Aaj Khabor

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেই লড়াই হবে দিল্লীতে : অভিষেক 

CAA  নিয়েও সতর্ক করলেন অভিষেক 

আজ খবর (বাংলা) [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৪/১১/২০২৫ :  “একজন বৈধ ভোটারের নামও  যদি বাদ যায় ভোটার লিস্ট থেকে, তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করতে আমরা দিল্লী যাবো। বৃহত্তর আন্দোলন করব।” বললেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

অভিষেক বলেন, “আমরা প্রথম থেকেই বলছি, একজন বৈধ ভোটারের নামও  যদি বাদ যায়, তাহলে সেই লড়াইটা তৃণমূল কংগ্রেস দিল্লীতে নিয়ে যাবে। যারা কেন্দ্রের পুতুলের মতো আচরণ করছে, যারা পশ্চিমবাংলাকে দাবিয়ে রাখতে চাইছে, বাংলায় কথা বলার জন্যে যারা পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সমান জায়গায় দেখাতে চাইছে, তারা কিন্তু বড়সড় একটা চ্যালেঞ্জের মুখে পড়বে।”

এদিন অভিষেক প্রশ্ন তোলেন, তিনি বলেন, “এসআইআর ঘোষণার পর পরই  যিনি মারা গিয়েছেন নির্বাচন কমিশনের তালিকায় সেই সব ভোটাররা কি বৈধ ? না অবৈধ ? আপনার কেউই সিটিজেন্টশীপ এমেন্ডমেন্ট শিবিরের শিকার হবেন না, তাহলেই আসামের মানুষদের মত পরিস্থিতি তৈরি হবে এই পশ্চিমবঙ্গেও। ইতিমধ্যেই এই রাজ্যে এসআইআর-এর আতঙ্কে একাধিক মানুষ আত্মহত্যা করেছেন। আমাদের একজোট হয়ে থাকতে হবে।” 



Loading

ইন্ডি মহাজোটের আছে তিন বাঁদর,, পাপ্পু , টাপ্পু, আপ্পু 

বিপক্ষ মহাজোটকে ব্যাপক কটাক্ষ যোগী আদিত্যনাথের 

আজ খবর (বাংলা), [রাজনীতি] দ্বারভাঙা, বিহার, ০৩/১১/২০২৫ :    ইন্ডি মহাজোটকে সমালোচনার নামে রীতিমত ব্যঙ্গ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। তিনি মহাজোটের তিন নেতাকে ‘তিন বাঁদর’  বলে কটাক্ষ করলেন। 

এদিন বিহারে রাজনৈতিক কর্মসূচিতে এসে যোগী আদিত্যনাথ ইন্ডি মহাজোটের তিন নেতাকে তিন বাঁদর  বলে উল্লেখ করেন। এই তিন নেতা হলেন কংগ্রেসের রাহুল গান্ধী, রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদব এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। এই তিন নেতাকে কটাক্ষ করে যোগী আদিত্যনাথ পাপ্পু  আপ্পু আর টাপ্পু নামে অভিহিত করেন। 

যোগী আদিত্যনাথ বলেন, “গান্ধীজির কাছে যেমন তিনটি বাঁদর  ছিল, যারা কখনোই খারাপ কিছু দেখতো না, খারাপ কিছু শুনতো না এবং খারাপ কিছু বলতো না। ঠিক তেমনি ইন্ডি মহাজোটের কাছে রয়েছে তিন বাঁদর।  এরা হল পাপ্পু অর্থাৎ রাহুল গান্ধী, টাপ্পু  অর্থাৎ তেজস্বী যাদব এবং আপ্পু অর্থাৎ অখিলেশ যাদব। এরা বিহারের প্রকৃত উন্নয়নের ক্ষেত্রে কখনোই কিছু দেখতে পারেন না,শুনতে পারেন না এবং বলতেও পারেন না।”


Loading

মোদীর রোড  শো’তে অনুপস্থিত নীতিশ 

নীতিশ কুমার নেই কেন ? জল্পনা তুঙ্গে 

আজ খবর (বাংলা), [রাজনীতি]  পাটনা, বিহার, ০২/১১/২০২৫ :  পাটনায় মোদীর রোড শো’তে রহস্যজনকভাবে অনুপস্থিত থেকে গেলেন নীতিশ কুমার, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়ে গিয়েছে। 

আরা  ও নওয়াদায় নির্বাচনী সমাবেশের পর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের রাজধানী পাটনায় একটি রোড শো’তে অংশ নিয়েছিলেন, কিন্তু সেই রোড  শো’তে অনুপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নিজেই।   পরিস্থিতি বিবেচনা করে  কাটছাঁট করেই রোড  শো শেষ করে দেওয়া হয়। যদিও মোদীর পাশে এদিন ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সোয়াল এবং কেন্দ্রীয় মন্ত্রী ও জেডি (ইউ) নেতা রাজীব রঞ্জন সিং (লালন)। এছাড়াও ছিলেন বিহার বিজেপির প্রথম সারির নেতারা। 

প্রধানমন্ত্রী মোদীর রোড শো’তে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের অনুপস্থিতি নিয়ে সমালোচনা করতে ছাড়েন নি আরজেডি নেতা তেজস্বী যাদব। লালুপুত্র তেজস্বী এবার বিরোধী মহাজোটের তরফ থেকে বিহারের  মুখ্যমন্ত্রী পদের প্রধান দাবিদার।  তেজস্বী বলেন, “বিজেপি এবারের ইস্তেহারে কি কি বলেছিল, তা সম্ভবত নীতিশ কুমারই জানেন না। বিজেপি ক্রমেই নীতিশ কুমারকে পাশে সরিয়ে রাখছে।” নীতিশ কুমারের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছিলেন তেজস্বী যাদব। 

আজ ঠিক কি কারণে নরেন্দ্র মোদীর রোড  শো’তে নীতিশ কুমারের অনুপস্থিতি, তা অবশ্য জানা যায় নি। বিষয়টি এখনো খোলসা করে জানায় নি এনডিএ। এদিন নরেন্দ্র মোদী হরিমন্দিরজি মন্দির পাটনা সাহেব দর্শন করতে যান, সেখানে গিয়ে প্রার্থনা করেন এবং উপস্থিত ভক্তদের শুভেচ্ছা জানান।  কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি উপস্থিত ছিলেন তাঁর সাথে। 


Loading

এসআইআর নিয়ে উত্তেজনা ছড়াচ্ছে তৃণমূল : শেহজাদ পুনাওয়ালা 

এসআইআর মানে সংবিধান পর ভার , বাঁচাও আপনা পরিবার : শেহজাদ 

আজ খবর (বাংলা) [রাজনীতি] নতুন দিল্লী,  ভারত, ০১/১১/২০২৫ :   এসআইআর নিয়ে বিজেপির সর্ব ভারতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এক হাত নিয়েছেন।  তিনি আজ অভিযোগ করেছেন  যে তৃণমূল এসআইআর এর নামে ভোটারদের উস্কানি দিচ্ছে।

গোটা দেশে ১২টি রাজ্যে শুরু হয়েছে এসআইআর-এর কার্যকলাপ। পশ্চিমবঙ্গেও এই বিষয়ক ট্রেনিং শুরু হয়েছে ‘বিএলও’দের  নিয়ে। নির্বাচন কমিশনের হয়ে বিএলও হিসেবে  আগামী ৪ তারিখ থেকে এই আধিকারিকরা কাজ শুরু করবেন পশ্চিমবঙ্গে। তাঁরা বাড়িতে বাড়িতে আসবেন দফায় দফায়। তারপর ভোটার তালিকায় সংযোজন এবং বিয়োজনের কাজ করবেন নির্বাচন কমিশনের নির্দেশ মেনে। 

এসআইআর নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায়  উত্তেজনা দেখা দিয়েছে। বিজেপি বলছে “উত্তেজনা ছড়ানো  কৃত্রিমভাবে শুরু করেছে রাজ্যের শাসক দল। তৃণমূল কংগ্রেস এমনভাবে উস্কানি দিচ্ছে যাতে এসআইআরকে  এনআরসি  হিসেবে দেখানো যায়। বিজেপির অভিযোগ তৃণমূল ইচ্ছে করেই মানুষকে বোঝাতে চাইছে যে এসআইআর এবং এনআরসি  একই ব্যাপার।” 

শাসক দলের বিভিন্ন নেতারা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নির্বাচনের কাজে অংশ নেওয়া আধিকারিকদের প্রত্যক্ষ ও প্রচ্ছন্ন হুমকি দিতে শুরু করেছেন বলেও অভিযোগ করেছে বিজেপি।  তৃণমূল নেতাদের এই ধরনের আচরণে বেশ কিছুটা শঙ্কিত  গ্রাম বাংলার সাধারণ মানুষ।  বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এই কথাই  আজ তুলে ধরেছেন, তিনি বলেছেন, “তৃণমূল অবৈধ অনুপ্রবেশকারীদের বিরোধিতা না করে তাদের ভোট রক্ষার চেষ্টা করে চলেছে।  তৃণমূল নেতা নির্বাচনী আধিকারিককে গাছে বেঁধে তার পিতৃপরিচয় জানতে চেয়েছে। তাদের বক্তব্য একটি সম্প্রদায়কে উস্কানি দিচ্ছে। এসআইআর মানে ওদের কাছে সংবিধান পর ভার, বাঁচাও আপনা পরিবার।”


Loading

জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ, আহত কয়েকজন 

গোষ্ঠীদ্বন্দ্ব না পারিবারিক বিবাদ !!

আজ খবর (বাংলা), [রাজনীতি], গোঘাট, হুগলি, ২৭/০৯/২০২৫ : জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল গোঘাটের কুমারগঞ্জে। লাঠি, বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে একে-অপরের উপর হামলার অভিযোগ উভয়পক্ষের। 

ঘটনায় তৃণমূলের অঞ্চল যুব সভাপতি অঞ্জন ঘোষ ও প্রাক্তন ব্লক সহ সভাপতি মোহন মণ্ডলের অনুগামীরা বিবাদে জড়ায়। দুপক্ষের ৯ জন জখম হয়েছেন। জানা গেছে, গোঘাট ২ নং ব্লকের তৃণমূলের সহ সভাপতি মোহন মন্ডলের অনুগামী শেখ ইসমাইলের সঙ্গে বর্তমান তৃণমূলের অঞ্চল যুব সভাপতি অঞ্জন ঘোষের অনুগামী মীর হানিফের দীর্ঘদিন ধরে একটি জায়গা নিয়ে অশান্তি চলছিল। যা আদালত পর্যন্ত গড়ায়। 

এদিন  ইসমাইল ওই জায়গায় নির্মাণ কাজ করতে গেলে তুমুল অশান্তি বাধে। সেইসময় লাঠি, বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনার জেরে জখম হয় উভয়পক্ষের প্রায় ৯ জন।জখমদের উদ্ধার করে কয়েকজনকে কামারপুকুর গ্রামীণ হাসপাতাল ও কয়েকজনকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

যদিও এই ঘটনা গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। গোঘাট-২ ব্লক তৃণমূল সভাপতি সৌমেন দিগার দাবি করেন, পারিবারিক অশান্তি থেকে এই ঘটনা ঘটেছে। এরসঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।

 যদিও এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।


‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in)  ফলোয়ার বাটনে চাপ দিন।  খবর ভালো লাগলে শেয়ার করে দিন।  


Loading

দার্জিলিং জেলা কংগ্রেসের স্বাক্ষর অভিযান

‘ভোট চোর, গদ্দি চোর’ স্লোগানকে সামনে রেখে এগোতে চাইছে কংগ্রেস 

আজ খবর (বাংলা), [রাজনীতি], শিলিগুড়ি, দার্জিলিং, ১৫/০৯/২০২৫ : অখণ্ড কংগ্রেস কমিটি (AICC)-র নির্দেশ মেনে আজ দার্জিলিং জেলা কংগ্রেস কমিটি এক বৃহৎ স্বাক্ষর অভিযানের আয়োজন করল। গণতন্ত্র রক্ষার অঙ্গীকারে আয়োজিত এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সোমবার বিকেল ৫টা ১৫ মিনিটে দার্জিলিং জেলা কংগ্রেস অফিসে (বিধান ভবন, ভেনাস মোড়, এইচ.সি. রোড, শিলিগুড়ি)।

