Aaj Khabor

পানিট্যাংকীতে ইন্দোনেশিয়ার ধৃত মহিলা জাল নথী ব্যবহার করে এক দশক বাস করছিলেন মুম্বইয়ে 

গোটা দেশে এই রকম কতজন বিদেশী অবৈধভাবে বসবাস করছেন তা দেখা দরকার 

আজ খবর (বাংলা), [দেশ], নকশালবাড়ি, দার্জিলিং, ০৬/০৮/২০২৫ : গতকালই ভারতীয় নথি জাল করে ভারতে ঢুকে গ্রেফতার হয়েছিলেন এক ইন্দোনেশীয় মহিলা,  আজ তিনি তাঁর মুম্বই  যোগসূত্রের কথা স্বীকার করে নিয়েছেন।

গতকাল পানিটাঙ্কি সীমান্তে সন্দেহভাজন এক ইন্দোনেশীয় মহিলাকে আটক করেছিল  এসএসবি। জানা গিয়েছে, বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ ৪১তম ব্যাটেলিয়নের ‘সি’ কোম্পানির বর্ডার ইন্টারঅ্যাকশন টিম (BIT) পুরনো সেতুর কাছে, সীমান্ত খুঁটি নম্বর ৯০ এর ভারতীয় এলাকায় ওই মহিলাকে আটক করা হয়েছিল।

প্রাথমিকভাবে তিনি নিজেকে “নিনিওমান মুর্নি” নামে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করেছিলেন। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় তাঁর একাধিক জাল নথি ধরা পড়ে যায়, যার মধ্যে ইন্দোনেশিয়ার পরিচয়পত্রও ছিল। পরে তিনি স্বীকার করেন যে, আসলে তাঁর নাম “নি কাদেক সিসিয়ানি”, তিনি ইন্দোনেশিয়ার বালি প্রদেশের বাসিন্দা।

অভিযুক্ত মহিলা ইতিমধ্যেই স্বীকার করেছেন যে—

তিনি মুম্বইয়ে স্থানীয় দালালের মাধ্যমে ভুয়ো আধার ও প্যান কার্ড সংগ্রহ করেছিলেন।  শুধু তাই নয়, প্রায় এক দশক ধরে তিনি মুম্বইয়ে বসবাস করছিলেন ওই জাল নথি ব্যবহার করে। ইন্দোনেশিয়া, তুরস্ক, নেপাল ও ভারতের মধ্যে যাতায়াতের জন্য একাধিক ভুয়ো পরিচয় ব্যবহার করেছেন।

এসএসবি সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় বিদেশি আইন, পাসপোর্ট আইন ও ভারতীয় ন্যায় সংহিতা-র একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। মহিলাকে আটক করে জাল নথি ও ডিজিটাল প্রমাণ উদ্ধার করা হয়েছে। সমস্ত প্রক্রিয়া শেষে তাঁকে চিকিৎসা পরীক্ষার পর খরিবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য।


Loading

এশিয়া কাপের মাঠে গা ঘামাতে শুরু করল ভারত 

দলে পুরোনো মুখের পাশে রয়েছে এক ঝাঁক নতুন মুখও। দেশবাসীর প্রত্যাশা থাকবে তাঁদের কাছে। 

আজ খবর (বাংলা), [খেলা], দুবাই, আরব আমিরশাহী, ০৬/০৯/২০২৫ : আসন্ন এশিয়া কাপে খেলতে ভারত আরবের মাটিতে গা ঘামাতে শুরু করল। অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে গোটা দলকেই আজ চাঙ্গা লেগেছে। এশিয়া কাপে খেলার জন্যে মুখিয়ে রয়েছে গোটা দল। 

আগামী ৯ তারিখ থেকে আরবের মাটিতে শুরু হতে চলেছে এশিয়া কাপ। এশিয়া মহাদেশের আটটি দেশ অংশ নিচ্ছে এই টি ২০ টুর্নামেন্টে। এই দেশগুলি হল আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, ভারত, ওমান, পাকিস্তান, শ্রীলংকা ও আরব আমিরশাহী। আগামী ১০ তারিখে আরবের সাথে দুবাইতে খেলা হবে ভারতের।  ওটাই ভারতের প্রথম খেলা এই টুর্নামেন্টে। 

ভারত পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে আগামী ১৪ তারিখ রবিবার। খেলা শুরু হবে রাত্রি আটটায়। সোনি স্পোর্টস নেটওয়ার্ক টিভি চ্যানেলে এই ম্যাচগুলির সরাসারি সম্প্রসারণ দেখতে পাওয়া যাবে। 

ভারতীয় দল — হেড কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্যিয়া, সনজু স্যামসন , তিলক ভার্মা, বরুন চক্রবর্তী, কুলদীপ যাদব, রিংকু সিং, শুভমন গিল (সহ অধিনায়ক), অভিষেক  শর্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেন শর্মা (উইকেট রক্ষক), যশপ্রীত  বুমরাহ, অর্শদীপ সিং, হরষিত রানা। রিজার্ভ বেঞ্চ — প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুয়েল ও যশস্বী জয়সোয়াল। বোলিং কোচ হিসেবে থাকছেন মর্নে  মরকেল।

# ‘আজ খবর’ ধারাবাহিকভাবে এশিয়া কাপের সব খবর পৌঁছে দেবে পাঠকের কাছে। নজর রাখুন ‘আজ খবর’ এ। 


Loading

রাজ্যে আর একজনও তৃণমূলী থাকবে না : দিলীপ 

ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্যে 

আজ খবর (বাংলা), [রাজনীতি], খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর, ০৬/০৯/২০২৫ :  বিজেপি সম্পর্কে বিধানসভায় দাঁড়িয়ে  কুকথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই অভিযোগ তুলে  এবার তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।” 

বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ঠিক যেভাবে এর আগে বামেরা  আর কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে গেছে রাজ্য থেকে। রাজ্যের পরিস্থিতি একবার দেখুন, অরাজকতা আর অব্যবস্থায় ভরে গিয়েছে।  আইন শৃঙ্খলা বলে রাজ্যে কিছু নেই। বাম সরকার আর কংগ্রেস সরকারের শেষদিকে ঠিক এমন পরিস্থিতিই তৈরি হয়েছিল। একই পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূলের শাসনেও। আগামী বিধানসভা নির্বাচনে একেবারে হেরে যাবে তৃণমূল, এবং এখন থেকে ওরা বিদায় নেবে।”

দিলীপ ঘোষ বলেন, “বিধানসভায় দাঁড়িয়ে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এমন দিন খুব তাড়াতাড়ি আসছে, যখন রাজ্যে আর একজন বিজেপি থাকবে না। আমি বলছি খুব সত্বর  সেই দিন আসতে চলেছে, যেদিন রাজ্যে আর একজন তৃণমূলী থাকবে না। আগামী বিধানসভা নির্বাচনে ওরা  ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। রাজ্যের মানুষই ওদের বিদায় জানাবে।”


Loading

জলপাইগুড়িতে শিক্ষক দিবস পালিত 

আজ ড: সর্বপল্লী রাধাকৃষ্ণনের  জন্মদিন

আজ খবর (বাংলা),  [রাজ্য], জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ০৫/০৯/২০২৫ : বিবেকানন্দ যোগা সোসাইটির পক্ষ থেকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক দিবস উদযাপন করা হল। 

অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যোগা সোসাইটির উপস্থিত সদস্যরা। 

শুক্রবার সকালে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ি দিঘি পার্কে শতাধিক সদস্য মিলিত‌ হয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করেন বিবেকানন্দ যোগা সোসাইটির সদস্যরা। বৈকুণ্ঠপুর রাজবাড়ি দিঘি প্রাঙ্গণে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন ও কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানকে বর্ণাঢ্য ‌রূপ দেওয়া হয়। বিবেকানন্দ যোগা সোসাইটির সমস্ত শিক্ষকদের প্রতি সম্মান জানান উপস্থিত সদস্যরা। 

এই উপলক্ষে সংস্থার পক্ষ থেকে যোগা প্রদর্শনী সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের জীবনে শিক্ষকের ভুমিকা ও অবদানের কথা তুলে ধরেন উপস্থিত সদস্যরা।


Loading

ভারতীয় বক্সিংয়ের সাফল্য 

পবন বার্টওয়াল  মুগ্ধ করেছেন বিচারকদের

আজ খবর (বাংলা), [খেলা], লিভারপুল, যুক্তরাজ্য, ০৫/০৯/২০২৫ :  ভারতের হয়ে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে অসাধারণ শুরু করলেন সাক্ষী। ৫৪ কিলোবিভাগে তিনি প্রতিপক্ষ ইউক্রেনকে হারিয়ে দিয়েছেন। 

এদিন ৫৪ কিলো বিভাগে খেলা শুরু করলেন বক্সার সাক্ষী। অসাধারণ লড়াই করেছেন তিনি।  প্রতিপক্ষ ইউক্রেনের খেলোয়াড়কে তিনি ৫:০ ব্যবধানে পরাজিত করেছেন।  এদিকে পুরুষদের ৫৫ কেজি বিভাগে  ব্রাজিলকে হারিয়ে অসাধারণ শুরু করলেন পবন বার্টওয়াল।  যথেষ্ট কঠিন ছিল তাঁর রাউন্ডগুলি. কিন্তু নিজস্ব দক্ষতায় তিনি জয় ছিনিয়ে নিয়ে আসেন। পরাজিত করেন প্রতিপক্ষ ব্রাজিলের মাইকেল ডগলাস ত্রিনিদাদেকে। মাইকেল প্যারিস অলিম্পিকে যোগ দিয়েছিলেন । 

আজ সন্ধ্যায় আরও দুই ভারতীয় খেলতে নামবেন। তাঁদের মধ্যে একজন হলেন সানামাচা  চানু, তিনি মহিলাদের ৭০ কেজি বিভাগে লড়াই করবেন এবং আর একজন হলেন হর্ষ চৌধুরী, তিনি পুরুষদের ৯০ কেজি বিভাগে লড়াই করতে নামবেন। 


Loading

একটানা শ্যুটিং শেষ হল কার্তিক অনন্যার  ‘তু মেরি, ম্যায় তেরা’ ছবির 

একটানা ৫৭ দিন শ্যুটিং করে মনে হচ্ছিল যেন রোলার কোস্টারে আছি : কার্তিক 

কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডে

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ০৫/০৯/২০২৫ :  অভিনেতা কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডে অভিনীত “তু  মেরি ম্যায় তেরা, তু  মেরি.”  ছবির শ্যুটিং শেষ হয়েছে। ইনস্টাগ্রামে একটিপোস্ট করে এই খবর জানিয়েছেন ছবির নায়ক কার্তিক  আরিয়ান। 

ছবির ইউনিট এবং কার্তিকের পোস্ট সূত্রে জানা গিয়েছে মাত্র ৫৭ দিন একটানা শ্যুটিং করে এই ছবির কাজ শেষ করা গিয়েছে।  এই দিনগুলো যেন রোলার কোস্টারে  কেটেছে বলে মনে করেছেন কার্তিক। তবে শ্যুটিংয়ের কাজ শেষ হাওয়ায় খুশি কার্তিক ও অনন্যা। আর এর জন্যে কার্তিক ধন্যবাদ জানিয়েছেন রেমো ডিসুজা, অম্রিত মহালনকাই ও অনীতা শ্রফ আদাজানিয়াকে। 

ছবিতে কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডে একসাথে অভিনয় করেছেন। এর আগে ‘পতি পত্নী আওর ওহ’ ছবিতে দুজনে একসাথে কাজ করেছিলেন। অনন্যার যথেষ্ট প্রশংসা করেছেন কার্তিক।  জ্যাকি শ্রফ এবং নীনা গুপ্তার সাথে কাজ করার অভিজ্ঞতাও ব্যক্ত করেন কার্তিক আরিয়ান। মোটামুটি লম্বা চওড়া একটা পোস্ট করে এই ছবির সুইটিংয়ের  সমাপ্তি ঘোষণা করে দেন তিনি। 

২০২৬ সালের ১৩ই ফেব্রিয়ারি কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডে  অভিনীত  “তু  মেরি, ম্যায় তেরা”  ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সমীর বিদ্বানস পরিচালিত এই ছবিটি সমীরের সাথে কার্তিকের দ্বিতীয় ছবি। এর আগে সমীর পরিচালিত ‘সত্য প্রেম কি কথা’ ছবিতে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান। 


Loading

ফের ভূমিকম্পের সিরিজ আফগানিস্তানে 

হতাহতের সম্পূর্ণ বিবরণ এখনো এসে পৌঁছায় নি 

আজ খবর (বাংলা), ব্রেকিং নিউজ  [আন্তর্জাতিক], কাবুল, আফগানিস্তান, ০৫/০৯/২০২৫ :  আফগানিস্তানে ফের বড়সড় ভূমিকম্পের ঘটনা ঘটল। গতকাল রাত্রি থেকে শুরু করে মাঝরাত্রি  পর্যন্ত  ভূমিকম্পের সিরিজ ঘটতে দেখা গিয়েছে। ভূমিকম্পের আতঙ্কে সারারাত মানুষকে রাস্তাঘাটে ছোটাছুটি করতে দেখা গিয়েছে। 

আফগানিস্তানে গতকাল  ভূমিকম্পের ঘটনা ঘটে রাত্রি সাড়ে দশটা নাগাদ।  আফগানিস্তানের বিভিন্ন জায়গায় ঝাঁকুনি অনুভব করা যেতে থাকে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮; কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৬০ কিলোমিটার নিচে। এই ভূকম্পের ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রি ১০ টা বেজে ২৬ মিনিট নাগাদ। গতকাল মধ্যরাতেও  আফগানিস্তানে আর একটি ভূমিকম্পের ঘটনা ঘটেছিল, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.১; সেটি ঘটেছিল ২৩টা  ৫৮ মিনিটে। কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে।

এরপর মধ্যরাত্রে ৩ টে বেজে ১৬ মিনিটে আফগানিস্তান ফের কেঁপে ওঠে ভূমিকম্পের জেরে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯; এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১২০ কিলোমিটার গভীরে। এই কম্পনের  আগে আবার একটি কম্পন অনুভূত হয়েছিল, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.১; আফগানিস্তান জুড়ে বার বার ভূমিকম্পের ঘটনা ঘটতে থাকায় আতঙ্কে রয়েছে মানুষ। গতকাল সারারাত আফগানিস্তান এর মানুষের বিনিদ্র রাত্রি কেটেছে। আতঙ্কে তাঁরা ঘরবাড়ি থেকে বেরিয়ে বাইরে আশ্রয় নিয়েছিলেন। 

গতকাল সিরিজ ভূমিকম্পের জেরে আফগানিস্তানে বেশ কিছু রাস্তায় ধ্বস নেমেছে। কিছু সড়কে গাছ উপরে পড়ে  রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। দিন  দুয়েক আগেই আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছিল, যে ঘটনার জেরে  অন্তত ১৪০০ মানুষের মৃত্যু হয়েছিল এবং অন্তত ৩০০০ মানুষ আহত হয়েছিলেন। সেই ঘটনায় বিশ্বের অন্যান্য দেশের মত ভারতও আফগানিস্তানে ত্রাণ পাঠিয়েছিল। সেই ঘটনার রেশ  কাটতেই ফের ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটে গিয়েছে আফগানিস্তানে। হতাহত বা বিপর্যয়ের সম্পূর্ণ খবর এখনো এসে পৌঁছায় নি আফগানিস্তান থেকে। 

তিব্বত থেকেও ভূমিকম্পের খবর আসছে। তিব্বতে গতকাল রাত্রি ২:৫০ মিনিট নাগাদ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৮; ভূকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তিব্বতেও গত কয়েকদিন ধরে ক্রমাগত ভূমিকম্পের ঘটনা ঘটে চলেছে। তবে গতকালের ভূকম্পের ঘটনায় তিব্বত থেকে হতাহতের খবর নেই।  


Loading

‘ব্যাগে বন্দুক আছে’ চিৎকার করে অভিনব কায়দায় কেপমারী

এভাবে যে ছিনতাই হয়ে যাবে ভাবতে পারেন নি ঐ ব্যবসায়ী 

আজ খবর (বাংলা), [রাজ্য\, বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা , ০৪০/০৯/২০২৫ : ব্যাগে বন্দুক আছে দাবি করে ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ১২ লক্ষ টাকা ছিনতাই।  

অভিনব কেপমারির ঘটনা ঘটলো দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। বুধবার বিকেলে বারুইপুর ক্যানিং রোডের ছয়ানি এলাকায় রাস্তার পাশেই হোটেলে খাবে বলে বাইক দাঁড় করিয়েছিল ভাঙ্গরের ধান ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লা। সঙ্গে তার আরো দুই সঙ্গী ছিল। হঠাৎই সেখানে দুই ব্যক্তি আসে ও ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লার কাঁধে থাকা কালো ব্যাগটি ধরে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যবসায়ী বাধা দিলে দুই ছিনতাই বাজ চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে ব্যবসায়ীর কালো ব্যাগের মধ্যে রয়েছে বন্দুক।

 তখনই পাশ থেকে আরও চারজন লোক এসে ব্যবসায়ীকে ঘিরে ধরে মারতে শুরু করে। আশেপাশে লোকজন ঘটনায় হতভম্ব হয়ে পড়ে। ব্যবসায়ীর সঙ্গে থাকা দুই সঙ্গী সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। ব্যবসায়ীকে একা পেয়ে বেধড়ক মারধর শুরু করে ৬ জন দুষ্কৃতীদের দল । তারপরে ব্যবসায়ীর কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায় ছয় দুষ্কৃতীরা । প্রকাশ্য দিবালোকে এইভাবে ব্যবসায়ীর টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আশেপাশে লোক বুঝতেই পারিনি কিভাবে গোটা  ঘটনাটা ঘটে গেল।

 বুধবার রাতেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লা। তিনি বিভিন্ন বাজার থেকে ধান সংগ্রহ করতেন। বুধবার বিকেলে চাষীদের থেকে ধান কেনার প্রায় সাড়ে বারো লক্ষ টাকা পেমেন্ট করতে এসেছিল ভাঙ্গরের উত্তর কাশিপুর থানার ভুমরু এলাকার ব্যবসায়ী শাহাবুদ্দিন। ঘটনায় রীতিমতো ভীত ও আতঙ্কিত হয়ে পড়ে ওই ব্যবসায়ী। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে ঐ ব্যবসায়ীর। ছিন্তাইয়ের অভিযোগ পাওয়ার পরে রাতেই ছিনতাইএর সাথে সরাসরি যুক্ত থাকার সন্দেহে  এক জনকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ।


Loading

খরস্রোতা জলঢাকায় বিসর্জন দেওয়া হল করম পূজা 

নদী প্রচন্ড খরস্রোতা থাকায় সতর্ক ছিল এনডিআরএফ 

আজ খবর (বাংলা), [রাজ্য], মালবাজার, জলপাইগুড়ি, ০৪/০৯/২০২৫ : বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ  জলঢাকা নদীতে পুলিসের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে করম পুজোর বিসর্জন করা হয়েছে ।

বিসর্জনের পাশাপাশি ওখানেই এক পাশে মঞ্চ বানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেও ধুমধাম করে চলেছে অনুষ্ঠান। সেইসাথে পাহাড়ি জলঢাকা খরস্রোতা নদীতে সবরকম দুর্ঘটনা এড়াতে প্রস্তুত থেকেছে কলকাতার সেকেন্ড ব্যাটিলিয়ন এনডি আরএফ এর টিম।  এদিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর,  পঞ্চায়েত সমিতির সদস্যা রন্থি তিরকি,  সমাজসেবি প্রেম ছেত্রি,  উপপ্রধান সুরেশ ওরাও, অসিতাভ বোস,  প্রধান রমেশ তিরকি,  শীতল মিস্ত্রি সহ অনান্যরা। 

প্রসঙ্গত উল্লেখ্য পাহাড়ি এই খরস্রোতা নদীতে যেকোনো হরপা বান  আসতে পারে।  তাই এদিন এনডি আরএফের পক্ষ জলঢাকা নদীকে নো এন্ট্রি জোন করে দেওয়া হয়েছিল । লাইফ বোট প্রস্তুত রেখে ,  লাইফ জ্যাকেট পড়ে নদীর পারে এনডিআরএফ কর্মীদের একটি বাহিনী করা নজরদারি চালিয়ে দাঁড়িয়েছিল নদীর পাশে।  এছাড়াও ডাউন স্ট্রিমে  রোপ লাগিয়ে দেওয়া হয়েছিল। কোন দুর্ঘটনা ঘটলেই প্রস্তুত ছিল এনডি আরএফের টিম। এদিন এনডি আরএফের দলকে নেতৃত্ব দিয়েছেন ইন্সপেক্টর সুনিল বর্মন। তবে আজ ভালোয়  ভালোয়  কেটেছে কর্ম পূজার বিসর্জন অনুষ্ঠান। 


Loading

নিউ টাউনে স্কুটি চালক মহিলার মৃত্যু 

কলকাতার পথে দুর্ঘটনায় মৃত স্কুটি চালকের সংখ্যা বেড়েছে 

আজ খবর (বাংলা), [রাজ্য],  টাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৪/০৯/২০২৫ :  সরকারি বাসের ধাক্কায় মৃত্যু স্কুটি চালক তথ্য প্রযুক্তি মহিলা কর্মীর। নিউ টাউন বিশ্ব বাংলা গেটের কাছে ঘটনা।

নিউটাউনের ব্যস্ততম জায়গা বিশ্ববাংলা মোড়ের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুটি চালক মহিলার। বিশ্ব বাংলা গেটের সিগন্যালে এয়ারপোর্টগামী রুটের মোড়ে টার্ন  নিতে গিয়ে একটি সরকারি বাস পিছন থেকে ধাক্কা মেরে  স্কুটি আরোহী মহিলাকে পিষে দেয়। খবর পেয়ে নিউ টাউন থানার পুলিশ ও ট্রাফিক কর্মীরার রক্তাক্ত মহিলাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান.  চিকিৎসকরা ওই  মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। 

পুলিশ জানিয়েছে, মৃতের নাম বনশ্রী পাল। মহিলা নিউটাউন একটি বেসরকারি সংস্থার কর্মরত। রোজকার মতো এদিন সেই কাজে যোগ দিতে যাচ্ছিলেন। অফিস জোয়ার পথেই  এই দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ।  


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor