Aaj Khabor

বিল আনতে মরিয়া কেন্দ্র সরকার, জল মাপছে বিরোধীরা, ধন্ধে দেশবাসী

বিল আনতে মরিয়া কেন্দ্র সরকার, জল মাপছে বিরোধীরা,  ধন্ধে দেশবাসী

  

আজ খবর (বাংলা), [দেশ],  দিল্লী, ভারত, ২৭/০৭/২০২৬ :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এবার  সংসদে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে নয়া বিল আনতে চলেছে কেন্দ্র সরকার।

এর আগে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল, তার বিরুদ্ধে গত একমাস ধরে পড়ুয়াদের একাংশ  আন্দোলনে নেমেছিল। আন্দোলনে উত্তাল হয়েছে দেশের বিভিন্ন রাজ্য। সেই আন্দোলনের জেরে কেন্দ্রীয়  শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। আন্দোলনকারীদের তিন দফা দাবিই মেনে নিতে হয়েছে কেন্দ্র সরকারকে।   এবার এই প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া  আইন আনতে চলেছে কেন্দ্র সরকার।

এই বিলকে সমর্থন করার জন্যে কেন্দ্র সরকার সর্বদল সহমত চাইছে। যদিও সমাজবাদী পার্টির তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে যে দেশে কড়া  আইন প্রণয়ন করলেই কি প্রশ্নপত্র ফাঁস হওয়া  আটকানো আদৌ সম্ভব হবে ? এই প্রশ্নকে সামনে রেখে বিরোধী জোটের দলগুলি আজ সংসদে  একটি বৈঠকে মিলিত হয়েছে।  গৌরব গগৈ মন্তব্য করেছেন যে শিক্ষার বিষয়ে কেন্দ্র সরকার  সিরিয়াসলি ভাবছে না।  কেন্দ্র সরকার যে বিল আনতে চলেছে তা নিয়েও নানারকম প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে।

পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “নরেন্দ্র মোদী আগেই বলেছিলেন একটি বিল তিনি আনবেন, সেই বিল আনার সময় হয়ে গিয়েছে। এই মুহূর্তে প্রশ্নপত্র ফাঁস একটা বড় সমস্যা  হয়ে উঠেছে।  এই সমস্যা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকেই বিনষ্ট করছে আর  কোটি কিছু লোককে  কোটি টাকা রোজগার করতে সাহায্য করছে। এর জন্যে স্থায়ী আইন প্রণয়নের দরকার আছে।”

এই আইন আনলে কি প্রশ্নপত্র ফাঁসের দুর্নীতি থেকে উদ্ধার পাওয়া যাবে ?  সত্যি কি এভাবে প্রশ্নপত্র ফাঁস রোখা যাবে ? না কি অন্য দাওয়াই দরকার  ? ধন্ধে গোটা দেশ। কমেন্টে আপনাদের মতামত জানান।

Love Frame with light @399/-  [Click On The Image]

 

Loading

“পরিবারের সাথে কথা বলার সময় সতর্ক থাকুন”

আজকের রাশিফল

আজ খবর (বাংলা), আজকের রাশিফল, ২৭/০৭/২০২৬ :

মেষ  রাশি : শুধুমাত্র নিজের ওপর আস্থা রাখুন, আজ যে কোনো মানুষের সাহায্যেই অর্থ উপার্জন হতে পারে।  ব্যবসায়ে শুভ যোগাযোগ। কর্মক্ষেত্রে দায়িত্ব ও প্রভাব দুইই বাড়বে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। প্রেম ভাগ্য যথেষ্ট ভালো যাবে।

বৃষ রাশি :  আজ নিজেকে সংযত রাখুন। অপ্রিয় বাক্য প্রয়োগ থেকে দূরে থাকুন,  বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে।  আজ নির্দিষ্ট কিছু ব্যক্তির মাধ্যমে উপার্জন আসতে  পারে। তবে আজ কোনো রকম ঝুঁকি নেওয়া চলবে না. দাম্পত্য ভাগ্য  মধ্যম।

মিথুন রাশি :  আজ সব কিচ্ছু সেইভাবে এগোবে না, যেমনটা আপনি চাইছেন। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে আসতে ভয় পাবেন না।  নানা কারণে সময় নষ্ট হবে, আর্থিক দিক থেকেও মার খেতে হতে পারে।  সঙ্গী ইতিবাচক নয়।

কর্কট রাশি : আজ কোনো অর্থনৈতিক চুক্তি হলে আপনি যথেষ্ট লাভবান হবেন।  প্রভূত অর্থ আসবে। তবে ব্যবসায়িক ক্ষেত্রে যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন, সেই ব্যক্তিই আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারেন। সতর্ক থাকুন।

সিংহ রাশি : একা একা চাপ নিয়ে চলা উচিত নয়, এই চাপটা  পরিবারকেও বহন করতে দিন।  না হলে শারীরিক ক্ষতিও হতে পারে। ব্যবসায়ের জন্যে প্রয়োজনীয় মূলধন আপনি পেয়ে যাবেন।  দিনের শেষভাগে এমন কিছু খবর পাবেন যাতে সংসারে খুশির আবহ থাকে।

কন্যা রাশি : আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন. আজ কোনো একটা খবর আপনাকে খুশি করে দিতে পারে। তবে পারিবারিক দিক থেকে সামান্য বিষয় নিয়ে গোলযোগ বেঁধে যেতে পারে। সতর্ক থাকুন। আজ সারাদিন পরিবারকেও দিতে হতে পারে। ভালো খবরটা পরিবারের তরফ থেকেও পেতে পারেন।

তুলা রাশি : আজ আপনার সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার দিন। তবে বাড়িতে অতিথিরা আসতে  পারে ,চমৎকার কাটবে। আজ কমিশন জাতীয় কিছু থেকে উপার্জন হবে। আজ আগামী দিনের জন্যে পরিকল্পনা গ্রহণ করার দিন। যেটা পরিকল্পনা করবেন, তার সাথে বাস্তবের মিল খুঁজে বের করুন।

বৃশ্চিক রাশি : ভালো জিনিসের প্রতি আকর্ষণ বাড়বে। আজকের দিনটা যাতে সময় নষ্ট না হয় সেটা দেখুন।  নিজের কাজ নিজে করুন, অন্যকে দিয়ে করালে বিপদ হবে। দিনের শুরুতেই আজ উপার্জন আসতে  থাকবে।  কোনো ক্ষেত্রে আজ নিজের চাহিদা পূরণ করা সম্ভব হবে না।

ধনু রাশি : পরিবারের সাথে খারাপ ব্যবহার করবেন না। যে ঘটনাই ঘটুক না কেন, খারাপ ব্যবহার বা কটু বাক্য প্রয়োগ থেকে দূরে থাকুন, না হলে আপনাকেই ভবিষ্যতে কষ্ট পেতে হবে।  তার চেয়ে ভালো আজ পরিবারকেই ভালো সময়টুকু  দেওয়ার চেষ্টাকরুন। শিশুদের সাথে ভালো সময় কাটবে।

মকর রাশি : আপনি মানসিক শান্তি পেতে চাইছেন। তাই আপনার সঙ্গীর সাথে সমাধান খুঁজুন। সমাধানের পথ আসবে সেখান থেকেই।  কটু বাক্য প্রয়োগ থেকে নিজেকে বিরত রাখুন। সঙ্গীকে সন্মান করুন, তাতে আপনারই লাভ হবে। আত্মীয়াদের আজ কোনো ঋণ  দেওয়া চলবে না।

কুম্ভ রাশি : আজ বিতর্কিত আলোচনায় থাকবেন না। ছোটদের মাধ্যমে আয় হতেপারে। সৃজনশীল কাজে যুক্তদের আজ উপার্জন বাড়বে। ব্যবসায়ে শুভ যোগাযোগ। প্রেমের ভাগ্য বেশ ভালো।  আপনার বিচক্ষণতা আজ সামাজিক প্রশংসা নিয়ে আসবে।

মীন রাশি : আজ আপনার আত্মবিশ্বাস আর মানসিক শক্তি অটুট থাকবে।  আজ অর্থের চাহিদা থাকবে তুঙ্গে। কিছু শুভানুধ্যায়ী এবং সহায়ক বন্ধদেরকে খুঁজে নেবেন।  তবে তাদের সাথে কথা বলার সময় সতর্কতা অবলম্বন করা দরকার। সব কাজ ঠিকমত সম্পন্ন নাও হতে পারে। সারাদিন ব্যস্ততায় কাটবে।

Astro Books (Bengali) @ Rs. 455/-  @Rs. 382/- [Click On THe Image]

Loading

ভারতীয় বিজ্ঞানীদের সাফল্যে এগিয়ে চলেছে ভারত : মোদী

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৬/০৭/২০২৬ : ডিফেন্স গবেষণায় DRDO র লাগাতার সাফল্যে  ভারতের তৈরী সামরিক পণ্য ও অস্ত্রশস্ত্র বিদেশের বাজারে আকর্ষণীয় হয়ে উঠেছে, বিদেশের বাজারে ভারতীয় সামরিক পণ্যের চাহিদা তুঙ্গে উঠতে শুরু করেছে। যা কিনা অচিরেই ভারতকে অর্থনৈতিক দিক থেকে এক উচ্চতায় পৌঁছে দেবে বলে বিশ্বাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ মন কি বাতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “এই সপ্তাহে ডিআরডিও পিনাক লং রেঞ্জ রকেট মিসাইল সফলভাবে পরীক্ষা করে দেখেছে।  ডিআরডিও সংস্থার  গবেষকদের ধন্যবাদ। দুই তিন দিন আগেই ডিআরডিও কুশ মিসাইল এর পরীক্ষায় সফল হয়েছিল। লাগাতার তাদের এই অস্ত্রশস্ত্র এবং সামরিক পণ্যের সফল পরীক্ষার ফলে ভারত আন্তর্জাতিক সামরিক পণ্যের বাজারে এক উচ্চতায় পৌঁছে গিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ভারতের তৈরী অস্ত্র ও সামরিক পণ্যের চাহিদা আকাশ ছুঁয়েছে।  কিছুদিন আগেই আইএনএস মহেন্দ্রগিরি নামে একটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ জলে নেমেছে, এই জাহাজটিকেও ভারত তৈরী করেছে।  এইভাবে আমাদের দেশ আত্মনির্ভর ভারত প্রকল্পে কাজ করে আত্মনির্ভর হয়ে চলেছে।”
নরেন্দ্র মোদী এদিন বলেন, “ভারতীয় সামরিক পণ্যের ওপর বিভিন্ন দেশের ভরসা এখন অনেকটাই বেড়ে গিয়েছে।   অনেক দেশ এখন ভারতের থেকে অস্ত্রশস্ত্র কিনতে চায়, এই চাহিদা ভারতকে আরও বেশি করে আত্মনির্ভর করে তুলবে।”  কিছুদিন আগেই ইন্দোনেশিয়া গিয়েছিলেন নরেন্দ্র মোদী। ইন্দোনেশিয়া  ভারতের থেকে ব্রম্ভজ  ও অস্ত্র মিসাইল কিনেছে।  এইরকম অনেক দেশই  ভারতের থেকে অস্ত্রশস্ত্র ও সামরিক পণ্য কিনে নিতে চাইছে। এটা  সম্ভব হয়েছে ভারতীয় বিজ্ঞানীদের লাগাতার সাফল্যের কারণে। এই সাফল্যই ভারতকে ক্রমাগত উন্নত করে চলেছে বলে মনে করেন মোদী।
mann ki baat of Narendra Modi

Loading

সাংবাদিকদের আক্রমন, গ্রেপ্তার মোট ১১ জন

সাংবাদিকদের আক্রমন, গ্রেপ্তার মোট ১১ জন

আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৬/০৭/২০২৬ :  গত পরশুদিন কলকাতা শহরে সাংবাদিকদের ওপর যে আক্রমণ নেমে এসেছিল, তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা দিয়েছিলেন যে কাউকে রেয়াত করা হবে না।  সেইমত সিসিটিভি দেখে চিহ্নিত করে অপরাধীদের গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৪ তারিখে ছাত্রছাত্রীদের মিছিলে বহিরাগতরা মিশে ছিল , তারাই সেদিন  ভারত বিরোধী স্লোগান দিয়েছে বলে অভিযোগ উঠেছে।  বিধানসভাতেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, “কোনো অপরাধীকে ছাড়া হবে না। ” এরপর পুলিশ ঐ  এলাকার বিভিন্ন সিসিটিভি এবং সাংবাদিকদের হাতে থাকা ক্যামেটের ফুটেজ থেকে তথ্য সংগ্রহ করে মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে।
কলকাতা পুলিশের এডিশনাল কমিশনার কুনাল আগরওয়াল বলেছেন, “সেদিন এই ১১জন দুষ্কৃতী মিছিলের সাথে মিশে ছিল, এরাই সেদিন গুন্ডামি করেছে এবং সংবাদ মাধ্যমকে আক্রমণ করেছে। সাংবাদিকদের মারধর করেছে। ক্যামেরাগুলিকে ভেঙেছে। এরা কেউ ছাত্র নয়।  মিছিলের সাথে এদের কোনো সম্পর্ক নেই। “
সেদিন সাংবাদিকদের ওপর এই দুস্কৃতরা বর্বরোচিত হামলা চালিয়েছিল। পুরুষদের পাশাপাশি মহিলা সাংবাদিকদেরকেও রাস্তায় ফেলে পিটিয়েছিল। একের পর এক ক্যামেরা এবং মোবাইল ফোন ভেঙে দিয়েছিল। একটি ক্যামেরার ভিতরে জল ঢেলে নষ্ট করে দিয়েছিল। সাংবাদিকদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন ছিল।  সাংবাদিকদের ওপর এই নারকীয় আক্রমণের তীব্র নিন্দা করে “আজ খবর”।

 

Loading

সাপ্তাহিক জ্যোতিষ ২৬/০৭/২০২৬ – ০১/০৮/২০২৬ :

সাপ্তাহিক জ্যোতিষ ২৬/০৭/২০২৬ - ০১/০৮/২০২৬ :

আজ খবর (বাংলা), [জ্যোতিষ ও অধ্যাত্ম] সাপ্তাহিক জ্যোতিষ ২৬/০৭/২০২৬ – ০১/০৮/২০২৬  : 

 
মেষ  রাশি :  এই সপ্তাহে বাড়ির শিশুদের জন্যে কোনো সুখবর আসতে পারে। উপার্জন একটু বিলম্বে হবে, তবু ধৈর্য্য ধরে থাকতেই হবে।   হাতের কাজ  শেষ করে তবেই অন্য কোনো কাজে হাত দিন. ব্যবসার ক্ষেত্র শুভ. শরীর স্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিস্থিতি মধ্যম।
 
বৃষ রাশি :  এই সপ্তাহে আপনার দরকার বিশেষ সতর্কতা। গাড়ি চালাবেন সতর্কতার সাথে, ঝুঁকি নেবেন না।  পরিবারের সাথে বুঝে কথা বলুন। বলে ফেলা শব্দ ভবিষ্যতের জন্যে কষ্টকর হতে পারে।  ঝুঁকিপূর্ন বিনিয়োগ থেকে দূরে থাকুন। সপ্তাহ যত  এগোবে ততই ভালো সময় আসবে, উপার্জনও বাড়বে।
 
কর্কট রাশি : বেশ ভালো কাটবে এই সপ্তাহ। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। পড়ুয়াদের পড়াশুনা ভালো হবে।  পেশাদারিত্বের ক্ষেত্রেও ভালো। ব্যবসায়ীরা ব্যবসার ক্ষেত্র বৃদ্ধি করতে পারেন। ব্যবসার কারণে কোথাও বেড়াতে যেতে হতে পারে। তবে নিজের পরিকল্পনা সম্পর্কে কারোর সাথে আলোচনা করবেন না।
 
মিথুন রাশি : পারিবারিক সহযোগিতা ও সাহায্য দিয়েই এই সপ্তাহ শুরু হবে ,  তবু সপ্তাহের শুরুটা কিছুটা ভালো কাটলেও মধ্যভাগে অনেকগুলি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।  আইনি বিষয়েও যুক্ত হতে হবে। এক্ষেত্রেও পারিবারিক দিক থেকে বিশেষ সুবিধা পেয়ে যাবেন।  শরীর ভালো যাবে।
 
