নলহাটি তে গরু পাচারের উদ্দেশ্যে গ্রেপ্তার ৪, উদ্ধার ২৪ টি গরু

নলহাটি তে গরু পাচারের উদ্দেশ্যে গ্রেপ্তার ৪, উদ্ধার ২৪ টি গরু

 

নলহাটি তে গরু পাচারের উদ্দেশ্যে গ্রেপ্তার ৪
 নলহাটি তে গরু পাচারের উদ্দেশ্যে গ্রেপ্তার ৪, উদ্ধার ২৪ টি গরু

 

আজ খবর ( বাংলা ) [নলহাটি ] বীরভূম ,পশ্চিমবঙ্গ, ০৪/০৯/২০২৬ : গরু পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করলো নলহাটি থানা পুলিশ, উদ্ধার ২৪ টি গরু,গ্রেফতার ৪। আজ সকালে নলহাটি থানা পুলিশ সূত্রে জানা গেছে গত রাত্রে টহল দারির সময় গোপন সুত্রে খবর পেয়ে লোহাপুর-মোরগ্রাম রাস্তায় অভিযান চালায় নলহাটি থানা পুলিশ, এই অভিযানে বীরভূম থেকে মুর্শিদাবাদের দিকে যাবার সময় সন্দেহভাজন তিনটি বোলেরো পিকআপ গাড়িতে আটক করে, ওই তিনটি গাড়ি থেকে উদ্ধার হয় মোট ২৪ টি গরু। পুলিশকে দেখে ওই গাড়ির চালকরা গাড়ি ফেলে পালিয়ে যায়। পুলিশ আটক করে গাড়ি তিনটিকে এবং বাজেয়াপ্ত করে ওই গরুগুলি।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান বীরভূম থেকে মুর্শিদাবাদ হয়ে ওই গরুগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই গরু উদ্ধারের ঘটনায় যথাযথ মামলা রুজু করে ওই গরু পাচারের সঙ্গে কে কে যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করে নলহাটি থানা পুলিশ। তদন্তে নেমে গতকাল রাত্রে ওই তিন গাড়ির চালক সহ পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মোট চারজনকে গ্রেফতার করে নলহাটি থানা পুলিশ।

গ্রেপ্তার ওই চার অভিযুক্তর নাম মোহাম্মদ সাদ্দাম আনসারী, কালাম আনসারী ও সুমন কুমার মির্ধা এই তিনজনেরই বাড়ি পার্শ্ববর্তী ঝাড়খন্ড রাজ্যের দুমকা জেলা এলাকায়, এবং অপর একজন হচ্ছে ওয়াসীম আকরাম যার বাড়ি নলহাটি থানার বারা শেখহাট পাড়ায় ।

গ্রেফতার ওই চার অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করে আজ সকালে রামপুরহাট মহকুমা আদালতে পাঠালো নলহাটি থানা পুলিশ ,এমনটাই জানা গেছে আজ সকালে পুলিশ সূত্রে।

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *