝতে পারবেন। শিশুরাই আজ আপনাকে প্রভাবিত করবে। ব্যবসার যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের মতামতকেই প্রাধান্য দিন। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
মকর রাশি : আপনার ইতিবাচক মনোভাব এবং গতিবিধি অন্য অনেককেই উৎসাহিত করে তুলবে। আজ পরিবারের কেউ অসুথ হয়ে পড়তে পারেন, তাঁর চিকিৎসা হেতু খরচ বাড়তে পারে। কিছু অবাঞ্ছিত ঝামেলা আসলেও আজ সেগুলিকে উপেক্ষা করতেই হবে. আপনার ভালোবাসার ক্ষেত্রে বাইরের কেউ হস্তক্ষেপ করে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন উদ্যোগ লাভ দায়ক হবে. শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
কুম্ভ রাশি : কর্মক্ষেত্রে বিশ্বাস অর্জন করতে পারবেন। আঘাত আসলেও তা আপনাকে খুব একটা স্পর্শ করতে পারবে না. ধর্মীয় স্থানে কিছু দান করবেন যা আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলবে। পরিবারকে আরও গুরুত্ব দিন এবং তাদের সাথে সময় কাটান। পরিবারের সদস্যদের থেকে ভালোবাসাও পাবেন। নতুন কিছু উদ্যোগ নেওয়ার কথা ভাবছিলেন, সেগুলো শুরু করে দিন. শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
মীন রাশি : ধ্যান ও আধ্যাত্মিক সাধনা আপনাকে আত্ম উপলব্ধির দিকে নিয়ে যাবে। আর্থিক উন্নতির যোগ। আপনার শিল্পী সত্ত্বা এবং সৃজনশীলতা আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে। সারাদিন ব্যস্ত থাকবেন। আজ আপনার সঙ্গীকে নতুন করে অনুভব করতে শুরু করুন। প্রেমের ক্ষেত্র খুব একটা উত্তম নয়। খুব কম দেখা সাক্ষাৎ হয়, এমন ব্যক্তিদের সাথে যোগাযোগ হবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
আজ খবর (বাংলা) [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ০৪/০২/২০২৬ : অনেকদিন পর ফের রুপোলি পর্দায় দেখতে পাওয়া যাবে বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। বছর তাঁর কেরিয়ারে খুব খুব খারাপ দিন গিয়েছে। তবে এখন তিনি কম ব্যাক করতে একেবারে প্রস্তুত হয়ে গিয়েছেন।
প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাথে জড়িয়ে গিয়েছিল রিয়ার নাম। সুশান্তের মৃত্যুর পর পুলিশি তদন্ত ছাড়াও নানারকম খারাপ দিন দেখতে হয়েছিল রিয়াকে। তবে সব কিছু কাটিয়ে ফের তিনি নিজেকে প্রমান করতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন। সাত বছর তাঁর কেরিয়ারে কালো দিন গেলেও এবার তিনি কাম ব্যাক করতে সব রকম প্রস্তুতি নিয়েছেন।
সব কিছু ঠিক থাকলে আর কিছুদিন পর নেটফ্লিক্সের একটি প্রোডাকশনে দেখতে পাওয়া যাবে রিয়া চক্রবর্তীকে। নেটফ্লিক্সের নতুন প্রোডাকশন ‘ফ্যামিলি বিজনেস’এ দেখতে পাওয়া যাবে তাঁকে। এই প্রোডাকশনে কাজ করছেন অনিল কাপুর ও বিজয় বর্মাও। সম্প্রতি এই প্রোডাকশনের টিজার প্রকাশ করেছেন রিয়া নিজেই। তবে এই প্রোডাকশন কবে মুক্তি পাবে তা অবশ্য জানানো হয় নি। .
Aajh Khabor Desk, Mumbai, Maharashtra, 04/02/2026 : After a long absence, Bengali actress Rhea Chakraborty is set to return to the silver screen. She went through an extremely difficult phase in her career after being linked to the late actor Sushant Singh Rajput, facing police investigations and intense public scrutiny following his death. Despite nearly seven years of setbacks and personal hardship, Rhea is now determined to rebuild her career and prove herself once again.
If all goes as planned, she will soon be seen in a Netflix production titled Family Business. The project also stars Anil Kapoor and Vijay Varma. Rhea recently shared the teaser of the series herself, though the official release date has not yet been announced.