সিংহ রাশি : এই সপ্তাহ প্রচুর উৎসাহ ও উন্মাদনার সাথে শুরু করবেন।  খেলাধুলা, সামাজিক কোনো কাজে এগিয়ে গিয়ে অংশ নিতে চাইবেন। সপ্তাহের মধ্যভাগে কিছুটা ক্লান্ত অনুভব করবেন। সহকর্মীদের সাথে বিতর্কে জড়াবেন না।  পারিবারিক দিক থেকে নিজেকে সুখী অনুভূত হবে। সপ্তাহান্তে বেড়াতে যান.
কন্যা রাশি: এই সপ্তাহ শুরু হবে বেশ মসৃণভাবে। বাবা বা মায়ের থেকে পাওয়া অনুদান বাস্তব সমস্যা মিটিয়ে দেবে।  কোনোকিছু কেনাকাটার পরিকল্পনা শুরু করতে পারেন। সপ্তাহের মধ্যভাগে আত্মবিশ্বাস একলাফে অনেকটাই বেড়ে যাবে। ব্যবসার ক্ষেত্রটিকেও বাড়িয়ে নিতে পারেন। সপ্তাহান্তে অর্থ আসবে।
তুলা রাশি : এই সপ্তাহে একটি সুষ্ঠু পরিকল্পনা ও সিদ্ধান্ত আপনাকে খুব ভালো অবস্থায় নিয়ে যাবে।  সপ্তাহের মধ্যভাগে সম্পত্তি ক্রয়ের বিষয়ে চিন্তা করলেও বাস্তবসম্মত প্রচেষ্টা চালান।  প্রেম ও দাম্পত্যে উন্নতি। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন। সপ্তাহান্তে সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে।
 
বৃশ্চিক রাশি :  আত্মবিশ্বাসই হল আপনার এই সপ্তাহের একমাত্র অস্ত্র। তাই সঠিক পরিকল্পনার সাথে এগিয়ে চলুন। পরিবারে সঙ্গীর সাথে গৃহ কলহ কখনোই মাথা চাড়া দেবে না। এই সপ্তাহে ব্যবসার ক্ষেত্রকে বাড়িয়ে তুলুন। কর্মক্ষেত্রে সুনাম ও দায়িত্ব বাড়বে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
 
ধনু রাশি : সপ্তাহের শুরুটা ভালোভাবেই শুরু হবে।  বেশ কিছু নতুন আকর্ষন আসবে আপনার কর্মক্ষেত্রে, কিন্তু সব কিছু থেকেও খুব বেশি আকর্ষণ অনুভব করবেন না।  কাজের চাপ খুব বাড়বে। নিজেকে সংযত রাখুন। ছোটদের থেকে ভালো খবর মন ভালো করে দেবে। সপ্তাহান্তে ক্লান্তি থাকবে।
মকর রাশি : সপ্তাহের শুরুটা বেশ চাপ থাকবে। কাজের পরিধি যতটা ভেবেছেন তার চেয়েও বেশি বাড়বে।  দায়িত্ব বাড়বে। খরচ বাড়বে। এই সপ্তাহে কোনো ঝুঁকিতে যাবেন না।  বিনিয়োগ থেকে নিজেকে দূরে রাখুন।  সাবধানে গাড়ি চালাবেন। সপ্তাহান্তে পারিবারিক সহায়তা পাবেন।  দাম্পত্যে সুখ।
Blue Night Lamp @ 99/-  @89/- [Click On The Image[
কুম্ভ রাশি : সপ্তাহটি শুরু হবে ভালোভাবেই কিন্তু আপনার গতি কমে আসবে। পুরোনো কোনো ভ্রমন অথবা সম্পত্তির জন্যে আপনার সময় চলে যাবে। আর সেই বিলম্বই আপনার সপক্ষে যাবে।  সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিন। সপ্তাহান্ত আশাব্যঞ্জক, অর্থ আসবে। নতুন করে উৎসাহ পাবেন।
মীন রাশি : এই সপ্যাহে মানসিক শান্তি বজায় থাকবে।  অনেকের থেকে প্রশংসিত হবেন। নিজের ব্যক্তিত্বের প্রভাবে প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ হবে।  সপ্তাহান্তে জমে থাকা স্বপ্ন সত্যি হতে শুরু করবে। আর্থিক উন্নতি, তবে হঠকারী বিনিয়োগ থেকে দূরে থাকুন। শরীর ভালো যাবে। দাম্পত্যে শান্তি।
Astro bracelet -50% (Discount) Net Price Rs. 499/- [Click On The Image]

Loading

কিডনি টেস্টের দ্রুততম ব্যবস্থা ভারতের বাজারে

কিডনির স্বাস্থ্য দ্রুত জানতে  নতুন ডিভাইস আবিষ্কার

আজ খবর (বাংলা), [আরোগ্যম] হায়দ্রাবাদ, তেলেঙ্গানা,২৫/০৭/২০২৬ :  কিডনি পরীক্ষা বিষয়টি এবার অনেকটাই সহজ হয়ে গিয়েছে।  কিডনি পরীক্ষার প্রক্রিয়া এখন আগের থেকে অনেকটাই সহজতার হয়ে উঠবে নতুন এক আবিষ্কারের ফলে ।

 কিডনি রোগ দ্রুত শনাক্ত করতে এবার বড় সাফল্য পেলেন বিআইটিএস পিলানি, হায়দরাবাদ ক্যাম্পাসের গবেষকরা। তাঁরা এমন একটি স্মার্ট ও বহনযোগ্য (পোর্টেবল) ডিভাইস তৈরি করেছেন, যার সাহায্যে মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিডনির গুরুত্বপূর্ণ স্বাস্থ্য-পরীক্ষা করা সম্ভব। এই প্রযুক্তি ভবিষ্যতে কিডনি রোগ নির্ণয়কে আরও সহজ, দ্রুত এবং সাশ্রয়ী করে তুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নতুন এই ডিভাইসটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে একটি ছোট রক্তের নমুনা থেকেই কিডনির কার্যকারিতার তিনটি গুরুত্বপূর্ণ সূচক— ক্রিয়েটিনিন (Creatinine), ইউরিয়া (Urea) এবং ইউরিক অ্যাসিড (Uric Acid)—একসঙ্গে পরীক্ষা করা যায়। প্রচলিত পরীক্ষার মতো দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় না; কয়েক মিনিটের মধ্যেই ফলাফল পাওয়া যায় এবং তা স্মার্টফোনের মাধ্যমেও দেখা সম্ভব।
গবেষকদের মতে, এই প্রযুক্তি বিশেষ করে গ্রামীণ এলাকা, প্রত্যন্ত অঞ্চল এবং যেখানে উন্নত ডায়াগনস্টিক ল্যাবের সুবিধা নেই, সেখানে অত্যন্ত কার্যকর হতে পারে। দ্রুত পরীক্ষা হওয়ায় চিকিৎসকেরা রোগের প্রাথমিক পর্যায়েই ব্যবস্থা নিতে পারবেন, ফলে দীর্ঘমেয়াদি কিডনি জটিলতার ঝুঁকিও অনেকটাই কমানো সম্ভব হবে।
Medical Insurance @ Rs.1639/- [Click On The Image]
বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং অন্যান্য দীর্ঘমেয়াদি অসুখে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত কিডনি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সময়, খরচ এবং পরীক্ষাগারের সীমাবদ্ধতার কারণে অনেকেই সময়মতো পরীক্ষা করাতে পারেন না। বিআইটিএস হায়দরাবাদের এই উদ্ভাবন সেই সমস্যার সমাধানে বড় ভূমিকা রাখতে পারে।
গবেষক দলের আশা, প্রয়োজনীয় অনুমোদন ও পরবর্তী পরীক্ষামূলক ধাপ সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতে এই ডিভাইস হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মোবাইল মেডিক্যাল ইউনিট এবং স্বাস্থ্য শিবিরে ব্যাপকভাবে ব্যবহার করা যাবে। এতে দেশের লক্ষ লক্ষ মানুষের জন্য কিডনি রোগের প্রাথমিক শনাক্তকরণ আরও সহজ ও সহজলভ্য হবে।

Oximeter @ Rs. 1999/- @ Rs. 1797/- [Click on the image]

Loading

পর্যটন বাড়াতে আরও আকাশপথ ও বিমানবন্দরের সূচনা ভারতে

পর্যটন বাড়াতে আরও আকাশপথ ও বিমানবন্দরের সূচনা ভারতে

আজ খবর (বাংলা) [অন্য রুট]  নিউজ ডেস্ক, কলকাতা, ২৫/০৭/২০২৬ :  পর্যটকের ডায়রিতে এবার কয়েকটা বেড়ানোর খবর থাকছে।

১, অন্ধ্রপ্রদেশের ভোগপুরমে  আগামী মাসের ১ তারিখে একটি নতুন বিমানবন্দর চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  নতুন এই বিমান বন্দরের নাম আল্লুরিসীতারামা রাজু আন্তর্জাতিক বিমানবন্দর। এই জায়গাটি বিশাখাপত্তনম থেকে বেশ কাছেই। সুতরাং এবার থেকে বিশাখাপত্তনম ও আরাকু ভ্যালি বেড়াতে গেলে বিমানেই পৌঁছে যাওয়া যাবে খুব তাড়াতাড়ি।  এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করা যেতে পারে। তবে আন্তর্জাতিক হওয়ায়  বিশাখাপত্তনম, আরাকু বা বোরা  কেভস অঞ্চলে বিদেশিদের ভীড় বাড়তে থাকবে। এখানে আরও উন্নতমানের হোটেল ও রিসোর্টের সংখ্যা বাড়বে।
২. রিয়াদ এয়ার বিমান সংস্থা এবার থেকে মুম্বই  ও রিয়াদের মধ্যে একটি ফ্লাইট ছাড়বে। অর্থাৎ এবার থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদঃ থেকে অনায়াসেই পৌঁছে যাওয়া যাবে আরব সাগরের ধরে মুম্বইতে।  এই পরিষেবা রিয়াধ  এয়ার দিতে শুরু করবে আগষ্ট  মাসের ৪ তারিখ থেকে। মুম্বই  থেকে রিয়াদঃ পৌঁছাতে সময় লাগে মাত্র চার বা সাড়ে চার ঘণ্টা।
৩. আর একটি বিমান সংস্থা আকাশ, মুম্বই  ও ব্যাঙ্গালুরু ননস্টপ ফ্লাইটের রুটের সাথে  এবারথেকে রাজস্থানের জয়পুরকেও জুড়তে চলেছে। এই ফ্লাইট তারা প্রতিদিন চালায়।  এই রুটেই এবার রাজস্থানের জয়পুর জুড়ে যেতে চলেছে। তবে এই সংযোজন হবে চলতি বছরে অক্টবর মাসের ১১ তারিখ থেকে।

Loading

বরাতজোরে প্রাণে বাঁচলেন ২৮ ভারতীয় নাবিক

 

আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক] তেহরান, ইরান, ২৫/০৭/২০২৬ :  বরাত জোরে কোনোক্রমে প্রাণে  বেঁচে গেলেন ইরানি জলসীমার মধ্যে থাকা মোজাম্বিকের একটি তেলের জাহাজে থাকা ২৮ জন ভারতীয় নাবিক।

এর আগে হরমুজ প্রণালীতে  যে দুই তেলের জাহাজ (ব্যবসায়িক জাহাজ) আক্রান্ত হয়েছিল, সেই জাহাজেও ছিলেন ভারতীয় নাবিকরা। সেই জাহাজগুলিকেও মিসাইল আক্রমণ চালানো হয়েছিল। সেই জাহাজে থাকা এক ভারতীয় নাবীকের মৃত্যু হয়েছিল। কয়েকজন ভারতীয় নাবিক আহত হয়েছিলেন। এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলে  ক্ষোভ প্রদর্শন করেছিল ভারত।
 এবারে ঘটনাস্থল ইরানের সমুদ্রসীমার ভিতরেই, একটি জাহাজ যা তেল ট্যাংকার বহন করে. সেই জাহাজে উড়ছিল মোজাম্বিকের পতাকা। এলপিজি ট্যাংকারের নাম দিশা।   ঐ  জাহাজে ছিলেন ২৮ জন ভারতীয় ত্রু , এঁরা প্রত্যেকেই পেশাদার কর্মী। এঁদের ওপরেই বাইরে থেকে আক্রমন চালানো হয়েছে। তবে ঠিক কি ধরনের আক্রমনের শিকার হয়েছে ঐ  তেল ট্যাংকার জাহাজটি, তা স্পষ্ট করে বলা হয় নি।  তবে ভারতীয় নাবিকরা কোনো রকমে যে নিজেদের প্রাণ বাঁচিয়েছেন এবং বর্তমানে তাঁরা যে প্রত্যেকেই নিরাপদে আছেন , সেটা স্বীকার করে নিয়েছে সেখানকার ভারতীয় দূতাবাস। তাঁরা ঘটনার ওপর কড়া  নজরদারি চালিয়েছে।

Loading

মোদী অতীত, তরুণরা ভবিষ্যৎ , ওরাই জিতবে : রাহুল

মোদী অতীত, তরুণরা ভবিষ্যৎ , ওরাই জিতবে : রাহুল

 

আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, /ভারত, ২৫/০৭/২০২৬ :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রবল রাজনৈতিক আক্রমন করতে গিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের দেশের ভবিষ্যৎ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের অতীত বলে অভিহিত করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

নিট  পরীক্ষার প্রশ্নপত্র সুরক্ষিত রাখার স্বার্থে এবং শিক্ষামন্ত্রী  ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে আন্দোলন  করছে  ককরোচ জনতা দল নামের একটি দল. এই দলের  সমর্থনে আছে কংগ্রেস।  ছাত্র ছাত্রীরাও এই আন্দোলনে সামিল হয়েছেন।  গতকাল কলকাতাতেও  এরা মিছিল করেছে। আন্দোলনের নামে দেশবিরোধী স্লোগান দিয়েছে। সাংবাদিকদের প্রচন্ড মারধর করেছে।  বাম দলগুলিও এদের সমর্থন করেছে।  আন্দোলনকারীদের মুখে ‘আজাদী’ স্লোগানও শোনা গিয়েছে।
 কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ বলেছেন, “দেশের মন্ত্রীরা দেশের  ভবিষ্যৎ তরুণ প্রজন্মকেই টার্গেট করেছে। ওরা যে আন্দোলন করছে,  ছেড়ে ওরা যেন ফিরে না আসে. আমি ওকে বলেছি। গোটা দেশ তোমাদের পাশে আছে. তোমরা ফিরে এস না. ওদেরকে দমিয়ে দেওয়ার সব রকম চেষ্টা করা হচ্ছে। ওরা দেশের ভবিষ্যতম আর নরেন্দ্র মোদী দেশের অতীত। সেই অতীত কখনো ভবিষ্যতের সাথে লড়াই করতে পারে না. “

Loading

টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ ফের খুলল বৈষ্ণদেবীর রাস্তা

টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ ফের খুলল বৈষ্ণদেবীর রাস্তা

 

আজ খবর (বাংলা), [অন্য রুট] জম্মু, জম্মু ও শ্রীনগর, ২৫/০৭/২০২৬ :  টানা ৬ দিন মাতা বৈষ্ণ দেবী যাত্রা বন্ধ থাকার পর ফের তীর্থযাত্রীদের জন্যে খুলে দেওয়া হল।  আজ থেকেই ফের ভীড় হতে শুরু করেছে কাটরায়। খুশি তীর্থযাত্রীরা, খুশি পর্যটন ব্যবসায়ীরা।

Sandal Agarbatti @ 530/-  @ 469/-[Click on the image]
বছরের এই সময়টাতে বেশ ভীড় থাকে বৈষ্ণদেবী তীর্থযাত্রায়।  কাটরা অঞ্চলে হোটেল, গাড়ি, ঘোড়াওলা, ট্র্যাভেল এজেন্ট সকলেই বেশ ব্যস্ত থাকে।  ব্যস্ত থাকতে দেখা যায় কাটরা শহরকে, প্রশাসনকে, পুলিশকে এবং নিরাপত্তা বাহিনীকেও।  দম ফেলার সুযোগ থাকে না মাতা বৈষ্ণদেবী মন্দিরে পুজোর সাথে যুক্ত ব্যক্তিরাও।  গোটা পৃথিবী থেকে এখানে আসেন তীর্থযাত্রীরা।
কিন্তু গত কয়েকদিন ধরে কাটরা শহরে ছিল মরুভূমির শূন্যতা, খাঁ  খাঁ  করছিল রাস্তাঘাট।  এই অঞ্চলে আবহাওয়ার পরিস্থিতি এতটাই অবনতি হয়েছিল যে বৈষ্ণদেবী যাত্রা বাতিল ঘোষণা করে দিতে হয়েছিল। এখানকার বৈষ্ণদেবী শ্রাইন বোর্ড, নিরাপত্তা বাহিনী এবং প্রশাসনের সিদ্ধান্তে পরপর ৬ দিন বৈষ্ণদেবী যাত্রা স্থগিত রাখা হয়েছিল।  যার ফলে পর্যটক শূন্য হয়ে পড়েছিল কাটরা তথা বৈষ্ণদেবী তীর্থক্ষেত্র।
তবে আজ থেকে আবহাওয়ার সামান্য উন্নতি হওয়ায় তীর্থযাত্রীদের জন্যে ফের খুলে দেওয়া হয়েছে বৈষ্ণদেবীর রাস্তা।  তীর্থযাত্রীরা ফের আজ থেকে ‘জয় মাতা দি’ ধ্বনি তুলে এগিয়ে চলেছেন মাতা বৈষ্ণদেবীর আশীর্ব্বাদ পেতে।
Sankhya @Rs. 1199/- * Fixed Price [Click on the image]

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor