
আজ খবর (বাংলা) [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৫/০৬/২০২৬ : আজ ফের একবার তলব করা হয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেইমত নির্ধারিত সময়ের আগেই ভবানী ভবনে সিআইডির দপ্তরে পৌঁছে গিয়েছেন তিনি।
গতকাল সাড়ে আট ঘন্টা একটানা জেরা পর্বের পর আজ ফের একবার সিআইডি ভবানী ভবনের সদর দপ্তরে তলব করেছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সকাল ১১টার মধ্যেই তিনি এসে হাজির হয়ে গিয়েছিলেন ভবানী ভবনে। এরপরেই শুরু হয়ে যায় সিআইডির জেরা পর্ব। গতকাল টানা সাড়ে আট ঘণ্টা ধরে তাঁকে জেরা করা হয়েছিল। কুনাল ঘোষকেও ডেকে মুখোমুখি বসিয়ে জেরা করাও হয়েছে। অভিষেক দাবী করেছেন যে তিনি তদন্তে সহযোগিতা করছেন, যদিও সিআইডি এই ব্যাপারে কোনো মন্তব্য করে নি।
আজ সুজয় কৃষ্ণ ভদ্রের অডিও রেকর্ডিং এ যে বার বার অভিষেকের নাম উঠে এসেছে সেই অভিষেকই যে তৃণমূল কংগ্রেস পার্টির সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তা যাচাই করে দেখা হবে। আজ অভিষেককে বিধানসভায় সই জাল কাণ্ডের মূল রিজেলিউশন কপিটি আনতে বলা হয়েছে। যদি তা তিনি এনে দেখাতে পারেন, সেই নথিও যাচাই করে দেখবে সিআইডি। হাইকোর্টের রক্ষা কবচ থাকায় এই মুহূর্তে গ্রেপ্তার করা যাবে না অভিষেককে। এই মুহূর্তে অভিষেককে জেরার পাশাপাশি তিনি যে তথ্য দিয়েছেন সেগুলিকেই যাচাই করে দেখা হচ্ছে।
এদিকে ভোটের মোট খরচ খরচার যে হিসেবে নিকেশ আয়কর দপ্তরে রাজনৈতিক দলগুলিকে দাখিল করতে হয়, তৃণমূল কংগ্রেসের সেই হিসেবে গরমিল দেখা দেওয়ায় আদালতে মামলা করেছে আয়কর দপ্তর। আজ সেই মামলার শুনানি রয়েছে।

![]()