
আজ খবর (বাংলা) [ জ্যোতিষ ও আধ্যাত্ম] আজকের রাশিফল ২৮/০৭/২০২৬ :
মেষ রাশি : আজ আপনার ব্যবসায়ে বা কর্মস্থলে উন্নতি করার যোগ রয়েছে, যদি আপনি অভিজ্ঞ কারোর সাহায্য নেন। এ ক্ষেত্রে কোনো রকম বিতর্ক করবেন না। যে কোনো রকম বিনিয়োগের আগে ভালো করে যাচাই করে নিন। পরিবারকেও কিছুটা সময় দিন, বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন ।
বৃষ রাশি : আর্থিক দিক থেকে শক্তি শালী থাকবেন। কিন্তু কর্মস্থলে গুপ্ত শত্রুতার আশঙ্কা রয়েছে। নিজের কাজ নিজে করুন। কোনো রকম ঝুঁকি নেবেন না। কাউকে ঋণ দেবেন না। কোথাও কোনো বিনিয়োগ করবেন না। পরিবারের সাথে যে কথা বলবেন, তাও বুঝে বলুন। কোনো অঙ্গীকার করবেন না।
মিথুন রাশি : আজ শরীর খারাপের লক্ষণ দেখা যাচ্ছে, তবে বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। ব্যবসায়ে শুভ যোগাযোগ। আর্থিক লেনদেন ভালোই হবে. পেশার ক্ষেত্রেও ভালো যাবে। তবে চাকরির ক্ষেত্রে কিছুটা সতর্কতা থাকা দরকার। নিজের কথা কম বলুন। গবেষণায় সাফল্য আসবে।
কর্কট রাশি : আজ আপনার ভালো দিন কাটবে। ব্যবসায়ে শুভ যোগাযোগ। কর্মস্থলে প্রতিপত্তি বাড়বে। যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা চাকরি পেয়ে যাবেন। পেশাদার ব্যক্তিদের যোগাযোগ বাড়বে। সামাজিক দিক থেকেও প্রশংসিত হবেন। আজ ভালো কোনো খবর পেতে পারেন।
সিংহ রাশি : আজ যদি নিজেকে সংযত রাখতে পারেন তাহলে অনেক কাজ হাসিল করতে পারবেন, আর সেই কাজগুলো আপনাকে আর্থিক দিক থেকে বলিষ্ঠ করে দিতে পারে। ব্যবসায়ে নতুন করে বিনিয়োগ করতে পারেন। ব্যবসার জন্যে মনোবল তুঙ্গে থাকবে। শরীর ভালো থাকবে।
কন্যা রাশি : কাজের চাপ বাড়বে, নিজের লক্ষ্যে অবিচল থাকুন। আজ ব্যবসায়ে উন্নতি করার দিন, কর্মক্ষেত্রে সুপরিবেশ বজায় থাকবে। আবেগের বশবর্তী হয়ে কিছু করতে যাবেন না। নতুন কোনো কাজ করতে গেলে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। কাজে মনোসংযোগ বাড়ান।
তুলা রাশি : কর্মস্থলে কোনো বতুন খবর আসতে পারে, তবে সেই খবরে নিজেকে ভাসিয়ে দেবেন না। আপনাকে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। ব্যবসার ক্ষেত্রেও নতুন প্রস্তাব পাবেন, কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। পরিবারের দিক থেকেও কোন খুশির খবর পাবেন, তবু আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে।
বৃশ্চিক রাশি : আর্থিক দিক থেকে ভালো দিন আসছে। আগামী দিনগুলোকে সুপরিকল্পনায় বেঁধে নিন. যে সব ব্যবসা আপনি করবেন বলে ভেবেছিলেন, সেগুলোকে শুরু করতে পারেন। নানারকম সুযোগ আসতে শুরু করবে আপনার জীবনে। প্রেম বা দাম্পত্য জীবন ভালো কাটবে।

ধনু রাশি : আজ আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে আজ বাড়িতে বিশ্রাম নেওয়াই ভালো। ভাই বোনেদের সাথে সম্পর্ক আরও ভালো হবে। আজ নতুন কোনো কাজ করার ইচ্ছা জাগবে, সেই কাজ আপনার ক্ষেত্রে ইতিবাচক প্রমাণিত হতে পারে। আজ কোনো বিনিয়োগ করবেন না.
মকর রাশি : আজ কর্মস্থলে কঠোর পরিশ্রম করতে হতে পারে। তবে সেই পরিশ্রম বিফলে যাবে না. আপনি প্রশংসিত হবেন। প্রেমের ভাগ্য বেশ ভালো। বিবাহিত জীবন ভালো কাটবে। সঙ্গী আপনার ভালো বন্ধু হিসেবে প্রতিপন্ন হবে. আজ আগুন থেকে একটু সতর্ক থাকবেন। সামাজিক কাজে ব্যস্ততা।
কুম্ভ রাশি : শরীর ভালো থাকবে। নতুন উদ্যোগ শুরু করার জন্যে আদর্শ সময়. কর্মস্থলে কঠোর পরিশ্রম সাফল্য এনে দেবে। ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ বাড়বে, যোগাযোগ বাড়ানোর দক্ষতাও বাড়বে। ব্যবসার ক্ষেত্রে কথা বলুন স্পষ্টভাবে। আজ পরিবারে সঙ্গীর সাথে বাকবিতন্ডা হতে পারে।
মীন রাশি : ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন প্রস্তাব আসতে শুরু করবে। সব প্রস্তাব গ্রহণ করবেন না. কর্মক্ষেত্রে সাফল্যের মূল চাবিকাঠি হল আপনার পরিশ্রম। যে কোনো সিদ্ধান্ত সব দিক খতিয়ে দেখবেন। বন্ধুদের সাথে ভালো সময় কাটবে। প্রেমের ভাগ্য অত্যন্ত ভালো থাকবে। মন ভালো থাকবে।
God Photo Frames @ 598/- [Click on the image]
![]()
