Aaj Khabor

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আনন্দপুর মৃত্যুপুরী অভিমুখে বিজেপি

আনন্দপুর অগ্নিকান্ড মৃত্যুপুরী অভিমুখে বিজেপি

এলাকায় জারি রয়েছে ১৬৩ ধারা (যা আগে ছিল ১৪৪ ধারা)

 আজ খবর (বাংলা), [রাজনীতি], আনন্দপুর, কলকাতা, ২৯/০১/২০২৬ : আনন্দপুরের নাজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে আজ যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি এর ২০ জন সদস্য।

ঘটনাস্থল পরিদর্শনে পর নরেন্দ্রপুর থানার দিকে প্রতিবাদ মিছিল কর্মসূচি রয়েছে বিজেপির। অন্যদিকে কড়া পদক্ষেপ প্রশাসনের। আগুনের ঘটনার তদন্ত ও উদ্ধারকাজে কোনও রকম বিঘ্ন এড়াতে এবং এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে নাজিরাবাদ এলাকায় ১৬৩ ধারা ( আগে যা ১৪৪ ধারা ছিল) জারি করেছে বারুইপুর মহকুমা প্রশাসন।

নাজিরাবাদ অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ২১। দেহাংশ উদ্ধারের কাজ চলছে এখনো। ২৬ শে জানুয়ারির ভোর রাত ৩ টের সময় আগুন লাগার ঘটনার ৩-৪ দিন পরেও চলছে নিখোঁজদের খোজ। পুলিশ সূত্র অনুযায়ী, এখনও পর্যন্ত নিখোঁজ এর সংখ্যা ২৭।  বারুইপুর হাসপাতালে নিখোঁজ পরিবারের পরিজনদের DNA পরীক্ষা করে মিলিয়ে দেখা হবে জতুগৃহ থেকে উদ্ধার হওয়া দেহাংশের ডিএনএর সঙ্গে।

Aaj Khabor, Desk, Anandapur, Kolkata, 29/01/2026 : Following the devastating fire at Nazirabad in Anandapur, Kolkata, a 20-member BJP delegation led by Leader of the Opposition Suvendu Adhikari is set to visit the site. After the inspection, the BJP has planned a protest march towards Narendrapur police station. Meanwhile, the administration has taken strict measures to maintain law and order, imposing Section 163 (earlier Section 144) in the Nazirabad area to ensure smooth investigation and rescue operations. The death toll in the fire has risen to 21, while recovery of body parts is still ongoing. The fire broke out around 3 a.m. on January 26, and even after several days, 27 people remain missing. DNA tests of relatives are being conducted at Baruipur Hospital to identify recovered remains.


 

Loading

শুনানিতে ডাক পেয়ে সপরিবারে লাইনে এসে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী

eci-hearing-news

“তিনবারের বিধায়ক, রাজ্যের মন্ত্রী হয়েও শুনানিতে ডাক দেওয়া হয়েছে” 

 আজ খবর (বাংলা) [রাজ্য], হরিশ্চন্দ্রপুর, মালদা, ২৯/০১/২০২৬ : নির্বাচন কমিশনের পাঠানো হেয়ারিংয়ের নোটিস হাতে নিয়ে শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন

আজ নির্ধারিত শুনানির দিনে তাঁকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শুধু মন্ত্রী নন, তাঁর পরিবারের একাধিক সদস্যকেও একইভাবে লাইনে দাঁড়াতে হয়। জানা গিয়েছে,গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁকে SIR সংক্রান্ত হেয়ারিংয়ের নোটিস পাঠানো হয়। সেই নোটিসের ভিত্তিতেই আজ তিনি শুনানি কেন্দ্রে হাজির হন। তাজমুল হোসেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভার তিনবারের নির্বাচিত বিধায়ক। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুর বিধানসভার বাংরুয়া গ্রামে। তিনি ২০২ নম্বর বুথের ভোটার, বুথ কেন্দ্র বাংরুয়া হিজরি প্রাথমিক বিদ্যালয়। তাঁর বাবার নাম দিদার বক্স।

মন্ত্রীর দাবি, ২০০২ সাল থেকেই তাঁর নাম ও বাবার নাম সমস্ত সরকারি নথিপত্রে একই রয়েছে। সমস্ত কাগজপত্র যাচাই করেই তিনি পরপর তিনবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে রাজ্যের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। তা সত্ত্বেও তাঁকে হেয়ারিংয়ের নোটিস পাঠানো হয়েছে বলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন তিনি। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন রাজ্যের মন্ত্রী।

আজ শুনানি কেন্দ্রে হাজির হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাজমুল হোসেন বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই নোটিস পেয়ে নির্ধারিত দিনেই শুনানিতে হাজির হয়েছি। আমার ও আমার পরিবারের সব নথি সঠিক আছে। সত্যিটা সামনে আসবেই।”

উল্লেখ্য,তিনবারের বিধায়ক ও বর্তমান রাজ্যের মন্ত্রী হওয়া সত্ত্বেও হেয়ারিংয়ের নোটিস পাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা ও এই নোটিসের পিছনের কারণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

 
Aaj Khabor Desk, Harishchandrapur, Malda, 29/01/2026 :  West Bengal minister and Harishchandrapur MLA Tajmul Hossain appeared at a hearing center in Malda after receiving a notice from the Election Commission regarding an SIR-related hearing. On the scheduled day, he was seen standing in a queue for a long time along with several members of his family. The notice was issued on January 18, prompting his appearance. A three-time elected MLA, Hossain claimed that his name and his father’s details have remained unchanged in all official records since 2002 and were verified during previous elections. He alleged a conspiracy behind the notice and expressed dissatisfaction with the Election Commission’s role. However, he stated that he respects the law and is confident that the truth will emerge after document verification.

Loading

সংসদে রিপোর্ট কার্ড পেশ করছেন নির্মলা সীতারামন

নির্মলা-সীতারামন-রিপোর্ট-কার্ড

আগামী ১ তারিখে পেশ হবে ২০২৫-২৬ এর বাজেট 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৯/০১/২০২৬ : দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বাজেট পেশ করার আগে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করলেন। আগামী ফেব্রুয়ারি  মাসের ১তারিখে তিনি দেশের বাজেট পেশ করবেন। 

দেশের বাজেট পেশ করার আগে একটি অর্থনৈতিক সমীক্ষা পেশ করতে হয়। এই মুহূর্তে দেশের অর্থনীতির কি অবস্থা তা জানাতে হয়। সেই অনুযায়ী রাজস্ব পরিকল্পনার একটি বিবরণও পেশ করতে হয়, এটাই প্রচলিত রীতি। কেন্দ্রীয় বাজেটের আগে এই ধরনের রিপোর্টগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই অনুযায়ী আজ অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারামন সংসদে হাজির হয়ে যাবতীয় তথ্যাদি পেশ করতে শুরু করেছেন।
কেন্দ্রীয় বাজেট পেশ করার আগে এই অর্থনীতির সমীক্ষাকেই ‘রিপোর্ট কার্ড’ বলা হয়।  যে রিপোর্টে গত বছরের  সমগ্র অর্থনীতি, পরিকল্পনা এবং রূপায়িত সাফল্য বা ব্যর্থতার পূর্ণ চিত্র ধরা পড়ে।  এই বছর যা বাজেট হিসেবে প্রকাশিত হবে, তা আগামী বছরের জন্যে ‘রিপোর্ট কার্ড’ হিসেবে গণ্য হবে।ভারত  বর্তমান সময়ে বিশ্বের অর্থনৈতিক মানচিত্রে  দ্রুত তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে উঠে আসতে  চাইছে। সেক্ষেত্রে বহির্বাণিজ্যের পাশাপাশি দেশের আভ্যন্তরীন বাজেটকেও সমৃদ্ধ করে তুলতে হবে। সেক্ষেত্রে আভ্যন্তরীন রাজস্ব আদায়ের জন্যেও সঠিক পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করতে হবে।
Aaj Khabor Desk, New Delhi, INdia, 29/01/2026 : Ahead of the Union Budget, Finance Minister Nirmala Sitharaman presented the Economic Survey in Parliament on January 29, 2026. The Union Budget will be tabled on February 1. As per tradition, the Economic Survey is presented before the budget to provide a comprehensive assessment of the country’s current economic condition, including growth trends, fiscal planning, revenue performance, and policy outcomes. Often described as the government’s economic “report card,” the survey reflects the successes and shortcomings of the previous year’s policies. It also sets the context for the upcoming budget, which will shape the next year’s economic direction. With India aspiring to become the world’s third-largest economy, the survey highlights the need to strengthen both foreign trade and domestic revenue generation through effective fiscal planning.

Loading

কেয়ার স্টারমার–সি জিনপিং বৈঠক: ব্রিটেন–চিন সম্পর্কের বরফ কি গলল?

চীন-ব্রিটেনের বৈঠকের ওপর নজর রেখেছে ভারতও 

আজ খবর (বাংলা) | [আন্তর্জাতিক, নতুন দিল্লী, ভারত, ২৯/০১/২০২৬ : ]ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি জিনপিং-এর সঙ্গে বৈঠক করেছেন। প্রায় আট বছর পর কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রীর চীন সফর হওয়ায় এই বৈঠককে কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। দীর্ঘদিন ধরেই মানবাধিকার, হংকং ও নিরাপত্তা ইস্যুতে ব্রিটেন-চিন সম্পর্ক ছিল বেশ টানাপোড়েনের।

এই সফরের মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা, বিনিয়োগের পথ খুলে দেওয়া এবং কূটনৈতিক সংলাপকে নতুন করে সক্রিয় করা। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি বৈশ্বিক নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক স্থিতিশীলতা নিয়েও আলোচনা হয়েছে।

তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, অর্থনৈতিক স্বার্থের পাশাপাশি মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ থেকেও সরে আসবে না ব্রিটেন। বিশ্লেষকদের মতে, এই সফর পুরোপুরি সম্পর্ক বদলে না দিলেও দুই দেশের মধ্যে যোগাযোগের দরজা নতুন করে খুলে দিয়েছে।

আগামী দিনে এই বৈঠকের প্রভাব আন্তর্জাতিক রাজনীতিতে কতটা পড়ে, সেদিকেই নজর থাকবে বিশ্বের।

Aaj Khabor Desk, New Delhi, India, 29/01/: British Prime Minister Sir Keir Starmer met Chinese President Xi Jinping in Beijing, marking the first visit by a UK leader to China in eight years. Starmer emphasized the need for a “more sophisticated relationship” aimed at boosting trade, security cooperation, and dialogue after years of strained ties.

The discussions focused on economic cooperation, including potential agreements on joint efforts to disrupt smuggling networks and boost business ties, supported by a large UK business delegation. Starmer also signaled he would raise human rights and security issues, although immediate breakthroughs are unlikely.

Analysts say the visit could reset UK-China relations and create opportunities for British companies, while balancing geopolitical pressures from other global powers.


Loading

ম্যাচের শেষে সাংবাদিকদের যা বললেন শিবম দুবে, তা ভরসা যোগাবে শেষ ম্যাচে

“কঠোর অনুশীলনের ফল পাচ্ছি”   

 

আজ খবর (বাংলা), [খেলা] বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ, ২৯/০১/২০২৬ :  গতকাল বিশাখাপত্তনমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি ২০ ম্যাচে ৫০ রানে হেরে গিয়েছে ভারত।  সিরিজে ৩-১ এ এগিয়ে আছে ভারত।

চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নামে। টিম শেফার্ট (৬২/৩৬), ডিভন  কনওয়ে (২৩/৪৪) ও ড্যারিল মিচেলের  (৩৯/১৮) ব্যাটে ভর দিয়ে কিউইরা ২১৫ রানে পৌঁছে যায়।  এদিন অর্শদীপ ২টি, কুলদীপ ২টি ও বুমরা ১টি উইকেট পেয়েছেন। রিঙ্কু সিং-এর অসাধারণ ফিল্ডিং দর্শকদের ভালো লেগেছে, তিনি এই ম্যাচে চারটি ক্যাচ ধরেছেন। ২১৬ রান তাড়া  করতে নেমে ভারত পরপর উইকেট হারাতে থাকে। ভারতীয় ইনিংস জুড়ে এই নিয়মিত ব্যাটিং পতন চলতেই থাকে, যার ফলে এই ম্যাচে ৫০ রানে হেরে যায় ভারত।

ভারতীয় দলেশিবম দুবে আলাদা মাত্রা যোগ করেছেন, যা ভারতীয় দলকে অতিরিক্ত ভরসা জোগাতে সাহায্য করবে। ভারতীয় ব্যাটিং অর্ডার যখন পরের পর একবারে তাসের ঘরের মত ভেঙে পড়ছে, তখন ব্যাট হাতে শিবম দুবে রুখে দাঁড়িয়েছিলেন। ছক্কার পর ছক্কা হাঁকিয়ে তিনি প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে রীতিমত বিপর্যস্ত করে দিয়েছিলেন। শিবম দুবে  এই ম্যাচে  ২৩  বলে ৬৫রান করেছেন। দুর্ভাগ্যজনকভাবে রান আউট তিনি আউট হয়ে যান, তা নাহলে চতুর্থ ম্যাচ নিয়েও স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল ভারতীয়রা।

ম্যাচের শেষে এদিন শিবম দুবে সাংবাদিকদের বলেন, “দিনের পর দিন কঠোর পরিশ্রম ও অনুশীলনে ফল পাচ্ছি। চতুর্থ ম্যাচে আমি স্পিন বোলিংকেই টার্গেট করেছিলাম, তাদেরকেই চূর্ণ করতে চেয়েছিলাম। পাশাপাশি পেসারদেরকেও আক্রমণ করে যেতে চেয়েছিলাম। সেই কাজে সাফল্যও পাচ্ছিলাম।” আগামী ম্যাচে ফের জ্বলে ওঠার আশ্বাস দিয়ে গেলেন তিনি।

এই মুহূর্তে পাঁচ সিরিজের টুর্নামেন্টে ভারত ৩-১ স্কোরে এগিয়ে গিয়ে সিরিজ পকেটে পুরে  নিয়েছে। শেষ নিয়মরক্ষার ম্যাচটি হতে চলেছে আগামী ৩১ তারিখে, খেলা হবে তিরুবনন্তপুরমে। ঐ ম্যাচে সকলের চোখ থাকবে শিবম দুবে এবং ঈশান কিষানের দিকে।

Aaj Khabor Desk, Vishakhapattanam, Andhra Pradesh : India suffered a 50-run defeat against New Zealand in the fourth T20 match at Visakhapatnam, though they still lead the five-match series 3–1. Batting first, New Zealand posted a strong 215, powered by Tim Seifert’s 62, Daryl Mitchell’s quick 39, and Devon Conway’s 23. For India, Arshdeep Singh and Kuldeep Yadav took two wickets each, while Jasprit Bumrah claimed one. Chasing 216, India kept losing wickets at regular intervals. Shubman Dubey stood out with a blazing 65 off 23 balls, keeping India’s hopes alive before a run-out ended his innings. India have already sealed the series, with the final match set for January 31 in Thiruvananthapuram.


Loading

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর (বাংলা), আজকের রাশিফল, ২৯/০১/২০২৬ : মেষ রাশি : আজ জমি সংক্রান্ত কিছু ব্যয়ের যোগ আছে। যে কোনো কারোর তাৎক্ষণিক ব্যবহারে প্রভাবিত হবেন না। প্রেমিক / প্রেমিকা কিছু চাইলেও তা দেওয়া সম্ভব হবে না এবং তা নিয়ে বিচলিত হতে হবে। নিজের দক্ষতা দেখিয়ে প্রশংসা পাবেন। কাছের মানুষদের দূরে সরিয়ে  দেবেন না। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।

বৃষ রাশি : স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু বেড়াতে গেলে চাপে পড়ে যাবেন, ধকল বাড়বে। আজ গহনা এবং কিউরিও দ্রব্যাদির বিনিয়োগ করতে পারেন। নতুন বন্ধু আসবে, নতুন নতুন যোগাযোগ তৈরী হতে পারে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যদের প্রয়োজনগুলিও ভেবে দেখবেন।  পরিবার, বিশেষ করে স্ত্রী/স্বামী আপনাকে সমর্থন ও সাহায্য করবে। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা, দক্ষিণ দিকে গমন এড়িয়ে চলুন।

মিথুন রাশি : শারীরিক  সুস্থতা এবং আরোগ্যলাভ। আর্থিক উপার্জন বা লাভের ক্ষেত্র প্রবল হয়ে রয়েছে।  কাজের চাপ আপনাকে ব্যস্ত রাখবে, পরিবার আপনার সঙ্গ  চাইবে। ব্যবসায়ীদের জন্যে আজ ভালো দিন। কোথাও হঠাৎ যেতে হতে পারে, সেটাই ইতিবাচক হবে। সময়কে গুরুত্ব দিন। আপনার পরিবার খুশি ও শান্তি উপভোগ করবে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।

কর্কট রাশি : বাইরের কাজকর্ম আপনাকে বেশি আকর্ষণ করবে।  সন্তানদের স্বাস্থ্যহানি হতে পারে। তাদের জন্যে খরচ হয়ে যেতে পারে।  আপনার কোনো এক সন্তানের জন্যে আপনি আজ গর্বিত হতে পারেন। কোনো ভালো খবর পেতে পারেন।  সামাজিকতা ও বিনোদন থাকবে দিন জুড়ে।  পরিবারের জন্যে সময় দিন. শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।

সিংহ রাশি : আপনি নিজের ক্ষমতা দেখাতে পারবেন, স্ত্রীকে নিয়ে কিছু ক্রয় করতে গিয়ে খরচ বাড়বে। পরিবার ও বন্ধুদের সাথে আনন্দ করবেন।  প্রণয়ীর সাথে প্রেমের সেরা মুহূর্ত পাবেন। সঠিক সুযোগের অপেক্ষায় থাকুন, সেই সুযোগগুলিকে ঠিকমত ব্যবহার করার চেষ্টা করুন। সিনেমা বা টিভি দেখে সময় কাটবে। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।

কন্যা রাশি : আজ একটা খুশির খবর আপনি পেতে চলেছেন যার জন্যে আপনি রুদ্ধশ্বাস প্রতীক্ষা করছিলেন।  বিনোদন খাতে খরচ কমান। কোনো আত্মীয়াদের থেকে শুভ সংবাদ আসতে  চলেছে। জীবনের সেরা মুহূর্তগুলির মধ্যে অন্যতম দিন কাছে এসে গিয়েছে।  আটকে থাকা পরিকল্পনাগুলো চূড়ান্ত রূপ পেতে চলেছে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।

তুলা রাশি : অন্য কারোর জন্যে ভ্রমন ক্লান্তিকর হয়ে উঠতে পারে। তবুও সেই ভ্রমন ভালো লাগবে। বাণিজ্যিক উদ্দেশ্যে ভ্রমন লাভদায়ক হয়ে উঠবে। সাধু সান্নিধ্য মনকে আরাম দেবে। বাড়িতে অতিথি আসবে, আত্মীয় সমাগম হতে পারে।  প্রণয়ীর থেকে সেরা মুহূর্ত পাবেন।কর্মক্ষেত্র সপক্ষে থাকবে এবং লাভদায়ক হয়ে উঠবে।  শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।

বৃশ্চিক রাশি : আধ্যাত্মিক উপায়ে মন শান্ত হবে. ধ্যান করুন। কোথাও বিনিয়োগ করার আগে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করুন। অনেকেই আজ আপনাকে নতুন স্বপ্ন  এবং উৎসাহ জোগাতে আসবে, কিন্তু সব উদ্যোগ আপনার দক্ষতার ওপরেই নির্ভর করে থাকে। আপনার ব্যবসার ব্যাপারে বাইরের কারোর সাথে আলোচনা করবেন না। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।

ধনু রাশি : অযথা ভ্রমন আপনার রাগের কারণ হয়ে উঠবে। আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের ফসল ফলবে এবং তা প্রকাশ্যে আসবে। আপনি পুরস্কারও পেতে পারেন।  প্রেম উত্তম। সন্তানদের সাথে সময় কাটান।  পেশাদারি ক্ষেত্রে সমস্যা আসলেও তা সমাধান হয়ে যাবে আপনার নিজের দক্ষতাতেই।  পারিবারিক ক্ষেত্র উত্তম। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা ও গোলাপি।

মকর রাশি :  এতদিন যে স্বপ্ন আপনি দেখে এসেছেন, তা আজ পূর্ণ হতে চলেছে। কিন্তু নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন।  আর্থিক ক্ষেত্র খুবই ভালো, তা সত্ত্বেও খরচ অতিরিক্ত হয়ে যাওয়ার প্রবল স্বভাবনা রয়েছে।  আত্মীয় বন্ধুবান্ধবদের নিয়ে ভালো সময় কাটবে। প্রেম উত্তম ক্ষেত্রে রয়েছে। নিজের চেহারা ও ব্যক্তিত্বকে ঠিক করুন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা ও গোলাপি।

কুম্ভ রাশি : চারপাশের পরিবেশ আপনার সপক্ষে থাকবে, আশেপাশের মানুষ আপনাকে সমর্থন করবে. আর্থিক পরিকল্পনা করা খুবই জরুরি। নিজের ভাইকে সাহায্য করতে পারেন। কারোর সাথে যে কোনো মতবিরোধে না গিয়ে সমাধানের পথে যান।  আপনার সঙ্গী আজ আপনাকে খুশি করবে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো ও নীল।

মীন রাশি :  আজ আপনার সুস্থ থাকাটাই আপনার সাফল্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে।  অর্থ সংরক্ষণ করুন নিজের জন্যে। কোনো বিদেশী আত্মীয়ের দেওয়া উপহার আপনাকে খুশি করতে পারে। ছোট ছোট বিষয়ে আগ্রহ দেখান, সাফল্য  সেই পথেই আসতে  পারে। পরিবারের সাথে সময় কাটাতে চাইবেন। পরিপূর্ণ প্রেম পেতে পারেন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।


Loading

মমতার মন্তব্যে চটেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ

'মমতা ব্যানার্জির মন্তব্য দুর্ভাগ্যজনক'

‘মমতা ব্যানার্জির মন্তব্য দুর্ভাগ্যজনক’ 

আজ খবর (বাংলা), [রাজনীতি], মুম্বাই, মহারাষ্ট্র, ২৮/০১/২০২৬ :  এনসিপি প্রধান অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তাকে তীব্র নিন্দা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়ের আজ দিল্লী রওনা হওয়ার কথা ছিল, কিন্তু এনসিপি প্রধান অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুর ঘটনায় তিনি আজ দিল্লী যাওয়া বাতিল করেছেন। সম্ভবত তিনি আগামীকাল দিল্লী চলে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ অজিত পাওয়ারের অকাল মৃত্যু সম্বন্ধে বলেছেন, “মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর খবর দেখে আমি শোকাহত এবং স্তব্ধ। তাঁর পরিবার এবং শারদ পাওয়ারজিকে আমি সমবেদনা জানাই।  এই দুর্ঘটনায় আমি দুর্নীতির ছায়া দেখতে পাচ্ছি। আমাদের দেশে কেউই সুরক্ষিত নয়.  রাজনীতিবিদরাও নয়। এই বিমান দুর্ঘটনার তদন্ত হওয়া উচিত সুপ্রিম কোর্টের তত্বাবধানে। অন্য কোনো এজেন্সির দ্বারা নয়, কারন অন্যান্য এজেন্সিগুলি বিক্রি হয়ে গিয়েছে।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে ব্যাপক চটেছেন মহারাষ্ট্রের মানুষ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী  দেবেন্দ্র ফড়নবীশ  বলেছেন, “মমতা ব্যানার্জির মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। শারদজী নিজেই বলেছেন, একটা দুর্ঘটনা ঘটেছে, তাতে প্রাণহানির ঘটনাও ঘটেছে, এই ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়। কিন্তু মমতা ব্যানার্জির মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি দুঃখিত যে আমরা এমন এক জায়গায় পৌঁছেছি, যেখানে ঘৃণ্য ও নিম্ন মানের রাজনীতি করতেও ছেড়ে দিচ্ছি না। মমতা দিদি এতটা নিম্ন মানের রাজনীতি করবেন সেটা ভাবতে পারি নি। এভাবে রাজনীতি করা মানে আমাদের প্রিয় নেতাকে অসম্মান করা।”

Aaj Khabor Desk, 28/01/2026 : Maharashtra Chief Minister Devendra Fadnavis strongly criticised West Bengal Chief Minister Mamata Banerjee over her remarks on the reported plane crash death of NCP chief and Deputy Chief Minister Ajit Pawar. Mamata Banerjee cancelled her Delhi visit and expressed shock over Pawar’s death, offering condolences to his family and Sharad Pawar. However, she also alleged a “shadow of corruption” behind the incident and demanded a Supreme Court-monitored investigation, questioning the credibility of other agencies. Her comments sparked widespread anger in Maharashtra. Reacting sharply, Fadnavis termed her statement unfortunate and accused her of indulging in low-level politics over a tragic accident, saying such remarks disrespected a respected leader.

Loading

মালদায় বিরোধী শিবিরে ভাঙ্গন, খগেন মুর্মুর স্ত্রী সহ অনেকের যোগ তৃণমূলে

মালদায়-তৃণমূলে-যোগদান

“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার এবং জনমুখী কাজ দেখে আমি গভীরভাবে অনুপ্রাণিত”

আজ খবর (বাংলা), [রাজনীতি] মোথাবাড়ি, মালদা, ২৮/০১/২০২৬ : আজ মালদা জেলার বিভিন্ন অঞ্চল থেকে  তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রচুর মানুষ। বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া এই মানুষদের হাতে ঘাসফুলের পতাকা তুলে দেওয়া হয়।

মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় বিরোধী শিবিরে বড়সড় ভাঙন ধরাল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপি ও কংগ্রেস ছেড়ে একাধিক নেতা-কর্মী যোগ দিলেন তৃণমূলে। শুক্রবার মোথাবাড়ি বিধানসভার রাজনগর অঞ্চলের অঞ্চল সভাপতি মহম্মদ টুমিন শেখ, রাজনগর অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সদস্যা শোভা মন্ডল, তাঁর স্বামী নিবারণ মন্ডল-সহ আরও বেশ কয়েকজন সমর্থক আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

খগেন মুর্মুর স্ত্রী যোগ দিলেন তৃণমূলে

এদিন তাঁরা মোথাবাড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন। নবাগতদের হাতে পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এই যোগদান ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে।

যোগদানের পর রাজনগর অঞ্চল কংগ্রেসের সভাপতি টুমিন শেখ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার এবং জনমুখী কাজ দেখে আমি গভীরভাবে অনুপ্রাণিত। মানুষের স্বার্থে কাজ করতেই আজ কংগ্রেস ছেড়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।” একইসঙ্গে তিনি জানান, রাজনগর অঞ্চলের সার্বিক উন্নয়নে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে কাজ করতে চান।

মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, “তৃণমূল কংগ্রেস মানুষের দল। যারা উন্নয়ন ও শান্তির রাজনীতিতে বিশ্বাস করেন, তাঁরা আজ দলে যোগ দিচ্ছেন। আগামী দিনে মোথাবাড়ি বিধানসভা এলাকায় আরও শক্তিশালী হবে তৃণমূল।”

বুধবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডি। রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু ও বীরবাহা হাঁসদার কাছ থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। দলে যোগ দিয়ে অরুণা মার্ডি জানান, ‘তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়ে রাজ্যের শাসকদলে নাম লেখালেন।  তপশিলি জাতি ও উপজাতি মানুষের স্বার্থে কাজ করা তাঁর লক্ষ্য।’

Aaj Khabor Desk, Malda, 28/01/2026 :  Several leaders and supporters from different political parties joined the Trinamool Congress (TMC) in Malda district on January 28, 2026, causing a major political stir. In the Mothabari Assembly constituency, leaders and workers from the BJP and Congress formally joined TMC at the party office, where they were welcomed by local MLA and state minister Sabina Yasmin. New entrants cited Chief Minister Mamata Banerjee’s development-oriented and people-centric governance as their motivation. Sabina Yasmin stated that TMC continues to attract those who believe in development and peaceful politics. Earlier, Aruna Mardi, wife of BJP MP Khagen Murmu, also joined TMC, expressing her desire to work for Scheduled Caste and tribal communities.

Loading

আনন্দপুরের মৃত্যুপুরী থেকে প্রাণ নিয়ে ফিরে এসে যা জানালেন ওঁরা

মৃত্যুপুরী থেকে প্রাণ নিয়ে ফিরে ....

‘প্রাণ নিয়েছে বেঁচে ফিরেছি সেটাই এখনও  বিশ্বাস হচ্ছে না’

আজ খবর (বাংলা), [রাজ্য] তমলুক, পূর্ব মেদিনীপুর, ২৮/০১/২০২৬ :  ওঁরা যে বেঁচে আছেন তাই যেন ওঁদের বিশ্বাস হচ্ছে না। আগুন ওঁদেরকে  স্পর্শ করেও গ্রাস করতে পারে নি। মৃত্যুপুরী থেকে প্রাণ নিয়ে কোনোরকমে পালিয়ে এসেছেন ওঁরা নিজেদের বাড়িতে।

আনন্দপুর কারখানায় জতুগৃহের মত অবস্থা হয়েছিল। ঘুমের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে অনেককে। এখনো নিখোঁজ রয়েছেন কেউ কেউ। পুলিশ বা দমকল কেউই জানাতে পারে নি সেদিন কিভাবে আগুন লেগে গিয়েছিল। যাঁরা সেই কারখানায় রাতে শুয়ে ঘুমোচ্ছিলেন, তাঁরাও কেউ কিচ্ছু জানতে বা জানাতে পারেন নি কিভাবে আগুন লেগে গিয়েছিল। কিভাবেই বা তাঁরা নিজেদের প্রাণ বাঁচাতে পেরেছিলেন।  তাঁদের কাছে শুধু এটুকুই বাস্তব যে এখনো তাঁরা বেঁচে আছেন।

আনন্দপুর কারখানা থেকে আহত অবস্থায় কোনোক্রমে প্রাণ বাঁচিয়ে তমলুকের গ্রামে ফিরে এসেছেন শান্তনু, বিমলরা। আজ সাংবাদিকদের প্রশ্নে তাঁরা সেদিনের ভয়াল অভিজ্ঞতার কথা জানিয়েছেন। আগুনে পোড়ার  চিহ্ন তাঁদের শরীরে রয়েছে। আর চোখে মুখে স্পষ্ট রয়েছে আতঙ্কের ছাপ। কত দিনে তাঁরা ফের স্বাভাবিক হতে পারবেন তা তাঁরা জানেন না।

Aaj Khabor Desk, Tamluk, Purba Medinipur, 28/01/2026 — Survivors of the devastating fire at the Anandapur factory are still struggling to believe they are alive after narrowly escaping death. The factory reportedly turned into a death trap during the night, claiming several lives as workers were asleep, while some remain missing. Neither the police nor the fire department has been able to determine how the blaze started, and survivors say they have no memory of how the fire broke out or how they managed to escape. Injured survivors like Shantanu and Bimal have returned to their village in Tamluk and shared their horrific experiences with the media. Burn marks remain on their bodies, and fear is clearly visible on their faces as they try to recover from the trauma.


 

Loading

এসআইআর শুনানির জন্যে ফিরে এসে গণপিটুনির শিকার, মৃত্যু

এসআইআর শুনানির জন্যে বাড়ি ফিরে এসে গণপিটুনির শিকার, মৃত্যু

আজ খবর (বাংলা), [রাজ্য], শ্যামপুর , হাওড়া, ২৮/০১/২০২৬ : এসআইআর শুনানিতে ডাক পেয়ে বাড়ি ফিরতেই এলাকার মানুষের হাতে আক্রান্ত হলেন এক ব্যক্তি।  গণপিটুনিতে মৃত্যু হলো তাঁর।

এস আই আর এর শুনানির জন্য বাড়ি ফেরা এক ব্যক্তিকে এলাকার মানুষ ধরে বেধড়ক মারধর করেছে,  পুলিশ গণপিটুনির হাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধর করে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় হাওড়ার শ্যামপুর থানা এলাকার মধ্য ডিহি মন্ডলঘাট এলাকায়। কেউ কেউ অভিযোগ করতে থাকে যে  পুলিশ  হেফাজতেই  ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। যদিও এই কথা মানতে একেবারেই রাজি হয় নি পুলিশ।

মৃতের নাম শেখ আজগার আলী বয়স ৩৫। জানা গিয়েছে, ডিহি মন্ডল ঘাটের ওই এলাকায় বছরখানেক আগে একটি অশান্তি হয়েছিল। সেই অশান্তির ঘটনায় আজগার এলাকার বাসিন্দা জানে আলমকে নৃশংস ভাবে অস্ত্র দিয়ে মারধর করে পালিয়ে গিয়েছিলেন । এরপর থেকেই তিনি  পলাতক ছিলেন।  কিন্তু এসআইআর শুনানির জন্য তিনি বাড়ি ফিরে আসেন।  এলাকার মানুষ তাঁকে দেখতে পেয়েই ঘিরে ধরে এবং বেধড়ক মারধর করতে থাকে। পরে পুলিশ গণপিটুনির হাত থেকে তাঁকে উদ্ধার করে।

এরপর পুলিশে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং হাসপাতালেই  তিনি মারা যান। যদিও এই কথা মানতে নারাজ আজগরের পরিবার।  আজগরের পরিবারের অভিযোগ মারধরের পর পুলিশ হেফাজতেও  বেধড়ক  মারধর করা হয়েছে এবং তাকে মেরে ফেলা হয়েছে।

Aaj Khabor Desk, Shyampur, Howrah, 28/01/2026 — A man was killed in an alleged mob lynching after returning home following a summons for an SIR hearing in Howrah’s Shyampur area. The deceased, identified as 35-year-old Sheikh Azgar Ali, was reportedly attacked by local residents in the Middle Dihi Mandalghat area. Police rescued him from the mob and took him into custody, after which he was admitted to hospital, where he later died. His death triggered tension, with some locals alleging custodial death, a claim strongly denied by police. According to sources, Azgar had been absconding for nearly a year after allegedly assaulting a local resident during a previous dispute. His family, however, has accused the police of beating him in custody, leading to his death.


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor