কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

আজ খবর (বাংলা) [রাজ্য] আবহাওয়া, পশ্চিমবঙ্গ ১৩/০৯/২০২৬ ঃ
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ক্রমশ বৃষ্টি কমবে আগামী ৪/৫ দিন। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ওপরের দিকের জেলাতে। আজ ও কাল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির বিক্ষিপ্তভাবে সম্ভাবনা।

নিম্নচাপ দক্ষিণ ছত্রিশগড়ে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়সালমীর থেকে ওড়িশার গোপালপুরের ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের এলাকা পর্যন্ত বিস্তৃত। আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা। বজ্রপাতের আশংকা থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে। আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। দক্ষিণবঙ্গের সব জেলাতে ই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী ২৪ ঘন্টা।

সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরো কমবে। আগামী চার-পাঁচ দিন বৃষ্টির কোনো সতর্কতা নেই আলিপুর আবহাওয়া দপ্তরের।
আজ দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের হলুদ সর্তকতা। সোমবার দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের হলুদ সর্তকতা।

মঙ্গলবার কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। বুধবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে দুই এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।

আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৭ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ৫.৩ মিলিমিটার।
আরও খবর জানতে চোখ রাখুন ঃ https://www.youtube.com/@aajkhabor2
ফেসবুক ঃ https://www.facebook.com/share/1CkTbmaoUA/



