বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

 

নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বাড়বে বৃষ্টির দাপট

 

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

 

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে। এটি ওড়িশার গোপালপুর থেকে ১৮০ কিলোমিটার দূরে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে ১৮০ কিলোমিটার দূরে পূর্ব-দক্ষিণপূর্ব দিকে অবস্থান করছে।

joyeeta das ad

গতিপ্রকৃতি: এই নিম্নচাপটি আগামী ১২ ঘণ্টার মধ্যে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

tata tea

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা: নিম্নচাপ ও সমুদ্র উত্তাল থাকার কারণে আগামী ২৫ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃষ্টির পূর্বাভাস ও বিভিন্ন জেলার পরিস্থিতি:

দক্ষিণবঙ্গ: আগামী ৪ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বীরভূম, পশ্চিমবঙ্গ ও হাওড়া জেলাতেও এক-দু’জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী ২৫ ও ২৬ তারিখেও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার সহ বিভিন্ন জেলায় বৃষ্টির প্রভাব থাকতে পারে।

Mind Junction

উত্তরবঙ্গ: উত্তরবঙ্গেও আগামী কাল থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে। উত্তরবঙ্গের প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল: কলকাতায় আজ এক-দু’পাসলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং আগামী কাল থেকে বৃষ্টির পরিমাণ ও মেঘলা ভাব আরও বাড়তে পারে।

Screenshot 2026 08 27 114857

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *