আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর , আজকের রাশিফল  – ১০/১১/২০২৬ :

মেষ  রাশি : আজরাস্তাঘাটে চলাফেরাকরার সময় যথেষ্ট সাবধান থাকবেন, পথ দুর্ঘটনার যোগ রয়েছে। সরকারি  নোটিশ পেতে পারেন অথবা আপনার বিরুদ্ধে কেউ মামলা করতে পারে। ব্যবসার ক্ষেত্রে আজ ঝুঁকি নেওয়া ঠিক হবে না। তবে কেরিয়ার পরিবর্তনের সুযোগ পাবেন। ক্ষুদ্র বিষয় নিয়ে পরিবারে অশান্তি হতে পারে, বিবাদ এড়িয়ে যান।

বৃষ রাশি : ব্যবসার ক্ষেত্রে কিছু কিছু ভুল হয়ে যাবে অথবা সিদ্ধান্ত গ্রহণ করতে দেরি হয়ে যাবে, যার ফলে আপনাকেই তার মাশুল গুনতে হতে পারে। তাই আগাম নেওয়া পরিকল্পনাকেই বাস্তবে রূপায়ণ করার ব্যবস্থা গ্রহণ করুন। ভুল সিদ্ধান্ত নিলেও পুরোনো ক্রেতারা আপনার মনোবল বাড়িয়ে দেবে, দুপুরের পর  আর্থিক  লাভ দেখতে পাবেন।

মিথুন  রাশি : আজ ব্যবসা যেমন বাড়বে, তেমন অর্থ প্রাপ্তির যোগও রয়েছে। পেশার ক্ষেত্রেও নতুন যোগাযোগ বাড়বে, প্রভাব বেড়ে যাবে। আর্থিক উপার্জন আপনাকে মানসিকভাবে শান্তি প্রদান করবে। তবে পুরোনো শত্রুতা থেকে সাবধান। আড়াল থেকে কেউ আপনার বিরুদ্ধে চক্রান্ত করে চলেছে।  পরিবারকে সময় দিলে ভালো লাগবে।

ad.vastu 1

কর্কট রাশি : ব্যবসা ও পেশার ক্ষেত্রে ভালো সময় এসেছে, এই সময়টাকে পূর্ণ উদ্যমে কাজে লাগালে ভালো হবে। চাকরির ক্ষেত্রেও কর্মস্থলে সুস্থির পরিস্থিতি বজায় থাকবে। অর্থ প্রাপ্তির যোগ আছে, তবে কিছুটা বিলম্বে। বিনিয়োগ করার আগে কাগজপত্র যাচাই করে নিন। আর্থারাইটিস জাতীয় সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে।

সিংহ রাশি : আজ আপনার কোনো ঝুঁকি নিলে চলবে না। ব্যবসা ও পেশা দুই ক্ষেত্রেই ঝুঁকি এড়িয়ে চলুন। আইনি সমস্যায় ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে। কাজের চাপে পরিবারকে সময় দেওয়া দুরূহ হয়ে উঠবে। সন্তানের জন্যে দুশ্চিন্তা বাড়বে। বেড়াতে যাওয়ার ক্ষেত্রে বাধা আসতে পারে।  পরিবারে বয়স্কদের চিকিৎসার প্রয়োজন হতে পারে।

ad11

কন্যা রাশি : আজ কেউ আপনার বিরুদ্ধে শত্রুতা করতে পারে, সতর্ক থাকুন।  অযথা ঝুঁকি নিতে যাবেন না.। ব্যবসা নিয়ে কারোর সাথে আলোচনা করবেন না। ব্যবসা ও পেশা থেকে আজ উপার্জন হবে তবে আজ কোনোভাবেই আপনি সঞ্চয় করে উঠতে পারবেন না। কোনো সৌখিন দ্রব্য কিনে টাকা শেষ হয়ে যেতে পারে। পরিবারে শান্তি বজায়থাকবে।

তুলা রাশি : পথে ঘাটে সতর্ক থাকুন, পথ দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। পথ চলতে গিয়ে অন্যমনস্ক হবেন না। আজ আপনার পরিবারে প্রবল অশান্তি হতে পারে, জীবন সঙ্গীর সাথে মতভেদ হতে পারে, কিন্তু সমস্যার সমাধান আপনার হাতেই থাকবে। ব্যবসা, পেশা বা কর্মস্থলে মনোনিবেশ করতে বেগ পেতে হবে। নিজেকে সংযত রাখুন।

বৃশ্চিক রাশি : কর্মস্থলে আজকাজের চাপ, দায় দায়িত্ব অনেকটাই বেড়ে যাবে, তবে সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যাবসার ক্ষেত্রে আজ অর্থ হানির যোগ থাকছে, টাকা পয়সা হারিয়ে যেতে পারে, তাই সতর্ক থাকুন। অন্যকে সুযোগ নিতে দেবেন না. ব্যবসা ও পেশার ক্ষেত্রে চরম প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। পরিবারে শান্তি বজায় থাকবে।

ad.vaastu

ধনু রাশি  : কর্মস্থলে আজ দিনের শুরু থেকেই নানারকম সুযোগ আসতে  থাকবে। পেশার ক্ষেত্রেও নতুন গ্রাহক আসবে।  তবে ব্যবসার ক্ষেত্রে নিজের পরিকল্পনা গোপন রাখতে হবে. জমি বা বাড়ি নিয়ে পরিবারে বিবাদ হতে পারে। আজ বয়স্ক কোনো ব্যক্তির কারণে চিকিৎসা খরচ বেড়ে যেতে পারে।  বেড়াতে গিয়ে থাকলে  সাবধানে থাকুন।

মকর রাশি : আজ কোনো নতুন কাজে হাত দেবেন না। ব্যবসার ক্ষেত্রেও নতুন প্রকল্প নিয়ে কাজ শুরু করবেন না.  কাজের জায়গায় কিছু ভুল হয়ে যেতে পারে। আজ কাউকে কোনো রকম অঙ্গীকার করবেন না। কারোর সাথে আজ আপনি বিবাদে জড়িয়ে যেতে পারেন, তবে সেই বিবাদ যতক্ষণ মৌখিক থাকে ততক্ষনই ভালো, ঐ  বিবাদকে বাড়তে দেবেন না।

joyeeta das ad 2

কুম্ভ রাশি : একটু ধৈর্য্য ধরে অপেক্ষা করুন, সকলের সাথে ভালো ব্যবহার করুন। আপনার আর্থিক সুসময় আসছে।  কোনো ভালো খবর আপনার জন্যে অপেক্ষা করছে। কর্মক্ষেত্রে আপনার বেতন বৃদ্ধি করা হতে পারে অথবা মোটা বেতনের চাকরির অফার আসতে চলেছে।  কোনো অজ্ঞাত কারণে মনের উদ্বেগ প্রকাশ করে ফেলবেন।

মীন  রাশি : আটকে থাকা সরকারি কাজগুলো শেষ করুন। পেশার ক্ষেত্রে নতুন কাজ নেওয়ার আগে সবদিক বিবেচনা করে নিন। গুপ্তশত্রুর সংখ্যা বেড়ে যাচ্ছে, যারা আজ আপনার ক্ষতি করতে পারে। সতর্ক থাকুন। সম্প্রতি নেওয়া কোনো সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দরকার হতে পারে। সন্তানকে নিয়ে উদ্বেগ বাড়বে। পরিবারে শান্তি থাকবে।

new.ad .Tantravidya 2

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *