ধনেখালিতে নার্সিংহোম সিল, নিয়ম না মানার অভিযোগে স্বাস্থ্য দফতরের কড়া পদক্ষেপ

ধনেখালিতে নার্সিংহোম সিল, নিয়ম না মানার অভিযোগে স্বাস্থ্য দফতরের কড়া পদক্ষেপ

 

 

ধনেখালিতে নার্সিংহোম সিল
ধনেখালিতে নার্সিংহোম সিল, নিয়ম না মানার অভিযোগে স্বাস্থ্য দফতরের কড়া পদক্ষেপ

 

আজ খবর ( বাংলা ) [ধনেখালি ] হুগলী ,পশ্চিমবঙ্গ, ০৪/০৯/২০২৬ : রোগিদের জীবন নিয়ে ছেলেখেলা! হুগলির ধনেখালির একটি নার্সিংহোম সিল করল স্বাস্থ্য দপ্তর।আইনত ব্যবস্থা নেবার হুমকি নার্সিংহোম পরিচালকের। ধনেখালি মদনমোহনতলা এলাকার একটি নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ ছিলো ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট এক্ট না মানা। নার্সিংহোম চালাতে গেলে নূন্যতম পরিকাঠামো,মেডিকেল অফিসার,জিএনএম নার্সিং স্টাফ ছিলো না।অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা।


গত জুলাই মাসে নার্সিংহোম কর্তৃপক্ষকে জেলা স্বাস্থ্য দপ্তর নির্দেশ দিয়েছিল বন্ধ করার।তখনকার মত নার্সিংহোম বন্ধ করলেও আবার কয়েকদিন পর রোগি ভর্তি শুরু করে।
আবার অভিযোগ হতেই হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর ধনিখালি বিএমওএইচ ও ডেপুটি সিএমওএইচ ত্রিদীপ মুস্তাফিকে ওই নার্সিংহোমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাঠান।
বৃহস্পতিবার রাত দশটা নাগাদ স্বাস্থ্য আধিকারীকরা গিয়ে নার্সিংহোম সিল করে দেন।

নার্সিংহোমে পরিচালক কেনারাম দে স্বাস্থ্য আধিকারীকদের রীতিমতো হুমকি দেন।কেনারাম বলেন,পরিকাঠামোর অভাব কিছুটা আছে স্বীকার করছি।কোন নার্সিংহোমে আর এম ও, জি এন এম নার্সিং স্টাফ সব সময় থাকে না।আমার ওপর ব্যক্তিগত আক্রোশে নার্সিংহোম টা বন্ধ করেছে।পরিষেবা দিতে যে ব্যাঘাত ঘটছিল সেটা আমি ঠিক করে রিনিউয়াল এর জন্য প্রস্তুত হয়েছিলাম।আমাকে না জানিয়ে নার্সিংহোমে এসেছে স্বাস্থ্য আধিকারিকরা তখন আর মুখে পাইনি।আর আমার নার্সিংহোমে এমন কিছু রোগীর হয় রানী বা মৃত্যু ঘটেনি।আমি এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব।

ডেপুটি সিএমওএইচ ১ বলেন,স্বাস্থ্য আইন অনুযায়ী কোন নিয়ম-কানুনই মানা হয়নি এই নার্সিংহোমে।একাধিকবার নোটিশ করা হয়েছিল।কিন্তু শোনেনি নার্সিংহোম।দুবার চিঠি করার পরে ওনারা ছিলেন বন্ধ করে দেব।কিন্তু নার্সিংহোম বন্ধ করেননি।তাই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশ অনুযায়ী আজকেই নার্সিংহোম সিল করে দেওয়া হলো।
ধোনেখালি থানার পুলিশকে সঙ্গে নিয়ে স্বাস্থ্য আধিকারিকরা নার্সিংহোমে গিয়েছিলেন।পুলিশের সামনেই কেনারামকে হম্বিতম্বি করতে দেখা যায়।

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *