চিৎপুরের বন্ধ রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

চিৎপুরের বন্ধ রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
চিৎপুরের বন্ধ রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন
চিৎপুরের বন্ধ রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

 

আজ খবর ( বাংলা ) [রাজ্য] চিৎপুর , পশ্চিমবঙ্গ ০৬/০৯/২০২৬:  কলকাতার চিৎপুরের এক বন্ধ রাসায়নিক কারখানায় আগুন লাগল। ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছোন দমকলকর্মীরা। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন তাঁরা।

ad

 

জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ওই রাসায়নিক কারখানায় আগুন লাগে। কারখানায় অনেক রাসায়নিক পদার্থ মজুত থাকায় দ্রুত তা ছড়িয়ে পড়তে শুরু করে। ওই কারখানার আশপাশে আরও অনেক কারখানা রয়েছে। আগুন সেই সব কারখানাতে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ১০টি ইঞ্জিন। ঘটনাস্থলে রয়েছে পুলিশও।

Screenshot 2026 08 27 114913

ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছ়ড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা। প্রথমে বাইরে থেকে হোসপাইপের মাধ্যমে জল দেওয়া হয়। একই সঙ্গে কারখানায় মজুত রাসায়নিক পদার্থ সরিয়ে আনার কাজও চলে। গলগল করে ধোঁয়া বার হতে শুরু করে কারখানা থেকে। বেশ কিছুক্ষণের চেষ্টার পর আগুনের উৎসের কাছে পৌঁছোতে পারেন দমকলকর্মীরা। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

tata tea

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *