
আজ খবর (বাংলা), [রাজ্য], ৰিষরঃ, হুগলী, ১৯/১২/২০২৫ : মেসির অনুষ্ঠান উদ্যোক্তা শতদ্রু দত্তের বাড়িতে বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা প্রায় দু’ঘন্টা ধরে তল্লাশি চালায়।
হুগলীর রিষড়া বাঙুর পার্কে শতদ্রুর চারু সুধা নামের বাড়িতে আসে বিধান নগর পুলিশের চার জন পুলিশ কর্তা। রিষড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি চালায় তারা বাড়িতে।
শতদ্রু বাড়ি থেকে বেরিয়ে তারা যান রিষড়া থানায়। সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। যদিও তদন্তের স্বার্থে পুলিশ এখনই কিছু বলতে চাইনি। এদিকে শতদূর পরিবারেও এ নিয়ে কিছু মুখ খুলতে নারাজ।
উল্লেখ্য ,গত ১৩ ই ডিসেম্বর যুবভারতী স্টেডিয়ামে মেসিকে দেখতে না পেয়ে বিক্ষোভে ফেটে পড়ে দর্শকরা। ভাঙচুর চালানো হয় স্টেডিয়ামে। এরপরেই মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ। তাকে আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেয় আদালত। সেই ঘটনা তদন্তে আজ রিষড়ায় শতদ্রুর বাড়িতে আসে বিধান নগর থানার পুলিশ।
![]()