মাঝরাতে স্থলভাগে অতি গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির আশঙ্কা

মাঝরাতে স্থলভাগে অতি গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির আশঙ্কা

 

বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ
মাঝরাতে স্থলভাগে অতি গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির আশঙ্কা

 

আজ খবর (বাংলা)[রাজ্য] আবহাওয়া, পশ্চিমবঙ্গ ২৪/০৯/২০২৬

অতি গভীর নিম্নচাপ মাঝরাতে স্থলভাগে ঢুকে পড়ল

রাত এগারোটা থেকে একটার মধ্যে উপকূল অতিক্রম করেছে বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ। আজ সকালে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ উড়িষ্যাতে অবস্থান করছে।

WhatsApp Image 2026 09 23 at 13.11.31

উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর থাকা গভীর নিম্নচাপটি পশ্চিম ও উত্তরপশ্চিম দিকে এগিয়ে আজ, ২৪শে সেপ্টেম্বর রাত ১টার মধ্যে অতি গভীর নিম্নচাপ হিসাবে কলিঙ্গপত্তনমের দক্ষিণ-পশ্চিমের কাছ দিয়ে উপকূল অতিক্রম করেছে। উপকূল অতিক্রম করার সময় একটানা বাতাসের গতিবেগ ছিল ৫৫-৬৫ কিমি প্রতি ঘণ্টা। ঝোড়ো হাওয়ায় সর্বোচ্চ ৭৫ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত।

ad3

উপকূল অতিক্রম করার পরও কিছু সময় এটি পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকেই এগিয়েছে। বর্তমানে কলিঙ্গপত্তনম (অন্ধ্রপ্রদেশ) থেকে প্রায় ৫০ কিমি পশ্চিমে, বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ) থেকে ৮০ কিমি উত্তর-উত্তরপূর্বে এবং গোপালপুর (ওড়িশা) থেকে ১৭০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

ad9

আপাতত এই সিস্টেম আজ সকালে উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং পরবর্তী ১২ ঘণ্টা অতি গভীর নিম্নচাপের তীব্রতা বজায় থাকবে। এরপর এটি দিক পরিবর্তন করে উত্তর ও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ২৪ ঘণ্টায় ধীরে ধীরে শক্তি হারিয়ে দুর্বল হবে।

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *