
আজ খবর, অকল্যান্ড, নিউজিল্যান্ড, ০৪/১১/২০২৬ : নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি এক দিবসীয় ক্রিকেট ম্যাচের প্রথম ম্যাচটি শুরু হয়েছে আজ। অকল্যান্ডে টসে জিতে ভারত নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। টসে জিতে ভারতের শুভমন গিল এই সিদ্ধান্ত নিয়েছেন দলের পক্ষ থেকে।
২০২৭ এর ওয়ান ডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে মাঠে নামছে ভারত। ৫০ ওভারের ম্যাচে টাইম খেলছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। আজ ‘রো-কো’ র ব্যাটিং দেখতে মুখিয়ে আছে ক্রিকেট দুনিয়া। নিউজিল্যান্ডেরসাথে ৫০ ওভারের খেলায় ভারত শেষবার সিরিজ জিতেছিল ২০১৯ সালে। এরপর নিউজিল্যান্ডের সাথে আর দুটি ওয়ান ডে সিরিজ হয়েছিল, সেই সিরিজগুলোতে ভারত ৩-০ এবং ১-০ ব্যবধানে হেরে গিয়েছিল, অবশ্য শেষ দুটি ম্যাচ বৃষ্টির জন্যে পরিত্যক্ত হয়েছিল।

তবে এই মুহূর্তে ভারত ব্যাপক কন্ডিশনে আছে। টিম বেশ ব্যালান্সড আছে বলে মনে করা হচ্ছে। তার মধ্যে কিছুদিন ধরে পাঁচ টি২০ সিরিজের খেলায় ভারত ৩-২ ব্যবধানে জিতেছে। তাই মনোবল তুঙ্গে রয়েছে। তারপর আবার দলে যোগ দিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি, তাই মনোবল আরও বেড়েছে টিম ইন্ডিয়ার। নিউজিল্যান্ডের সাথে স্কোরকার্ডের মেরামতি চায় ভারত, এই সিরিজটা জিতে মনোবল আরও বাড়িয়ে নিতে চায় তারা।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ খেলতে নামার আগে ভারতের অতিরিক্ত অস্ত্র হিসেবে কাজে লাগতে পারে শচীন তেন্ডুলকরের বিশেষ টিপস। লিটল মাস্টার শচীন তেন্ডুলকর টিম ইন্ডিয়ার উদ্দেশ্যে বলেছেন, ” ভুলে গেলে হবে না, এই মুহূর্তে নিউজিল্যান্ডের হীমশীতল আবহাওয়ার কথা। এই সময় অকল্যান্ডের ইডেন পার্কে ঠান্ডা বাতাস বয়ে যায়। তাছাড়া পিচে হালকা ঘাস থাকার অর্থ আপ রাইট সিম ঠিক রাখতে পারলে ফাস্ট বোলাররা অতিরিক্ত সুবিধা পাবেন।”

শচীন আরও বলেছেন ব্যাটারদের উদ্দেশ্যে, তিনি বলেন, “বলকে আরও কাছে আসতে দিতে হবে। একটু লেটে খেলতে হবে। ফ্রন্ট ফুট ডিফেন্সের ওপর বেশি জোর দিতে হবে। ধৈর্য্য ধরে ব্যাটিং চালিয়ে গিয়ে স্কোরবোর্ডকে সচল রাখতে হবে।” শচীনের এই পরামর্শ কাজে লাগিয়েই হয়তো ২২ গজের লড়াইতে নামছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
স্কোরবোর্ড : (সকাল ১০.০০) নিউজিল্যান্ড — ১১৩ রান / ৬, (২৭.২ ওভার)







