গ্যারেজে মজুত গাঁজা, পোলবায় পুলিশের অভিযানে গ্রেফতার এক

আজ খবর (বাংলা) [রাজ্য ] হুগলী , পশ্চিমবঙ্গ ১৩ /০৯ /২০২৬ :
গ্যারেজে গাঁজার কারবার,খবর পেয়ে লক্ষ লক্ষ টাকার গাঁজা,নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করল পোলবা থানার পুলিশ,আটক একটি বোলেরো গাড়ি।গ্রেফতার গাঁজার কারবারে যুক্ত দুষ্কৃতি।পুলিস সূত্রে জানা গেছে,পোলবা থানা এলাকার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পাঁচরখি গ্রামে একটি গ্যারাজে গাঁজা মজুত করা আছে খবর পায় পুলিশ।গাড়ি করে রাতের অন্ধকারে সেই গাঁজা পাচার হবে গোপন সূত্রে জানতে পেরে পোলবা থানার ওসি শুভ ঘোষের নেতৃত্বে হানা দেয় পুলিশের একটি দল।

https://youtube.com/shorts/ANwZpF4Wts8?feature=share
হাতে নাতে ধরা পরে বাবু পাল নামে এক দুষ্কৃতি।তার বাড়ি চুঁচুড়া রবীন্দ্র নগর এলাকায়।তল্লাসী চালিয়ে কিলো কিলো গাঁজা ও নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।একটি বোলেরো গাড়ি আটক করা হয়।
অভিযুক্ত বাবু পালকে পোলবা থানায় নিয়ে যায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জেনেছে কয়েক বছর ধরে পাঁচরখিতে ওই গ্যারেজ কিনে বেআইনি গাঁজার কারবার চালাচ্ছিল বাবু।কাল তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হবে।

এত পরিমান গাঁজা কোথা থেকে আনা হয়েছে কোথায় পাচার করা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও খবর জানতে আমাদের ফলো করুন
আমাদের ফেসবুক লিংক https://www.facebook.com/share/1CkTbmaoUA/


