আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর, আজকের রাশিফল – ০৬/১১/২০২৬ : 

মেষ রাশি : ব্যবসার ক্ষেত্রে আজ নতুন সুযোগ চলে আসবে, সেই সুযোগগুলিকে কাজে  লাগাতে দ্বিগুন  পরিশ্রম করতে হতে পারে। আর তার জন্যে আলাদা পরিকল্পনা দরকার। কর্মক্ষেত্রেও আজ কাজের চাপ বেড়ে যেতে পারে এবং আপনার দায় দায়িত্ব বেড়ে যেতে পারে। পেশার ক্ষেত্রেও নতুন সুযোগ  পাবেন. সন্তানের দিক থেকে ভাল খবর পেতে পারেন।

বৃষ রাশি : অনেক দিন ধরে যে সমস্যাকে নিয়ে চলতে হচ্ছিলো, তা থেকে রেহাই মিলতে পারে।  আইনি জটিলতা দূর হয়ে যেতে পারে। আদালতের রায় আপনার সপক্ষেই থাকবে.  দূরে কোথাও সপরিবারে অথবা সবান্ধব বেড়াতে  যাওয়ার পরিকল্পনা নিতে পারেন। পরীক্ষের ফল যথেষ্ট ভালো হবে।

মিথুন রাশি :  বেড়াতে গিয়ে থাকলে সাবধান। সঙ্গে থাকা জিনিসপত্র হারিয়ে যেতে পারে, সতর্ক থাকুন।  ব্যবসা ও পেশার ক্ষেত্রে আর্থিক সিদ্ধান্ত নিতে হতে পারে।  মূলধনকে আরও শক্তিশালী করা প্রয়োজন। বিনিয়োগের ক্ষেত্রে কাগজপত্র ভালো করে যাচাই করে নিতে হবে। সন্তানের অসুস্থতা নিয়ে উদ্বেগ বাড়বে।

ad.vastu 1

কর্কট রাশি : জমি, বাড়ি বা কোনো সম্পত্তি বিক্রি হয়ে যেতে পারে, সেই সূত্রে ধনাগম হতে পারে।  বিনিয়োগের ক্ষেত্রে সুপরিকল্পনা দরকার, তাড়াহুড়ো করে কিছু করবেন না. আজ নিজেকে সংযত রাখতে হবে. কারোর সেহে খারাপ ব্যবহার করলে তার মাশুল আপনাকেই গুঁয়ে হবে. পরিবারে শান্তি থাকবে।

সিংহ রাশি :  ব্যবসার ক্ষেত্র খুবই ভালো থাকবে, পেশা ও ব্যবসা দুই ক্ষেত্রেই উপার্জন বাড়বে।  যা আপনার প্রাপ্য তা থেকে কিছু বেশি আয়  হতে পারে।  কোনো সম্পত্তি কেনার জন্যে অর্থ বিনিয়োগ করতে পারেন। উচ্চশিক্ষার জন্যে দূরে কোথাও যেতে হতে পারে। প্রেমের ক্ষেত্র খুবই ভালো থাকবে।

কন্যা রাশি : এই মুহূর্তে বড় কোনো পরিকল্পনা না করাই ভালো, সুদূরপ্রসারী চিন্তা ভাবনা না করে  আপনাকে ছোট ছোট প্রকল্প গ্রহণ করতে হবে এবং সেইভাবেই আপনাকে এগিয়ে যেতে হবে। বর্তমান সময়ে ঝুঁকি কমাতে হবে। ক্রনিক অসুখ আপনাকে মাঝে মধ্যেই বিব্রত করতে পারে। পরিবারে শান্তি  থাকবে।

new.ad .Tantravidya

তুলা রাশি : পেশার ক্ষেত্রে আজ বেশ কিছু চুক্তি ভিত্তিক কাজের সুযোগ আসবে, সেই সুযোগগুলিকে হাতছাড়া করা উচিত হবে না। ব্যবসার ক্ষেত্রেও নতুন গ্রাহক বা ক্রেতা পেয়ে যাবেন। আয় ব্যয়ের সমতা রাখা কঠিন হয়ে পড়বে। কোনো পরিচিত ব্যক্তির জন্যে সমস্যায় পরে যেতে পারেন। বিনিয়োগ নেই।

বৃশ্চিক রাশি : আজ যথেষ্ট সাবধানে থাকুন, দুর্ঘটনা ঘটতে পারে, তাই সতর্কভাবে চলাফেরা করুন। রক্তপাত ও অস্ত্রপচার করতে হতে পারে। কাউকে ঋণ  দিয়ে থাকলে সেই অর্থ এখনই ফেরত পাবেন না, কোনো আত্মীয়ের সাথে বিবাদ চরমে উঠতে পারে। হতাশা আপনাকে গ্রাস করতে পারে। ধৈর্য্য রাখুন।

ধনু রাশি : আজ অপ্রত্যাশিতভাবে কিছু উপার্জন করতে পারেন, সেই অর্থ দিয়ে ঋণ  ফেরত করলে প্রভূত শান্তি পাবেন। ব্যবসার ক্ষেত্রেও আজ আর্থিক সমাধান হয়ে যাবে। তবে এখনই কোনো নতুন প্রকল্প গ্রহণ করবেন না। বিবাহ বহির্ভূত প্রেমের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বন্ধুর সাথে পুরোনো বিবাদ মিটে  যেতে পারে।

joyeeta das ad

মকর রাশি : ব্যবসার ক্ষেত্রে সরকারি নোটিশ পেয়ে চিন্তিত হতে পারেন, আইনি জটিলতা এড়িয়ে চলুন। বাইরে কোথাও বেড়াতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। অযথা অর্থব্যয় করতে হতে পারে। চিকিৎসার কারণে আজ খরচ অনেকটাই বেড়ে যেতে পারে। আজ যতটা পারেন কম ঝুঁকি সিয়ে চলুন। প্রেমে বাধা।

কুম্ভ রাশি: ব্যবসা ও পেশার ক্ষেত্রে সব রকম ঝুঁকি বর্জন করে চলতে হবে। কারোর সাথে আজ কোনো রকম বিবাদ বা বিতর্কে যাবেন না। নিজেকে সংযত রাখতে হবে। উর্দ্ধতন কর্তৃপক্ষকে এড়িয়ে চলতে হবে।  প্রতিবেশী কেউ আজ আপনাকে বিশেষ উপকার করবে। পরিবারে মোটামুটি শান্তি বজায় থাকবে।

মীন রাশি : যার ওপর বেশি ভরসা করছেন,  তার ওপরে এই মুহূর্তে ভরসা করতে পারবেন না। তবে সম্পত্তি থেকে আর্থিক উপার্জন বা লাভ আসতে  পারে। কর্মক্ষেত্রে গুপ্তশত্রুতা বাড়তে পারে। খনিজ দ্রব্যের ব্যবসায়ে বেশি লাভবান হবেন। আজ কাউকে ঋণ দেবেন না, কারোর থেকে ঋণ  নেবেন না।

ad15 2

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *