আজ খবর (বাংলা), ]রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ,২৭/০১/২০২৬ : কলকাতার আনন্দপুরে গতকাল যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় মৃত্যুর সংখ্যা ৩ থেকে বাড়তে বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে অন্তত ২৪ জনের নিখোঁজ থাকার কথা বলা হচ্ছে।
সোমবার ভোর রাতে কলকাতার আনন্দপুর এলাকায় একটি কারখানায় আগুন লেগে গিয়েছিল। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল আশেপাশে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন লাগাতার চেষ্টা করে আগুন যখন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, ততক্ষনে ঐ গুদামে থাকা বেশ কয়েকজন মারা গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছিল। প্রাথমিকভাবে ৩টি অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা গেলেও, প্রত্যক্ষদর্শীদের মতে মোট আটটি দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
অগ্নিদগ্ধ ঐ গুদামে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ ছিল, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। তবে ঠিক কিভাবে সেখানে আগুন লেগেছিল, সেই বিষয়ে দমকল নিশ্চিতভাবে কিছু জানায় নি। এই ঘটনায় মোট ২৪ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় মানুষজন দাবী করেছেন। ধ্বংসস্তূপ সরিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে যে সেখানে আর কোনো মৃতদেহ আটকে আছে কি না।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও শিঞ্জিনী সেনগুপ্ত, তিনি বলেন, “দমকল ঘটনাস্থলে সার্চ অপারেশন চালাচ্ছে। এখনো পর্যন্ত ৩টি মৃতদেহ পাওয়া গিয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে হয়ত আরও মৃতদেহ থাকতে পারে, দমকল বাহিনী সেটা দেখছে।” ঘটনাস্থলে ছিলেন শাসক দলের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি সেখানে উদ্ধারকাজ তদারকি করেন এবং আক্রান্ত ব্যক্তিদের পরিবারগুলির পাশে থাকার বার্তা দেন।
ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। তিনি বলেন, “শাসক দলের মদতে এই অবৈধ গুদাম ও কারখানাটি তৈরি হয়েছিল। মৃত ব্যক্তিদের পরিবারগুলির পাশে আমরা আছি। তাঁদেরকে সবরকম সাহায্য করার চেষ্টা করব, এর জন্যে যদি আমাকে হাইকোর্টেও যেতে হয়, তাহলে আমি যাবো। পুলিশের থেকে নিখোঁজ ব্যক্তিদের নাম এর তালিকা চাইবো।”
Aaj Khabor Desk , Anandapur, Kolkata, 27/01/2026 : A devastating fire broke out early Monday morning at a factory-godown in Anandapur, Kolkata, raising fears that the death toll may rise beyond the three officially confirmed fatalities. Local sources claim that at least 24 people are missing. Although firefighters initially recovered three charred bodies, eyewitnesses allege that up to eight bodies were found. The fire spread rapidly due to the presence of highly flammable materials. The exact cause of the fire remains unknown. Rescue teams are continuing search operations to clear debris and locate possible trapped bodies. Local BDO Shinjini Sengupta and minister Arup Biswas supervised rescue efforts, while BJP MLA Ashok Dinda alleged the godown was illegal and demanded accountability and support for victims’ families.