
খুব কম সময়ে পৌঁছে যাওয়া যাবে বারাণসী, দিল্লী
আজ খবর (বাংলা ) [দেশ] {ব্রেকিং নিউজ} নতুন দিল্লী,ভারত, ০২/০২/২০২৬ : খুব শীঘ্রই শিলিগুড়ি পেতে চলেছে বুলেট ট্রেন। শিলিগুড়ি থেকে প্রাথমিকভাবে এই রেল ছুটবে রাজধানী দিল্লীর পথে।
রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, শিলিগুড়ি থেকে উত্তর প্রদেশের বারাণসী পর্যন্ত একটি হাই স্পিড রেলওয়ে ট্র্যাক তৈরী করা হবে। সেই রেলপথ ধরে ছুটবে ট্রেন। কিন্তু কোন ট্রেন সেই পথে ছুটবে, তা অর্থমন্ত্রী খোলসা করে কিছু বলেন নি। এই ব্যাপারেই বিস্তারিত আজ সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রেলমন্ত্রী এদিন স্পষ্ট করে জানিয়েছেন শিলিগুড়ি থেকে বারাণসী হয়ে রাজধানী দিল্লী পর্যন্ত যে হাইস্পিড রেল ট্র্যাকের কথা বলা হয়েছে, সেই রেলপথ ধরে ছুটবে বুলেট ট্রেন। উচ্চ গতি সম্বলিত অত্যাধুনিক এই ট্রেন খুব অল্প সময়ের মধ্যেই দিল্লীতে পৌঁছে দেবে। ভবিষ্যতে হয়ত এই ধরনের রেলে চেপে মাত্র ২ বা ৩ ঘন্টায় কলকাতাতেও পৌঁছে যাওয়া যাবে। হাই স্পিড রেল ট্র্যাক তৈরী হয়ে গেলে দিল্লী ও কলকাতার সঙ্গে যোগাযোগ আরও সহজ হয়ে উঠবে। প্রসঙ্গত উল্লেখ্য, দেশের প্রথম বুলেট ট্রেন ছুটতে চলেছে মুম্বই ও আহমেদাবাদের মধ্যে। গতকাল কেন্দ্রীয় বাজেটে শিলিগুড়ি সহ দেশে মোট ৭টি হাইস্পিড রেল ট্র্যাকের কথা বলা হয়েছিল।
Aaj Khabor Desk, New Delhi, India, 02/02/2026 : Siliguri is set to receive a bullet train service in the near future, initially connecting the city to New Delhi. During the Union Budget presentation, Finance Minister Nirmala Sitharaman announced the construction of a high-speed railway track from Siliguri to Varanasi, though details of the train were not disclosed. Railway Minister Ashwini Vaishnaw later confirmed that a bullet train would operate on this route, extending from Siliguri to Delhi via Varanasi. The high-speed service is expected to significantly reduce travel time, with future possibilities of reaching Kolkata within two to three hours. Once completed, the project will greatly improve connectivity between Delhi, Kolkata, and the Northeast. The budget announced seven high-speed rail corridors nationwide.
![]()