জেলা কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিকভাবে প্রভাবিত S.I.R. এবং বিজেপি-নির্বাচন কমিশনের অশুভ আঁতাত গণতান্ত্রিক ব্যবস্থাকে আঘাত করছে। এর প্রতিবাদ জানাতেই স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

এই কর্মসূচিতে জেলা কংগ্রেস কমিটির বহু সদস্য ও সমর্থক উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও গণতন্ত্র বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে তাঁদের আন্দোলন জারি থাকবে।


Loading

আইসি ফোন কেটে দেওয়ায় আন্দোলনের আগুন জ্বলে উঠলো দপ করে 

রাত বাড়তেই বেড়েছে আন্দোলন অবস্থানের তীব্রতা 

আজ খবর (বাংলা), [রাজনীতি], চলাচল, মালদহ, ০৬/০৮/২০২৫ :  রাজনৈতিক আন্দোলন রং বদলে হয়ে গেলো অপমানের প্রতিবাদ আন্দোলনে। মালদহের চঞ্চল ঘেরাও কর্মসূচি নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। 

শুক্রবার বিকেল সাড়ে চারটা থেকে চাঁচল থানায় কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ অবস্থানে বসেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। সাড়ে চারঘন্টা অতিক্রম হলেও অবস্থান উঠেনি। রাত যত বাড়ছে আন্দোলনের আচ ততটাই বাড়ছে। মাইক ভাড়া করে পুলিশের বিরুদ্ধে চলছে শ্লোগান। তির ধনুক উচিয়ে অবস্থান চলছেই।  উত্তর মালদহের হরিশ্চন্দ্রপুর,রতুয়া,মালতীপুর ও হবিবপুর সহ বিভিন্ন ব্লক থেকে বিজেপি সমর্থকেরা কর্মসূচিতে যোগ দিতে আসছে বলে বিজেপি সূত্রের খবর।

সাংসদের ঘোষণা,  “আইসি না এলে রাতভর আন্দোলন চলবে।আইসিকে আসতেই হবে। আমার ফোন তিনি কেটে দেন !  এই অপমানের আন্দোলন চলবে।  নিরীহ মানুষদের অন্যায় ভাবে জেলে ভরা হয়েছে। তাই এই আন্দোলন চলবে।”  এরপর রাত পৌনে ন’টা নাগাদ আন্দোলন চলাকালীন থানার আলো নিভিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।


Loading

রাজ্যে আর একজনও তৃণমূলী থাকবে না : দিলীপ 

ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্যে 

আজ খবর (বাংলা), [রাজনীতি], খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর, ০৬/০৯/২০২৫ :  বিজেপি সম্পর্কে বিধানসভায় দাঁড়িয়ে  কুকথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই অভিযোগ তুলে  এবার তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।” 

বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ঠিক যেভাবে এর আগে বামেরা  আর কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে গেছে রাজ্য থেকে। রাজ্যের পরিস্থিতি একবার দেখুন, অরাজকতা আর অব্যবস্থায় ভরে গিয়েছে।  আইন শৃঙ্খলা বলে রাজ্যে কিছু নেই। বাম সরকার আর কংগ্রেস সরকারের শেষদিকে ঠিক এমন পরিস্থিতিই তৈরি হয়েছিল। একই পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূলের শাসনেও। আগামী বিধানসভা নির্বাচনে একেবারে হেরে যাবে তৃণমূল, এবং এখন থেকে ওরা বিদায় নেবে।”

দিলীপ ঘোষ বলেন, “বিধানসভায় দাঁড়িয়ে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এমন দিন খুব তাড়াতাড়ি আসছে, যখন রাজ্যে আর একজন বিজেপি থাকবে না। আমি বলছি খুব সত্বর  সেই দিন আসতে চলেছে, যেদিন রাজ্যে আর একজন তৃণমূলী থাকবে না। আগামী বিধানসভা নির্বাচনে ওরা  ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। রাজ্যের মানুষই ওদের বিদায় জানাবে।”


Loading

রাহুল গান্ধীর উচিত নরেন্দ্র মোদীর কাছে ক্ষমা চেয়ে নেওয়া : শাহ 

প্রয়াত মায়ের নাম কটু কথা বলাটা উচিত করেন নি রাহুল গান্ধী, মনে করছে রাজনৈতিক মহল 

আজ খবর (বাংলা),  [রাজনীতি] গুয়াহাটি, আসাম, ২৯/০৮/২০২৫ :  রাহুল গান্ধীর উচিত নরেন্দ্র মোদীর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। তিনি রাজনীতিকে যে স্তরে  নামিয়ে নিয়ে যাচ্ছেন, তা কখনোই মেনে নেওয়া যায় না।  

রাহুল গান্ধী  ঘুষপেটিয়া  যাত্রায় গিয়ে তেজস্বী যাদবের সাথে এক শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর প্রয়াত মায়ের নামে কটু কথা বলেন। রাহুল গান্ধীর ঐ  বক্তব্য সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই বক্তব্যের জন্যেই আহুল গান্ধীর ক্ষমা চেয়ে নেওয়া উচিত নরেন্দ্র মোদীর কাছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

অমিত শাহ বলেন, অতীতে অনেকেই নরেন্দ্র মোদীর নামে  অবমাননাকর বক্তব্য রেখেছেন। সেই তালিকার মধ্যে রয়েছে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মণিশঙ্কর আইয়ার, জয়রাম রমেশ ও রেণুকা চৌধুরীর নাম।  মোদিকে মৃত্যুর সওদাগর, বিষাক্ত স্যাপ,  রাবণ  এমনকি ভাইরাস বলেও অপমান করা হয়েছে।  কিন্তু এবার রাহুল গান্ধীর মুখ থেকে নরেন্দ্র মোদিকে অপমান করতে অত্যন্ত কটু বাক্য শোনা গেল, তবে এবার সেই কটু কথায় নাম ছিল নরেন্দ্র মোদির প্রয়াত মায়ের।  অমিত শাহ এদিন বলেন, “ওরা যত নরেন্দ্র মোদিকে  ,ততই পদ্ম ফুটবে সর্বত্র।”


Loading

কেন্দ্রের আনা বিল তৃণমূলকে বিপদে ফেলতে পারে : শুভেন্দু 

অমিত শাহের পেশ করা সংবিধান সংশোধনী বিল নিয়ে আতঙ্কিত তৃণমূল :শুভেন্দু 

আজ খবর (বাংলা) [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৪/০৮/২০২৫ :  কেন্দ্রের আনা সংবিধান  সংশোধনে অংশ না নেওয়ায় তৃণমূল কংগ্রেসকে একের পর এক রাজনৈতিক আক্রমণ করতে শুরু করলেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দল নেতা  শুভেন্দু অধিকারী।

তৃণমূল কংগ্রেস সম্বন্ধে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “ওটা চোরেদের পার্টি। একটা পরিবার ঐ  পার্টিকে পরিচালনা করে. গোটা দলটাই আতঙ্কে ভুগছে। ঐ  দলের বেশিরভাগ মন্ত্রীই হয় জেলে আছেন, না হলে জেলে যাওয়ার ব্যবস্থা করে রেখেছেন।  কেন্দ্র সরকার যে বিল আনছে, তাতে ঐ  পার্টির সবাই জেলে চলে যেতে পারে বলে আতঙ্কে ভুগছে পার্টির সবাই।”

শুভেন্দু অধিকারী এদিন বলেন, “যদি তৃণমূল পার্টি কেন্দ্র সরকারের আনা সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করে, তাহলে মানুষ বা বুঝে যাবে যে তাঁরা তাঁদের দলের নেতা, মন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে বাঁচাতে  চাইছেন। আর কয়েক মাস পরেই এই রাজ্যে নির্বাচন হবে. তাই জেনেবুঝেই পা ফেলে এগোতে চাইছে তৃণমূলের কর্মী সদস্যরা।”

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor