
মহিলাদের জন্য মাসে ₹৩,০০০ আর্থিক সহায়তার প্রতিশ্রুতি; বাংলায় রাজনৈতিক উত্তাপ বাড়াল বিজেপি
আজ খবর (বাংলা) [রাজনীতি], কালনা, পূর্ব বর্ধমান, ১১/০৪/২০২৬ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূলকংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বড় ঘোষণা করলেন। তিনি বলেন, “গত ১৫ বছরের শাসনের “পূর্ণ হিসাব” জনগণের সামনে তুলে ধরতে একটি ‘শ্বেত পত্র’ প্রকাশ করা হবে।
মোদি অভিযোগ করেন, টিএমসি সরকারের আমলে একাধিক দুর্নীতির ঘটনা সামনে এসেছে, যা রাজ্যের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। তিনি দাবি করেন, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা কীভাবে ব্যবহার হয়েছে, তা স্বচ্ছভাবে জানানো জরুরি।
এদিনের ভাষণে প্রধানমন্ত্রী আরও একটি বড় প্রতিশ্রুতি দেন। তিনি জানান, যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ₹৩,০০০ করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলাই লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
রাজনৈতিক মহলে এই ঘোষণা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। একদিকে দুর্নীতির বিরুদ্ধে ‘শ্বেতপত্র ’-প্রকাশের প্রতিশ্রুতি, অন্যদিকে মহিলাদের জন্য আর্থিক সহায়তা—দুই মিলিয়ে আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক লড়াই আরও তীব্র হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
নরেন্দ্র মোদী এদিন বলেন, “বিজেপি পশ্চিমবঙ্গের জন্যে যে সঙ্কল্প পত্র ঘোষণা করেছে, সেই সব কিছুদেখে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে। ওরা ধরেই নিয়েছে যে ওরা হেরে যাবে। এরপর ওরা কি করবে ? ওরা এরপর ফেক নিউজ ছড়াবে। এআই এর মাধ্যমে ভূয়ো ছবি তৈরি করে বিভিন্ন সমাজ মাধ্যমে ছড়াতে শুরু করবে। তবে সেসব কিছুর মোকাবিলা করতে বিজেপি তৈরি আছে। “
Aaj Khabor (English) — https://aajkhaborenglish.blogspot.com/2026/04/full-account-of-15-years-narendra-modi.html
Aaj Khabor (Hindi) — https://aajkhaborhindi.blogspot.com/2026/04/15-tmc.html
Aaj Khabor (Nepali) —
Aaj Khabor (Assamese) —
Aaj Khabor (Odia) —
![]()