Aaj Khabor

দেশের কোথাও কোনো তেল সঙ্কট নেই : পেট্রোলিয়াম মন্ত্রক

দেশের কোথাও কোনো তেল সঙ্কট  নেই  : পেট্রোলিয়াম মন্ত্রক

“দেশে পর্যাপ্ত তেল মজুদ আছে” 
 

আজ খবর (বাংলা) [দেশ], নতুন দিল্লী, ভারত, ১৬/০৩/২০২৬ :  দেশের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফ থেকে আজ জানিয়ে দেওয়া হল যে এই মুহূর্তে দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সঙ্কট নেই।

দেশের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এর যুগ্ম সচিব সুজাতা শর্মা এই বিষয়ে পরিস্কার করে  দিয়েছেন যে এই মুহূর্তে দেশে অপরিশোধিত তেল পর্যাপ্ত পরিমাণে রয়েছে। দেশের পেট্রল পাম্পগুলি আর পাঁচটা সাধারণ দিনের মতোই তেল বিক্রি করতে পারবে। দেশে এই মুহূর্তে তেলের  সঙ্কট নেই।  এখন আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ তেলের ভান্ডার মজুদ রয়েছে।
পশ্চিম এশিয়ার দেশগুলিতে যুদ্ধ চলছে, এই কারণেই ভারতে  সাধারণ মানুষ ভাবতে শুরু করেছিলেন আমাদের দেশেও তেলের সঙ্কট  দেখা দেবে কি না ! যদি দেখা দিত, তাহলে সব জিনিসের দাম অগ্নিমূল্য হয়ে যেত।  কিন্তু  তা হয় নি।  আর এর মধ্যেই কেন্দ্র সরকার আজ স্পষ্ট করে জানিয়ে দিল যে দেশে কোনো রকম তেল সঙ্কট  নেই, দেশে পর্যাপ্ত তেল আছে।

Loading

ভোটের দিনক্ষণ প্রকাশ করলো নির্বাচন কমিশন

ভোটের দিনক্ষণ প্রকাশ করলো নির্বাচন কমিশন

ভোটের ফল প্রকাশিত হবে মে মাসের ৪ তারিখে 
 
 

 আজ খবর (বাংলা), [দেশ],  নিতু দিল্লী, ভারত, ১৫/০৩/২০২৬ :  পশ্চিমবঙ্গ সহ ৪ রাজ্যের ভোটের দিনক্ষণ জানিয়ে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।  মোট দুই দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে।

পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট হতে চলেছে।  এপ্রিল মাসের ২৩ ও  ২৯ তারিখে বিধানসভা নির্বাচন হতে চলেছে এই রাজ্যে।  অন্যান্য বারের মত পাঁচ বা ছয় দফা নয়,মোট দুই দফাতেই ভোট হতে চলেছে এই রাজ্যে। উত্তর বঙ্গে  ও পশ্চিম  জেলাগুলিতে ভোট হবে ২৩ তারিখে আর বাকি জেলাগুলিতে ২৯ তারিখে ভোট গ্রহণ করা হবে.
পশ্চিমবঙ্গে মোট  ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৪ লক্ষ বলে জানানো হয়েছে। ৭০০ থেকে ৮৫০ ভোটার একটি বুথে ভোট দেবেন।  প্রত্যেক বুথে ওয়েব কাস্টিং থাকছে।  পশ্চিমবঙ্গে ভোটের গণনা তবে মে মাসের ৪ তারিখে।  আসাম, কেরালা ও পুদুচেরিতে ভোট গ্রহণকরা হবে এপ্রিলের ৯ তারিখে। ভোট গণনা মে মাসের ৪ তারিখে।

Loading

আসাম পেলো তিনটি নতুন ট্রেন আর ৪৫৭০ কোটি টাকার উন্নয়ন বাজেট

তিন ট্রেনের একটি ছাড়বে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে 
 

\

আজ খবর (বাংলা), [দেশ] গুয়াহাটি, আসাম, ১৩/০৩/২০২৬ :  ডাবল ইঞ্জিন সরকারের দৌলতে আসাম পেলো তিনটি নতুন ট্রেন।  শুধু তাই নয়, আসামের উন্নয়নের জন্যে কেন্দ্র সরকার দিলো মোট ৪,৫৭০ কোটি টাকার বাজেট।

আজ সবুজ পতাকা নাড়িয়ে নতুন তিনটি ট্রেনের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  আসামের এই তিন নতুন ট্রেনগুলি হল কামাখ্যা-চার্লাপল্লি অমৃত ভারত এক্সপ্রেস। এই ট্রেনটি আসাম থেকে তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদের শিল্পতালুক চার্লাপল্লিতে পৌঁছে যাবে।  আর একটি ট্রেন হল গুয়াহাটি – নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস। এই ট্রেনটি চালু হওয়ায়  পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়িও  একটি ট্রেন পেলো, যা শিলিগুড়ির কাছে এনজেপি স্টেশন থেকে গুয়াহাটিকে জুড়বে। কেন্দ্র সরকারের দেওয়া আর একটি ট্রেন হল নারাঙ্গি আগরতলা এক্সপ্রেস। এই ট্রেনটি পূর্ব আসামের নারাঙ্গি থেকে ত্রিপুরা রাজ্যের আগরতলাকে জুড়বে।
বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আসামের গুয়াহাটি শহরে গিয়েছেন।  ইতিমধ্যেই আসাম উন্নয়নের সাজে সাজতে শুরু করে দিয়েছিল। চওড়া  রাস্তাঘাট, হাইওয়ে করিডোর, নতুন  নতুন ফ্লাই ওভার, এশিয়ার অন্যতম দীর্ঘ সেতু, ব্রম্ভপুত্রের নিচে টানেল এক্সপ্রেস ওয়ে , এইসব নিয়ে উন্নয়নের শীর্ষে পৌঁছাতে চলেছে আসাম।

Loading

আন্তর্জাতিক স্বীকৃতি পেলো দুর্গোৎসব

ধুনুচি নাচের বিশেষ প্রশংসা     
 

আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত,০৯/০৩/২০২৬ : সংস্কৃতি মন্ত্রকের গ্লোবাল এনগেজমেন্ট কর্মসূচির অধীনে আন্তর্জাতিক স্তরে দুর্গাপুজোর প্রসারে আন্তর্জাতিক সংস্থাগুলিকে অনুদান দেওয়া হয়েছে।

২০২৩-এ মন্ত্রক ২২ লক্ষ ২৯ হাজার ২৪৪ টাকা বরাদ্দ করেছিল ইউনেস্কোর কাছে আবহমান সাংস্কৃতিক মনোনয়ন পেশের জন্য গবেষণা এবং নথি তৈরির কাজে।

২০২৫-এর সেপ্টেম্বরে সঙ্গীত নাটক অ্যাকাডেমি টোকিওর ভারতীয় বাঙালি সম্প্রদায়ের অ্যাসোসিয়েশন ইপ্পন সাদান হুজিন ইন্দোজিনো সুদোই-এর সঙ্গে দুর্গাপুজো উৎসবের একটি ভিডিও ভাগ করে নিয়েছিল। এই প্রতিষ্ঠানটি উৎসবটির দিকে নজর রাখছিল গভীর ভক্তি এবং সাংস্কৃতিক দিকটি বিচার করে। এছাড়া ২০২৫-এ দিল্লির লালকেল্লায় ৮-১৩ ডিসেম্বর আয়োজিত আন্তঃসরকারি কমিটির বৈঠকে চিরাচরিত ধুনুচি নাচ প্রদর্শিত হয়েছিল ইউনেস্কো আধিকারিকদের পাশাপাশি ১৯০টির বেশি অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিদের সামনে।

সরকার তাদের ‘ইনক্রেডিবল ইন্ডিয়া-২’ অভিযানটির বিস্তৃতি ঘটাচ্ছে আন্তর্জাতিক পর্যটনের প্রসারে। তাতে বিশেষভাবে আলোকপাত করা হয়েছে দুর্গাপুজোর ওপর যেটি আবহমান সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেস্কো স্বীকৃত।

নোডাল এজেন্সি সঙ্গীত নাটক অ্যাকাডেমি একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছিল, তারাই সব ধরনের সমীক্ষা চালায় এই উৎসবের সঙ্গে জড়িত বিভিন্ন সম্প্রদায়, গোষ্ঠী, ব্যক্তির সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে। সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পুরো উৎসবটি নথিবদ্ধ করা হয়। এর মধ্যে বিচার্য ছিল ঐতিহাসিক বিবর্তন, শৈল্পিক উৎকর্ষ, আচার প্রথা এবং দুর্গাপুজোর সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট।

আজ লোকসভায় লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।


 

Loading

দোল পূর্ণিমার রাতে চন্দ্রগ্রহণ দেখল ভারত

ফের চন্দ্রগ্রহণ হতে পারে ২০২৯ সালে 

আজ খবর (বাংলা) [দেশ], নতুন দিল্লী, ভারত, ০৩/০৩/২০২৬ :   আজ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যের মানুষরা চন্দ্র গ্রহন দেখলেন এবং এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করলেন। 

আজ সন্ধ্যের কিছু পর থেকে চন্দ্র গ্রহণ শুরু হয়ে যায়।  পৃথিবীর ছাওয়া চাঁদের গায়ে গিয়ে পড়ে  বলেই চন্দ্র গ্রহণ হয় আজ দোল পূর্ণিমার রাতে গ্রহণ হওয়া  চাঁদ এবং পূর্ণ আকারের চাঁদ দুই দেখতে পাওয়া গেলো। তবে পশ্চিমবঙ্গের যে সব জায়গায় আকাশে মেঘের উপস্থিতি ছিল অনেক বেশি, সেই সব জায়গাগুলি থেকে এই চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যায় নি 

 উত্তর পূর্ব ভারতের আসামের বিভিন্ন জায়গা থেকে আজ চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, ওড়িশা, বিহার, উত্তরপ্রদেশ থেকে আজ খুব ভালোভাবে চন্দ্রগ্রহণ  দেখতে পাওয়া গিয়েছে। রাজধানী দিল্লী থেকেও চাঁদের দৃশ্য দেখা গিয়েছে। দিল্লীতে ইন্ডিয়া গেট এলাকায় এই দৃশ্য দেখবেন বলে বহু মানুষ ভীড় করেছিলেন। পুরীর সমুদ্র সৈকত থেকেও চন্দ্রগ্রহণের দৃশ্য উপভোগ করেছেন অনেকেই। ফের চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে ২০২৯ সালে বলে জানা যাচ্ছে। 


Loading

ভারতের অস্ত্রভাণ্ডারে আরও ৩০০টি ধনুষ আসতে চলেছে

ভারতীয় সেনা ৩০০টি স্বদেশী ‘ধনুষ’ হাউইটজারের অর্ডার দিতে চলেছে 

আজ খবর (বাংলা),  [দেশ],  নতুন  দিল্লী,ভারত, ০৩/০৩/২০২৬ : ভারতীয় সেনাবাহিনী  ৩০০ টি দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘ধনুষ’ 155 মিমি হাউইটজার অর্ডার করার পরিকল্পনা করছে, যা আনুষ্ঠানিকভাবে ১৫ টি আর্টিলারি রেজিমেন্টে মোতায়েন করা হবে। এই অর্ডারটি ভারতের প্রতিরক্ষা ক্ষমতা আরও বাড়াতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এবং ভারতের আত্মনির্ভরতা (#আত্মনির্ভর ভারত) উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাবে। 

সেনাবাহিনী ও প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, এটি ধনুষ হাউইটজারের জন্য দ্বিতীয় বড় ক্রয়। এর আগে ভারত ইতোমধ্যেই ১১৪টি ধনুষ হাউইটজার অর্ডার ও কিছু ইউনিট সেনায় অন্তর্ভুক্ত করেছিল, যা কয়েকটি রেজিমেন্টে ইতোমধ্যেই স্থাপিত হয়েছে। আগামী অর্ডার অনুমোদন পেলে এর ফলে ভারতে তৈরি এই অস্ত্রের সংখ্যা আরও ব্যাপক ভাবে বাড়বে।

‘ধনুষ’ হাউইটজারটি সম্পূর্ণভাবে ভারতীয় প্রযোজনায় প্রস্তুত হয়, এবং এটি লড়াইয়ে আরও কার্যকর হওয়ার জন্য আধুনিক বিশেষ বৈশিষ্ট্যসহ তৈরি। এই সিদ্ধান্ত প্রতিরক্ষা উৎপাদন ও দেশীয় সামরিক সরঞ্জাম উন্নয়নকে আরও শক্তিশালী করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এই অর্ডারের মাধ্যমে ভারতীয় সেনা ভবিষ্যতে সীমান্ত নিরাপত্তা ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে আরও আত্মবিশ্বাসী ভূমিকা পালন করতে পারবে বলেও অ্যাডফোর্স বিশ্লেষকরা মন্তব্য করেছেন।

Aaj Khabor Desk, New Delhi, India, 03/03/2026 : The Indian Army is set to place an order for 300 indigenous Dhanush 155mm howitzers to strengthen its artillery capabilities. The guns will reportedly be deployed across 15 artillery regiments. This move marks a significant boost to India’s defence preparedness and supports the government’s push for self-reliance in defence manufacturing under the “Aatmanirbhar Bharat” initiative. The Army had earlier inducted 114 Dhanush guns, and the new order will substantially enhance the indigenous artillery fleet.

Loading

বিস্ফোরক কারখানায় বিস্ফোরণ, মৃত ১৬, আহত ১৮

বিস্ফোরক কারখানায় বিস্ফোরণ, মৃত ১৬, আহত ১৮

প্রচুর মানুষ কাজ করতেন ঐ কারখানায় 

আজ খবর (বাংলা), [দেশ],  নাগপুর,মহারাষ্ট্র, ০১/০৩/২০২৬ :  মহারাষ্ট্রের নাগপুরে এসবিএল এনার্জি লিমিটেড এর কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা  হতেছে.এই ঘটনায় মৃতের সংখ্যা ১৬,  গুরুতর আহত হয়েছেন আরও ১৮ জন বলে জানা গিয়েছে।

মহারাষ্ট্রের নাগপুরে রয়েছে এসবিএল এনার্জি লিমিটেড নামে  একটি  কোম্পানী। এই কোম্পানি বিস্ফোরক ও ডিটোনেটর ফিউজ তৈরি করে. এই কারখানাতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নাগপুরের কাছে কাটল বলে একটি জায়গা আছে সেই জায়গার রাউলগাঁও  নাম  একটি জায়গায় রয়েছে এই কারখানাটি। জায়গাটি নাগপুর গ্রামীণ থানার  অন্তর্গত. এই কারখানায় প্রচুর মানুষ কাজ করেন। এখানেই  বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণের ঘটনায় এখনও  পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। আরও ১১৮ জন মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন এই ঘটনায়। হাসপাতালে তাঁরা অনেকেই মৃত্যুর সাথে  পাঞ্জালড়ছেন. সুতরাং মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু কিভাবে এই কারখানায় এতো বড় বিস্ফোরণের ঘটনা ঘটে গেলো তা জানা যায় নি. গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু  মহারাষ্ট্রের করেছে পুলিশ। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন।

Aaj Khabor Desk, Nagpur, Maharashtra, 01/03/2026 : A massive explosion occurred at the factory of SBL Energy Limited in Nagpur, Maharashtra, on March 1, 2026. The company manufactures explosives and detonator fuses, and the blast took place at its unit located in Rawalgaon near Katol under Nagpur Rural Police jurisdiction. According to police sources, at least 16 people have been confirmed dead, while more than 118 others were seriously injured, with several battling for their lives in hospital. The factory employed a large number of workers at the time of the incident. The exact cause of the explosion remains unknown, and Maharashtra Police have launched an investigation, with senior officials present at the site./ : /

Loading

আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল, সেটা প্রমাণিত। আবগারি মামলা থেকে অব্যাহতির পর বললেন মনীশ শিশোদিয়া

আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল, সেটা প্রমাণিত

 

“অরবিন্দ কেজরিওয়াল সহ আম  আদমি পার্টির সবাই কট্টর সত্তা নিয়ে চলে “

 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৭/০২/২০২৬ :   আবগারি মামলা থেকে অব্যাহতি পেলেন আম  আদমি পার্টির সিনিয়র নেতারা। অরবিন্দ কেজরিওয়াল বা মণীশ  সিসোদিয়ার বিরুদ্ধে আবগারি মামলা আর টিঁকলো না।

একটি বিশেষ আদালত দিল্লির আবগারি নীতি সংক্রান্ত মামলায় মণীশ সিসোদিয়াকে সহ সব অভিযুক্তকে অব্যাহতি দিয়েছে, কারণ অভিযোগ প্রমাণ করার জন্য পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি এবং তদন্তে গুরুতর ফাঁকফোকর ছিল।

এই রায়ে খুবই গুরুত্বপূর্ন দিন বলে মন্তব্য করেছেন সিসোদিয়া। তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্ট ইতোমধ্যে জানিয়েছিল যে এই মামলাটি ট্রায়ালে টেকবে না এবং এদিন জেলা আদালত সেই অবস্থানই পুনর্ব্যক্ত করেছে।

মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় থেকে তিনি এবং অরবিন্দ কেজরিওয়াল-কে এই মামলায় অভিযুক্ত করা হয়েছিল। মামলার প্রাথমিক পর্যায়ে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (CBI) পক্ষের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছিল যে একাধিক অনিয়ম এবং তহবিল পাচারের মতো ঘটনা ঘটেছে।

সংবাদ সম্মেলনে সিসোদিয়া বলেন, “এদিন আদালতের রায়ে প্রমাণিত হয়েছে যে মামলাটির ভিত্তি ছিল মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিজেপিকে অবশ্যই স্বীকার করতে হবে যে তারা মিথ্যা বলেছিল।” বিরোধ নেত্রী আটাশি বলেছেন, “অরবিন্দ কেজরিওয়াল এবং সমগ্র আম আদমি পার্টি দলটিই কট্টর সৎ, তারা সত্যতা নিয়ে চলতেই ভালোবাসে।”

তিনি আরও বলেছেন, সত্য সবসময় জেতে  — আজ আদালতের সিদ্ধান্ত সেই সত্যকে প্রমাণ করেছে।

Aaj Khabor Desk, New Delhi, India, 27/02/2026 :  After being discharged in the Delhi excise policy case, Manish Sisodia said that the Bharatiya Janata Party (BJP) should admit that it had been lying about the allegations against him.

A Delhi court granted relief to Sisodia and other accused, citing lack of sufficient evidence in the case related to the now-scrapped excise policy. Reacting to the court’s decision, the senior Aam Aadmi Party (AAP) leader claimed that the case was politically motivated and aimed at defaming him and his party.

Sisodia said the verdict proves that the allegations were baseless and reiterated that truth has prevailed. He urged the BJP to acknowledge that the accusations were false and misleading.

Loading

বাংলাদেশে জোরালো ভূমিকম্প, প্রবল কম্পন কলকাতাতেও

বাংলাদেশে জোরালো ভূমিকম্প, প্রবল কম্পন কলকাতাতেও

ভূকম্পন হয়েছে নেপাল ও সিকিমেও 
 
আজ খবর (বাংলা), [দেশ] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৭/০২/২০২৬ :  বাংলাদেশে জোরালো আর সেদেশের ভূমিকম্পের ঢেউ আছড়ে পড়লো কলকাতাতেও। আজ জোরালো ভূমিকম্প হয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে।
শুক্রবার বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে।  রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩ বলে জানা গিয়েছে। বাংলাদেশের সময় অনুযায়ী দুপুর দেড়টা নাগাদ এই ভূকম্পন অনুভূত হয়েছে, এই কম্পনের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ১৮৮ কিলোমিটার দূরে সাতক্ষীরা অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
বাংলাদেশের ভূমিকম্পে প্রবলভাবে কেঁপে ওঠে পাশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা। বিশেষ করে কলকাতা কেঁপে উঠেছিল। প্রায় ৪৫ সেকেন্ড স্থায়ী হয়েছিল এই ভূকম্পন।  কলকাতার বেশ কয়েকটি বাড়িতে ফাটল লক্ষ্য করা গিয়েছে।  তবে মেট্রো রেলের কোনো ক্ষয়ক্ষতির খবর আসে নি।  ভূমিকম্প অনুভূত হতেই কলকাতার মানুষ বহুতল ভবনগুলি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসতে শুরু করেছিলেন। নবান্নতেও একই দৃশ্য দেখতে পাওয়া গিয়েছে। কলকাতা ছাড়াও আশেপাশের এলাকাগুলিতে প্রবল কম্পন অনুভূত হয়েছে। বিশেষ করে বারাসাত, বনগাঁ,  বসিরহাট, স্বরূপনগর এলাকাগুলিতে আজ প্রবল ভূ কম্পন অনুভূত হয়েছে।
আজ প্রতিবেশী রাষ্ট্র নেপালেও ভূকম্পন (৩.৩) অনুভূত হয়েছে।  সিকিমের নামচিতেও আজ সকালে ভূকম্পন অনুভূত হয়েছে। বেলা ১২টা নাগাদ সিকিমে যে ভূকম্পন অনুভূত হয়েছে, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ২.৭ বলে জানা গিয়েছে।  কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।

Loading

উত্তরপ্রদেশে মিলল আর এক বাংলাদেশির খোঁজ , পুলিশ আসার আগেই পলাতক

উত্তরপ্রদেশে মিলল আর এক বাংলাদেশির খোঁজ , পুলিশ আসার আগেই পলাতক

অসৎ উদ্দেশ্যে ? নাকি প্রেমের টানে বেগম এসেছিলেন ভারতে ? 
আজ খবর (বাংলা)  [দেশ[, হাপুর, উত্তরপ্রদেশ, ২৬/০২/২০২৬ :  উত্তরপ্রদেশের হাপুরে এক বাংলাদেশীর বিরুদ্ধে উত্তর প্রদেশ পুলিশ সক্রিয় হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
বাংলাদেশের মেহমুদা বেগম ভারতে এসে এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন, তারপর তিনি এই দেশের নাগরিকত্ব প্রমান করার জন্যে জাল নথি  বানিয়েছিলেন।  বিভিন্ন সূত্রে এই মহিলার কথা পুলিশ জানতে পেরে যখন জিজ্ঞাসাবাদের জন্যে এই মহিলার বাড়িতে যান, তখন দেখা যায় ঐ  মহিলা পালিয়ে গিয়েছেন। এরপর ঐ  মহিলার বিরুদ্ধে একটি মামলা দিয়ে করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ২০২১ সালে মেহমুদা তিন মাসের ভিসা নিয়ে ভারতে এসেছিলেন। কিন্তু তিনি আর ফিরে যান নি। এদেশে এসে মোহম্মদ মাশরুফ নামে এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন। এরপর তিনি বেগম রাণী নাম নিয়ে জাল নথী  বানিয়ে নিয়ে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। বাংলাদেশে তিনি আর ফিরে যান নি।
তাঁর বিষয়ে জানতে পেরে পুলিশ ঐ বেগম রাণীর বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে দেখে স্বামী-স্ত্রী দুজনেই পালিয়ে গিয়েছেন।  পুলিশ তাঁদের খোঁজ চালাচ্ছে। তাঁদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। সেই মামলায় অবিলম্বে দুজনকে আদালতে  আত্মসমর্পন করার বার্তা দেওয়া থাকবে।  পুলিশ তদন্ত করে দেখছে বেগম রাণী বাংলাদেশের কোথা থেকে ভারতে এসেছিলেন, কি উদ্দেশ্যে তিনি এ দেশে এসেছিলেন। এই কয়েকটা বছরে তিনি কি কি করেছেন, কোথায় কোথায় গিয়েছেন। তিনি কি অসৎ উদ্দেশ্যে এদেশে এসেছিলেন ? নাকি প্রেমের টানে এখানে এসেছিলেন ?

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor