আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর, আজকের রাশিফল – ০৯/১১/২০২৬ :   

মেষ  রাশি :  আজ ব্যবসা ও  পেশার ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে, সেই ফল আরও ভালো হবে পরিচিত কোনো ব্যাক্তির মাধ্যমে।  আজ ব্যবসা ক্ষেত্রে নতুন কৌশল অবলম্বন করে দেখতে পারেন।  পরিবারের সাথে ভালো সময় কাটবে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

বৃষ রাশি :  ব্যবসায়ীদের আজ সফল হতে হলে যথেষ্ট পরিশ্রম করতে হতে পারে। চাকরির  ক্ষেত্রে  সহকর্মীদের মন জুগিয়ে চলতে হবে। সকলের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। কোনো সম্পত্তি কেনার ক্ষেত্রে ঐ সম্পত্তির দলিল ভালো করে যাচাই করে নেবেন। কাজের চেয়ে সময় নষ্ট বেশি হবে।

মিথুন  রাশি :  আজ নতুন প্রযুক্তি ও কৌশল ব্যবহার করে সাফল্যের চূড়ায় পৌঁছে যেতে পারলেও প্রত্যাশা অনুযায়ী আর্থিক উপার্জন হবে না। সেইভাবে আজ সঞ্চয় করতে পারবেন না। তবে পরিবার এবং গৃহে শান্তি বজায় থাকবে। সন্তানের কোনো খবরে গোটা পরিবার আনন্দিত হতে পারেন।

joyeeta das ad 2

কর্কট রাশি : আজ ব্যবসা ও পেশার ক্ষেত্রে নানাদিক থেকে অর্থ আসবে, কিন্তু তা সত্বেও আয়  ব্যয়ের ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়বে। কিছু ক্ষেত্রে আপনি ধৈর্য্য রাখতে পারবেন না, তা সত্বেও আপনাকে যথেষ্ট সতর্ক হয়ে কথাবার্তা বলতে হবে।  সন্তানের কোনো খবরে যথেষ্ট আনন্দ পাবেন,আশাবাদী হবেন।

সিংহ রাশি : আজ ভালো মন্দ মিশিয়ে কাটবে দিনটা। খুব বেশিআর্থিক উপার্জনের যোগ নেই. তবে অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলতে হবে। আজ কোথাও কোনো বিনিয়োগে যাবেন না, বিনিয়োগ করলে তা ক্ষতি হতে পারে। কাউকে আজ ঋণ দেবেন না। আগামীদিনে কাজ করার জন্যে অনুকূল সুযোগগুলি খুঁজুন।

কন্যা রাশি :  পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কাজকর্ম আজ স্থগিত রাখুন। সম্পত্তি নিয়ে কারোর সাথে কোনো আলোচনা করবেন না। না হলে মানসিক অশান্তির মধ্যে দিয়ে চলতে হতে পারে, যা আপনার দৈনিক কাজকর্মকে ব্যাহত করতে পারে। পরিবারের তরফ  থেকে আজ কোনো বাধা নেই।  প্রেমেও বাধা নেই।

joyeeta das ad 2

তুলা রাশি : বেশি পরিশ্রম করেই আজ আপনাকে এগোতে হবে, তবে সমস্ত কাজ সুসম্পন্ন হতে পারে আপনার ঘনিষ্ঠ কোনো বন্ধু বা আপনার সঙ্গীর মাধ্যমে। কর্মক্ষেত্রে সুপরিবেশ বজায় থাকবে, কিছু সুযোগ এসে যেতেপারে আপনার কর্মদক্ষতা দেখানোর জন্যে। পরিবারে অল্প বিবাদ হতে পারে।

বৃশ্চিক রাশি :  আজ অর্থাভাবে পড়ে  নানারকম সিদ্ধান্ত নিতে হতে পারে। শান্তভাবে অর্থ সংকট কাটানোর উপায় উদ্ভাবন করুন। মায়েরস্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ থাকবে। দুপুরের পর পারিপার্শ্বিক চাপ আরও বাড়তে পারে। বিদেশে থাকা কোনো আত্মীয়ের সুখবর আসতে  পারে।

ধনু রাশি : কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তার ফলাফল আগাম যাচাই করে নিন।  আপনার সিদ্ধান্ত অনৈতিক হলে তাকে সাথে সাথেই বর্জন করুন। না হলে অদূর ভবিষ্যতে বিপদে পড়বেন।  আজ কিছু সমস্যা দেখা দিতে পারে, এই সমস্যাকে এড়িয়ে চলুন, অবশ্য সঙ্গীকে পাশে পেয়ে যাবেন।

ad15 1

মকর রাশি : আজ ব্যবসা বা পেশার ক্ষেত্রে ভালো সময় এসেছে। এই সময় এবং সুযোগকে কাজে লাগান। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ আদায় হয়ে যেতে পারে। বিভিন্ন দিক থেকে ঘনিষ্ঠ মানুষের সহযোগিতা পেয়ে যাবেন। সামাজিক কাজের চাপ কমলেও সুখ্যাতি কমবে না।  পরিবারে শান্তি থাকবে।

কুম্ভ রাশি :  ব্যবসায়ে আর্থিক উপার্জন অনেকটাই বাড়বে, ব্যবসার পরিধিও বাড়িয়ে নিতে সক্ষম হবেন। যাঁকে পছন্দ করেন তার তরফ থেকেই বিয়ের প্রস্তাব আসতে পারে। পরিবারকে নিয়ে শান্তিতে দিন কাটবে। পারিবারিক বিষয় ছাড়াও অন্যান্য কাজে সঙ্গীকে পাশে পাবেন।  মানসিক শান্তি পাবেন।

মীন রাশি : আজ সারাদিন বেশ হাসিখুশি ও আনন্দে কাটবে। পরিবারকে নিয়ে পিকনিক করতে পারেন অথবা বাড়িতেই কোনো অনুষ্ঠান করতে পারেন। পুরোনো ইচ্ছা পূরণ হতে পারে। তাই মন আনন্দে দিন কাটবে, আজ বিনোদন পরিবেশে এতটাই মশগুল থাকবেন যে দরকারি কোনো কাজ ভুলে যেতে পারেন।

new.ad .Tantravidya 5

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *