আজ খবর (বাংলা), [রাজ্য] ,নতুন দিল্লী ,ভারত, ০৯/০২/২০২৬ : রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে উল্লেখযোগ্য নির্দেশ দিয়েছে সুপ্রীম কোর্ট। পশ্চিমবঙ্গে নতুন ভোটার তালিকা প্রকাশ সাত দিন পিছিয়ে গেলো। সেই সঙ্গে এসআইআর চলাকালীন হিংসার ঘটনায় ডিজিকে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য্য করা হয়েছিল ১৪ই ফেব্রুয়ারি। কিন্তু বেশ কিছু জায়গায় শুনানি এখনো চলছে। কাজ বাকিও রয়েছে কিছু জায়গায়। মেটিয়াব্রুজ অঞ্চলে শুনানির কাজ বিস্তর বাকি রয়ে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল যাতে শুনানি করার জন্যে অন্তত আরও সাতদিন সময় দেওয়া হয়। আজ দেশের শীর্ষ আদালত রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন নির্দিষ্ট তারিখ থেকে সাতদিন পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। কারণ ভোটার তালিকায় সংযোজন ও বিয়োজন করে চূড়ান্তভাবে তা প্রকাশের জন্যে আরও সাতদিন সময় দরকার বলে মনে করছে শীর্ষ আদালত। সুতরাং নতুন ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ২১ তারিখে।
শীর্ষ আদালত রাজ্য সরকারকে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে ৮,৫০৫ আধিকারিক কর্মীর নামের তালিকা জমা দিতে বলেছে। এই আধিকারিকরা ভোটার তালিকার কাজে সহায়তা করবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ERO . রাজ্যে সরকারি ফর্ম সহ অন্যান্য উপকরণ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলেও পুলিশের তরফ থেকে সেভাবে কোনো ব্যবস্থাগ্রহন করা হয় নি। এই কারনে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হওয়ার অভিযোগ উঠেছিল। আদালত প্রশ্ন করেছে, ব্যবস্থাগ্রহন করা কেন হয় নি ? দেশের শীর্ষ আদালত এই ব্যাপারে রাজ্যের ডিজিপিকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।
Aaj Khabor Desk, New Delhi, India, 09/02/2026 : The Supreme Court has issued significant directions regarding the intensive revision of the voter list in West Bengal. The publication of the final voter list has been postponed by seven days due to pending hearings and unfinished work in several areas, including Metiabruz. The voter list, originally scheduled to be released on February 14, will now be published on February 21.
The apex court observed that additional time is required to properly complete the inclusion and deletion of names before finalizing the voter list. It also directed the West Bengal government to submit, by 5 PM on Tuesday, a list of 8,505 officials who will assist in the voter list revision process, while final decisions will remain with the Electoral Registration Officers (EROs).
Additionally, the Supreme Court expressed concern over allegations of violence and the burning of official forms and materials during the Special Intensive Revision (SIR). Noting the lack of effective police action and a deterioration in law and order, the court has sought an explanation from the state’s Director General of Police (DGP) and directed the filing of an affidavit on the matter.
“কালো কোট পড়া একদল লোক রবীন্দ্রনাথকে ঘিরে রেখেছিল, এরাই সংবাদ মাধ্যমের গায়ে হাত তুলেছে”
আজ খবর (বাংলা) [রাজনীতি], ব্যারাকপুর, উত্তর ২৪ পরগণা , ০৯/০২/২০২৬ : ব্যারাকপুরে বৃদ্ধকে লাথি মেরে খুনের ঘটনায় ধৃত তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য্যের ফাঁসির দাবীতে উত্তাল ব্যারাকপুর।
পাশের বাড়ি অবৈধভাবে নির্মাণ করছে বলে ব্যারাকপুরের একটি পরিবার আপত্তি জানিয়েছিল এবং সেই মর্মে পুরসভার চেয়ারম্যানকে চিঠি লিখেছিল। এরপর ঐ অঞ্চলের কাউন্সিলর ঐ পরিবারের ওপর চড়াও হয়ে গালিগালাজ করেন বলে অভিযোগ উঠেছে। ঐ পরিবারের সদস্যদের তিনি মারধর করেন এবং এক বৃদ্ধের (৮১) পেটে লাথি মারেন। ঐ বৃদ্ধের মৃত্যু হয়।
দাপুটে তৃণমূল নেতা ও কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাঁকে ব্যারাকপুর আদালতে পেশকরা হয়। এই সময় বিজেপি নেতা অর্জুন সিংহের নেতৃত্বে বিজেপি কর্মীরা বিশাল মিছিল করে রবীন্দ্রনাথ ভট্টাচার্য্যের ফাঁসি চেয়ে ব্যারাকপুর আদালতের সামনে জমায়েত করতে যায়। সেই সময় পুলিশ তাঁদেরকে আটকায়। পুলিশের সাথে বিজেপি কর্মীদের চূড়ান্ত তর্কাতর্কি বেঁধে যায় এবং ধস্তাধস্তিও হয়। পুলিশ বিজেপি কর্মীদের আদালত চত্বরের সামনে ভীড় করতে দেয় নি।
প্রিজন ভ্যানে করে অভিযুক্ত তৃণমূলকাউন্সিলর রবীন্দ্রনাথকে আদালতে নিয়ে আসার সময় ব্যারাকপুর আদালত চত্বরে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিজেপি কর্মীরা ব্যাপক বিক্ষোভ দেখায়। স্লোগান দিতে থাকে। রবীন্দ্রনাথকে ঘিরে থাকে কালো কোট পড়া একদল আইনজীবী। এরা অভিযুক্ত কাউন্সিলর রবীন্দ্রনাথের সমর্থনে আদালতে দাঁড়াতে চান। এই সময় ঐ আইনজীবীদের একাংশ উপস্থিত সাংবাদিকদের সাথে চরম দুর্ব্যবহার করতে শুরু করেন। রীতিমত ধস্তাধস্তি করতে থাকেন সাংবাদিকদের সাথে। এই ঘটনার সাথে সাথেই রবীন্দ্রনাথকে আদালতের ভিতরে নিয়ে যাওয়া হয়।
আজ খবর (বাংলা), [রাজ্য], বাসন্তী, দক্ষিণ ২৪ পরগনা,০৯/০২/২০২৬ : বাসন্তীর আমঝাড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় ভর্তি।
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার আমঝাড়া এলাকায় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন এক স্বর্ণ ব্যবসায়ী। আহতের নাম কার্তিক নস্কর। শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এই দুঃসাহসিক হামলার ঘটনা ঘটে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই নিজের সোনার দোকান বন্ধ করে মোটরবাইকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন কার্তিক নস্কর। আমঝাড়া এলাকার কাছাকাছি পৌঁছতেই আচমকা দুই দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার পিঠে লাগে। গুরুতর জখম অবস্থাতেও তিনি প্রায় আধ কিলোমিটার বাইক চালিয়ে এগিয়ে যান। পরে একটি স্থানীয় দোকানের সামনে এসে তিনি অচৈতন্য হয়ে পড়ে যান।
স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও চিকিৎসকেরা জানান, গুলি বের করার মতো পরিকাঠামো ওই হাসপাতালে নেই। ফলে তার শারীরিক অবস্থার অবনতি হতে পারে আশঙ্কায় তাকে দ্রুত কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ এবং থানার আইসি অভিজিৎ পাল হাসপাতালে পৌঁছন। সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু হয়। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। ক্যানিং মহকুমার এসডিপিও রামকুমার মণ্ডল জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা নাকি পুরনো কোনও শত্রুতা, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।”
আহতের ভাইপো দিলীপ নস্কর বলেন, “প্রতিদিনের মতোই কাকা দোকান বন্ধ করে ফিরছিলেন। আচমকা তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আমরা মনে করছি ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হামলা হয়েছে।”
পুলিশের প্রাথমিক অনুমানও ছিনতাইয়ের চেষ্টা হতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।
আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী,ভারত, ০৯/০২/২০২৬ : রাজধানী দিল্লীর অন্তত ৯টি স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
সোমবার সকাল সাড়ে আটটা থেকে ন’টার মধ্যে দিল্লীর ৯টি স্কুলে বোমাতঙ্কের সংবাদ পাওয়া হয়েছে। আধ ঘন্টার ব্যবধানে স্কুলগুলিতে ইমেল করে বোমার হুমকি দেওয়া হয়েছে। এই স্কুলগুলিতে তৎক্ষণাৎ দমকল ও বোমা বিশেষজ্ঞ বাহিনী পাঠানো হয়েছে। এই বাহিনীগুলি দিল্লীর ঐ স্কুলগুলিতে পৌঁছে চিরুনি তল্লাশি চালাতে শুরু করেছে।
দক্ষিণ দিল্লীর যে স্কুলগুলিতে বোমার হুমকি পাঠানো হয়েছে সেই স্কুলগুলি হল, লোধি রোডের বিমান বাহিনী স্কুল, কে আর মঙ্গলম স্কুল এবং সাদিক নগরের দ্য ইন্ডিয়ান স্কুল। এছাড়া লরেটো কনভেন্ট স্কুল, শ্রীনিবাসনপুরীর কেমব্রিজ স্কুল, রোহিণীর ভেঙ্কটেশ্বর স্কুল, নিউ ফ্রেন্ডস কলোনীর কেমব্রিজ স্কুল, রোহিণীর সি এম স্কুল, বাল ভারতী স্কুল এবং আইএনএর ডিটিএ স্কুল।
প্ৰত্যেকটি স্কুলেই তদন্ত ও তল্লাশি একযোগে চালানো হচ্ছে। এখনও পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর আসে নি। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৮শে জানুয়ারি চন্ডিগড়েও ২২টি বেসরকারি স্কুলে ইমেল করে বোমার হুমকি দেওয়া হয়েছিল, সেদিনও যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সেদিনও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি।
Aaj Khabor Desk, New Delhi, India, 09/02/2026 : At least nine schools in Delhi received bomb threat emails on Monday morning, police sources said. The threats were sent between 8:30 am and 9:00 am, with emails reaching the schools at short intervals. Following the alerts, fire services and bomb disposal squads were immediately deployed to the affected schools, where thorough search operations were launched.
The schools that received threats include the Air Force School on Lodhi Road, KR Mangalam School, The Indian School in Sadiq Nagar, Loreto Convent School, Cambridge School in Srinivaspuri, Venkateshwar School in Rohini, Cambridge School in New Friends Colony, CM School in Rohini, Bal Bharati School, and DTEA School in INA.
Search and investigation operations are being carried out simultaneously at all the schools. So far, no untoward incident has been reported. It may be noted that on January 28, similar bomb threat emails were sent to 22 private schools in Chandigarh, but no incident occurred after security measures were put in place.
আজ খবর (বাংলা), [রাজনীতি], বীরভূম,পশ্চিমবঙ্গ : ০৯/০২/২০২৬ : বীরভূমে বেশ কিছু রেল প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে তৃণমূল কংগ্রেসকে তুলোধোনা করলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী।
সাংবাদিকদের শুভেন্দু বলেন, “প্রধানমন্ত্রী গত ছয় মাসে ছ’বার এসেছেন এই রাজ্যে। তিনি বেশ কিছু প্রকল্প নিয়ে এসেছেন, বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করে গিয়েছেন। সেই সব প্রকল্পে উপকৃত হবেন বাংলার মানুষ। কিন্তু এই রাজ্যে রেল প্রকল্পগুলি সম্পন্ন হতে গেলে জমির দরকার হয়, সেই জমি দিতে চাইছে না রাজ্য সরকার। আর এই কারণেই এই রাজ্যে পরিবর্তন হওয়াটা খুবই প্রয়োজন। এই রাজ্যে বিজেপি শাসিত সরকার এলে প্রকল্পগুলি দ্রুত রূপায়ন করা যাবে। এবং সেগুলি থেকে সাধারণ মানুষ উপকৃত হবেন। ”
শুভেন্দু অধিকারী আরও বলেন, “এই রাজ্যে আগামী এপ্রিল মাসেই সাধারণ নির্বাচন হতে চলেছে। সেই নির্বাচনে এবার পরিবর্তন দরকার। বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসা দরকার। বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এলে শুধু রেলই নয়, রূপায়িত হবে অন্যান্য থেমে থাকা প্রকল্পগুলিও. বিজেপিকে ক্ষমতায় আনা উচিত। একমাত্র ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে ক্ষমতায় এলেই এই রাজ্যের সার্বিক উন্নয়ন হওয়া সম্ভব হবে।”
Aaj Khabor Desk, Birbhum, West Bengal, 09/02/2026 : Leader of the Opposition in West Bengal, Suvendu Adhikari, strongly criticised the Trinamool Congress while attending the inauguration of several railway projects in Birbhum. He alleged that railway projects in the state are being delayed because the state government is refusing to provide land. Adhikari said that the Prime Minister has visited West Bengal multiple times in the last six months and laid foundation stones for several development projects, which would benefit the people of the state. However, due to lack of cooperation from the state government, these projects remain incomplete. Referring to the upcoming general elections, he stressed the need for political change, claiming that if the BJP comes to power, not only railway projects but other stalled development works will be implemented swiftly, leading to overall development of the state.
মেষ রাশি : নিজেকে সুস্থ রাখুন, অতিরিক্ত খাদ্যাভ্যাস বন্ধ করুন। পিতৃস্থানীয় কারোর পরামর্শে উপকৃত হবেন। আপনার ব্যবহারে আকৃষ্ট হয়ে নতুন বন্ধু হবে। প্রেম ভাগ্য খুবই ভালো এবং উপভোগ্য। কর্মক্ষেত্রে আপনার উন্নতি হচ্ছে। ব্যবসাও বাড়ছে। সেক্ষেত্রে আপনার আত্মবিশ্বাসই হল আপনার প্রধান মূলধন। দিনের কিছুটা সময় একা থাকতে ভালো লাগবে। আজ অপ্রত্যাশিত খবর আসতে পারে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা ও সোনালী।
বৃষ রাশি : গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছাড়া পরিবারের সব কিছুতে হস্তক্ষেপ করতে গেলে বাধা পাবেন। আর্থিক উপার্জনের সেরা সময় হলেও টাকা খরচ হয়ে যেতে পারে। সঞ্চয় করা খুবই কঠিন হয়ে পড়বে। পারিবারিক সমর্থন আপনার চাপ কমাবে। প্রেম ভাগ্য উত্তম, রোমান্স উপভোগ করতে পারবেন। কর্মক্ষেত্রেও ভালোবাসা পাবেন। পারিবারিক ক্ষেত্র উত্তম। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
মিথুন রাশি : নানারকম সমস্যা আসতে থাকবে, কিন্তু ঘাবড়াবেন না। কারণ ভাগ্যের সহায়তা পাবেন। আর্থিক অবস্থার উন্নতির যোগ দেখা যাচ্ছে। ঋণ পরিশোধের ব্যবস্থা হবে। পরিবার ও বন্ধুদের সাথে ভালো সময় কাটবে। প্রেম অত্যন্ত গভীরে যাবে, প্রেম আজ আপনাকে জীবনের সেরা আশ্বাস দিতে পারে। জীবন সঙ্গী আপনার সাথেই আজ সারাদিন কাটাতে চাইবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
কর্কট রাশি : আনন্দ ও বিনোদন আজ আপনার অনেক অর্থ ব্যয় করে দেবে, যা আপনার সঞ্চয়কেও নষ্ট করে দিতে পারে, তাই সাবধান। অতিরিক্ত ব্যয় থেকে দূরে থাকুন। পরিবার ও বন্ধুদের সাথে ভালো সময় কাটবে। কর্মক্ষেত্রে বা ব্যবসায়ে আপনি যে লক্ষ্যমাত্রা নিয়েছেন, সেই লক্ষ্যে পৌঁছাতে চুপচাপ কাজ করে যান, আপনার লক্ষয় নিয়ে কাউকে কিছু বলতে যাবেন না। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
সিংহ রাশি : যে কোনো নেশা থেকে দূরে থাকুন। সব রকম আসক্তি এড়িয়ে থাকার চেষ্টা করুন। এটা করার জন্যে আজকের দিনটাই সেরা। কমিশন বা ডিভিডেন্ট থেকে অতিরিক্ত উপার্জন হবে। আজ পারিবারিক সমস্যা সমাধান একা করতে যাবেন না, সঙ্গীর সাথে আলোচনা করুন। না হলে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। নতুন কোনো কাজের কথা ভাবিয়ে তুলবে। শুভ , সংখ্যা ৯শুভ রং লাল।
কন্যা রাশি : শরীর সুস্থ রাখতে যোগব্যায়াম গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আজ থেকেই সঞ্চয় শুরু করে দিন। পরিবারের সাথে সময় ভালো কাটবে। প্রেম ভাগ্য উত্তম, তবু কিছুক্ষেত্রে সতর্ক থাকার প্রয়োজন আছে।কাউকে কোনোরকম কথা দেওয়ার আগে ভেবে দেখুন। কৰ্মক্ষেত্র সপক্ষে থাকবে। মানসিক চাপ হালকা করার চেষ্টা করুন। নানারকম পরিস্থিতির সঙ্গে আপোষ করতে হতে পারে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
তুলা রাশি : খরচ বেড়ে গেলেও আজ আপনার আশা পূরণ হওয়ার দিন। পারিবারিক চাপগুলোকে গ্রহন করুন। সেগুলিকে সমাধান করার অগ্রাধিকার দিন। প্রেমের ক্ষেত্রে আপনি আপনার ভালোবাসার মানুষকে যা কিছু বলতে চান তা আজই বলুন, আগামীকাল দেরি হয়ে যাবে। সকলের থেকে দূরত্ব বজায় রাখতে ভালো লাগবে। নিজেকে নিয়ে ভাবুন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
বৃশ্চিক রাশি : সংযত থাকুন, ধৈর্য্য ধরে এগিয়ে চলুন। নিজের লক্ষ্যে অবিচল থাকুন। বাধা কেটে যাবে। আত্মীয়দের থেকে সাহায্য পাবেন। কারোর সাথে অংশীদারি ব্যবসায়ে যাবেন না, ভবিষ্যতে অংশীদারি ব্যবসা বা উদ্যোগ আপনাকে ক্ষতি করতে পারে। মদ্যপান ও যে কোনো নেশা থেকে দূরে থাকুন। বিবাহিত জীবনে সঙ্গীর ব্যবহার আজ আপনার ভালো লাগবে না। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
ধনু রাশি : বিশ্রামের সময় ব্যাহত হতে পারেন, তবু আজ আপনাকে বিশ্রাম নিতে হবে। আগামী দিনের জন্যে শক্তি সঞ্চয় করে রাখুন। মনে রাখতে হয়ে আপনার সঞ্চয় আপনার শক্তি বৃদ্ধি করবে। পরিবারের ছোটদের সাথে সময় কাটালে ভালোই হবে। নতুন উদ্যোগ নিয়ে সম্পূর্ণ রূপরেখা গড়ে তুলুন। সঙ্গীর কাছে কিছু লুকোবেন না, লুকিয়ে থাকলে অভিযোগ উঠতে পারে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
মকর রাশি : আজ পরিবেশ সহায়ক থাকবে। দীর্ঘদিনের বকেয়া ও পাওনাগুলো আজ উদ্ধার করা যাবে। কর্মক্ষেত্রে একটা বিরোধী শক্তিকে সক্রিয় থাকতে দেখা যাচ্ছে, কেউ আপনার ক্ষতি করতে চাইছে। সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে সমস্ত সমস্যার সমাধান করুন বুদ্ধি দিয়ে, ঠান্ডা মাথায়। প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে আজ মুগ্ধ করতে পারে। পারিবারিক ক্ষেত্র উত্তম। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
কুম্ভ রাশি : মদ্যপান থেকে দূরে সরে যান এবং কোনো একটা খেলাধুলায় মেতে থাকুন। শরীরকে ক্ষতির হাত থেকে রক্ষা করুন। আজ পরিবারের কারোর থেকে গোপন কোনো তথ্য আপনার সামনে এসে আপনাকে বিচলিত করতে পারে। সেই সময় সংযত আচরণ করুন। প্রেমের ক্ষেত্রেও সংযত থাকার চেষ্টা করুন। পড়ুয়াদের আজ লেখাপড়ায় মন বসবে না. শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি ।
মীন রাশি : আজ আপনি নতুন কোনো মানুষের সংস্পর্শে আসতে পারেন, যাঁর প্রভাব আপনার জীবনে পড়তে পারে। যে কোনো কিছুতে বিনিয়োগের আগে ভালো করে সেই ক্ষেত্রটি বুঝে নিন। আজ আপনার মনের কৌতূহল মাত্রাতিরিক্ত হয়ে উঠবে। ছোটবেলায় যে সব কাজ করতে ভালো লাগতো, সেই কাজগুলো আজ ফের ভালো লাগবে। অন্যের কারণে পারিবারিক সমস্যা বাড়তে পারে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।