Aaj Khabor

রাম মন্দিরের পর আজ সীতা মন্দিরেও সাফল্য চায় বিজেপি

বিহারে ভোটের আগে মন্দিরের শিলান্যাস বাড়তি অক্সিজেন যোগাবে বিজেপিকে

পুনরা ধামের বর্তমান জানকি মাতার মন্দির

আজ খবর (বাংলা) [রাজনীতি] পাটনা, বিহার, ০৮/০৮/২০২৫ : উত্তরপ্রদেশে শ্রীরাম মন্দিরের মত বিহারের সীতা মাএর মন্দিরেও সাফল্য দেখতে চাইছে বিজেপি। সীতামারিতে আজই সীতা মাএর মন্দিরের শিলান্যাস করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিহারের সীতামারীতে পুনরাধামে সীতা মাএর মন্দিরের শিলান্যাস করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমগ্র বিহারবাসীর স্বপ্ন আজ পূরণ হবে বলে আশা প্রকাশ করেছে বিজেপি। যেভাবে উত্তরপ্রদেশের অযোধ্যায় শ্রীরাম মন্দির এর ভূমি পূজা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক সেভাবেই আজ পুণরাধামে ভূমি পূজা করে মন্দিরের শিলান্যাস করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্মাণ করা হবে সীতা মাএর নতুন বিশাল মন্দির।
মন্দিরের শিলান্যাস হওয়ার সাথে সাথেই জুড়ে যাবে দিল্লী – সীতামারি রেলপথ। এর ফলে সম্প্রদায় পর্যটনের শ্রীবৃদ্ধি হবে। অর্থনৈতিক দিক থেকে উন্নতি করবে মিথিলাঞ্চল। “বিহার প্রথম, বিহারী প্রথম প্রকল্প নিয়ে বেশ কিছু উন্নয়নের পরিকল্পনা রয়েছে বিজেপি সমর্থিত মুখ্যমন্ত্রী নীতিশকুমারের। আর এর প্রভাব অবশ্যই পড়বে ভোট বাক্সে।
অমিত শাহ আজ সীতা মাএর মন্দিরের শিলান্যাস করবেন, অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। থাকতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ও চিরাগ পাসোয়ান।


Loading

যদি তিনি ভেবে থাকেন এই অস্ত্র দিয়ে আগামী বছরে ভোটে জিতবেন, তাহলে তিনি ভুল ভাবছেন : শমীক

SIR করে কোটিরও বেশি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে বলে মনে করছে পদ্ম শিবির, কি বলছেন শমীক ভট্টাচার্য —

শমীক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি

আজ খবর (বাংলা) [রাজনীতি] নতুন দিল্লি, ভারত, ০৮/০৮/২০২৫ : তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ফের একবার রাজনৈতিক তোপ দাগলেন বিজেপি সংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।


শমীক ভট্টাচার্য বুধবার বলেন, “যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে থাকেন আগামী বছরে রোহিঙ্গা, বাংলাদেশী, অনুপ্রবেশকারী ও মৃত ভোটারদের ভোট পেয়ে তিনি জিতে আসবেন, তাহলে তিনি এবার মারাত্মক ভুলটা করবেন। এবারে সেসব আর হচ্ছে না। রাজ্যে SIR হবেই এবং ভুয়ো ও অবৈধ ভোটারদের নাম বাদ যাবেই। মৃত ভোটাররা আর ভোট দেবে না।”


ঝাড়গ্রামে গিয়ে মমতা বলেছিলেন, “এক জনেরও নাম বাদ দেওয়া চলবে না। কেউ যেন ভোটাধিকার হারিয়ে না ফেলেন। যদি এরকম হয় তাহলে আমি দেশব্যাপী আন্দোলন করব। গোটা বিশ্বে আমি ঘুরে বেড়াবো। SIR এর নাম করে NRC করা হচ্ছে। এই সব আমরা মানব না।”

এর আগে হুমকির সুরে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন, ” ভোটার তালিকা থেকে ওরা একটাও নাম বাদ দিয়ে দেখাক না, দেখি ওদের কত ক্ষমতা ?”


Loading

শুভেন্দুর কনভয়ে হামলা : অভিযোগ দায়ের হল কোচবিহারে 

দু’পক্ষই একে  অপরকে দেখে নেওয়ার চ্যালেঞ্জ জানাচ্ছে 

আজ খবর (বাংলা) [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৬/০৮/২০২৫ :  গতকাল কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে যে হামলা হয়েছিল, সেই হামলার পরিপ্রেক্ষিতে কোচবিহার সদর থানায় অভিযোগ দায়ের করা হল বিজেপির তরফ থেকে।

গতকাল কোচবিহারের এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এটা তাঁদের  পূর্বঘোষিত রাজনৈতিক কর্মসূচি ছিল।  তবে এই কর্মসূচীর পুলিশি অনুমতি না মেলায়  বিজেপিকে  আদালতে আবেদন করে অনুমতি জোগাড় করতে হয়েছিল। রাজনৈতিক কর্মসূচী অনুযায়ী কোচবিহারে যাওয়ার পথে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালানো হয় এবং তাঁর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ  উঠেছে। 

গতকালের ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও তাঁর অনুগামীদের দিকে অভিযোগের আঙ্গুল ওঠে।  আজ বিজেপির তরফ থেকে উদয়ন গুহ সমেত মোট ৪১ জনের বিরুদ্ধে ইমেল মারফত কোচবিহার সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের কপি পাঠিয়ে দেওয়া হয়েছে কোচবিহারের এসপি ধৃতিমান ভট্টাচার্যের অফিসেও।  তবে গতকাল শুভেন্দু অধিকারী যেমনটা বলেছিলেন যে কোচবিহারের এসপিও এই ঘটনায় সমানভাবে  দায়ী,সেই মত ঐ  এসপির বিরুদ্ধে কোনো অভিযোগ জানাননি শুভেন্দু অধিকারী। 

এই ঘটনা নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেছেন, “যারাই বাঙালি আর বাংলাকে অপমান করবে, তারা যেখানেই যাক না কেন, এভাবেই তাদের কালো পতাকা দেখানো হবে।” 


Loading

কোচবিহারে আক্রান্ত শুভেন্দু , বললেন “প্রাণে মেরে ফেলার ছক ছিল”

উদয়ন গুহর উস্কানিতেই এই হামলা বলে মনে করছেন শুভেন্দু 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কোচবিহার,পশ্চিমবঙ্গ, ০৫/০৮/২০২৫ : কোচবিহারে গিয়ে আক্রান্ত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের দিকে অভিযোগের তীর বিজেপির। 

কোচবিহারে রাজনৈতিক কর্মসূচী করতে গিয়ে ঘোকসাডাঙ্গায় আক্রান্ত হলেন শুভেন্দু অধিকারী।  তাঁর গাড়িতে বাঁশ, লাঠি, ইঁট  ও পাথর দিয়ে আঘাত করা হয়। শুভেন্দুর বুলেটপ্রুফ গাড়ির কাঁচও  ভেঙে যায় এই ঘটনায়। কোনোক্রমে ঐ  ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী।  তিনি অভিযোগ করেন পুলিশের সামনেই তাঁর ওপরে এই সুপরিকল্পিত আক্রমন করা হয়েছে। 

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “তাঁকে আজ প্রাণে মেরে ফেলার পরিকল্পনা ছিল। এই ঘটনায় তৃণমূল নেতা উদয়ন গুহার উস্কানি ছিল বলে আমি মনে করছি।  পুলিশের সামনেই এই ঘটনা ঘটলেও পুলিশ ছিল নিষ্ক্রিয়, এই ঘটনায় আমি আদালতে যাব. আমাকে প্রাণে মেরে ফেলার ছক ছিল। ভোটে জিতে এই উদয়ন গুহর সাথে আমরা বুঝে নেব।  এর আগে ভোটে মমতাকে আমি হারিয়েছিলাম বলেই আমরা ওপর এই হামলা হয়ে থাকতে পারে।”

শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে উত্তর ২৪ পরগণার  বারাসাতের কাছারি মোড়ে  বিজেপি একটি প্রতিবাদ মিছিলবের করে। 


Loading

আচমকাই চিফ হুইপ পদ থেকে ইস্তফা কল্যাণের 

এই ঘটনা তৃণমূলের শীর্ষস্তরের গণ্ডগোলকেই প্রকাশ করে দেয় 

আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ০৪/০৮/২০২৫ :   তৃণমূল কংগ্রেসের সাংসদ স্তরে  গন্ডগোল প্রকাশ্যে এল।মহুয়া মৈত্রকে দেখেই সাংসদ  কল্যাণ ব্যানার্জি বলে দিলেন “দিন খারাপ যাবে।” দলের চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিলেন কল্যাণ।

আজ আচমকাই দলের চিফ হুইপ পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন সাংসদ  কল্যাণ ব্যানার্জি।  তিনি জানিয়েছেন যে তিনি তাঁর ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। অভিষেকের সাথে তাঁর টেলিফোনে কথাও হয়েছে। অভিষেক তাঁকে আগামী কয়েকদিন কাজ চালিয়ে যেতে পরামর্শ দিয়েছেন। এই বিষয়টি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জির সাথে আগামী ৭ তারিখে বৈঠকে বসবেন। 

এরপর তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যায়, কল্যাণ ব্যানার্জির বদলে চিফ হুইপ করা হয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে। সেই সঙ্গে অসুস্থতার জন্যে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিশ্রাম দেওয়া হয়েছে এবং তাঁর জায়গায় তৃণমূল দলনেতা হিসেবে কাজ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। 

কল্যাণ ব্যানার্জি মহুয়া মৈত্র সম্পর্কে নাম উল্লেখ করে বলেন, “ভালো শাড়ি পড়লেই কেউ সুন্দরী হয়ে যায় না।উনি এমন একজন সাংসদ  যিনি নিজেরই সতীর্থকে জেলে পাঠানোর কথা বলেন। আর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয় না।”


Loading

প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন 

শেষ হলো সাঁওতাল তথা আদিবাসী আন্দোলনের একটা যুগ 

আজ খবর (বাংলা), [রাজনীতি], রাঁচি, ঝাড়খন্ড, ০৪/০৮/ ২০২৫ :  প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। 

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী  শিবু সোরেন বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি কিডনির রোগে ভুগছিলেন। এক মাস আগে তাঁর স্ট্রোক হয়।  তিনি দিল্লীর স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। আজ সকাল ৮টা  ৫৬ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস  ত্যাগ করেন। 

শিবু সোরেনের মৃত্যুতে শোকের ছাওয়া নেমে এসেছে ঝাড়খন্ড সহ দেশের রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন। শোক বার্তা পাঠিয়েছেন লালু প্রাসাদ যাদব। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও  শোক বার্তা পাঠিয়েছেন। 

শিবু সোরেনকে ঝাড়খণ্ডে গুরুজী নাম অভিহিত করা হয়েছিল। সাধারণ মানুষ তাঁকে গুরুজী নামেই চিনতেন। তাঁর পুত্র হেমন্ত সোরেন বর্তমানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। তিনিই বাবার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন এবং টুইট করে লিখেছেন ‘বাবার মৃত্যুতে আমি শূন্যে পৌঁছে গেলাম’। 

শিবু সোরেনের মৃত্যুর সাথে সাথে শেষ হল সাঁওতাল তথা আদিবাসী আন্দোলনের একটা যুগ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে ঝাড়খণ্ডে তিন দিন সরকারি শোক পালন করা হবে। 


Loading

নৈশভোজে বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন রাহুল গান্ধী 

ডিনারের টেবিলেই পোস্ট মর্টেম হবে এস আই আর থেকে অপারেশন সিঁদুর 

আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত,০৩/০৮৯/২০২৫ :  আগামী ৭ তারিখে বিরোধী ইন্ডিয়া জোটের সদস্যদেরকে নৈশভোজের আমন্ত্রণ জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।  গতকালই তিনি বলেছিলেন ৭০ থেকে ৮০টি আসনে ভোটে কারচুপি হতে পারে। আর তারপরেই নৈশভোজে বিরোধী জোট সদস্যদের আমন্ত্রণ জানিয়ে বৈঠক করার কথা জানিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।বিরোধী জঁপতের এই বৈঠক রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

আগামী ৭ যাত্রীকে দিল্লীতে রাহুল গান্ধীর বাসভবনে নৈশভোজের আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী জোটের সকল সদস্যদের। সেদিন একটি গুরুত্বপূর্ণ বৈঠকের কথা বলা হয়েছে। যে বৈঠকে হয়ত বা সাম্প্রতিক কিছু ঘটনাবলী নিয়ে চুলচেরা আলোচনা করা হতে পারে। সেই বৈঠকে বিহারের এস এই আর, নতুন ভোটার খসড়া তালিকা, মহারাষ্ট্রে ভোটার তালিকায় কারচুপি, অপারেশন সিঁদুর, অপারেশন মহাদেব, জম্মু ও কাশ্মীর, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি, ডোনাল্ড ট্রাম্পের হুমকি এমনকি পশ্চিমবঙ্গের রোহিঙ্গা নিয়েও আলোচনা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। 

বাদল অধিবেশনের পর এটাই হবে বিরোধী ইন্ডিয়া জোটের দ্বিতীয় বৈঠক।  এর আগে ১৯শে  জুলাই একটি ভার্চুয়াল বৈঠক করা হয়েছিল যেখানে বিরোধী ১৯টি দল  অংশগ্রহণ করেছিল। সেই বৈঠকে ছিলেন ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, বিহারের তেজস্বী যাদব, মহারাষ্ট্রের শারদ পাওয়ার, উদ্ভব ঠাকরে ও  জম্মু ও কাশ্মীরের ওমর আবদুল্লা। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্ক অনেকটাই জটিল হয়ে যাচ্ছে।  সংসদে আগামী  দিনে শাসক দলের সাথে লড়াই ঠিক কোন পথে হবে সেই কৌশল ঠিক করতেই এই নৈশভোজ সহ বৈঠকের আয়োজপন বলে মনে করা হচ্ছে।


Loading

ক্ষমতার লালসায় অন্ধ এক নেত্রী দেশের ভবিষ্যৎকে বিকিয়ে দিচ্ছেন : শমীক  

রাজ্যে এক কোটির বেশি রোহিঙ্গা রয়েছে বলে দাবী করলেন শুভেন্দু, তৃণমূল নেত্রীকে রাজনৈতিক আক্রমণ শমীকের 

আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৩/০৮/২০২৫ :  রাজ্যে এক কোটির বেশি রোহিঙ্গা রয়েছে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়া উচিত বলে মনে করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

শুভেন্দু অধিকারীর বক্তব্য, “রাজ্যে এই মুহূর্তে এক কোটিরও বেশি রোহিঙ্গা মুসলিম রয়েছে। যারা এই দেশের বাসিন্দা নন।  তাঁরা সকলেই ভুয়ো ভোটার। নির্বাচন কমিশন যেন এই ভুয়ো ভোটারদেরকে বাতিল ঘোষণা করে।  এর আগে ২০০২ সালেও এভাবে ২০ লক্ষের বেশি মানুষকে ভোটার তালিকা থেকে  বাদ  দেওয়া হয়েছিল। এই  ভুয়ো ভোটাররা যাতে বাদ না যায় সেই জন্যেই মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।”

বিজেপির রাজ্য সভাপতি শমীক  ভট্টাচার্য্য বলেন, “আমরা বার বার বলছি, পশ্চিমবঙ্গের সব হিন্দু, হিন্দু উদ্বাস্তু আর সব ভারতীয় মুসলমান মানুষদের পাশে বিজেপি আছে।  বাংলাদেশী মুসলমান আর রোহিঙ্গাদের ঢাল বানিয়ে   যিনি দেশের আইন, নিরাপত্তা আর ভোটব্যবস্থাকে ধ্বংস করছেন, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।”

শমীক ভট্টাচার্য্য বলেন, “ভারতে বসবাসকারী কোনো হিন্দু, হিন্দু শরণার্থী বা ভারতীয় মুসলমানদের নাম কখনোই ভোটার তালিকা থেকে বাদ যাবে না।  তবু উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যাচার ছড়িয়ে নিজের অনুপ্রবেশকারী ভোটব্যাংকে বাঁচাতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতার লালসায় অন্ধ এক নেত্রী দেশের ভবিষ্যৎকে বিকিয়ে দিতে চাইছেন।”


Loading

রাজভবনের অনেক আগেই কংগ্রেসের মিছিল আটকে দিল পুলিশ 

তৃণমূলের মত  কংগ্রেসও ভাষা ইস্যু নিয়ে রাজপথে 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০২/০৮/২০২৫ :  ভাষা ইস্যুতেই মিছিল কংগ্রেসের, রাজভবনে যাওয়ার অনেক আগেই আটকালো পুলিশ। পুলিশের সাথে বচসা কংগ্রেস নেতাকর্মীদের। 

দেশের বিজেপি চালিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বলা পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার চালানো হচ্ছে, তাদেরকে পুলিশি হেনস্থার মধ্যে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই ইস্যু তুলে ধরে আজ কলকাতার রাজপথে নামলেন কংগ্রেস নেতা কর্মীরা।  আজ কংগ্রেস নেতা কর্মীরা মিছিল করে রাজভবনের দিকে এগোতে থাকলে উলিস তাঁদেরকে আটকে দেয়।

কংগ্রেস নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছিল ভাষা ইস্যুতে তারা মিছিল নিয়ে রাজভবনে যাবে এবং সেখানে গিয়ে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে ডেপুটেশন জমা দেবে। কিন্তু রাজভবনের অনেক আগেই নিউ মার্কেটের কাছে কংগ্রেসের মিছিল আটকে দিল পুলিশ। মিছিল নিয়ে রাজভবনে যাওয়ার কোনো অনুমতি নেই বলে নিউ মার্কেটের কাছে ব্যারিকেড করে কংগ্রেসের মিছিল আটকে দিয়েছে পুলিশ। মিছিল আটকে দেওয়ায় পুলিশের সঙ্গে বচসা জুড়ে দেন কংগ্রেস নেতারা। একটা সময় সেই বচসা ধ্বস্তাধস্তিতে পরিণত হয়। বেশ কিছু কংগ্রেস নেতাকর্মীকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।  এই নিয়ে কিছুটা উত্তেজনা ছড়ায় কলকাতার ধর্মতলা অঞ্চলে। 


Loading

এক এক করে খুন হয়ে যাচ্ছেন তৃণমূলের নেতা কর্মীরা 

এক মাসে সাতজন নেতা কর্মী খুন হয়ে যাওয়ায় চিন্তিত তৃণমূল নেতৃত্ব 

আজ খবর (বাংলা), [রাজনীতি] কোন্নগর, হুগলি, ০১/০৮/২০২৫ :  তৃণমূল কংগ্রেসের আরও এক নেতা খুন হয়ে গেলেন। এই নিয়ে গত চার সপ্তাহে মোট ৭ জন তৃণমূল কর্মী খুন হয়ে গেলেন। বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত ২৯ তারিখে কোন্নগরের দোকান বন্ধ করে তৃণমূল কংগ্রেসের বৈঠকে যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন পিন্টু চক্রবর্তী নামে  এক পঞ্চায়েত সদস্য। রাস্তাতেই তাঁর ওপর আক্রমণ চালানো হয়, গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয় নি। ৩১ তারিখে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। গত চার সপ্তাহে এভাবেই একে  একে  সাতজন তৃণমূল নেতা কর্মীকে খুন হয়ে যেতে হয়েছে। এই বিষয়টিই ভাবাচ্ছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে।

পিন্টু চক্রবর্তীকে কে বা করা খুন করল পুলিশ এখনও  কিছু জানাতে পারে নি। এখনও  পর্যন্ত কাউকে গ্রেফতার করাও যায় নি, তবে ঐ  এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। তৃণমূল নেতাদের অভিযোগের তীর বিজেপি ও সিপিএমের দিকে। রাজ্য পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী ঘটনাস্থল এবং এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন। আততায়ীর ব্যাপারে তিনিও কিছু বলতে পারেন নি। প্রত্যক্ষদর্শীদের বয়ানের ওপর নির্ভর করে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor