আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর, আজকের রাশিফল, ০৫/১১/২০২৬ : 

মেষ  রাশি : ব্যবসায়ে শুভ যোগাযোগ।  ব্যবসার ক্ষেত্রে নিজের লক্ষ্যে অবিচল থাকুন।  পেশার ক্ষেত্রে কিছু বদল আসতে  চলেছে,  পদক্ষেপ গ্রহণ করার আগে সব দিক ভালো করে যাচাই করে নিন। প্রেমের ক্ষেত্র অত্যন্ত শুভ, অবিবাহিতদের বিবাহের যোগাযোগ আসবে। পরিবারে শান্তি বজায় থাকবে।

বৃষ রাশি :  ব্যবসার ক্ষেত্রে কিছুটা সতর্কতা দরকার। বিশেষ করে কোনো আইনি নোটিশ সম্বন্ধে সাবধান থাকা উচিত। গৃহ নির্মাণ আগের চেয়ে দ্রুত অগ্রগতি পাবে।  উর্দ্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন।   কর্মস্থলে কাজের চাপ বাড়তে পারে। সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন, সুফল পাবেন।

মিথুন  রাশি : আজ আপনি নিজের বক্তব্যকেই প্রাতিষ্ঠাকরতে চাইবেন, আর সেই প্রচেষ্টার জন্যেই প্রিয়জনদের সাথে বিবাদ জটিল আকার ধারণ করতে পারে। এমনকি বাবার সাথেও আপনার মতবিরোধ তৈরী হতে পারে। পারিবারিক সমর্থন চেয়েও পাবেন না। প্রেমের পথেও বাধা আসতে  পারে।

ad11

কর্কট রাশি : আজ সামাজিক কাজে নিজেকে যুক্ত করে মানসিক শান্তি পেতে চাইবেন। সমাজ কল্যাণের কাজে যুক্ত হলে অনেকেই আপনার প্রশংসা করবে। স্নায়ুরোগ থেকে সাবধান থাকবেন। আজ আগুন নিয়েও কোনো কাজ করতে যাবেন না। পরিবারে  শান্তি বজায় থাকবে।  শরীরের যত্ন নিন।

সিংহ রাশি :  ব্যবসার ক্ষেত্রে আজ অনেকগুলি সুযোগ এসে যাবে, যে সুযোগের জন্যে আপনি অপেক্ষা করে ছিলেন। তবে তাড়াহুড়ো করবেন না, নিজেকে সংযত রাখুন। খনিজ দ্রব্যের ব্যবসায়ে বেশি লাভবান হতে পারেন। এছাড়া রিয়েল এস্টেট, প্রসাধনী ও কেমিক্যাল ব্যবসায়ে লাভঁ  বেশি আসবে।

ad.vastu 1

কন্যা রাশি : বয়স্ক ব্যক্তিরা আজ অতিরিক্ত সাবধানে থাকবেন। পড়ে  গিয়ে আঘাত লাগার সম্ভাবনা আছে। নিজের বক্তব্য অন্যকে জানানোর সময়ে নিজেকে যথেষ্ট সংযত রাখুন। দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। দূর থেকে ভালো খবর আসতে পারে। প্রেমে পড়তে পারেন।

তুলা রাশি : ব্যবসার ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকবে। দুপরের পর উপার্জন বাড়তে পারে, তবে পরিবারের বয়স্ক কারোর অসুস্থতার জন্যে চিকিৎসা খরচ বাড়তে পারে। আজ কাউকে ঋণ দেবেন না, বিনিয়োগ না করাই ভালো। পেশার ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে শুভপরিবর্তনের ইঙ্গিত পেতে পারেন।

বৃশ্চিক রাশি : ব্যবসার ক্ষেত্রে আজ বিলম্বে হলেও সাফল্য আসবে।  পেশার ক্ষেত্রেও নতুন কিছু যোগাযোগ আপনাকে এগিয়ে রাখবে। তবে চাকরির ক্ষেত্রে কর্মস্থলে বিবাদের আশংকা রয়েছে।  বুঝে কথা বলুন। কারোর চাপে পড়ে  কোনো অঙ্গীকার করবেন না।  অসুস্থতা আজ আপনাকে বাধা দেবে।

joyeeta das ad 4

ধনু রাশি : কর্মক্ষেত্রে আজ আপনি সফল হবেন, এই দিনটার জন্যে আপনি অপেক্ষা করেছিলেন এবং কঠোর পরিশ্রমও করেছেন। উর্দ্ধতন কর্তৃপক্ষের সুনজরে থাকবেন। তবে আজ অকারণে খরচ বাড়তে পারে, আর সেটা আপনি উপেক্ষাও করতে পারবেন না। অবিবাহিতদের বিয়ের সম্পর্কে বাধা আসতে  পারে।

মকর রাশি : কিছু ব্যবসার ক্ষেত্রে লাভ বাড়তে পারে, যেমন তরল পদার্থের ব্যবসায়ে লাভ বাড়বে। তবে অংশীদারি ব্যবসায়ে নতুন করে কিছু সমস্যা দেখা দেবে। এই সমস্যাকে বাড়তে দেবেন না। ফাটকা বা শেয়ারে আজ লাভ করতে পারেন।  কমিশন বাবদ কিছু উপার্জন হতে পারে। পরিবারে শান্তি থাকবে না. কিছু সমস্যা এড়িয়ে যেতে পারবেন না।

ad21 1

কুম্ভ রাশি :  ব্যবসার দিকে লাভ হতে পারে কিন্তু সতর্ক থাকা দরকার।  দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, শরীরে আঘাত লাগতে পারে, সতর্ক থাকুন।  কোনো বন্ধুর সাহায্যে অলৌকিকভাবে রক্ষা পেয়ে যেতে পারেন। তবে মানসিক দৃঢ়তা আপনাকে সবল রাখবে। বিনিয়োগের আগে কাগজপত্র যাচাই করে নিন।

মীন রাশি : কাজের চাপ এতটাই বেড়ে চলেছে যে কিছু কাজে ভুল হয়ে যাচ্ছে, আর সেই ভুলের মাশুল আপনাকেই গুনতে হচ্ছে। আজ ঋণ  নিতে হলেও সতর্ক থাকা দরকার। ঋণ  ফেরতের অঙ্গীকার বুঝে করবেন। অপ্রাসঙ্গিক খরচ বাড়তে পারে, কোনো কর্তৃপক্ষের সাথে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন।

new.ad .Tantravidya 5

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *