
আজ খবর (বাংলা) আজকের রাশিফল, ৩০/০১/২০২৬ :
মেষ রাশি : বন্ধুদের সাথে ছোট্ট ভ্রমন আপনার মানসিক চাপকে অনেকটাই হালকা করবে। কঠোর পরিশ্রম এবং সেই সাথে আপনার সৌভাগ্য আজ আপনাকে সাফল্যের মুখ দেখাবে। প্রতিবেশীর সাথে ঝগড়া এড়িয়ে চলুন। আপনার সঙ্গী আপনার থেকে আরও কিছু প্রত্যাশা করে। কারোর সাথে কথা বলতে গেলে সর্তকতা পয়োজন,মুখ ফস্কে কথা বেরিয়ে গেলে তা ভবিষ্যতে সমস্যায় ফেলবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
বৃষ রাশি : যে কোনো রকম নেতিবাচকমানোভাব থেকে বেরিয়ে আসুন, ভেবে দেখুন কোন কোন প্রভাবগুলি আপনাকে অনুপ্রাণিত করে। কর্মক্ষেত্রে সমস্যা সমাধানের জন্যে বাবার পরামর্শ নিতে পারেন। পরিবারে কোনো এক খুশির খবর আসতে চলেছে। সংসারে নতুন অতিথি আসার খবর পেতে পারেন। আজ আপনি পরোপকার বা সামাজিক কাজ করে আনন্দ পাবেন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
মিথুন রাশি : আজ আপনি নিজেরই ব্যবহারে দুঃখ পাবেন, অনুতাপ করবেন। ঈশ্বর ও বয়স্ক ব্যক্তিদের আশীর্বাদ মাথায় নিয়েই কাজে বের হন। নিজেকে নিয়ে একটু ভাবুন, সব রকম দুশ্চিন্তা ভুলে গিয়ে নতুনভাবে চিন্তা ভান করা দরকার। এই মুহূর্তে আপনার পরিবার ও সঙ্গীও আপনাকে সমর্থন করছে না। নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ণ করুন, নতুন কিছু ভাবুন। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
কর্কট রাশি : কোনো রকম নেশা আপনার ক্ষতি করতে পারে শারীরিকভাবে। পরিবারে স্বাস্থ্যরক্ষার্থেই অর্থ ব্যয় হবে। মানসিক শান্তি বজায় রাখুন, আপনার আকস্মিক কটু ব্যবহার অন্যকে রুষ্ট করতে পারে। পারিবারিক দিক উত্তম, সঙ্গীর সমর্থন ও ভালোবাসা দুই বজায় থাকবে। যাঁরা বাড়ি থেকে দূরে থাকেন তাঁদের আজ বাড়ির অন্য মন খারাপ হতে পারে। শুভ সংখ্যা ৪, শুভ রং কালো
সিংহ রাশি : শরীর ভালো যাবে। বন্ধুদের সাথে কোনো খেলায় অংশ নিতে পারেন, তবে কোনোরকম বাজি লড়বেন না। সন্ধ্যার সময় বাড়িতে অতিথিরা ভীড় করতে পারে। আপনার প্রণয়ী আজ আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেবে। ছাত্ররা আড্ডা মেরে সময় কাটাতে চাইবে। ছাত্রদের ক্ষেত্রে আজ স্কুলে বা কলেজে যে কোনো রকম বিতর্ক বা ঝগড়া এড়িয়ে চলা উচিত। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
কন্যা রাশি : এমন কিছু করুন শান্ত থাকে, মনে সন্তুষ্টি থাকে। বাবা বা মা কারোর স্বাস্থ্যহানি অর্থব্যয়। তবে তাতে ভালোবাসার সম্পর্ক আয় মজবুত হবে। আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব কাউকে .নিজের দুর্বলতার সুযোগ নিতে দেবেন না। পারিবারিক দিক অত্যন্ত শুভ। আজ মোটামুটি সব কিছুই আপনার সপক্ষে থাকবে। সকলেই আপনার প্রশংসা করতে থাকবে। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ ।
তুলা রাশি : আজ বাইরের কাজ যতটা সম্ভব কম করুন, নাহলে ক্লান্তি বাড়বে। আজ কাউকে ঋণ দেবেন না। অনেকেই আপনার দেওয়া আগের ঋণ এখনও পরিশোধ করে নি। পরাজয় থেকে শিক্ষা গ্রহণ করে এগিয়ে চলুন। যে কোনো বিপর্যয় থেকে সতর্ক হয়ে যান। পরবর্তী পদক্ষেপ ভালো করে চিন্তা করে ফেলুন। পারিবারিক ক্ষেত্র মধ্যম। সমস্যা এলেও সমস্যার সমাধানের পথ খুঁজে বের করুন। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
বৃশ্চিক রাশি : অনেকদিন ধরেই আপনার উন্নতি ব্যাহত হয়ে চলেছে, আর সেটা আপনার মানসিক অবসাদ এবং নেতিবাচক মনোভাবের জন্যেই। সবকিছু ঝেড়ে ফেলে উঠে দাঁড়ান। মনের অবসাদ দূর করুন। আজ পরিবার আপনাকে আরও বেশি করে কাছে পেতে চাইবে। নিজের জন্যেও সময় বের করুন, নিজেকে নিয়ে ভাবুন। আপনার ঘনিষ্ঠ বন্ধুরা আপনাকে নিয়ে কি ভাবে, তা আজ আপনি জানতে পারবেন। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল ও মেরুন।
ধনু রাশি : এমন কিছু জিনিসে বিনোয়োগ করুন যার মূল্য আগামী দিনে বেড়ে যাবে। দীর্ঘস্থায়ী ফল দেবে এমন প্রকল্প নিয়ে ভাবুন। সঙ্গীর স্বাস্থ্যহানি আজ অনেকটা সময় কেড়ে নেবে। তবু সব কাজ সামলে নিতে পারবেন। বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করার ইচ্ছা হবে, কৌতূহল বাড়বে। নিজের ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করে তুলুন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি
মকর রাশি : অতিরিক্ত আশা করবেন না। আজ আপনার উপার্জনের নতুন পথ খুলে যাবে, আর তার জন্যে আপনি পরিবারের প্রতিই কৃতজ্ঞ থাকবেন। পরিবারকে আরও সময় দিতে চাইবেন। অতীতের সুখস্মৃতি আপনাকে ব্যস্ত রাখবে। বিবাহিত জীবন অনেক কিছুর পরিবর্তন আনতে চলেছে। সেগুলিকে যথাযথভাবে আগলে রাখুন, গুরুত্ব দিন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি ।
কুম্ভ রাশি : যোগ, ধ্যান এবং আধ্যাত্মিক সাধনা আজ আপনাকে বেশ কিছুটা এগিয়ে রাখবে। মানসিক আত্মপ্রসাদ লাভ করবেন। মূল্যবান অনুভূতিগুলিকে সযত্নে লালন করুন। কোনো বস্তু হারিয়ে যেতে পারে, সতর্ক থাকুন। পরিবারকে সময় না দিলে সমস্যা বাড়বে। নিজের জন্যে সময় বের করুন এবং সমস্যাগুলির সমাধান নিজেই করুন। পারিবারিক বিবাদ থেমে যাবে। শুভ সংখ্যা ৪, শুভ অং বাদামি।
মীন রাশি : আজ আপনার আর্থিক উপার্জনের নতুন পথ খুলে যাবে, সেই কারণেআপনি অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়বেন, কিন্তু এতটা উত্তেজিত হবেন না। তা আপনার শরীর খারাপের কারণ হয়ে উঠতে পারে। পরিবারের ব্যবহার আপনার মনে চাপ সৃষ্টি করবে। তর্কাতর্কিও হতে পারে, তবে সন্ধ্যায় পরিবারের সাথেই ভালো সময় কাটবে। পরিবারই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
![]()