Aaj Khabor

যারা জেলে যেতে ভয় পায়, তারাই এই বিলের বিরোধিতা করবে : দিলীপ

বাদল অধিবেশনের শেষ দিনে মুলতুবি সংসদ 

আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/০৮/২০২৫ :  ৩০ দিনের বেশি সময় ধরে কোনো গুরুতর মামলায় জেল হেফাজতে থাকলে মন্ত্রীদের (এমনকি মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকেও)  অপসারণ করা যেতে পারে, এই বিল প্রস্তাব গতকাল সংসদে পেশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর পেশ করা তিনটি বিল নিয়ে গতকাল দেশজুড়েই হৈচৈ হয়েছে। আজ অমিত শাহের পেশ করা বিলকে সমর্থন জানালেন রাজ্যের বিজেপি নেতা দিলীপ ঘোষ।

 দিলীপ ঘোষ আজ সাংবাদিকদের বলেন, “যাঁরা জেলে যেতে ভয় পান, তাঁরা এই বিল পাস্ হয়ে গেলে কি হবে তা নিয়ে চিন্তিত। তবে আমার বক্তব্য হল এই বিল দেশের গণতন্ত্রকেই শক্তিশালী করবে। এই ধরনের বিল আরও আগেই আসা উচিত ছিল। মানুষ দুর্নীতিগ্রস্ত কার্যকলাপে জড়িয়ে পড়েন, নির্বাচনে জয়লাভ করেন, জয়ী হন, নির্বাচিত হন, কিন্তু তাতে করে সমাজে একটা হতাশা তৈরি হয়।”

এদিকে গতকাল সংসদে তাঁর পেশ করা বিলগুলি নিয়ে আজ একটি নতুন প্রস্তাব উত্থাপন করবেন অমিত শাহ। তাঁর পেশ করা তিনটি গুরুত্বপূর্ণ বিলের জন্যে একটি যৌথ কমিটি গঠন করার জন্যে সম্মতি চাইবেন সংসদ থেকে। রাজ্যসভার কার্য তালিকা অনুযায়ী ১০ জন সদস্যের একটি যৌথ কমিটি গড়ে তোলা হবে। এই কমিটি অমিত শাহের পেশ করা বিলগুলি নিয়ে পর্যালোচনা করবে এবং সংসদে  সুপারিশ করবে। তবে আজ বাদল অধিবেশনের শেষ দিন হওয়ায় সংসদ অনির্দিষ্টকালের জন্যে এবং রাজ্যসভা দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি রাখা হয়েছে। 


Loading

নৌশাদকে তোলা হচ্ছে ব্যাঙ্কশাল আদালতে 

ভোট নিয়ে নানারকম অঙ্ক কষতে  চাইছে আইএসএফ 

গতকাল গ্রেপ্তারির পর অসুস্থ হয়ে পড়েছিলেন নৌশাদ সিদ্দিকী 

আজ খবর (বাংলা) [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/০৮/২০২৫ :  গতকালই আটক করা হয়েছিল আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকীকে, আজ তাঁকে আদালতে পেশ করা হল।. তাঁর মুক্তি চেয়ে আজ প্রচুর মানুষ আদালতের সামনে ভীড় করেছিলেন। 

গতকাল ধর্মতলার ধর্নামঞ্চ থেকে গ্রেপ্তার করা হয়েছিল নৌশাদ সিদ্দিকীকে। পুলিশ জানিয়েছিল গতকাল ধর্মতলায় সভা করার কোনো অনুমতি ছিল না আইএসএফ এর কাছে। আইএসএফএর পক্ষ থেকে বলা  হয়েছে পুলিশের অনুমতি না থাকলেও ধর্নামঞ্চ শান্তিপূর্ণ ছিল। তাঁরা বলেন, নৌশাদকে অকারণে গ্রেপ্তার করা হয়েছে। নৌশাদকে গ্রেপ্তার করে গতকাল জোড়াসাঁকো থানার লকআপে রাখা হয়েছিল। গতকাল নৌশাদ ছাড়া আর যে সব রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল তাঁদেরকে জোড়াসাঁকো, গিরিশ পার্ক ও হেয়ার স্ট্রিট থানার লক আপে রাখা হয়েছিল। 

গতকাল ধর্মতলা থেকে গ্রেপ্তারির সময় নৌশাদ সিদ্দিকী অভিযোগ করেছিলেন যে তিনি আক্রান্ত হয়েছিলেন, কেউ তাঁর পেটে ঘুঁষি চালিয়েছিল, যদিও তিনি তাঁকে শনাক্ত করতে পারেন নি। এরপর অসুস্থ হয়ে পড়লে নৌশাদকে পুলিশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিল। আজ নৌশাদকে গ্রেপ্তারির প্রতিবাদে আইএসএফএর  কর্মী সমর্থকেরা কলকাতার টালিগঞ্জ ও ভাঙ্গরে বিক্ষোভ প্রদর্শন করেন। জোড়াসাঁকো থানা থেকে বের করে নৌশাদ সিদ্দিকীকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে হাজির করার কথা রয়েছে। সেই অনুযায়ী জোড়াসাঁকো থানার সামনে উপস্থিত হয়ে আইএসএফ কর্মীরা স্লোগান দিচ্ছেন। পুলিশের বিরাট একটি বাহিনী সেখানে রয়েছে। স্লোগান দেওয়া হচ্ছে ব্যাঙ্কশাল আদালত চত্বরেও।  সেখানেও মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনীকে। 


Loading

ধর্মতলায় পুলিশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ নওশাদ সিদ্দিকীর

নওশাদদের বক্তব্য রাজ্য সরকার ভয় পেয়েছে আইএসএফকে

মেডিকেল কলেজে আহত নওশাদ সিদ্দিকী

আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২০/০৮/২০২৫ : কলকাতার ধর্মতলায় রাজনৈতিক কর্মসূচি করার সময় পুলিশের টানা হেঁচড়ায় জখম হলেন আইএসএফ এর বিধায়ক মহম্মদ নওশাদ সিদ্দিকী।

বুধবার কেন্দ্র সরকারের বিরোধিতা করে ধৰ্মতলায় রাজনৈতিক কর্মসূচিতে অংশ গ্রহণ করেছিলেন নওশাদ সিদ্দিকী। ধর্মতলার মোড়ে তাঁরা অবস্থান বিক্ষোভ প্রদর্শন করছিলেন। এই সময় পুলিশ টানদের থামিয়ে দেয়। এই নিয়ে পুলিশের সাথে তাঁদের বচসা বেঁধে যায়। এই সময় নওশাদ সিদ্দিকীকে টানতে টানতে নিয়ে যায়। আইএসএফ কর্মীদের সাথে ধস্তাধাস্তি শুরু হয় পুলিশের। টেনে হিচড়ে আইএসএফ বিধায়ক নওশাদকে তোলা হয় প্রিজন ভ্যানে। এর মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

এরপর নওশাদকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেল কলেজে। নওশাদ সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, “টানা হিচড়ার সময় কেউ তাঁর বুকে ঘুঁসি মেরেছিল, সাধারণ পোশাক পরে থাকায় সেই ঘটক পুলিশের লোক কিনা তিনি বুঝতে পারেন নি। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে বের করে তাঁকে পুলিশ নিয়ে যায়।


Loading

বিরোধী ঐক্য INDIA  জোট উপরাষ্ট্রপতি পদের জন্যে এঁর নাম ঘোষণা করল 

দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি পদের জন্যে মুখোমুখি লড়াই করবেন একজন রাজ্যপাল ও একজন সুপ্রীম কোর্টের প্রাক্তন বিচারপতি 

সিপি রাধাকৃষ্ণন (উপরে) ও বি সুদর্শন রেড্ডি (নিচে)

আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ১৯/০৮/২০২৫ :   NDA উপরাষ্ট্রপতি পদে নিজেদের প্রার্থী হিসেবে মহারাষ্ট্রের রাজ্যপালের নাম তুলে ধরেছিল, এবার দেশের বিরোধী জোট ইন্ডিয়া ব্লক তাদের প্রার্থীর নাম ঘোষণা করল। 

বিরোধী জোট ইন্ডিয়া ব্লক দেশের উপরাষ্ট্রপতি পদের জন্যে জানিয়ে যে নাম ঘোষণা করেছে সেই নাম হল বি সুদর্শন রেড্ডি।  শ্রী রেড্ডি ভারতের প্রতিথযশা আইনজীবীদের মধ্যে অন্যতম এবং তিনি সুপ্রীম কোর্টের বিচারক ছিলেন। তিনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারক ছিলেন এবং আসাম হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। আইনের জগতে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে আমাদের দেশে।

প্রাক্তন বিচারপতিকে এবার দেশের নতুন উপরাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়  দেশের বিরোধী ঐক্য। কংগ্রেসের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, “শ্রী রেড্ডি তাঁর মনোনয়ন পেশ করবেন আগামী ২১ তারিখে। আগামীকাল দুপুর একটার সময় সব সাংসদরা পার্লামেন্টের সেন্ট্রাল হলে মিলিত হবে.”

মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “আমরা সুদর্শন রেড্ডিকে উপরাষ্ট্রপতি পদের জন্যে সমর্থন জানাবো। এটা  হল আদর্শের লড়াই, তাই শ্রী রেড্ডিকে আমরা প্রার্থী হিসেবে বেছে নিয়েছি।” তৃণমূল সংসদ ডেরেক  ও ব্রায়েন বলেন, ” বিরোধী ঐক্যের সব রাজনৈতিক দলই শ্রী রেড্ডিকে সমর্থন জানাচ্ছে, এমনকি আম  আদমি পাৰ্টিও শ্রী রেড্ডিকে সমর্থন জানাচ্ছে।”

প্রসঙ্গত উল্লেখ্য, শাসক দল দেশের উপরাষ্ট্রপতি পদে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের নাম সুপারিশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শাসক জোট NDA র সব রাজনৈতিক দল, এমনকি বিরোধী রাজনৈতিক দলগুলির কাছেও আবেদন জানিয়েছেন যাতে দেশের উপরাষ্ট্রপতি পদে সিপি রাধাকৃষ্ণণকেই সমর্থন জানানো হয়। 


Loading

নির্বাচন কমিশনকে এক হাত নিলেন মহুয়া মৈত্র 

নির্বাচন কমিশনের সাথে সংঘাতের ফাটল কি আরও বাড়াবে তৃণমূল, পড়ুন বিস্তারিত — 

আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত,  ১৮/০৮/২০২৫ :নির্বাচন কমিশনকে এবার সরাসরি আক্রমণের পথে গেলেন তৃনমূল সাংসদ মহুয়া মৈত্র। নির্বাচন কমিশনকে কার্যত ‘সুতোয় বাঁধা পুতুল’ বলে মন্তব্য করলেন তিনি।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভোট চুরি’ তত্বকে নস্যাৎ করে গতকাল নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছিল “এমন কোনো ঘটনা ঘটে নি। রাহুল গান্ধী এই ব্যাপারে হয় এফিডেভিট করে গোটা বিষয়টি জানান  নতুবা দেশের সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন।  তৃতীয় কোনো বিকল্প রাহুল গান্ধীর সামনে নেই.।  যদি তিনি সাত দিনের মধ্যে এফিডেভিট করে তাঁর বক্তব্য জমা না দেন, তাহলে আমরা ধরে নেব যে তিনি ভিত্তিহীন কথা বলেছেন।” নির্বাচন কমিশনের এই ধরনের বক্তব্যকে বিরোধ করে মহুয়া মৈত্র নির্বাচন কমিশনকে তোপ  দেগেছেন।

মহুয়া মৈত্র আজ বলেন, “নির্বাচন কমিশন গতকাল যে ধরনের কথা বলেছেন, তাতে তাদের এই বক্তব্যকে সুতোয় বাঁধা পুতুলের নির্লজ্য বয়ান বলে মনে হয়েছে। নির্বাচন কমিশন এভাবে বিরোধী দলগুলিকে আক্রমণ করতে পারে না। আমি নির্বাচন কমিশনকে আবেদন করছি তারা যেন তাদের প্রভুদের কাছে ফিরে যায়।”


Loading

উপ রাষ্ট্রপতি পদের জন্যে এঁর নাম ঘোষণা করলো এন ডি এ

কে হতে চলেছে দেশের পরবর্তী উপ রাষ্ট্রপতি?

সি পি রাধাকৃষ্ণন

আজ খবর (বাংলা), [রাজনীতি] নতুন দিল্লী, ভারত, ১৭/০৮/২০২৫ : উপরাষ্ট্রপতি পদে বিজেপি তথা এন ডি এর প্রার্থী হিসেবে নাম উঠে এল সি পি রাধাকৃষ্ণনের নাম। এখনও পর্যন্ত বিরোধী দলগুলির পক্ষ থেকে কারোর নাম প্রকাশ করা হয় নি।

বর্ষাহিয়ান রাধাকৃষ্ণন তামিলনাড়ুর মানুষ, কোয়েম্বাটুরের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। এর আগে তিনি রাজ্যপালের দায়িত্ব সামলেছেন বিহারে, পুদুচেরিতে আর বর্তমানে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে কাজ করছেন।

অসুস্থতার কারণ দেখিয়ে কিছুদিন আগেই উপ রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকর। এবার্বটাঁড় জায়গাতেই দেশ পেতে চলেছে নতুন উপ রাষ্ট্রপতি। আর কিছুক্ষন পরেই নাম ঘোষণা করা হবে দেশের নতুন উপ রাষ্ট্রপতির নাম।


Loading

১৪ দিন পার, বিহারে কোনো রাজনৈতিক দলের কোনো অভিযোগ নেই নতুন ভোটার তালিকা নিয়ে 

 SIR  নিয়ে প্রবল আপত্তি, নতুন ভোটার তালিকা নিয়ে আপত্তিই নেই কারোর 

আজ খবর (বাংলা), [রাজনীতি], পাটনা, বিহার, ১৪/০৮/২০২৫ :  নির্বাচন কমিশন বিহারে ভোটার তালিকা প্রকাশ করেছে অন্তত ১৪ দিন পার হয়ে গিয়েছে। অথচ এখনো পর্যন্ত সেই ভোটার তালিকা নিয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ বা দাবী জানালো না বিহারের কোনো রাজনৈতিক দল। 

বিহারে এসআইআর নিয়ে ব্যাপক বিক্ষোভ চালানো হচ্ছে।  প্রতিবাদের ঝড় বয়ে চলেছে রাজধানী দিল্লীতে। বিরোধী জোট ইন্ডিয়া এস আই আর নিয়ে ব্যাপক সরব হয়েছে সংসদের ভিতরে এবং বাইরে। অথচ কোনো রাজনৈতিক দলই  নির্বাচন কমিশনের কাছে নতুন ভোটার তালিকা নিয়ে কোনো দাবী বা অভিযোগ দায়ের করে নি. অর্থাৎ সব অভিযোগ প্রতিবাদের ভাষায়, প্রকাশ্যে। কিন্তু লিখিত কোনো অভিযোগ নেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে, অথচ অন্তত দুই সাপ্তাহ (১৪ দিন) পার হয়ে গিয়েছে বিহারে নতুন ভোটার তালিকা প্রকাশিত হয়েছেআজ খবর (বাংলা), [রাজনীতি], পাটনা, বিহার, ১৪/০৮/২০২৫ :  নির্বাচন কমিশন বিহারে ভোটার তালিকা প্রকাশ করেছে অন্তত ১৪ দিন পার হয়ে গিয়েছে। অথচ এখনো ম্পর্যন্ত সেই ভোটার তালিকা নিয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ বা দাবী জানালো না বিহারের কোঁপ রাজনৈতিক দল। 

বিহারে এসআইআর নিয়ে ব্যাপক বিক্ষোভ অচালানো হচ্ছে।  প্রতিবাদের ঝড় বয়ে চলেছে রাজধানী দিল্লীতে। বিরোধী জোট ইন্ডিয়া এস আই আর নিয়ে ব্যাপক সরব হয়েছে সংসদের ভিতরে এবং বাইরে। অথচ কোনো রাজনৈতিক দলই  নির্বাচন কমিশনের কাছে নতুন ভোটার তালিকা নিয়ে কোনো দাবী বা অভিযোগ দায়ের করে নি. অর্থাৎ সব অভিযোগ প্রতিবাদের ভাষায়, প্রকাশ্যে। কিন্তু লিখিত কোনো অভিযোগ নেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে, অথচ অন্তত দুই সাপ্তাহ (১৪ দিন) পার হয়ে গিয়েছে বিহারে নতুন ভোটার তালিকা প্রকাশিত হয়েছে.।  

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিহারের মানুষ ব্যক্তিগতভাবে মোট ২৩,৫৫৭টি অভিযোগ ও দাবী  জমা করেছে নির্বাচন কমিশনের অফিসে। কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো অভিযোগ জমা পড়েনি। গোটা বিষয়টির ওপর নজর রাখছে নির্বাচন কমিশন। 


Loading

প্রতিবাদ জানাতে গিয়ে জ্ঞান হারালেন তৃণমূল সাংসদ মিতালি বাগ, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাহুল গান্ধী 

মিতালীকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে 

আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী ভারত, ১০/০৮/২০২৫ : আন্দোলন করতে গিয়ে হঠাৎ করেই অজ্ঞান হয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মিতালি বাগ, সঙ্গে সঙ্গেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও অন্যান্য নেতারা।  মিতালি কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

বিহারে নির্বাচনমুখী SIR  এবং ২০২৪ সালে লোকসভা নির্বাচন চলার সময় ‘ভোট জালিয়াতি’র অভিযোগে আজ দিল্লীতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ প্রতিবাদ জানাচ্ছিল। সেই প্রতিবাদ জমায়েতে হাজির ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, শিবসেনার সঞ্জয় রাউত , সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির শারদ পাওয়ার,  তৃণমূল কংগ্রেসের সাগরিকা ঘোষ, মিতালি বাগ  সহ অন্যান্য নেতা নেত্রীরা। 

প্রতিবাদ চলাকালীনই হঠাৎ জ্ঞান হারান তৃণমূল সাংসদ মিতালি বাগ।  সেই সময় তাঁকে ধরে ফেলেন অন্যান্যরা। বিষয়টি দেখতে পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দ্রুত মিতালিকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  অভিযোগ উঠেছে, পুলিশের সাথে ধ্বস্তাধাস্তির সময়ে জ্ঞান হারিয়েছেন মিতালি

এদিন রাহুল গান্ধী বলেন, “বিরোধীদের লড়াই রাজনৈতিক নয়, এই লড়াই হল সংবিধান রক্ষার লড়াই। এই লড়াই এক মানুষ, এক ভোটের জন্যে। সত্য এখন দেশের সামনে। আমরা একটা বিশুদ্ধ ও পরিস্কার ভোটার তালিকা চাই।” প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “সরকার আমাদের আন্দোলনকে ভয় পেয়েছে। সরকার কাপুরুষ।  এদিন শিবসেনার সঞ্জয় রাউত, তৃণমূলের সাগরিকা ঘোষ সহ কয়েকজপন সাংসদকে আটক করেছে পুলিশ। তাঁদের আটক করে পার্লামেন্ট স্ট্রীট  থানায় নিয়ে যাওয়ার জন্যে একটি বাসে তোলা হয়েছে। ওই বাসেই অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের আর এক সাংসদ মহুয়া মৈত্র।


Loading

ফের খুন তৃণমূল নেতা, এবার কোচবিহারে

এক মাসে বেশ কিছু তৃণমূল নেতা খুন হয়ে গেলেও এখনো আঁধারে পুলিশ !

আজ খবর (বাংলা), [রাজনীতি], কোচবিহার, ০৯/০৮/২০২৫ :  ফের কোচবিহারে খুন তৃণমূল নেতা। তাঁকে জনসমক্ষে গুলি করে খুন করা হয়েছে। 

তৃণমূল নেতা খুনের ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলায়।  আজ সেখানে ডোডেয়ার  হাট  এলাকায় অন্য একজনের সাথে বাজার করতে বেরিয়েছিলেন তৃণমূল নেতা অমর রায়। ভরা বাজারের কাছেই কিছু দুষ্কৃতী ঘিরে ধরে অমর রায়কে। তারা বাইকে চেপে এসেছিল, হঠাৎ করেই তারা ঐ  তৃণমূল নেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সঙ্গে সঙ্গেই গুলিতে লুটিয়ে পড়েন ঐ  তৃণমূল নেতা।তাঁর সঙ্গীর মাথা ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। 

দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে মারা যান ডোডেয়ারহাটের  তৃণমূল নেতা অমর  রায়, তাঁর বাবা ওই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য ও মা পঞ্চায়েত প্রধান বলে জানা গিয়েছে।  তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে ‘বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে’। যদিও বিজেপির পক্ষ থেকে কোনো বক্তব্য এখনো পাওয়া যায় নি। তবে গত এক মাসে এই নিয়ে বেশ কয়েকজন তৃণমূল নেতা খুন হয়ে গিয়েছেন, উদ্বিগ্ন রাজ্য সরকার।

ঘটনাস্থলে পৌঁছেছেন কোচবিহারের পুলিশ সুপার ধৃতিমান ভট্টাচার্য। উপস্থিত রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার এবং পুলিশের অন্যান্য আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতেও তদন্তের কাজ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ডোডেয়ারহাট  এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।  


Loading

ভুল বকছেন মমতা : হেমন্ত বিশ্বশর্মা

উনি এসআইআরকেও এনারসি দেখছেন, কি ওঁকে বলেছে এনআরসি মানতে ? প্রশ্ন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার —

হেমন্ত বিশ্বশর্মা, মুখ্যমন্ত্রী, আসাম

আজ খবর (বাংলা) [রাজনীতি] গুয়াহাটি, আসাম, ০৮/০৮/২০২৫ : “মমতা বন্দ্যোপাধ্যায়কে কে এনআরসি মেনে নিতে বলেছে ?” প্রশ্ন আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হেমন্ত বিশ্বশর্মার।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে গিয়ে বলেছেন, “SIR এর নাম করে পশ্চিমবঙ্গে NRC ষড়যন্ত্র করার চেষ্টা চলছে। আসামে প্রায় ৭ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে হিন্দু বাঙালিরাও রয়েছে। ইতিমধ্যেই কোচবিহার আর আলিপুরদুয়ারের দুজনকে আসাম থেকে NRC নোটিশ পাঠানো হয়েছে। আমাদের কয়েকজন সরকারি আধিকারিককে সাসপেনশন নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চায় বিজেপি। নির্বাচন কমিশন ওদের এজেন্টের মত আচরণ করছে।”

মমতা বলেছেন, “ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ গেলে মেনে নেবো না। বিশ্বজুড়ে প্রতিবাদ করব। পশ্চিমবঙ্গে এন আর সি মেনে নেবো না।”


মমতার এই কথার পরিপ্রেক্ষিতেই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বলেন, “কে ওঁকে NRC মেনে নিতে বলেছে ? NRC র কথা তো কেউ তোলেই নি ! গত ৫ বছরে উনি এনআরসি নিয়ে কোনো কথা বলেন নি, আর এখন ভোট কাছে আসতেই ওঁর এন আর সির কথা মনে পড়ে গেলো ? আসলে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কৌশল। এটা তাঁর ভোট কৌশল। মানুষের মধ্যে একটা এমন আতঙ্ক তিনি তৈরি করে দিতে চাইছেন, যাতে মানুষ দিশেহারা হয়ে তাঁকেই ভোট দেন। মনে হয় তিনি ভুল বকছেন।”


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor