সিমলায় খোয়া গেলো সঙ্কটমোচনের রুপোর মুকুট ও সোনার নোলক

সিমলায় খোয়া গেলো সঙ্কটমোচনের রুপোর মুকুট ও সোনার নোলক

সিমলায় খোয়া গেলো সঙ্কটমোচনের রুপোর মুকুট ও সোনার নোলক

আজ  খবর, সিমলা, হিমাচল প্রদেশ, ০২/১১/২০২৬ :  হিমাচল প্রদেশের রাজধানী শহর  বিখ্যাত সঙ্কটমোচন মন্দির থেকে খোয়া গেলো একটি রুপার মুকুট এবং একটি সোনার নাক নোলক।  প্রণামী বাক্সের নগদ টাকা  রাখা ছিল মন্দিরের ভিতরে, সেই টাকাও চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে।

a.bhutan2 1

এই ঘটনার খবর জানাজানি হতেই সিমলা পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়।  তারা সেখানে একটি এফআইআর দায়ের করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ এক ব্যক্তিকে সন্দেহ করেছে এবং তাকে  চিহ্নিত করা  হয়েছে।  এলাকার মানুষের কাছে পুলিশ আবেদন করেছে ঐ  ব্যক্তিকে কাছাকাছি দেখা গেলেই পুলিশকে যেন খবর দেওয়া হয়।

a.devgopal 5

ঐ  ব্যক্তির সন্ধানে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে।  সন্দেহভাজন ব্যক্তির একটি ছবিও প্রকাশ করেছে হিমাচল প্রদেশের পুলিশ। সিমলা পশ্চিম থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে চোরকে  চিহ্নিত করা হয়েছে, তাকে দ্রুত ধরা হবে।  তার থেকে চুরি যাওয়া মাল উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।

ad5 1

এদিকে সবে মাত্র নবরাত্রি শেষ হয়েছে, সামনেই আসছে দীপাবলি, সেই উপলক্ষে সেজে উঠেছে সিমলা শহর।  এই মুহূর্তে গোটা শহরে পর্যটকদের ব্যাপক ভিড় রয়েছে।  উচ্চ  হিমালয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুষারপাত।

Dr. B Monal Ad

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *