Aaj Khabor

ডাম্পারের ধাক্কায় মৃত্যু, রণক্ষেত্র কাঁকসা 

অবৈধভাবে নদীগর্ভ থেকে বালি তুলে নিয়ে ছুটে যাওয়া বেপরোয়া ডাম্পার চলে রাজ্যের প্রায় সর্বত্রই। পুলিশ দেখেও দেখে না। 

আজ খবর (বাংলা), [রাজ্য] কাঁকসা,পশ্চিম বর্ধমান, ০৮/০৮/২০২৫ :  পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের কাঁকসায়  রীতিমত রণক্ষেত্র তৈরি হয়ে গেলো। চললো পুলিশের লাঠিচার্জ। 

আজ সকালে দুর্গাপুরের কাঁকসায়  একটি বালি বোঝাই ডাম্পার  ধাক্কা মারে এক যুবককে। মৃত্যু হয় ঐ  যুবকের।  ঐ  দুর্ঘটনা ঘটার সাথে সাথেই আশেপাশের গ্রামগুলি থেকে বাসিন্দারা বেরিয়ে এসে চড়াও হয় ঐ  ডাম্পারের ওপর।  চালককে আটক করে মারধর করা হয় বলে জানা গিয়েছে। ওই পথ দিয়ে যাওয়া আরও দুটি ডাম্পারে ভাংচুর চালান উত্তেজিত জনতা। 

এই সময় কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে এলে তাঁদেরকে ঘেরাও করে রাখা হয়, পুলিশের সাথে উত্তেজিত জনতার বচসা বেঁধে যায়। এরপর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশাল বাহিনী। উত্তেজিত জনতা ফের পুলিসকে ঘিরে ধরে ঢিল পাটকেল ছুঁড়তে শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে।   

এলাকার মানুষের অভিযোগ, ঐ  অঞ্চলে ভাঙা এবং কাঁচা রাস্তার ওপর দিয়েই বালিপাচারের কাজ করা হয়।  অবৈধভাবে বালি তোলা হয় নদীগর্ভ থেকে। ডাম্পারগুলি ঐ  রাস্তা দিয়ে বেপরোয়াভাবে চলে প্রতিদিন। এর প্রতিবাদ জানিয়েও কোনো ফল হয় নি।  থানায় অভিযোগ জানিয়েও কোনো লাভ হয় নি। এবার বেপোরোয়া ডাম্পারের গতির বলি হলেন এক গ্রামবাসী। 


 : 

Loading

নিজের নাবালিকা মেয়েকে ধ*র্ষণ করে খু*নের দায়ে ফাঁ সির সাজা পেল বাবা 

মাত্র ১৫ মাসের মধ্যেই ফাঁ সির সাজা দেওয়া হল নিজের মেয়েকে ধ*র্ষণ করে খুন করা বাবাকে  

আজ খবর (বাংলা), [রাজ্য], আসানসোল, পশ্চিম বর্ধমান, ০৬/০৮/২০২৫ : নিজের নাবালিকা মেয়েকে ধ*র্ষণ ও খু ন করার দায়ে আদালত ফাঁ*সির আদেশ দিল মেয়েটির বাবাকে, সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।  

নিজের মেয়েকে ধ*র্ষণ করে খু নের দায়ে বাবাকে ফাঁ সির সাজা ঘোষনা আদালতের। আজ বুধবার আসানসোলের বিশেষ পকসো আদালতের বিচারক এই ফাঁসির নির্দেশ দিয়েছেন।  এই ঘটনার একবছর তিনমাসের মধ্যেই এই সাজা ঘোষনা হয়।  আদালত সূত্রে খবর হীরাপুর থানার নরসিংবাঁধে হাড়হিম করা হত্যাকাণ্ড সামনে এসেছিল ২০২৪ সালের ১৩ মে সকালে। 

গৃহবধূর আর্তনাদে ঘুম ভাঙে পাড়া প্রতিবেশীর। বিছানায় পড়ে ১৫ বছরের নাবালিকা। গলায় দাগ, নাক কান দিয়ে র ক্ত বের হচ্ছে। মা, মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও বাধা দিচ্ছে বাবা। এই অবস্থায় প্রতিবেশীরাই জোর করে মেয়েটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। মেয়ের মায়ের অভিযোগে গ্রেপ্তার হয় বাবা। 

ঘটনার তদন্ত যত এগিয়েছে হত্যাকাণ্ডের বীভ ৎসতা সামনে এসেছে। ময়না তদন্তে জানা গিয়েছে, মেয়েটিকে খু ন করার আগে ধ*র্ষণ করা হয়। তারপর দড়ি দিয়ে শ্বাসরোধ করে খু ন করা হয়।পুলিস একটি ডাস্টবিন থেকে খুনে ব্যবহৃত দড়িটি উদ্ধার করে। ১৬ জনের সাক্ষ্যগ্রহণ হওয়ার পর একবছর তিনমাসের মধ্যেই অভিযুক্ত বাবাকে দোষী সাব্যস্ত করেন বিচারক সুপর্ণা বন্দ্যোপাধ্যায়। সোমবার আসানসোল আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয়। আজ বুধবার তাকে ফাঁ সির নির্দেশ দিয়েছেন বিচারক।


Loading

স্কুল থেকে মিড-ডে মিলের চাল চুরি হয়েযাচ্ছে বলে অভিযোগ জানালেন অভিভাবকরাই 

সিসিটিভিতে পাচারের ছবি উঠলেও কিছুই জানেন না প্রধান শিক্ষক 

আজ খবর (বাংলা), [রাজ্য] বড়ঞা, মুর্শিদাবাদ, ০৬/০৮/২০২৫ : স্কুল থেকে মিড-ডে  মিলের চাল পাচার হয়ে যাচ্ছে, এমন অভিযোগ করলেন অভিভাবকরাই।

মুর্শিদাবাদের বড়ঞা থানার কুলি চৌরাস্তা ঘোষ স্কুলে মিড-ডে মিলের চাল পাচার নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি স্কুল থেকে একটি মোটর বাইকে করে চালের বস্তা নিয়ে বেরোচ্ছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে নি আজ  খবর.  এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা ইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন।

অভিভাবকদের অভিযোগ, সরকারের দেওয়া মিড-ডে মিলের চাল এভাবে স্কুল থেকে পাচার করা হচ্ছে। তারা আরও দাবি করেন, এই পাচার আটকাতেই স্কুলে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল, কিন্তু চাল চুরি করার উদ্দেশ্যে সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। অভিভাবক হাকিমুন্নেসা বিবি এবং আবুল কালাম আজাদ, জামশেদ শেখ সংবাদমাধ্যমকে জানান, এই ঘটনা দীর্ঘদিন ধরে চলছে এবং তাঁরা  প্রধান শিক্ষকের উদাসীনতায় হতাশ।

সংবাদমাধ্যম যখন এই অভিযোগের বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সাদিকুল ইসলামের কাছে জানতে চায়, তখন তিনি এই ঘটনা সম্পর্কে তার অজ্ঞতার কথা জানান। অন্যদিকে, বড়ঞা পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা খাতুন এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, তিনি প্রধান শিক্ষক এবং প্রশাসনকে বিষয়টি দ্রুত তদন্ত করে দেখার জন্য অনুরোধ করবেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য দেওয়া মিড-ডে মিলের চাল কারা নিয়ে যাচ্ছে তা খতিয়ে দেখা জরুরি।

বর্তমানে এই ঘটনায় বড়ঞা কুলি চৌরাস্তা এলাকার জনগণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন। প্রধান শিক্ষকের ভূমিকা নিয়েও অভিভাবকরা অসন্তোষ প্রকাশ করেছেন।


Loading

ধ্বস নামলেও রেল টানেলের কোনো ক্ষতি হয় নি পাহাড়ে 

অপরিকল্পিত বাঁধের ফলেই বিপদ বাড়ছে উত্তরবঙ্গের পাহাড়ে

আজ খবর (বাংলা), [রাজ্য], কালিম্পঙ, পশ্চিমবঙ্গ, ০৬/০৮/২০২৫ : কালিম্পঙে যাওয়ার জন্যে ১০ নম্বর জাতীয় সড়কে ব্যাপক ধ্বস নেমে রাস্তা বন্ধ হয়ে গেলেও সিকিম রেলপথের টানেলের কোনো ক্ষতি হয় নি বলে জানালো নির্মাণকারী সংস্থা IRCON ।

গতকাল কালিম্পঙ যাওয়ার পথে বিরিক দাঁড়া এলাকায় ব্যাপক ধ্বস নামে।   সেই ধ্বসে সেবক – রংপো রেল টানেলের একটি গার্ড ওয়াল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানা গিয়েছিল।  গতকাল ঐ  এলাকায় সকাল থেকেই পাথর গড়িয়ে আসতে  দেখে নির্মাণকারী সংস্থা শ্রমিকদের সরে আসতে  নির্দেশ দেওয়া হয়েছিল।  যার ফলে ঐ  জায়গাতে ধ্বস নামলেও সবরকম ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। আর সেই কারণেই আজ ঐ  এলাকায় কোনো হতাহতের খবর নেই ।

প্রবল বর্ষণে পাহাড়ের অনেকটা অংশ জুড়ে ধ্বস নামলেও  সেবক থেকে রংপো যাওয়ার রেলপথে থাকা টি ৭ সুড়ঙ্গটির কোনো ক্ষতি হয় নি বলে জানিয়েছে নির্মাণকারী সংস্থাটি। ওই এলাকা থেকে প্রস্তরস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে। তবে অতি  বৃষ্টির কারণে তিস্তা নদীর জল ফুঁসছে। উত্তরবঙ্গের বেশিরভাগ নদীই বিপদসীমার ওপর দিয়ে বয়ে চলেছে। 


Loading

কেন্দ্র কিছু করে না,  রাজ্যের টাকাতেই ঘাটাল মাস্টার প্ল্যান : মমতা 

জমা জলে দাঁড়িয়ে ঘাটালের পরিস্থিতি দেখলেন মুখ্যমন্ত্রী 

আজ খবর (বাংলা),  [রাজ্য] ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, ০৫/০৮/২০২৫ :  ঘটালে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আজ ঘটালে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বঁন্দ্যোপাধ্যায়। তাঁর সাথে ছিলেন ঘাটালের সাংসদ ও অভিনেতা দেব। 

দীর্ঘ দুই মাস ধরে ঘটালে বন্যা  পরিস্থিতি রয়েছে। ঘাটালের প্রায় সব জায়গাই  ডুবে রয়েছে জমা জলে। কোথাও গোড়ালির সমান জল তো কোথাও  প্রায় কোমরের কাছে জল দাঁড়িয়ে রয়েছে। চাষবাসের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। গ্রামের দিকের রাস্তাগুলিতো বটেই, ঘাটালের রাজ্য সড়কও  জলের তলায় ডুবে আছে। রাস্তা দিয়ে চলছে নৌকো। এই পরিস্থিতিতে সঙ্গে দেবকে নিয়ে নিজেই ঘাটালের পরিস্থিতি দেখতে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমা জলে দাঁড়িয়েই তিনি বেশ কিছুক্ষন সাংবাদিকদের সাথে কথা বলে গেলেন। স্থানীয় মানুষের পাশে থাকার বার্তা দিলেন। 

মমতা বন্দ্যোপধ্যায় এদিন বলেন, “কেন্দ্র কিছুই করছে না।  ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একটুও কাজ করে নি কেন্দ্র। আগে বন্যায় ডুবে গেলে কেন্দ্র সরকার ক্ষতিপূরণ দিত, অর্থ সাহায্য পাঠাতো। এখন আর কিছুই দেয় না। সাহায্যও করে না।  ১০০ দিনের কাজও  বন্ধ করে দিয়েছে। এবার রাজ্যের তাকাতেই হবে ঘাটাল মাস্টার প্ল্যান। বর্ষার পরেই কাজে হাত দেওয়া হবে. ”  তিনি বলেন, “জল নামলে এই এলাকায় কৃষি দপ্তর সার্ভে করার কাজ করবে। কেন্দ্র কিছু না করলে রাজ্য সরকারই  ঘাটাল মাস্টার প্ল্যানের কাজে হাত দেবে। আপাতত এখানে ৭ কোটি টাকার পাম্পঘর বসানো হবে। শিলাবতী নদীর ধার ধরে গার্ড ওয়াল  তৈরি করা হবে।”

মমতা এদিন অভিযোগ করে বলেন, “ডিভিসির ছাড়া জলেই ভেসেছে দক্ষিণবঙ্গ।  ওরা জল ছাড়ার ব্যাপারে কিছু জানায় না.ওরা আগে থেকে জানালে এই পরিস্থিতি হত না। এরপরেই মমতা বাংলা ভাষা নিয়ে কেন্দ্রের অবস্থানের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ঘাটালের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন “এপিক কার্ড আছে বলে বসে থাকবেন না। প্রত্যেকেই ভোটার কার্ডে নাম তুলুন। কেন্দ্র এবার এনআরসির নামে এসআইআর নিয়ে এসেছে।”

Loading

কামারপুকুর গিয়ে ধর্মের বাণী মমতার কণ্ঠে 

বাংলা ভাষা নিয়েও মৃদু প্রতিবাদ করতে ভোলেন নি মমতা 

আজ খবর (বাংলা), [রাজ্য],  কামারপুকুর, হুগলি,০৫/০৮/২০২৫ :  কামারপুকুর রামকৃষ্ণ মঠে গিয়ে কামারপুকুর-জয়রামবাটি  উন্নয়ন পরিষদ গঠন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়। 

মঙ্গলবার কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে পৌঁছে কামারপুকুর-জয়রামবাটি  উন্নয়ন পরিষদ গড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পরিষদের মাথায় রাখলেন একজন মহারাজকে। এবং সেই উন্নয়ন তহবিলে দিলেন ১০ কোটি টাকা। এই অর্থ খরচ করা হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর ও মা সরদার জন্মস্থান জয়রামবাটির উন্নয়নের জন্যে। 

কামারপুকুর এসে মমতা বলেন, ” ধর্ম শিক্ষার জন্যে কোথাও যেতে হয় না। কথামৃত পাঠ  করলেই হয়। আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই। অন্যদের ধর্মকে শ্রদ্ধা করার মধ্যে দিয়েই ধর্মপালনের শিক্ষা দিয়ে গিয়েছেন  ঠাকুর শ্রী রামকৃষ্ণ। তাই আমরা ভেদাভেদ করি না. স্বামী বিবেকানন্দও আমাদের সেই শিক্ষা দিয়ে গিয়েছেন। 

তিনি বলেন, “যে ভাষা আমাদের জাতীয় গীত দিয়েছে, জাতীয় সঙ্গীত দিয়েছে, সেই ভাষাকে অপমান করলে তা মেনে নেওয়া যায় না। বাংলা ছাড়া ভাষা হয় ? আমাদের এই বাংলা  ভাষা গোটা দেশের গর্ব, গোটা পৃথিবীর গর্ব।”


Loading

গোর্খা ছাত্রকে হেনস্থা, পুলিশকে ব্যবস্থা নিতে বললেন অনিত  থাপা 

হেনস্থার ঘটনায় ক্ষুব্ধ জিটিএ প্রধান 

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০৫/০৮/২০২৫ :  শিলিগুড়িতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে এক নেপালি ছাত্রকে কুমন্তব্য করে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। 

জিটিএ প্রধান অনিত থাপা  জানিয়েছেন, তাঁর কাছে এই ব্যাপারে একটি অভিযোগ এসে পৌঁছেছে। শিলিগুড়ির হাকিমপাড়া এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি গোর্খা ছাত্রকে হেনস্থা করা হয়েছে এবং তাকে জাতিগতভাবে ঘৃণামূলক মন্তব্য করা হয়েছে।  এই ধরনের ঘটনার ফলে পাহাড়ের ছাত্রছাত্রীরা সমতলে পড়াশুনা করতে ভয় পেতে পারে। 

অনিতথাপা  শিলিগুড়ির পুলিশ কমিশনারকে চিঠি লিখে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করতে অনুরোধ জানিয়েছেন।  গোটা ঘটনার তদন্ত করে অভিযুক্তদের আইনগত শাস্তিপ্রদানের কথাও তিনি লিখেছেন নগরপালকে। সেই সঙ্গে তিনি অনুরোধ করেছেন আলিপুর দুয়ারের নির্যাতিত গোর্খা ছাত্রটিকে যেন সুরক্ষা ও নিরাপত্তা প্রদান করা যায়। এই ব্যাপারে অনিত  থাপা বলেছেন “এই ধরনের ঘটনা অনভিপ্রেত।”


Loading

গড়বেতার রেল লাইনে বিস্ফোরণ কি ফের মাওবাদের উত্থান ! প্রশ্ন জঙ্গলমহলে 

গতকাল ছিল মাওবাদীদের শহীদ সপ্তাহের শেষ দিন 


আজ খবর (বাংলা), [রাজ্য], গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, ০৪/০৮/২০২৫ : 
 গড়বেতায় রেললাইনে বিস্ফোরণ হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। কেন এই বিস্ফোরণ, করা করল এই বিস্ফোরণ সেসব কিছুই এখনও  পর্যন্ত জানা যায় নি. এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করে নি. 

গতকাল ভুবনেশ্বর- দিল্লী রাজধানী এক্সপ্রেস গড়বেতা স্টেশন পার হওয়ার কয়েক মিনিটের মধ্যেই গড়বেতা স্টেশন থেকে ঠিক তিন কিলোমিটার দূরত্বে একটি বিস্ফোরণের মত আওয়াজ পাওয়া যায়. ঘটনা পর পরই  রেল পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। ফ্রেসনসিক দলও  সেখানে পৌঁছায়। সেখান  থেকে বিস্ফোরণের নমুনা সংগ্রহপি করে নিয়ে যাওয়া হয়. আজ একটি আলাদা ফরেনসিক দলের যাওয়ার কথা রয়েছে ঘটনাস্থলে। 

করা এই বিস্ফোরণ ঘটালো তা নিয়ে ধন্ধ দেখা দিয়েছে।  এমনকি আদৌ তা বিস্ফোরণের ঘটনামা ছিল কিনা সেটাও কেউ জপির দিয়ে বলতে পারছেন না. তবে অনেকেই জানিয়েছেন বিস্ফোরণ হয়েছিল। যদি বিস্ফোরণ হয়েই থাকে তাহলে কে বা করা সেই বিস্ফোরণ ঘটালো ? তাদের টার্গেট কি ছিল ? রাজধানী এক্সপ্রেসকে কি তারা টার্গেট করেছিল ? এইসব প্রশ্ন উঠেই যায়. বিস্ফোরণের এই গোটা ঘটনার তদন্ত করছে রেল পুলিশ।  

প্রসঙ্গত উল্লেখ্য, গড়বেতা জায়গাটির অবস্থান জঙ্গলমহলে। গতকাল ছিল মাওবাদীদের শহীদ সপ্তাহের শেষ দিনৰ। তবে কি এই অঞ্চলে ১৪ বছর পর ফের মাথাচাড়া দিতে শুরু করেছে মাওবাদ ! রেল পুলিশের তদন্তেই উঠে হয়ত উঠে আসবে প্রকৃত ঘটনা। 


Loading

মিরিকে স্থাপিত হবে গুরু পদ্মসম্ভবার মূর্তি 

শুধুই লেক দর্শন নয়, এবার ধর্মীয় পর্যটন যুক্ত হচ্ছে মিরিকে, আনীত থাপা করলেন ভূমি পূজা 

আজ খবর (বাংলা), [রাজ্য] মিরিক, দার্জিলিং, ০৪/০৮/২০২৫ : সোমবার মিরিকে গুরু পদ্মসম্ভবের মূর্তি স্থাপনের জন্য ভূমি পূজা করা হয়। পালু লাতুল রিনপোচের মন্ত্র উচ্চারণের পাশাপাশি, জিটিএ প্রধান নির্বাহী অনিত থাপা এদিন ভূমি পূজা করেন।

এই অনুষ্ঠানে জিটিএ নির্বাহী সদস্য অরুণ সিগচি, সদস্য ধ্রুব বামজান, মাইলস রাই, মিরিক পৌরসভার চেয়ারম্যান এলবি রাই এবং বিভিন্ন মঠের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জিটিএ প্রধান অনিত থাপা বলেন, “যে মিরিক লেক এলাকায় গুরু পদ্মসম্ভবের মূর্তি স্থাপন মিরিক পর্যটন কেন্দ্রের পর্যটন উন্নয়নে ব্যাপকভাবে সহায়তা করবে। তিনি বলেন, গুরু পদ্ম সম্ভাবের মূর্তিটি সঠিকভাবে স্থাপনের জন্য আমাদের ও সহযোগিতা করা উচিত এবং এটি কেবল বৌদ্ধদের নয়, সকলেরকাছে এক সম্পদ হিসেবে বিবেচিত হওয়া উচিত।” 

তিনি বলেন, “মূর্তি স্থাপনের জন্য মাটি পরীক্ষা করাও জরুরি। আগে মানুষ কেবল লেক দেখতে মিরিকে আসত, কিন্তু এখন তারা গুরু পদ্ম সম্ভাবের মূর্তি দেখতেও আসবে। এতে এখানে ধর্মীয় পর্যটনও বিকশিত হবে।” 

অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখতে গিয়ে বিধানসভা সদস্য ধ্রুব বোমজান বলেন, “মিরিকের পর্যটন উন্নয়নের জন্য মিরিক লেক এলাকায় গুরু পদ্ম সম্ভাব মূর্তি স্থাপনের জন্য পালু লাহাতুল রিনপোচেকে অনুরোধ করার পর, মূর্তি স্থাপনের জন্য ভূমি পূজা করা হয়, যা মিরিকের পর্যটন উন্নয়নে ব্যাপকভাবে সহায়তা করবে।” অনুষ্ঠানে পালু লাহাতুল রিনপোচে মূর্তি স্থাপন এবং গুরু পদ্ম সম্ভাবের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। 

এর আগে, জিটিএ প্রধান অনিত থাপাকে মিরিকে জমকালো স্বাগত জানানো হয় এবং তিনি  পালু লাহাতুল রিনপোচের দর্শনও করেন। 


Loading

টালির চাল ভেঙে পড়ল প্রৌঢ়  দম্পতির ওপর 

টালির চাল যেভাবে ভেঙে পড়েছে ঐ  প্রৌঢ় দম্পতির ওপর তাতে যে কোনো রকম ঘটনা ঘটে যেতে পারতো –

আজ খবর (বাংলা) [রাজ্য], মহেশতলা, দক্ষিণ ২৪ পরগণা, ৩১/০৭/২০২৫ : মহেশতলায় বৃষ্টিতে ঘুমন্ত অবস্থায় টালির বাড়ি ভেঙে চাপা পড়লো স্বামী ও স্ত্রীর ওপর, এই ঘটনায়  আহত হয়েছেন ঐ  দু’জন।

ঘটনাটি ঘটেছে মহেশতলা পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আকড়া, কর্মকার পাড়ার বাসিন্দা সন্তোষ মণ্ডলের বাড়িতে।  তাঁর  এই টালির বাড়িতে স্বামী ও স্ত্রী দুজনেই থাকতেন।  অসহায় পরিবার,   তাঁদের  নেই কোন সন্তান।  কোনরকমে দিনমজুরি করে চলতো,  সংসার আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে বাড়ি মেরামতি করতে পারেন নি। 

বুধবার ভোরে প্রাকৃতিক দুর্যোগের কারণে   টালির বাড়ির চাল ভেঙে পড়ে  যায় নিচে এবং তার তলায়  চাপা পড়ে স্বামী ও স্ত্রী। টালির চাল চাপা পড়তেই তাঁরা আর্তনাদ করে ওঠেন, প্রবল চিৎকার করতে থাকেন।  তাঁদের চিৎকার  শুনে প্রতিবেশীরা ছুটে এসে কোনরকমে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করেন ।  বর্তমানে ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত।  চালের  টালি  সরিয়ে জিনিসপত্র উদ্ধারের কাজ শুরু হয়েছে। . আহত দম্পতিকে ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা  হয়েছে।


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor