
আজ খবর (বাংলা) [ব্যবসা ও বাণিজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৮/০৭/২০২৬ : ব্যবসা ও বাণিজ্যে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ গত ২৬ তারিখে ইনফিনিটি গ্রূপের কর্ণধার (চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ) শ্রী রবীন্দ্র চামারিয়াকে সাম্মানিক ডক্টরেট ( ডি লিট্) উপাধিতে ভূষিত করল টেকনো ইন্ডিয়া গ্রূপ।
গত ২৬ তারিখে টেকনো ইন্ডিয়া গ্রূপের সমাবর্তন অনুষ্ঠান পালিত হয়. সেখানেই আমন্ত্রিত ছিলেন শ্রী রবীন্দ্র চামারিয়া। ঐ অনুষ্ঠানে টেকনো ইন্ডিয়ার কর্ণধার ও চ্যান্সেলর অধ্যাপক গৌতম রায় চৌধুরী এবং নির্বাহী পরিচালক মেঘদূত রায় চৌধুরী ছাড়াও টেকনো ইন্ডিয়ার অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে টেকনো ইন্ডিয়া তাদের সমাবর্তন অনুষ্ঠান পালন করে.
সমাবর্তন অনুষ্ঠানে ইনফিনিটি গ্রূপের শ্রী চামারিয়াকে ডি লিট্ দেওয়ার পর্বটি ছিল বেশ জমকালো। শ্রী চামারিয়া দেশের ব্যবসা বাণিজ্য জগতে অন্যান্য নজির স্থাপন করেছেন। প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন। প্রযুক্তির রূপান্তরের ক্ষেত্রে তিনি সবুজ পরিবেশকে বজায় রেখে কাজ করেছেন। তিনি গঙ্গা রিভার ট্রান্সপোর্টের সিইও ছিলেন। নতুন উদ্যোক্তা তৈরী, নিজের সংস্থাগুলিকে সশক্তিকরণ এবং জনহিতকর প্রচুর কাজ করেছেন। তাঁর কর্মকান্ড হাজার হাজার মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। ভারতের শীর্ষ পাট রপ্তানীকারক হিসেবে তিনি কাজ করেছেন। রাশিয়ায় তৈলক্ষেত্র স্থাপন ছাড়াও দুবাইতে রিয়েল এস্টেট ব্যবসা স্থাপন করেছেন।
এদিন তাঁর ডি লিট্ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজকুমার হিরানি, শ্রী শ্রী রবি শংকর, অভিনব বিন্দ্রা, ড: নরেশ চন্দ্র মুর্মু, অনুপ জালোটা প্রমুখ। এই সম্মানের জন্যে রবীন্দ্র চামারিয়া টেকনো ইন্ডিয়া গ্রূপকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
Parker Pen @139/- [Click on the image]
![]()
