আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর (বাংলা), আজকের রাশিফল- ১২/০৩/২০২৬ : 

 
মেষ রাশি :  আপনার ইতিবাচক  এবং আত্মপ্রত্যয় আজ সব কাজ সফলভাবে শেষ করতে দেবে। সময়ের আগেই কাজগুলি শেষ করার ফলে আর্থিক উন্নতির যোগ রয়েছে। এই আর্থিক উপার্জনের কিছুটা সঞ্চয় করুন এবং কিছুটা বিনিয়োগ করুন কোনো নিরাপদ প্রকল্পে.  আমদানি রপ্তানির ক্ষেত্রেও যথেষ্ট লাভ হবে.  নতুন প্রকল্পে  অভিজ্ঞজনের পরামর্শ  নিন। বিবাহিত জীবন সুখে কাটবে।
বৃষ রাশি :  আজ কোন সাধু সন্তের আশীর্বাদ পাবেন। আজ আপনি সন্তানের জন্য গর্বিত হবেন এবং তার সূত্র থেকেই আর্থিক দিক থেকে উপকৃত হবেন। এই আর্থিক দিকটি আপনি নিজে দেখভাল করবেন অন্যের হাতে দায়িত্ব দেবেন না নাহলে বাজেট ছাড়িয়ে যাবে। আজ সন্তানের  বিশেষ কাজটি ছাড়া আপনি অন্য কোনো কাজ করলে ভুল করবেন। বিবাহিত জীবন মধ্যম।
মিথুন রাশি : আজ অসুস্থতা থেকে সম্পূর্ণ নিরাময় সম্ভব হবে যারা অসুস্থ ছিলেন হাসপাতালে চিকিৎসা করেছিলেন তারা আজ বাড়ি ফিরে আসবেন। আর্থিক ক্ষেত্র শক্তিশালী থাকলেও আজ আপনার খরচ  অন্য দিনের তুলনায় বেশি হবে। বাড়ির কোনো সমস্যা আজ আপনার মন জুড়ে থাকতে পারে।  তবে দিনের শুরু যতই সমস্যাবহুল হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে সব জট কেটে যাবে।
কর্কট রাশি :  আজ নিজের খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখুন।  আর্থিক দিক থেকে আজ  দিন নয়, তাই আজ নতুন কোনো কাজে নিজেকে ব্যস্ত করবেন না।  নতুন কোনো উদ্যোগ  পরিকল্পনা নেবেন না।  আজকের দিনটা জাতোতাপারেন ব্যয় সংকোচ করে চলুন।  সঞ্চয় বাঁচিয়ে চলার চেষ্টা করুন।  বাড়ির কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের সাথে আলোচনা করুন। আজ কোথাও বেড়াতে যাবেন না,
সিংহ রাশি :   যে চাপের মধ্যে চলছিলেন তা আজ শেষ হবে। আপনি পরিত্রাণ পাবেন।  দিনের শুরুটা ভালোই হবে. তবে দিনান্তে কোনোব্যাপারে বেশি অর্থ ব্যয় হয়ে যেতে পারে, যা আপনাকে বিরক্ত করবে।
 পরিবারের সাথে ভালো ব্যবহার করুন, পরিবারের যাবতীয়সমস্যার সমাধান হয়ে যাবে।  ব্যবসায়িক কাজে বাইরে কোথাও গেলে  লাভজনক হতে পারে। কর্মক্ষেত্রে পরিবেশ সহায়ক থাকবে।
কন্যা রাশি :  আজ ফের একটা ছুটির দিন, সম্পূর্ণ বিশ্রাম নেওয়া উচিত হবে।  আজ যে কোনো ক্ষেত্রে  বিনোয়োগ ক্ষতির কারণ হতে পারে। তাই বিনিয়োগ থেকে দূরে থাকায় মঙ্গল হবে. আজ পরিবারের সাথে বেশি করে সময় কাটান, সন্তানকে সময় দিন.  কর্মক্ষেত্রে একটি ভালো পরিবর্তন হতে পারে।  বিবাহিত জীবন অত্যন্ত সুখের হবে.  পরিবারকে আশীর্বাদ করবেন আপনার বাবা মা.
তুলা রাশি : মনকে যতটা সম্ভব ইতিবাচক করে তুলুন. বর্তমান পরিস্থিক্তিকে ইতিবাচক মানসিকতা দিয়েই  মূল্যায়ণ করুন। আজ আপনার আর্থিক উপার্জনের যোগ নেই. তাই কোনো সঞ্চয় আজ হবে না.  লগ্নি করার জন্যে নতুন প্ৰস্তাব আসতে পারে, কিন্তু আজ কোনো বিনিয়োগে যাবেন না.  কোনো বন্ধু আজ আপনার সহায়ক  উঠতে পারে।  প্রেম ভাগ্য ও দাম্পত্য জীবন সুখে  কাটবে।
বৃশ্চিক রাশি :  যে কাজটি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই ধরনের কাজ করতে  থাকুন,তাতে সাফল্য আসবে। নতুন কিছু কাজ শিখে এগোতে চাইলে সময় নষ্ট হতে পারে।  আজ বাইরের কেউ আপনাকে সহযোগিতা করতে পারে। সাফল্যের নতুন পথ খুলে দিতে পারে।  বাড়ির লোকেদের সাথে  আজ ঝামেলা পাকিয়ে  উঠবে। এই পরিস্থিতিতে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।  বিবাহিত জীবন ভালো কাটবে।
ধনু রাশি :  অবাস্তব চিন্তা ভাবনা আপনাকে বিপথে নিয়ে যাবে।  বর্তমানে শুধুই কাল্পনিক জগতে  বসবাস করলে চলবে না। নিজের পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত না করলে সেগুলি আর বাস্তবের মুখ দেখবে না। আজ অজানা কোন  সূত্র থেকে আর্থিক উপার্জন হয়ে যাবে। যা আপনার আর্থিক সংকটকে সমাধানের পথ দেখাবে। কর্মক্ষেত্রে আজ অসাধারণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে, ভবিষ্যতে এই ব্যক্তি আপনাকে সাহায্য করবে।
মকর রাশি : আজ যদি কাউকে ঘৃণা করেন তাহলে সমাজে নিজেই নিন্দিত হবেন। তাই নিজের ব্যক্তিত্বকে সংশোধন করুন। সন্তানের কৃতিত্বে গর্বিত হবেন। সে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করে তুলছে দেখে আপনি খুশি হবেন।  প্রেমের ক্ষেত্রে কোনো আবেগে ভুলবেন না, কোনো প্রতিশ্রুতি দেবেন না। কর্মক্ষেত্র  সহায়ক থাকবে। দীর্ঘস্থায়ী কোনো প্রকল্পে লগ্নি করা উচিত হবে।. বিবাহিত জীবন উত্তম।
কুম্ভ রাশি : আজ কর্মক্ষেত্রে তাড়াতাড়ি কাজ শেষ করে এমন কোথাও যাবেন, যেখানে যেতে আপনি পছন্দ করেন। আজ সন্তানের সূত্রে অর্থ প্রাপ্তি আপনার গোটা  খুশি করে তুলবে। পরিবারের সাথে কোনো কোনো সামাজিক অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন। আপনার কোনো প্রিয়জন তার ব্যক্তিগত বিষয়ে পরিকল্পনা আপনাকে বোল্ট আসবে কিন্তু আপনি তাকে বেশি সময় দিতে পারবেন না। দাম্পত্য জীবন সুখের।
মীন রাশি : ক্রীড়া বা বিনোদন জাতীয় অনুষ্ঠানে ব্যস্ত থাকতে হতে পারে।  দীর্ঘদিন ধরে যে বকেয়া টাকা আটকে ছিল আজ আকস্মিক ভাবে সেই টাকা আপনার  কাছে চলে আসতে পারে। আপনার অর্জিত জ্ঞান অন্যের কাজে লাগতে পারে। এমন হতে পারে আজ আপনি নিজেকে আলাদা ঘরে সারাদিন আবদ্ধ রাখলেন কোনো গল্পের বই এর সাথে। প্রেম বা দাম্পত্য আপনার জীবনে নতুন মোড় নিতে চলেছে।
Share this news article