হঠাৎ বুকে ব্যথা! রুবি হাসপাতালে ভর্তি বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু

হঠাৎ বুকে ব্যথা! রুবি হাসপাতালে ভর্তি বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু

 

বুকে ব্যথা নিয়ে রুবি হাসপাতালে ভর্তি বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু
হঠাৎ বুকে ব্যথা! রুবি হাসপাতালে ভর্তি বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু

আজ খবর

Screenshot 2026 10 02 212535  (বাংলা) [রাজ্য] কলকাতা ,পশ্চিমবঙ্গ ৩০/১০/২০২৬

 

শুক্রবার রাতে আচমকা বুকে তীব্র ব্যথা অনুভব করেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু। এরপর তাকে কলকাতার রুবি হসপিটালে  ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের  খবর, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
ad16 1

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিধানসভায় গান্ধী জয়ন্তী ও প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রথীন্দ্রনাথ  বসু। দিনভর একাধিক কর্মসূচিতেও অংশ নেন তিনি। বাড়ি ফেরার পর আচমকা বুকে তীব্র যন্ত্রণা অনুভব করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।

ad3

হাসপাতালে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শুরু হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বিধানসভার স্পিকার।

ad9

 

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *