হলদিয়া মহকুমা আদালতে হাজির মিলন প্রধান

হলদিয়া মহকুমা আদালতে হাজির মিলন প্রধান

 

হলদিয়া আদালতে মিলন প্রধান, নন্দীগ্রাম উপনির্বাচনের আগে গ্রেফতারি নিয়ে চর্চা

 

হলদিয়া মহকুমা আদালতে তোলা হচ্ছে মিলন প্রধানকে
হলদিয়া মহকুমা আদালতে হাজির মিলন প্রধান 

 

আজ খবর  (বাংলা ) [রাজনীতি] নন্দীগ্রাম, পশ্চিমবঙ্গ ১৯/০৯/২০২৬:   নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে গ্রেফতার হওয়া কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শনিবার হলদিয়া মহকুমা আদালতে হাজির করল পুলিশ। ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলন পর্বের একাধিক পুরনো মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।

Screenshot 2026 08 27 114913

পুলিশের দাবি, মিলন প্রধানের বিরুদ্ধে চারটি জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা ছিল। এর মধ্যে তিনটি অস্ত্র আইনের মামলা এবং অন্য মামলাগুলিতে খুন, খুনের চেষ্টা, অপহরণ-সহ একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের বক্তব্য, দীর্ঘদিন ধরে তিনি আইনি প্রক্রিয়ার বাইরে ছিলেন এবং সেই পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর এলাকা থেকে মিলন প্রধানকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটে এমন সময়, যখন নন্দীগ্রাম উপনির্বাচনের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করার পর নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থনের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই মিলনের গ্রেফতারের খবর সামনে আসে।

ad

মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আদালত চত্বরে উপস্থিত হয়ে দলের প্রার্থীর গ্রেফতারির প্রতিবাদ জানান এবং রাজনৈতিক ও আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন। অন্যদিকে, পুলিশ স্পষ্ট জানিয়েছে, মিলন প্রধানের বিরুদ্ধে আগে থেকেই থাকা জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং এর সঙ্গে উপনির্বাচনে তাঁর প্রার্থী হওয়ার কোনও সম্পর্ক নেই বলে পুলিশের দাবি।

tata tea

নন্দীগ্রামে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন হওয়ার কথা। ফল ঘোষণা হবে ৯ অক্টোবর। তার আগে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি ও আদালতে হাজিরাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *