
৭ই ডিসেম্বরের মধ্যে গড়ে দেওয়া হবে নতুন পুরবোর্ড
আজ খবর (বাংলা), কলকাতা,পশ্চিমবঙ্গ, ১৫/০৬/২০২৬ : আর ৬ মাসের মধ্যেই কলকাতা পুরসভায় ভোট গ্রহণ করা হবে বলে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠানের সূচনায় আজ কলকাতা পুরসভায় উদ্বোধন অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও পুর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই প্রথম রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী কলকাতা পুরসভার কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকলেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব, সেইসাথে ছিলেন তৃণমূল কংগ্রেস ও বামেদের কাউন্সিলররা। তাঁদের মধ্যে অনেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপি সরকারের প্রশংসা করেছেন।
রাজ্যের প্রতিটা ব্লকে আজ থেকেই সরকারি সুযোগ সুবিধা কিভাবে পাওয়া যাবে সেই সম্পর্কিত সচেতনতা শিবির শুরু হয়ে গেল। আজ, কাল ও পরশু তিন ধরে চলবে এই শিবিরগুলি। মুখ্যমন্ত্রী আজ জানিয়ে দিলেন আগামী ৬ মাসের মধ্যেই কলকাতা পুরসভায় নতুন করে নির্বাচন করা হবে। সেক্ষেত্রে চলতি বছরেই ৭ই ডিসেম্বরের মধ্যে নতুন পুর বোর্ড গড়ে দেওয়া হবে।
আগামী ২০ তারিখ পশ্চিমবঙ্গ দিবস ও ২১ তারিখ বিশ্ব যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন কলকাতায়। হুগলি জেলার তারকেশ্বর ও কলকাতায় তাঁর বিশেষ কর্মসূচি আছে. ঐ দিন রাজ্যের প্রতিটা ব্লকে যোগা দিবস পালিত হবে সাড়ম্বরে। প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন রেড রোডে। সো দিন গঙ্গা বক্ষে ৫০০ নৌকার ওপর যোগা করারর এক বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।

![]()