এশিয়ান গেমসে ইতিহাস, রিকার্ভে সোনা জিতলেন কুমকুম মোহোদ

এশিয়ান গেমসে ইতিহাস, রিকার্ভে সোনা জিতলেন কুমকুম মোহোদ

 

এশিয়ান গেমসে রিকার্ভ ইভেন্টে সোনা জিতছেন ভারতীয় তীরন্দাজ কুমকুম মোহোদ
এশিয়ান গেমসে ইতিহাস, রিকার্ভে সোনা জিতলেন কুমকুম মোহোদ

আজ খবর

Screenshot 2026 10 02 212535  (বাংলা) [খেলা] এশিয়ান গেম ০৩/১০/২০২৬

এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন ভারতের তরুণী তীরন্দাজ কুমকুম মোহোদ। মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে দক্ষিণ কোরিয়ার ওহ ইয়েজিনকে হারিয়ে সোনার পদক জিতেছেন তিনি।ফাইনালে দুই তীরন্দাজের লড়াই ছিল অত্যন্ত হাড্ডাহাড্ডি। নির্ধারিত সেট শেষে স্কোর ৫-৫ থাকায় ম্যাচ গড়ায় শুট-অফে। সেখানে কুমকুম নিখুঁত ১০ পয়েন্টের শট করেন, যেখানে ওহ ইয়েজিনের স্কোর ছিল ৮। ফলে ভারতের ঝুলিতে আসে সোনা।

অন্য রুট ব্যানার

এই জয়ের ফলে কুমকুম মহিলাদের ব্যক্তিগত রিকার্ভে এশিয়ান গেমসে সোনা জেতা প্রথম ভারতীয় তীরন্দাজ হিসেবে ইতিহাস তৈরি করলেন। সেমিফাইনালে চিনের ঝু জিংইকে ৬-২ ব্যবধানে হারিয়ে তিনি ইতিমধ্যেই ভারতের জন্য ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের একটি কোটা নিশ্চিত করেছিলেন।

ad5 1

এর আগে কুমকুম, অঙ্কিতা ভকত ও কীর্তি শর্মার সঙ্গে মহিলাদের দলগত রিকার্ভ ইভেন্টেও সোনা জিতেছিলেন। ফলে চলতি এশিয়ান গেমসে এটি তাঁর দ্বিতীয় সোনা।

Duarsini Travels 3

 

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *