Aaj Khabor

হাইকোর্টের হস্তক্ষেপে কাল দীঘায় ‘রোহিঙ্গা খেদাও’ মিছিল করার অনুমতি পেল বিজেপি

আগামীকাল দীঘায় রোহিঙ্গা খেদায়ের ডাক শুভেন্দুর 

আজ খবর (বাংলা), [রাজনীতি]ক লকাতা, পশ্চিমবঙ্গ, ০২/০৮/২০২৫ : কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে দীঘায় রোহিঙ্গা বিরোধী মিছিল করার অনুমতি পেল বিজেপি। 

আগামীকাল রবিবার দীঘায় রোহিঙ্গা খেদাও মিছিলের ডাক দিয়েছিল বিজেপি। কিন্তু স্থানীয় থানা বিজেপির এই মিছিল করার আবেদনে সারা দেয় নি। পুলিশের তরফ থেকে দীঘায় মিছিল করার কোনো অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। ভারতীয় জনতা পার্টির সেই আবেদনের ভিত্তিতে শর্তসাপেক্ষে দীঘায় রোহিঙ্গা বিরোধী মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, “আগামীকাল রবিবার দীঘায় সন্ধ্যে সাড়ে সাতটা  থেকে সাড়ে ন’টা পর্যন্ত রোহিঙ্গা বিরোধী মিছিল করতে পারবে বিজেপি। তবে সেই মিছিলে সর্বাধিক ২০০০ মানুষ থাকতে পারবেন। তার বেশি নয়।” এই মামলায় রাজ্য সরকার বা পুলিশের আপত্তি ধোঁপে  টেঁকে নি। আগামীকাল এই মিছিলটির নেতৃত্ব দেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে। আগামীকাল এই মিছিলটি দীঘা শহরের বাইপাস থেকে যুব আবাস পর্যন্ত যাবে বলে জানা গিয়েছে। 


Loading

“পরিযায়ীদের নিয়ে গুজব ছড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়”, বললেন শুভেন্দু অধিকারী

মমতাকে মিথ্যাবাদী বলে বেলাগম আক্রমণ শুভেন্দু অধিকারীর

শুভেন্দু অধিকারী (বিজেপি)

আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৯/০৭/২০২৫ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপপ্রচার চালাচ্ছেন এবং মিথ্যাচার করছেন বলে বেলাগাম আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী এক সাংবাদিক বৈঠকে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এস আই আর নিয়ে গুজব ছড়াচ্ছেন এবং অপপ্রচার করছেন। তিনি দিবারাত্রি মিথ্যা কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন। মানুষ তাঁর মিথ্যাচার ধরে ফেলেছে। মমতা পরিযায়ী শ্রমিকদেরকে নিয়েও মিথ্যা কথা বলছেন।”

শুভেন্দু অধিকারী এদিন শরণার্থী এবং অনুপ্রবেশকারী এই দুইয়ের পার্থক্য স্পষ্ট করে দিয়ে বলেন, “যে সংখ্যালঘু মানুষ বাংলাদেশ থেকে ভারতে এসে আশ্রয় নিতে চাইছে, তারা শরণার্থী। আর যারা মায়ানমার থেকে কক্সবাজারের ক্যাম্পে থেকে উন্মুক্ত সীমান্ত দেখে ভারতে ঢুকে পড়ে, তাদেরকে অনুপ্রবেশকারী বলে। শরণার্থীরা কখনোই অনুপ্রবেশকারী নন।”

শুভেন্দু বলেন “গুজব চ্যাম্পিয়ন মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে মিথ্যাচার করছেন। এমনকি একটি শ্রমিক পরিবারের শিশুকে নাকি দিল্লির পুলিশ মেরেছে বলে অভিযোগ করেছেন। এরপর গোটা ঘটনার তাডাঙ্গ করে সিসিটিভির ফুটেজ প্রকাশবকরে দেয় পুলিশ। যাতে পরিষ্কার বোঝা যায়, শিশুটিকে কেউই অত্যাচার করেনিi” এরপর একটি ভুয়ো ভোটার তালিকার খসরা দেখিয়ে শুভেন্দু বলেন, “এর সব ভুয়ো ভোটার। মমতা এদেরকে রাখতে চায়, আর নির্বাচন কমিশন এদেরকে কাটতে চায়।”
এদিন সাংবাদিক বৈঠকে মিডিয়ার একাংশকে পক্ষপাতদুষ্ট বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


Loading

বোলপুর থেকে ভাষা আন্দোলন শুরু মমতার

ভোটএর আগে বাঙালি জাত্যাভিমানে শান দিলেন মমতা।

আজ খবর (বাংলা) [রাজনীতি] বোলপুর, বীরভূম, ২৮/০৭/২০২৫ : ২৬এর ভোটের আগে বাঙালি জাত্যাভিমানকে শান দিতে বোলপুরে বিশাল মিছিল করল তৃণমূল কংগ্রেস।

গতকালই বোলপুরে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরে গিয়েই তিনি নানুর সভার খোঁজ খবর নেন। নানুর দিবসে গতকাল ফিরহাদ হাকিম, মলয় ঘটকরা বাঙালি অস্মিতাকে তুলে ধরে ভাষণ দেন। আজ সকালে প্রশাসনিক বৈঠক সেরেই মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল মিছিল পা মেলান।
তৃণমূলের শোভাযাত্রা বোলপুরের ট্যুরিস্ট লজ থেকে আড়াই কিলোমিটার পথ অতিক্রম করে জামবনী বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছায়। মিছিলে অংশগ্রহণকারীদের হতে বাংলা অক্ষরের কাট আউট ছিল। আর ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুলের ছবি।

দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে আটকে রাখা হচ্ছে, তাঁদেরকে হেনস্থা করা হচ্ছে, বাংলায় কথা বললেই তাঁদেরকে বাংলাদেশী বলা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণেই গত ২১শে জুলাই শহীদ দিবসের দিন ভাষা আন্দোলনের ডাক দেন তিনি। এই ভাষা আন্দোলন চলবে আগামী বছর ভোট পর্যন্ত। এদিন প্রচুর মানুষ যোগদান করেন তৃণমূলের ভাষা আন্দোলনের শোভাযাত্রায়।

Loading

সংসদে অপরেশন সিঁদুর নিয়ে প্রশ্ন আক্রমণ কংগ্রেসের

এক সপ্তাহ অচলাবস্থার পর কংগ্রেসের প্রশ্নবাণে জেরবার শাসক শিবির !

আজ খবর (বাংলা), [রাজনীতি] নতুন দিল্লি, ভারত, ২৮/০৭/২০২৫ : প্রায় এক সপ্তাহ অচলাবস্থার পর সংসদ আজ সচল হতেই বিরোধীরা অপারেশন সিঁদুরের নিয়ে বাছা বাছা প্রশ্ন ছুঁড়ে দিলেন শাসক শিবিরের দিকে, খুব সন্তর্পনে সেই সব প্রশ্নকে ঠুকে খেলতে শুরু করলেন বিজেপি সাংসদরা।
কংগ্রেস নেতা ও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম আজ প্রথমেই শাসক দলের উদ্দেশ্যে প্রশ্ন করেন, “পাহেলগাঁও হত্যাকাণ্ডে যারা নির্মমভাবে মানুষকে হত্যা করল, তারা কি পাকিস্তান থেকেই এসেছিল ? তাঁরা কোথায় ? তাঁরা কি ফের পাকিস্তানেই চলে গেল ? নাকি অন্য কোথাও ? আমরা তাদের ধরতে পারলাম না কেন ? অন্ততপক্ষে তাঁদের চিহ্নিত করতে পারলাম না কেন ? তারা কারা ? তাঁরা কতজন ছিল ? অপারেশন শেষে তারা কোথায় গেল ? এতখানি ইন্টেলিজেন্স ব্যর্থতার দায় কার ?”
চিদাম্বরম আরও বলেন, “২০০৮ সালে আমি যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বে ছিলেন, সেই সময় মুম্বাই হামলার পর সমস্ত প্রেসকে ডেকে গোটা ঘটনার কথা জানিয়েছিলাম। অথচ পহেলগাঁও হত্যাকাণ্ডের ঘটনার পর প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে সেভাবে কোনো বিবৃতি আমরা পাইনি কেন ?”
চিদাম্বরম প্রশ্ন করেন, “যদি পাহেলগাওয়ের জঙ্গীরা পাকিস্তান থেকেই এসে থাকে,তাহলে বিএসএফ তাদের আটকায়নি কেন ? তাহলে তারা বর্ডার পেরিয়ে এল কিভাবে ? বর্ডার পার করে তারা গেলই বা কিভাবে ? তাদের তো নিশ্চয়ই এয়ার ড্রপ বা এয়ার লিফট করে হয় নি !”
উত্তর পর্বে শাসক দল নিশ্চয়ই চিদম্বরমের প্রশ্নের উত্তর দেবে। তবে বিজেপি সংসদ অমিত মালব্য টুইট করে জানিয়েছেন, “কংগ্রেস নেতারা শত্রু দেশ পাকিস্তানের আইনজীবীদের ভাষায় কথা বলছেন। দেশের সন্মানকে ভূলুণ্ঠিত করার চেষ্টা করছেন।
বিজেপির বক্তব্য অবশ্য মন্তেভরাজি নয় কংগ্রেস শিবির। তাঁদের বক্তব্য, “অতশত জানতে চাই না, আমরা শুধু জানতে চাই যারা পাহেলগাঁওতে আমাদের ২৬ জন বোনকে বিধবা করে দিল, তারা কোথায় ? আমাদের দেশ তাদেরকেই ধরতে পারল না, আবার তারপরে অপারেশন সিঁদুর চালানোর মত কোনো নৈতিক অধিকার তাদের থাকতে পারে ? আমাদের ব্যর্থ সরকার অপারেশন সিঁদুরের পর তো আমেরিকার কাছেই সারেন্ডার করে বসল !”

Loading

নানুর দিবসে অনুপস্থিত অনুব্রত, কাল ভাষা আন্দোলন তৃণমূলের

২১- এর শহীদ দিবসের মঞ্চেও সেভাবে উপস্থিতি ছিল না অনুব্রত মন্ডলের।

আজ খবর (বাংলা) [রাজনীতি] বোলপুর, বীরভূম, ২৭/০৭/২০২৫ : শহীদ দিবসের মঞ্চ থেকেই ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভাষা আন্দোলনের নেতৃত্ব দিতেই আজ বোলপুরে পৌঁছে গেলেন তিনি।
আজ ছিল বানুর দিবস, আগামীকাল থেকে আগামী বছর ভোট পর্যন্ত ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা। আগামীকাল সকালে বোলপুরে প্রশাসনিক বৈঠক করবেন নেত্রী। তারপরেই বোলপুর শহরের রাজপথে নেমে ভাষা আন্দোলন শুরু করবেন মমতা।
আজ রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন বোলপুর শহরে। তবে তাঁর আশেপাশে আজ দেখতে পাওয়া যায় নি অনুব্রত মণ্ডলকে। শোনা গিয়েছে তিনি বাড়িতেই ছিলেন। বীরভূমের রাজনীতি সম্ভবত এখন কাজল শেখের অনুগামীরাই নিয়ন্ত্রণ করছেন।
আগামীকাল তৃণমূলের ভাষা আন্দোলনের মেগা মিছিলে অনুব্রত থাকবেন কি না তা অবশ্য জানা যায় নি। আজ নানুর দিবসে ফিরহাদ হাকিম, মলয় ঘটকরা ভাষণ দিয়েছেন। আগামীকাল মমতার বক্তব্য শুনবেন বোলপুরের মানুষ।

Loading

ভোটার কার্ড সংরক্ষণ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তৃণমূল : শঙ্কর ঘোষ

বিজেপির বক্তব্য এবার আর ভুল বুঝিয়ে ভোট বৈতরণী পর করতে পারবে না তৃণমূল কংগ্রেস।

আজ খবর (বাংলা), [রাজনীতি] শিলিগুড়ি, দার্জিলিং, 27/07/2025 : ভোটার কার্ড নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে রাজ্যবাসীকে রীতিমত বিভ্রান্ত করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এ কথা বলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “শুধুমাত্র বিহার বা পশ্চিমবঙ্গেই তো ভোটার কার্ড সংশোধন হচ্ছে না, গোটা দেশে হচ্ছে। এর আগে ২০০৩ সালে না কবে যেন হয়েছিল। তারপর বহু ভোটার মারা গিয়েছেন, অনেক নতুন ভোটার যুক্ত হয়েছেন। সেগুলো খতিয়ে দেখতে ক্ষতি কি ? এই নিয়ে তৃণমূল অযথা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, ক্ষেপিয়ে তোলার চেষ্টা করছে। এসব করে কোনো লাভ হবে না।”
ভোটার কার্ড সংশোধন করে কি দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে ? নাকি রাজনৈতিক দলগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে ? আজ খবর এর এই প্রশ্নের উত্তরে আমাদের ক্যামেরার সামনে বিজেপি বিধায়ক বলেন, “দেখুন ভোটার কার্ড নিবিড় সংরক্ষণের কাজ করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এই কমিশনের কাছে নিশ্চয়ই সুনির্দিষ্ট তথ্য আছে যে এখানে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা ব্যাপক পরিমাণে ঢুকে রয়েছে, তারা প্রত্যেকবার ভোটও দিচ্ছে, কিন্তু তারা ভুয়ো ভোটার। এভাবেই রোহিঙ্গারাও ভোট দিচ্ছে। এতে হয়ত ভোটের ফল প্রভাব পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে ভোটার হিসেবে দেখাতে চাইছেন, তাঁরা সকলেই আদৌ ভোটার কিনা তো খতিয়ে দেখতে চায় নির্বাচন কমিশন। এতে ভুল কিচ্ছু নেই।”
শাসক দল কি তাহলে ভোটার কার্ড সংরক্ষণের সাথে সিএএ বা এনআরসিকে গুলিয়ে ফেলছেন ? শঙ্কর ঘোষ বলেন, “তৃণমূল কি ভাবছে সেটা ওদের ব্যাপার। কিন্তু এবার আর মানুষকে ভুল বুঝিয়ে ভোট করা যাবে না।”

Loading

স্লোগান আর পাল্টা স্লোগানে ফের মুলতুবি সংসদের উভয় কক্ষ 

SIR নিয়ে যতই বিতর্ক থাকে না কেন, সমাধান রয়েছে আলোচনাতেই,সংসদ মুলতুবি করে এর জট খুলবে  বলে মনে হয় না। 

আজ খবর (বাংলা), [রাজনীতি] নতুন দিল্লী, ভারত, ২৫/০৭/২০২৫ :  আজ ফের সংসদ অচল করে দিল বিরোধী রাজনৈতিক দলগুলি। সংসদের নিম্ন কক্ষ ও  রাজ্য সভা উভয় কক্ষই মুলতুবি হয়ে গেলো বিরোধীদের জোরালো স্লোগানে।  

গত কয়েকদিন ধরেই ভোটার তালিকায় নিবিড় সংশোধনী নিয়ে শাসক দলের সাথে বিস্তারিত আলোচনা চেয়ে সংসদ রীতিমত অচল করে রেখেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। সংসদের মধ্যেই তুমুল হট্টগোল চলছে, যার ফলে চেষ্টা করেও সংসদ চালানো যাচ্ছে না। আর এই কারণেই বার আর মুলতূবী করে দিতে হচ্ছে সংসদকে। 

বিতর্কের একেবারে শুরুতেই শাসকদল বিস্তারিত আলোচনাতে রাজি না থাকলেও পরবর্তীকালে এই নিয়ে বিস্তারিত আলোচনায় অংশ নিতে চেয়েছে শাসক দল। . প্রথমে বিহার দিয়ে শুরু করে গোটা দেশেই ভোটার তালিকায় সংশোধনী করতে চায় নির্বাচন কমিশন। ২০০২ সালের পর থেকে দীর্ঘদিন ভোটার তালিকায় কোনোরকম সংশোধন করা হয় নি, তাই এবার গোটা দেশেই ভোটার তালিকায় সংশোধন চাইছে নির্বাচন কমিশন। এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনার প্রয়োজন ছিল পার্লামেন্টে, কিন্তু স্লোগান আর পাল্টা স্লোগানে  মুখর হয়ে ওঠে সংসদ। মুলতুবি করে দিতে হয় উভয় কক্ষ।

আপাতত মুলতুবি হয়ে গেলেও লোয়ার হাউস ফের বসবে ২৮ তারিখে সকাল ১১টার  সময়. রাজ্য সভাকেও মুলতুবি ঘোষণা করা হয়েছে। সেটিও আগামী সোমবার বসবে সকাল ১১টার  সময় বলে জানানো হয়েছে। 


Loading

বিহারেও ভোটার কার্ড সংশোধনীর প্রতিবাদে সোচ্চার বিরোধীরা 

ভোটার কার্ড সংশোধন হলে সমস্যার বিষয়গুলি তুলে ধরছে বিরোধীরা, খন্ডন করছে শাসকদল, চারদিন ধরে সংসদ প্রায় অচল হয়ে থাকছে। 

আজ খবর (বাংলা), [রাজনীতি], পাটনা, বিহার, ২৪/০৭/২০২৫ : নতুন করে ভোটার কার্ড সংশোধনীর বিরুদ্ধে বিহারে বিধানসভার বাইরে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠল বিহারের বিরোধী রাজনৈতিক দলগুলি। 

চলতি বছরেই হয়তো অক্টবর বা নভেম্বর মাস নাগাদ বিহারে বিধানসভা ভোট হতে চলেছে। যদিও এ ব্যাপারে কোনো নির্ঘণ্ট এখনও  পর্যন্ত প্রকাশ করে নি নির্বাচন কমিশন। বিহারে এবারেও  নিজেদের শাসন ব্যবস্থা  ধরে রাখতে চাইছে এনডিএ জোট, যে জোটের মধ্যে রয়েছে, জেডি(ইউ), বিজেপি, এলজেপি, আবার অন্যদিকে বিরোধী দল হিসেবে রয়েছে ইন্ডিয়া ব্লক সমর্থিত আরজেডি, কংগ্রেস ও বাম  দলগুলি। 

বিহারে ভোটার কার্ড সংশোধনীর বিরুদ্ধে গত চার দিন ধরে দিল্লীর পার্লামেন্টের সামনে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে ইন্ডিয়া ব্লক সমর্থিত দলগুলি। পার্লামেন্টের মকর দ্বারের সামনে সাংসদরা প্রতিবাদ দেখাচ্ছেন। তাঁদের দাবী ভোটার কার্ড সংশোধনী প্রক্রিয়া বাতিলকরতে হবে।  পশ্চিমবঙ্গেও এই নিয়ে প্রতিবাদে মুখর হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রী সাফ জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে সিএএ বা এনআরসি  কোনোটাই করতে দেওয়া হবে না।   

সংসদে বাদল অধিবেশনের শুরু থেকেই এই বিষয়টি নিয়ে লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই প্রতিবাদে মুখর হয়ে পুরোদস্তুর আলোচনা চেয়েছে কেন্দ্র সরকারের সাথে।  এই কারনে বাদল অধিবেশনের শুরু থেকেই পুরোদস্তুর আলোচনা চেয়ে এডজর্ন মোশান দাবী করে এসেছে। কেন্দ্র সরকার অবশ্য বিরোধীদের এইসব দাবীতে কর্ণপাত করতে ইচ্ছুক নয়, তবে তারা সংসদে গোটা বিষয়টি নিয়ে বিরোধীদের সাথে আলোচনা করতে প্রস্তুত। 


Loading

প্রধানমন্ত্রী ও সিনিয়র মন্ত্রীদের চাপেই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা ধনকরের : কল্যাণ 

কি কারণে ধনকরের ইস্তফা তা কি আদৌ প্রকাশ্যে আসবে কখনো, কৌতূহল বোধ হয় থেকেই যাবে।

আজ খবর (বাংলা),  [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ২৩/০৭/২০২৫ :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং সিনিয়র কিছু মন্ত্রীর  হুমকির জেরেই গতকাল উপরাষ্ট্রপতিপদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকর  বলে দাবী করলেন তৃণমূল সংসদ কল্যাণ ব্যানার্জি।

গতকাল বিকেল  পর্যন্ত ফুরফুরে মেজাজে কাজ চালিয়ে যাওয়ার পর হঠাৎ করেই সন্ধ্যেবেলায় শারীরিক অসুস্থতার কথা বলে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন জগদীপ ধনকর।  তিনি তাঁর ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। আর সেই ইস্তফাপত্র শুধু সঙ্গে সঙ্গে গৃহীতই হয় নি, সেই ইস্তফাপত্র প্রকাশ করে দেওয়া হয়েছে বাইরে।  ইস্তফার বিষয়টি পুনর্বিবেচনার জন্যে কেউ জগদীপ ধনকরকে কোনো রকম প্রস্তাবও দেয় নি।

তৃণমূল কংগ্রেসের সাংসদ  কল্যাণ ব্যানার্জি আজ সাংবাদিকদের বলেন, “আমার মনে হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য সিনিয়র মন্ত্রীদের হুমকির জেরেই জগদীপ ধনকর  উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন। মনে হয় হয় তাঁকে বলা হয়েছিল রাত্রি ৯টার  মধ্যে ইস্তফা দিয়ে দিতে নতুবা তাঁর বিরুদ্ধে ইম্পিচমেন্টের মোশন দাখিল করা হতে পারে। উপরাষ্ট্রপতি পদ এবার সামলাতে পারেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং.” এই সবই কল্যাণ ব্যানার্জি মনে করছেন, তবে আসল বিষয়টি কিন্তু এখনো প্রকাশ্যে আসে নি। 

এমন কি ঘটল যে কারনে জগদীপ ধনকর  হঠাৎ করেই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন। তিনি অবশ্য কিছুটা অসুস্থ ছিলেন, গত মার্চ মাসেও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবু তিনি নিজের কাজ চালিয়ে যাচ্ছিলেন। গতকাল ভালোভাবেই তিনি কাজকর্ম সামলে যাচ্ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, উপরাষ্ট্রপতি হওয়ার আগে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন।  


Loading

দেবের উচিত মাথা উঁচু করে দল ছেড়ে বেরিয়ে আসা : দিলীপ 

মেদিনীপুরে এসে দেবকে নিয়েই রাজনৈতিক আক্রমণের ঘুঁটি সাজাচ্ছেন দিলীপ ঘোষ.

আজ খবর ( বাংলা), [বিনোদন], ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, ২২/০৭/২০২৫ :  “দেবকে ব্ল্যাক মেইল করা হচ্ছে, দেবের উচিত মাথা উঁচু রেখে পার্টি থেকে বেরিয়ে আসা”, বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

প্রতি বছর বন্যায় ভেসে যায় ঘটাল মহকুমা। এই ঘটালের বন্যা সমস্যা মেটাতে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনীতির খেলা চলছে। ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব জনগণকে একদিন কথা দিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত বাস্তবায়িত করার জন্যে। কিন্তু এখনও  পর্যন্ত তা হয় নি। এখনো পর্যন্ত এই মাস্টারপ্ল্যান নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলের নেতারা। ভুগছেন ঘটালের সাধারণ মানুষ।

মেদিনীপুরে এসে শহীদ তর্পণ করার কর্মসূচী নিয়েছেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ. সাংবাদিকদের এক প্রশ্নের মুখে তিনি ঘাটাল ও দেব নিয়ে উত্তর দিতে গিয়ে বলেন, “দেবকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। তাকে পুতুলের মত ব্যবহার করা হচ্ছে। বলা হচ্ছে রাজনীতি না করলে তার সিনেমা প্রোডাকশন বন্ধ করে দেওয়া হবে। তার কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। দেবের উচিত এই সব কিছু ছেড়ে মাথা উঁচু করে দল থেকে বেরিয়ে আসা। মেদিনীপুরের মানুষ মুড়ি চিরে খেয়ে থাকতে পারে কিন্তু মাথা নিচু করতে জানে না।” 

প্রসঙ্গত, বিদেশ থেকে সিনেমা শ্যুটিংয়ের ব্যস্ততম শিডিউল ছেড়ে তাঁকে শহীদ দিবসে উপস্থিত থাকতে হয়েছে বলে জানা গিয়েছে।


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor