
আজ খবর, ওভাল, ক্রাইস্টচার্চ, ২৪/১০/২০২৬ : শ্রেয়স আয়ারের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ ম্যাচ খেলতে নেমেছে। টসে জিতে ভারত ফিল্ডিং নিয়েছে। ব্যাট করতে নেমেছে নিউজিল্যান্ড।
ভারতীয় দলে আজ খেলছেন সনজু স্যামসং (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী (ইশান কিষান চোট পাওয়ায় তাঁর জায়গায় আজ খেলছেন সূর্যবংশী), শ্রেয়স আয়ার , তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, নমন ধীর, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং ও প্রিন্স যাদব।

টসে জিতে শ্রেয়স আয়ার আজ ফিল্ডিং বেছে নিয়েছেন শিশির পড়ার কারণে। আজ ভারতীয় দলে দুটি পরিবর্তন করা হয়েছে। ঈশান কিষান চোট পেয়েছেন তাই তার জায়গায় দলে এসেছেন বৈভব সূর্যবংশী, যিনি ৩ নম্বরে ব্যাট করবেন। এছাড়া মায়াঙ্ক যাদবের জায়গায় দলে এসেছেন প্রিন্স যাদব।
নিউজিল্যান্ডের সাথে মোট পাঁচটি টি ২০ ম্যাচ খেলার কথা আছে ভারতের। তার মধ্যে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ স্কোরে এগিয়ে আছে ভারত। নিউজিল্যান্ড আগের ম্যাচে নিজেদের পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশি নয়। আজকের ম্যাচে তারাও একটি পরিবর্তন করেছেন। এডাম মিলনের জায়গায় দলে জায়গা পেয়েছেন জেকব ডাফি।

এই প্রতিবেদন লেখার সময় নিউজিল্যান্ডের স্কোর ছিল ২ ওভারে ১১ রান, এক উইকেটের বিনিময়ে। উইকেট রক্ষক সেল্ফর্টের উইকেটটি নিয়েছেন অর্শদীপ সিং. এই মুহূর্তে ভারতের হয়ে তিনি এবং ভুবনেশ্বর কুমার বল করছেন।







