বন্যার জলে তলিয়ে চার শিশু সহ ৫ জনের মৃত্যু

বন্যার জলে তলিয়ে চার শিশু সহ ৫ জনের মৃত্যু

বন্যার জলে তলিয়ে চার শিশু সহ ৫ জনের মৃত্যু

 
 

আজ খবর (বাংলা), [দেশ], ভাগলপুর, বিহার, ১১/০৯/২০২৬ :   বন্যার জমা জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো পাঁচ জনের। মৃতদের মধ্যে চার জনই শিশু বলে জানা গিয়েছে।

ad cyber solution

ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুর জেলার কোয়লি খুতাহা গ্রামে।  গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণ হয়ে চলেছে বিহারের বিভিন্ন জায়গায়।  নেপাল ও বিহারের অন্যান্য জায়গায় বন্যার ফলে ভাগলপুরের বিস্তীর্ণ এলাকা জলের তলায় রয়েছে বেশ কিছুদিন ধরে. জমা জলেই চলছে ভয়ঙ্কর জীবন যাপন।  সেই জমা জল ঠেলেই চাষের ক্ষেত দেখতে গিয়েছিলেন একজন। সঙ্গে ছিল চারটি শিশু।
WhatsApp Image 2026 09 08 at 11.17.31
বন্যার জমা জলের মধ্যে থাকা জলে পূর্ণ একটা গর্ত তারা ঠিকমতো বুঝতে পারে নি, সেই গর্তের অতলে তলিয়ে যায় পাঁচ জন্যেই। আর উঠতে পারে নি.  পাঁচ জনই মারা গিয়েছে বলে নিশ্চিত করেছেন ওই গ্রামের পঞ্চায়েত প্রধান।  এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা গ্রাম বাকহারা হয়ে পড়েছে। মৃত শিশুদের  মধ্যে তিনজন একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে।  গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Ad Grafity
Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *