আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ ১৩/০৮/২০২৬ : কলকাতায় হাসপাতালে রহস্য জনক মৃত্যু হল এক স্বাস্থ্যকর্মীর। নীলরতন সরকার হাসপাতালে মৃত্যু হয়েছে এক নার্সের (৩০)। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
স্ত্রী রোগ বিভাগে কর্তব্যরত এই নার্সকে ওয়ার্ডে খুঁজে পাওয়া যাচ্ছিলো না দীর্ঘসময়। এরপর রাতের দিকে ঐ নার্সের দেহ উদ্ধার করাহয়, হাসপাতালের শৌচাগার থেকে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালে। কিভাবে তাঁর মৃত্যু হল, কেউনটানকে মেরে ফেললো, নাকি তিনি আবাসনিজেই আত্মহননের পথ বেছে নিয়েছিলেন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তাই নার্স আবাসে ভুগছিলেন কি না, খিন্জ নেওয়া হচ্ছে সেই ব্যাপারেও।
বৃহস্পতিবার এই ঘটনার খবর পেয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বৎ মুখোপাধ্যায় দ্রুত পৌঁছে যান এন আর এস হাসপাতালে। তিনি পুলিশকে জরুরু নির্দেশ দেন. মৃত স্বাস্থ্যকর্মীর পরিবারের অনুরোধে ময়না তদন্তকরা হয়েছে কলকাতা মেডিকেল কলেজে।
Advt. L’oreal Paris Color Riche Satin Lipstick @ Rs. 551/-
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ,১৩/০৮/২০২৬ : এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হল অভয়াকাণ্ডে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আর জি কর হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয়েছিল অভয়াকে.সেদিন এই খবরে উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলা, রাতের পর রাত জেগে অসংখ্য মানুষ এই ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছিলেন। কিন্তু অদ্ভুতভাবে প্রমান লোপাটের কারণে সব কিছুই যেন ধামা চাপা পড়ে যেতে শুরু করেছিল। এমন কি সিবিআই এর তদন্তও থমকে যেতে বসেছিল।
ঠিক এই রকম একটা সময়ে রাজ্যে রাজনৈতিক পালাবদল হল এবং ক্ষামতায় এলো বিজেপি। পানিহাটি থেকে নির্বাচনে জিতে বর্তমানে সেই অভয়ার মা রত্না দেবনাথ পানিহাটিতেই বিধায়িকা হয়েছেন। মূলত তাঁর কাতর আর্জিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভয়াকে নিয়ে নতুন করে তদন্তের নির্দেশ দেন পুলিশকে। এর মধ্যেই অভয়ার বাবার করা এফআইআর এর পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হল তৃণমূল নেতা নির্মল ঘোষকে। তাঁকে উড়িষ্যার সম্বলপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁকে আজ ট্র্যানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।
ঘটনার রাত্রে নির্মল ঘোষ উপস্থিত ছিলেন আর জি কর হাসপাতালে। তড়িঘড়ি দেহ পুড়িয়ে ফেলতে তিনিই অগ্রণী ভূমিকা গ্রহন করেছিলেন। সেই সময় তিনি নানাভাবে প্রভাব খাটিয়েছিলেন। আজ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকেই মনে করছেন, কান টানা হয়েছে এবার মাথাও আসবে। পুলিশের এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হল এই মাথাকে ধরা। সেদিন কার নির্দেশে আর জি কর হাসপাতালে প্রমাণ লোপাট করা হয়েছিল ? কার নির্দেশ পেয়ে সেদিনের তৃণমূল পুরোপিতা বা বিধায়করা একরকম বাড়ির লোকেদের অগোচরে মৃতদেহ দাহ করে সব প্রমানের সমাপ্তি করে দিয়েছিলেন?
এই তথ্য সামনে আসুক, সকলেই তাই চাইছে। অভয়া বিচার পাক গোটা বাংলা সেটা চাইছে। এখন দেখার পুলিশ কতটা তত্পরতার সাথে এই ন্যক্কারজনক ঘটনার মূল মাথাকে খুঁজে বের করতে পারে। সেদিন ঘটনাস্থলে আরও অনেকেই ছিলেন। নতুন করে এফআইআর হওয়ার পর অনেকের ওপরে নজর রেখেছে পুলিশ। এই মুহূর্তে তাদের মধ্যে কারা রাজ্যের বাইরে আছে, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। নির্মল ঘোষের পর কাকে গ্রেপ্তার করা হয় এই ঘটনায়, আমাদের নজর থাকবে সে দিকে।
Lakme Peach Milk Sunscreen Glow Skin 200 gm. @ Rs. 362/- [Click on the image]
মেষ রাশি : ব্যাবসায়ে তুমুল অগ্রগতি, অনেকেই আজ আপনাকে ঈর্ষা করবে এবং নানারকম মন্তব্য করবে, কারোর কথায় কর্ণপাত না করে এগিয়ে যান, নিজের কাজেই মনোযোগ দিন। পেশার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি তবে চাকরির ক্ষেত্রে কর্মস্থলে কাজের চাপ বেশ বেড়ে যাবে।
বৃষ রাশি : আজ পুরোনো বন্ধুদের সাথে সাক্ষাৎ হতে পারে এবং তাদের সাথে খুব ভালো সময় কাটতে পারে। যে আত্মীয়েরা সচরাচর আপনার বাড়িতে আসে না, সেই আত্মীয়রাই আপনার বাড়িতে আসলে ভালো সময় কাটবে। আজ একটা ভালো দিন। আর্থিক উপার্জন হবে. বিনিয়োগ করতে পারেন।
মিথুন রাশি : ব্যবসা ও পেশার ক্ষেত্রে আজ ভালো দিন, যে কোনো র্কমসিদ্ধান্ত নিজেই নিতে পারবেন। কর্মক্ষেত্রে কোনো সিনিয়ারের সাহায্য উন্নতি হবে, পরিবেশ সহায়ক হবে। পারিবারিক দিক থেকেও আজ আনন্দ পাবেন। সন্তানের কৃতিত্বে খুশি হবেন। বিকেলের পর গাড়ি চালাবেন সাবধানে।
কর্কট রাশি : ব্যবসা ও পেশার ক্ষেত্রে আজ সহায়ক পরিবেশ বজায় থাকবে। বিভিন্ন মানুষের সহযোগিতা পেয়ে আপনার অগ্রগতি হতে পারে, তবে যৌথ যাবসার ক্ষেত্রে আজ ভালো দিন। ব্যাংক থেকে প্রয়োজনীয় ঋণ পেয়ে যেতে পারেন। কোনো কাজে তাড়াহুড়ো করবেন না।
সিংহ রাশি : অনেকদিন ধরে যে কাজ আটকে আছে সেই কাজ আজ সম্পন্ন হবে ভালোভাবে। আটকে থাকা ন্যায্য পাওনা পেয়ে যেতে পারেন। সামাজিক কাজকর্মে প্রভাব বৃদ্ধি হতে পারে। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের প্রভূত উন্নতি সাধন হতে পারে। আজকের দিনটাকে যেভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন।
কন্যা রাশি : আজকেরদিনটা বন্ধুদের সাথে হালকা মেজাজে কাটাতে পারবেন। কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। ব্যবসা ও পেশ দুই দিকেই ভালো সময় এসেছে। দীর্ঘদিনের মনোবাসনা পূর্ণ হতে পারে। পরিবারের সাথে সুখে দিন কাটবে। মন প্রসন্ন থাকবে।
তুলা রাশি : ব্যবসা ও পেশার ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, তবে নতুন কিছু শিখতে পারবেন। আজ আর্থিক উপার্জনের সাথে সাথে আপনাকে সঞ্চয়ের জন্যে সুপরিকল্পনা নিতে হবে। আমদানি বারপ্তানি ব্যবসার সাথে যুক্তদের আজ প্রভূত লাভবান হতে পাবেন। প্রচুর পরিশ্রমে কাহিল হয়ে যেতে পারেন।
বৃশ্চিক রাশি : আজ পুরোনো কোনো বন্ধুকে আপনি সাহায্য করতে পারেন। দীর্ঘ দিন ধরে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। সামাজিক কারণেও সেই অর্থ দান করতে হতে পারে। মনে আনন্দ থাকবে। পারিবারিক ক্ষেত্রে সুখে দিন কাটবে। তবে প্রতিবেশীদের অভিযোগ এড়িয়ে চলুন।
ধনু রাশি : আইনের ঝামেলায় ইতিমধ্যেই জড়িয়ে থাকলে সেইসব নিয়েই ব্যস্ত থাকতে হবে। কাজকর্ম এগোবে না। আজ কারোর সাথে টাকা লেনদেন না করাই ভালো, কাউকে ঋণ দেবেন না। সেই টাকা আটকে যেতে পারে। বিনিয়োগ করবেন না। নিজের প্রয়োজনের জন্যেই আজ ব্যয় হয়ে যাবে।
মকর রাশি : ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন দরকার, কিছুটা কৌশল বদল করতে পারলে আর্থিক উপার্জনের শক্তি অনেকটা বেড়ে যাবে। যদি খুব বেশি বদল নাও করেন তাহলেও আর্থিক দিক থেকে কাঙ্খিত ফল পেতে পারবেন। পড়ুয়াদের পরীক্ষায় ভালো ফল আসবে। চিন্তামুক্ত দিন কাটাবেন।
কুম্ভ রাশি : আজ কোনো রকম বিনিয়োগ না করাই ভালো। ব্যবসা ও পেশার ভালো মন্দ মিলিয়ে দিন কাটবে। যতটা উপার্জন করবেন, তার অনেকটাই ব্যয় হয়ে যাবে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে হবে। শারীরিক অসুস্থতায় কষ্ট পেতে পারেন। সন্তানের জন্যে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে।
মীন রাশি : আজ যেভাবে পরিকল্পনা করেছেন সেভাবেই সব কাজ শেষ করতেপারবেন। ব্যবসায়ে অগ্রগতির কারনে মনে আনন্দ থাকবে। বন্ধুদের সাথে কোনো অনুষ্ঠানেও যেতে পারেন। বিদেশ যাত্রার প্রস্তাব পেতে পারেন। বিকেলের পর গুরুত্বপূর্ণ কোনো খবর পেতে পারেন। বিচলিত হবেন না।
আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা,পশ্চিমবঙ্গ ১২/০৮/২০২৬ : ফের বেঙ্গল এসটিএফ এর জালে ধরা পড়লো এক পাক গুপ্তচর। রানা রউফ নামে এই পাক গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে উত্তর ২৪ পরগনার হাবড়া সীমান্ত থেকে।
কিছুদিন আগেই বর্ধমান থেকে হামিম মন্ডল নামে এক পাক গুপ্তচরকে গ্রেপ্তার করেছিল বেঙ্গল এসটিএফ। তাকে জেরা করে রানা রউফ নামে এই পাক গুপ্তচরের হদিশ পাওয়া গিয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, রানা রউফ পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট ছিল। ভারতের সামরিক শিবিরগুলির ছবি ও তথ্য পাচার করার দায়িত্বে সে ছিল ।
সম্ভবত নেপালে এদের একটা ঘাঁটি আছে। নেপাল থেকেই রানা সীমান্ত পার করে ভারতে প্রবেশ করে বিহারের বিভিন্ন জায়গায় পৌঁছেছিল। বিহার থেকে সে পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছিল। রানাকে খুঁজে বের করতে এসটিএফ চিরুনি তল্লাশি শুরু করেছিল, তার আভাস হয়তো এই পাক গুপ্তচর পেয়েছিল। তখন সে পালানোর চেষ্টা করে। আজ হাবড়া সীমান্ত থেকে তাকে ধরা হয়. কলকাতার টোপসিয়া অঞ্চলে সে কাঠ মিস্ত্রি সেজে থাকতো। তপসিয়ায় হাফিজ নামে এক ব্যক্তি ভারতের জাল আঁধার কার্ড বানিয়ে দিয়েছিল রানাকে। ঐ ব্যক্তিকেও গেপ্তার করা হয়েছে।
আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত,১২/০৮/২০২৬ : রাজ্যে যা কিছুই ঘটুক না কেন, রাজধানী দিল্লীতে গিয়ে আক্রমণকেই সেরা হাতিয়ার বলে মনে করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজনৈতিক আক্রমন করতে শুরু করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দিল্লীতে ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ নিয়ে বেশ কিছুদিন ধরেই শাসক এনডিএকে সমালোচনায় বিদ্ধ করতে শুরু করেছে বিরোধী ইন্ডিয়া জোটের দলগুলি। বিজেপির বিরোধিতা করে সুর চড়িয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীরা। কিছুদিন ধরেই সংসদে অনুপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ. তাঁর অনুপস্থিতি নিয়ে সরব হয়েছে বিরোধী জোট।
পশ্চিমবঙ্গে ইডি আর সিআইডির চাপে ব্যাতিবস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সংসদে অমিত শাহের অনুপস্থিতি নিয়ে সরব হয়েছেন। অভিষেক আজ বলেছেন, “অনেক দিন ধরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে আসছেন না। তিনি জানেন পড়ুয়াদের ওপর লাঠিচার্জ করাটা অন্যায় হয়েছিল। অমিত শাহের কাছে এর কোনো উত্তর নেই. তাই তিনি সংসদে আসছেন না, বিরোধীদেরকে এড়িয়ে যাচ্ছেন। আমি যদি সংসদে আসতে পারি, তাহলে তিনি কেনআসবেন না ?”
Advt. Ensure 1 Kg. @ Rs. 1349/- [Click on the image]
মেষ রাশি : আজ শরীর খারাপ হতে পারে। ঠান্ডা লাগাবেন না। কিছুটা পারিবারিকম অশান্তি নিয়ে চলতে হবে, ভাই বা বোনেদের সাথে ঝামেলা হতে পারে। পেশা ও ব্যবসায়ে আয়ের জন্যে বিকল্প সুযোগ চলে আসবে। নিজের চাহিদা পূরণ করতেই পারেন । সামাজিক কাজে মনে শান্তি পাবেন।
বৃষ রাশি : আজ নানাভাবে লাভ এবং প্রাপ্তি আপনাকে সমৃদ্ধ করবে। আজ হঠাৎ করে অর্থপ্রাপ্তিও হতে পারে। ব্যবসায়ে অনেকগুলো সুযোগ একসাথে খুলে যেতে পারে। পেশার ক্ষেত্রেও শুভ লাভ. সন্তানের জন্মের খবর পেতে পারেন। অর্থ লাভ হতে পারে। সঞ্চয় বাড়বে, দূরে কোথাও বেড়াতে যাবেন না।
মিথুন রাশি : মুখ ফস্কে কাউকে কোনো কথা বললে বিপদে পড়তে পারেন। সতর্ক থাকুন। আজ নানাভাবে আয় বাড়বে, কিন্তু খরচ অনেকটাই বেড়ে যাবে। চেষ্টা করেও আজ আর সঞ্চয় করতে পারবেন না। পরিবারে বাদানুবাদ হতে পারে। রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিকট আত্মীয়ের শত্রুতা।
কর্কট রাশি : আজ আয় যেমন হবে তেমন ব্যয় হয়ে যাবে। তবে সঞ্চয়ে হাত পড়বে না। কর্মক্ষেত্রে আজ কাজের চাপ এবং দায় দায়িত্ব দুইই বাড়বে। অনেক দিন আটকে থাকা কোনো কাজ বা পুরোনো সমস্যা আজ সমাধান হয়ে যেতে পারে। বিশেষ কারণে বয়স্ক কারোর সাথে গোলমাল হতে পারে।
সিংহ রাশি : আজ ভূসম্পত্তি কিনতে পারেন, তবে এই অর্থ যোগান দিতে গিয়ে সঞ্চয়ের অর্থ অনেকটাই ব্যয় হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা হতে পারে। কৌশলে নিজের পারদর্শিতায় সাফল্য আসবে। অসুস্থতা হলেই ডাক্তার দেখান, একেবারেই অবহেলা করবেন না.
কন্যা রাশি : কোনো কর্মচারীর জন্যে আজ আর্থিক ক্ষতি হতে পারে। তবে পরিস্থিতি মানিয়ে চলতে হবে. আজ যানবাহন থেকে সাবধান দুর্ঘটনার সম্ভাবনা আছে। ন্যায্য পাওনা পেতে অযথা বিলম্ব হবে. ভাই বা বোনের অসুস্থতার খবর পেতে পারেন। কিডনির সমস্যায় ভুগতে পারেন।
তুলা রাশি : আজ গোপন শত্রুর জন্যে অনেক কিছুই ত্যাগ করতে হতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে শত্রুতা বাড়তে পারে। আজ যে কোনো কলহ বা বাদানুবাদ আপনার এড়িয়ে চলা উচিত। আইন আদালত থেকে দূরে থাকুন। সামাজিক কাজকর্মে সময় দিতে হতে পারে, তাতে আর্থিক সুফল পাবেন।
বৃশ্চিক রাশি : ব্যবসায়ে আজ অপ্রত্যাশিত সুযোগ চলে আসতে পারে। সরকারি চাকরি পাওয়ার সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্র আজ মন্দ, বাদানুবাদ হওয়ার সম্ভাবনা আছে. আপনার কেরিয়ারের জন্যে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হতে পারে। ব্যবসা আজ খুব একটা ভালো ফল দেবে না।
ধনু রাশি : নতুন উদ্যোগ বা ব্যবসা শুরু করার সব রকম সুযোগ আজ পেয়ে যাবেন। নিজের পরিকল্পনার পূর্ণ রূপ দিন। পারিবারিক কলহের যোগ রয়েছে, বিশেষ করে সঙ্গীর সাথে। বাবা বা পিতৃস্থানীয় কেউ আপনার ওপর ক্ষুণ্ণ হতে পারে। প্রেমের সম্পর্ক ভালো হবে. নতুন বন্ধু হবে।
মকর রাশি : যারা নতুন কোনো কাজ বা ব্যবসা শুরু করবেন, আজকের দিনটা তাদের জন্যে ভালো। কর্মক্ষেত্রে বদলি হয়ে যেতে পারেন। পুরোনো অসুস্থতা ফের মাথা চাড়া দিতে পারে। অবিবাহিতদের আজ বিয়ের কথাবার্তা এগোতে পারে। গাড়ি কিনতে পারেন। নিজের শখ মেটাতে আজ ব্যয় বাড়বে।
কুম্ভ রাশি : আজ আয় যথেষ্ট বাড়বে কিন্তু পাশাপাশি খরচ বেড়ে যাবে। আইনি সমস্যাকে জটিল হতে দেবেন না। কাজীর জায়গায় এমন কেউ শত্রুতা করতে পারে, যাকে আপনি শত্রু বলে মনেই করেন না. আজ কাউকেই ঋণ দেবেন না. সরকারি টেন্ডার জাতীয় কাজে আজ সাফল্য আসতে পারে।
মীন রাশি : ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ ও প্রস্তাব এসে গেলেও সেগুলোকে কাজে লাগাতে চাইবেন না। ন্যায্য পাওনা পেতে দেরি হয়ে যেতে পারে। ব্যবসায়ে এবং পেশার ক্ষেত্রে আর্থিক উপার্জনের যোগ রয়েছে। তবে আজ কোনোরকম বিনিয়োগ করবেন না। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়বে।
ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের বিএল অ্যান্ড এলআরও অফিসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরব বিজেপি নেতৃত্ব। অভিযোগের প্রতিবাদে মঙ্গলবার ভূমি দপ্তরের অফিসে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা।
অভিযোগ, এদিন বিজেপি নেতৃত্ব বিএল অ্যান্ড এলআরও-র বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে অফিসে প্রবেশ করেন। বেশ কয়েকজন আধিকারিক ও কর্মচারীকে অফিসের বাইরে বের করে দিয়ে সদর দরজায় তালা লাগিয়ে দেন তাঁরা। এরপর অফিসের ভিতরে ঢুকে বিএল অ্যান্ড এলআরও-কে লক্ষ্য করে ‘ডিম থেরাপি’ চালানোর অভিযোগ ওঠে।
এই ঘটনাকে কেন্দ্র করে ভূমি দপ্তরের অফিস চত্বরে উত্তেজনা ছড়ায়। বিজেপির দাবি, ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজে সাধারণ মানুষকে হয়রানি এবং অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। সেই অভিযোগের প্রতিবাদেই তাঁদের এই কর্মসূচি।
অন্যদিকে, সরকারি দপ্তরে ঢুকে আধিকারিকদের বাইরে বের করে তালা ঝুলিয়ে দেওয়া এবং ডিম ছোড়ার ঘটনায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।
আজ খবর (বাংলা) [রাজ্য], নলহাটি, বীরভূম,১১/০৮/২০২৬ : অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নলহাটিতে, ঘটনাটি ঘটেছে আজ নলহাটি থানার কলিঠাতে, স্থানীয় সুত্রে জানা গেছে নলহাটি থানার কলিঠা গ্রামের সেরিকালচার নার্সারিতে আজ সকালে নার্সারির কর্মচারীরা যখন নার্সারিতে কাজ করতে যায় সে সময় তারা পচা গলা দুর্গন্ধ পায়।
সেই দুর্গন্ধ পেয়ে যখন তারা নার্সারির ঝোপে ঝাড়ে খুঁজে দেখে, তখন তারা এক পচা গলা মৃতদেহ দেখতে পায়, এবং তার পাশে দেখতে পায় পড়ে রয়েছে একটি শাড়ি। যার ফলে অনুমান করা হচ্ছে ওই পচা গলা মৃতদেহটি এক মহিলার। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ, এবং উদ্ধার করে ওই পচা গলা মহিলার মৃতদেহ। পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল হাসপাতালে।
মৃতদেহটি সম্পূর্ণভাবে গলে যাওয়ায় শনাক্ত করা যায়নি। মৃত দেহের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ। প্রাথমিক ভাবে স্থানীয়দের অনুমান কোনো মহিলাকে হত্যা করে কিছুদিন আগে ফেলে রাখা হয়েছে ওই নার্সারির ঝোপ জঙ্গলে। মহিলা পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
আজ খবর (বাংলা), [রাজনীতি], শিলিগুড়ি,দার্জিলিং,১১/০৮/২০২৬ :শহরের সাফাই কর্মীদের হাতে রেনকোট ও মিষ্টি তুলে দিল নাগরিক সমিতি। কার্যত খুশি দেখালো সাফাই কর্মীদের।
শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডে সাফাই কর্মীদের সম্মান জানাতে উদ্যোগ নিল ১৫ নম্বর ওয়ার্ডের নাগরিক সমিতি। মঙ্গলবার সকালে টিএস ক্লাবের মোড়ে প্রায় ৫০ জন সাফাই কর্মীর হাতে রেনকোট তুলে দেওয়া হয়। পাশাপাশি তাঁদের হাতে একটি করে মিষ্টির প্যাকেটও তুলে দেন উদ্যোক্তারা।
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে প্রতিদিন শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাফাই কর্মীরা। তাঁদের সেই পরিশ্রমের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা।
১৫ নম্বর ওয়ার্ডের নাগরিক সমিতির উদ্যোগে, ১৫ নম্বর শক্তি কেন্দ্র ও বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’—এই বার্তাকেই সামনে রেখে সমাজের প্রত্যেক স্তরের মানুষের পাশে থাকার লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা।
আজ খবর (বাংলা) [, রাজনীতি] শিলিগুড়ি,দাৰ্জিলিঙ্গ, ১১/০৮/২০২৬ : হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে শিলিগুড়িতে বর্ণাঢ্য মিছিল দেখতে পাওয়া গেল। সেই মিছিলে অংশ নিয়েছিলেন প্রচুর মানুষ।
দেশজুড়ে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে শুরু হয়েছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। ২০২৬ সালের ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হবে এই বিশেষ উদ্যোগ। কর্মসূচির প্রথম দিনেই শিলিগুড়িতে আয়োজন করা হয় বিশেষ তিরঙ্গা মিছিলের।
মঙ্গলবার সকালে শিলিগুড়ির সূর্যসেন মহাবিদ্যালয়ের উদ্যোগে কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্যদের নিয়ে এই মিছিল বের হয়। হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিলে অংশ নেন পড়ুয়ারা। দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরাই ছিল এই মিছিলের মূল উদ্দেশ্য।
মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ির এসডিও বিকাশ রুহেলা-সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। কলেজ চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির মাধ্যমে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি স্বাধীনতা দিবসের আবহে দেশপ্রেম ও একতার বার্তা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।