Aaj Khabor

ভুল চিকিৎসার অভিযোগ বেসরকারি নার্সিং হোমে 

তদন্ত শুরু করেছে পুলিশ 

আজ খবর (বাংলা), [রাজ্য], শান্তিপুর, নদীয়া, ১০/০৯/২০২৫ : বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ।  শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হল হাসপাতাল কর্তৃপক্ষের এবং ডাক্তারের বিরুদ্ধে। তদন্তে পুলিশ। 

বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদীয়ার শান্তিপুরে। স্থানীয় হরিপুর নীলকুঠি পাড়ার বাসিন্দা অনিমা ঠিকাদার অভিযোগ করেন, তাঁর ছেলে মিন্টু ঠিকাদারকে হার্নিয়া রোগের কারণে বেশ কয়েকদিন ধরে ভুগছিলেন। এরপর একটি বেসরকারি নার্সিংহোম ভুল চিকিৎসা করায়  শারীরিক জটিলতা মারাত্মক আকার নেয়। শেষ পর্যন্ত প্রাণ সংশয় তৈরি হওয়ায় তাঁরা ছেলেকে অন্য হাসপাতালে স্থানান্তর করতে বাধ্য হন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ইংরেজি মাসের ১৫ তারিখ মিন্টু ঠিকাদারকে হার্নিয়ার অপারেশনের জন্য শান্তিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরদিন অর্থাৎ ১৬ তারিখ চিকিৎসক রাজশ্রী দে ওই অস্ত্রোপচার করেন। অপারেশনের তিনদিন পর রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। তবে বাড়ি ফেরার পর থেকেই দেখা যায়, অস্ত্রোপচারের সেলাইয়ের জায়গা থেকে ক্রমাগত রক্ত ও পুঁজ বের হচ্ছে।

পরিবার রোগীকে ফের সেই নার্সিংহোমে নিয়ে গেলে কর্তৃপক্ষ সেলাই কেটে ড্রেসিং করে দেয়। বেশ কয়েকদিন চিকিৎসক রাজশ্রী দে নিজে ড্রেসিং করেন বলেও জানান অভিযোগকারি। কিন্তু অবস্থার উন্নতি না হয়ে উল্টে রোগীর শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। পরে আবারও নার্সিংহোমে নিয়ে গেলে নতুন করে সেলাই করে দেওয়া হয় ক্ষতস্থানে।

তবুও অবস্থার অবনতি হওয়ায় রোগীকে অন্য এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমন্ত ব্যানার্জি পরিবারকে জানান, আগের চিকিৎসা ও অপারেশনে ভুলের কারণে ইনফেকশন ছড়িয়েছে। আরও দুদিন দেরি হলে রোগীকে বাঁচানো সম্ভব হতো না বলেও তিনি স্পষ্টত জানান তিনি। 

যদিও অভিযুক্ত হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হাসপাতালে এত রোগীর মধ্যে দু একজনার অপারেশনের পর সেলাই পাকতেই পারে এটা মেডিকেল সাইন্সেই রয়েছে। যদি রোগীর পরিবার অভিযোগ দায়ের করে এবং উপর মহল থেকে যদি আমাদের ডেকে পাঠায় উপযুক্ত প্রমাণাদি ও তথ্য নিয়ে আমরা দেখা করব।

এরপরেই অনিমা ঠিকাদার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।


Loading

২৪ ঘন্টার মধ্যেই টোটো চুরির কিনারা শিলিগুড়িতে 

শিলিগুড়িতে দুই চোরকে ধরে ফেললো পুলিশ 

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ১০/০৯/২০২৫ : ২৪ ঘণ্টার মধ্যে টোটো চুরি উদ্ধারে সাফল্য, দুই চোর ধরা পড়ল শিলিগুড়িতে। 

টোটো চুরির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সাফল্য পেল শিলিগুড়ি থানার পুলিশ। চুরি হওয়া টোটো উদ্ধার করার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে দুই চোরকে। ধৃতদের নাম মাহফুজ আলম ও কবীর আলম। দুজনেরই বাড়ি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জলেশ্বরীর বাসিন্দা সুন্দরম ঠাকুর। অভিযোগে তিনি জানান, অরবিন্দপল্লির সমর বিড়ি ফ্যাক্টরির সামনে টোটো রেখে তিনি দিদির বাড়িতে যান। সেখান থেকেই অল্প সময়ের মধ্যেই টোটোটি চুরি হয়ে যায়।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম টিম। গোপন সূত্রে খবর পেয়ে রাত প্রায় ১২টা নাগাদ বর্ধমান রোডে সন্দেহজনকভাবে ওই টোটো আটকায় পুলিশ। বৈধ কাগজপত্র চাইতেই অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। সেই সময় হাতেনাতে পাকড়াও করা হয় দুজনকে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ইসলামপুরে নিয়ে গিয়ে টোটোটি বিক্রি করার ছক কষেছিল দুষ্কৃতীরা। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। শহরে ধারাবাহিকভাবে টোটো চুরির ঘটনায় আরও কোনো বড় চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


Loading

মালদহে উদ্ধার ডলফিনের তেল 

এভাবে নির্বিচারে ডলফিন হত্যা করলে গঙ্গায় আর এই প্রাণীটিকে খুঁজেও পাওয়া যাবে না 

আজ খবর (বাংলা), [রাজ্য], মোথাবাড়ি,  মালদহ,১০/০৯/২০২৫ : মালদহের মোথাবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হল ডলফিনের তেল. একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বনদপ্তরের আধিকারিকরা তিন যার তেল উদ্ধার করেছেন। 

গোপন সূত্রে খবর পেয়ে  মালদা জেলা মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের সকুল্লাপুর এলাকা থেকে ডলফিনের তেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছেন  কালিয়াচক এবং মালদার বনদপ্তরের আধিকারিকরা। বুধবার সকালে গোপন সূত্রের খবরে বনদপ্তরের লোকজন পৌঁছায় শুকুল্লাপুর এলাকায়,  সেখানে এক বাড়ি থেকে তিন জারের মত বিলুপ্তপ্রায় নিষিদ্ধ জলজ প্রাণী ডলফিনের তেল উদ্ধার করে. সঙ্গে সঙ্গেই  দুজনকে গ্রেফতার করে বনদপ্তর। 

জানা যায় এই তেল মাছের চার হিসেবে ব্যবহার করা হয়, এবং অনেক সময় ব্যথার কাজেও লাগে এমনটাই দাবি তাদের। গ্রেফতার করা দুইজনকে নিয়ে আসা হয় কানিমোড় ফরেস্টের রেঞ্জ অফিসে। সেখানে তাদেরকে জিজ্ঞাসা বাদের পর বনদপ্তর তাদের মালদা কোর্টে তোলে, এবং দুইজনের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ আইন  অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে । ধৃতদের মধ্যে একজনের নাম ক্ষুদিরাম মন্ডল, বয়স ৫৬ বছর, আরেকজনের নাম সুজিত চৌধুরী বয়স ৪৬ বছর। এই ঘটনার জন্যে আরো তদন্ত শুরু করেছে বনদপ্তর।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের গঙ্গা, আসামের ব্রম্ভপুত্র, বাংলাদেশের মেঘনা, কর্ণফুলীয়া এইসব  নদীগুলিতে রয়েছে গাঙ্গেয় ডলফিন।  যদিও এদের বেশিরভাগেরই বাস ভারতের গঙ্গায়। প্রতি বছর মুর্শিদাবাদ ও মালদহ এলাকায় কিছু চোরা শিকারী প্রচুর পরিমাণে ডলফিন হত্যা করে, এমনকি ডলফিনের শাবকদেরও  হত্যা করা হয়। তারপর এদের তেল নিংড়ে নেওয়া হয় এবং তা বাজারজাত করা হয়।

 এই কারনে গঙ্গায় ডলফিনের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেও যাচ্ছে। ডলফিন একটি বিপন্নপ্রায় প্রাণী, তাকে এভাবে নির্বিচারে হত্যা করা আইন বিরুদ্ধ। তবে বর্তমানে এই অঞ্চলে বন দপ্তর যথেষ্ট তৎপর রয়েছে গাঙ্গেয় ডলফিনদের রক্ষা করার কাজে। 


Loading

আধপোড়া নেপাল জুড়ে কার্ফু সেনাবাহিনীর 

এভারেস্টের দেশে এখন শুধুই শূন্যতা আর আতঙ্ক বিরাজ করছে 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], কাঠমান্ডু, নেপাল, ১০/০৯/২০২৫ :  কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আধপোড়া নেপালের আকাশ, রাস্তাঘাটে এখন শুধুমাত্র সেনাবাহিনীর ভারী বুটের আওয়াজ। থমথমে পরিবেশ। কিছু সরকারি ভবনে এখনো আন্দোলনের আগুন জ্বলছে ধিকিধিকি করে। এই  হল নেপালের আজকের ছবি।

গত দুদিন যেন কেউ রোলার চালিয়ে দিয়েছে বুদ্ধদেবের দেশ নেপালে। আজ সেখানকার সেনাবাহিনী পুরোদস্তুর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে নেপালের পরিস্থিতি। । বড় ছোট সব শহরেই টহল  দিচ্ছে সেনাবাহিনী। তাঁরাই মাইকিং করে সকলকে শান্ত থাকতে নির্দেশ দিচ্ছেন।   অভিভাবকহীন নেপাল যেন সত্যিই আজ বড়ই  বিপন্ন।  এই মুহূর্তে নেপালের সর্বত্র কার্ফু চলছে। সবাইকেই শান্ত থাকার পরামর্শ দিয়েছে নেপালি  সেনাবাহিনী। 

দুদিন ধরে যাঁরা ব্যাপক আন্দোলন করে নেপাল সরকারকে কার্যত ছারখার করে দিলেন সেই জেনারেশন জেডকে আলোচনায় বসার অনুরোধ করেছেন সেনা কর্তা অশোক রাজ্ সিগডেল।  তিনি সব  পক্ষকে নিয়ে আলোচনায় বসতে  চান, সেই আলোচনা না হওয়া পর্যন্ত কোনরকম অশান্তি যাতে না হয়, সেদিকে কড়া  নজরদারি চালাচ্ছে নেপালের সেনাবাহিনী। দ্রুত সমস্যার সমাধান করতে এবং নেপালে শান্তি ফিরিয়ে আনতে চায় নেপালের সেনাবাহিনী। 

এই দুইদিনে সরকারি সম্পত্তি বিনষ্ট করা হয়েছে ব্যাপক হারে। আর নতুন করে যাতে সরকারি সম্পত্তি নষ্ট না হয় সেদিকে নজর রেখেছে সেনা। যা কিছু ঘটে গিয়েছে তাকে নেপালের ইতিহাসে গভীর ক্ষত বলে মনে করা হচ্ছে। সেই ক্ষতে নেপাল কিভাবে প্রলেপ লাগে  সেটাই এখন দেখার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও  নেপালের ভাই বোনেদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। 

নেপালের রাস্তায় যে সব সারমেয় ও গরু – ষাঁড় ঘুরে বেড়ায়  তারা বুঝে নিয়েছে, গুরুতর কিছু একটা ঘটে গিয়েছে। কিন্তু কি ঘটেছে তা নিশ্চয়ই তারা বুঝবে না, তবে এটা  অবশ্যই তারা বুঝবে যে দিন কয়েক তাদের খাবার জুটবে না নেপালের রাস্তায়। 


Loading

এশিয়া কাপে ৯৪ রানে জয় দিয়ে শুরু করল আফগানিস্তান 

বেশ নড়বড়ে ব্যাটিং হংকং এর 

আজ খবর (বাংলা), [খেলা], আবু ধাবি, আরব আমিরশাহী, ১০/০৯/২০২৫ :  প্রতিপক্ষ হংকংকে ৯৪ রানে হারিয়ে এবারের এশিয়া কাপ শুরু করল আফগানিস্তানের ক্রিকেট দল। 

এশিয়া কাপে বেশ ভালোই সূচনা হয়েছে আফগানিস্তানের।  এই দলটির অন্তত দুজন হাফ সেঞ্চুরি পেয়েছেন। তাঁরা হলেন সিদ্দিকুল্লা অটল এবং আজমাতুল্লা ওমরজাই।  আফগানিস্তানের টি২০ ক্রিকেট ইতিহাসে এই দুই সেঞ্চুরি খুব দ্রুততার সাথে এসেছে বলে লেখা থাকবে।  সবচেয়ে কম সময়ে আসা দুই সেঞ্চুরি ক্রিকেট প্রেমীদের মন ভরিয়ে দিয়েছে। আফগানিস্তান তাদের প্রথম ম্যাচে ৬ উইকেট খুইয়ে ১৮৮ রান তুলেছিল।

বড় রান তাড়া  করতে গিয়ে হংকং ৪.৩ ওভারে মাত্র ২২ রানেই ৪টি উইকেট হারিয়ে ফেলেছিল। শেষমেশ ২০ ওভারে ৯ উইকেট খুইয়ে হংকং ১০০ রানের গন্ডিও পার করতে পারে নি। মোট ৯৪ রানে খেলা শেষ হয়ে যায় হংকংয়ের। বেশ নড়বড়ে ব্যাটিং দেখতে পাওয়া গিয়েছে হংকং ক্রিকেট দলের।  আফগানিস্তান মোট ৯৪ রানে জিতে যায়।.

আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামছে ভারত। এই মুহূর্তে আরবে খেলা হলেও এশিয়াকাপে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট দল হিসেবে প্রথম ম্যাচে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। 


Loading

সেনা জওয়ানের চরিত্রে দাবাং সলমন 

চিত্রাঙ্গদার ভূয়সী প্রশংসা করেছেন নির্দেশক 

আজ খবর ( বাংলা),  [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ০৯/০৯/২০২৫ :  এবার একজন সেনা জওয়ানের ভূমিকায় দেখতে পাওয়া যাবে দাবাং সলমন খানকে। নতুন ছবির শ্যুটিংয়ের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সলমন নিজেই। 

অপূর্ব লেখীয়ার  নির্দেশনায় নতুন ছবিতে অভিনয় করছেন সল্লু মিঞা।  নতুন এই ছবির নাম ‘”ব্যাটল অফ গালওয়ান”।  ২০২০ সালে ভারতের সাথে সীমান্ত সমস্যা নিয়ে চীনের যে সংঘাত সৃষ্টি হয়েছিল, সেই ঘটনার প্রেক্ষাপটেই ছবিটি তৈরি করা হচ্ছে। ভারত ও চীনের সেই সংঘাতে মোট ২০ জন জওয়ানের মৃত্যু হয়েছিল এবং প্রচুর চীনা  সৈনিকের মৃত্যু হয়েছিল। চীন অবশ্য তাদের দেশের মৃত সৈনিকদের সংখ্যা প্রকাশ করতে পারে নি. ঐ  ঘটনায় দুই দেশের  বেশ কিছু জওয়ান আহতও হয়েছিলেন। 

ব্যাটল অফ গালওয়ান এর মুখ্য চরিত্রে অভিনয় করছেন সলমন খান। তাঁর বিপৰীতে রয়েছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। জুলাই মাসের প্রথম সপ্তাহেই অবশ্য এই ছবি সম্বন্ধে  সমাজ মাধ্যমে কিছুটা আভাস দিয়েছিলেন সলমন খান। এবার তাঁর ছবিই প্রকাশ্যে এসে গেলো।


Loading

নেপালের প্রধানমন্ত্রী ওলির পদত্যাগ, পালাতে পারেন দেশ ছেড়ে

বিকেলে সিদ্ধান্ত নেওয়া হতে পারে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন  

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] কাঠমান্ডু, নেপাল,০৯/০৯/২০২৫ : বিদ্রোহের আগুনে দগ্ধ হচ্ছে নেপাল। দেশজুড়ে  মিডিয়া হালু হয়ে গেলেও দুর্নীতির অভিযোগ তুলে আজ সকাল থেকেই নেপালের মানুষ আন্দোলনের মাত্রা তীব্র থেকে তীব্রতার করতে শুরু করেছিল। তাঁদের দাবি ছিল প্রধানমন্ত্রীর পদত্যাগ। 

সকাল থেকেই অসংখ্য মানুষ রাজপথে নেমে আন্দোলনে সামিল হতে শুরু করেন। আন্দোলন কাঠমান্ডু ছেড়ে নেপালের অন্যান্য শহরেও পৌঁছে যায়. রাজধানী কাঠমান্ডু শহরের বিভিন্ন জায়গায় টায়ার জ্বেলে বিক্ষোভ দেখানো হলেও আজ পুলিশ ছিল অনেকটাই সংযত। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী ওলির  পদত্যাগ দাবি করতে থাকে। একদল মানুষ পার্টি অফিস ভাংচুর করে, আর একদন মানুষ রাষ্ট্রপতির বাড়িতে ঢুকে পরে তান্ডব চালায়। প্রধানমন্ত্রীর জনকপুরে অবস্থিত ব্যক্তিগত ভবনেও ভাংচুর করা হয়. তাঁর বালকোটের অফিসও  ভেঙে দেওয়া হয়. ইতিমধ্যেই ত্রিভুবন নারায়ণ বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়. নেপালের প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।  সংসদ ভবনেও ঢুকে গিয়েছে উন্মত্ত জনতা।  আজ বিকেলে সিদ্ধান্ত নেওয়া হতে পারে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন। 

একটি বড় হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর পরিবারের লোকজনকে উঠতে দেখ যায়. নেপালের প্রধানমন্ত্রীর দেশত্যাগের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। তাঁকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছে সেনাবাহিনী। সেই পরামর্শ মেনেই প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কে পি শর্মা ওলি।  অলি প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে মানুষের। আর এই কারণেই আন্দোলন তীব্রতা পেয়েছে বলে মনে করা হচ্ছে। গনবোদ্রোহে রীতিমত টালমাটাল পরিস্থিতি নেপালের। সীমান্তের এপার থেকে নেপালের পরিস্থিতির ওপর কড়া  নজর রেখেছে ভারত।  ভারত-কাঠমান্ডু বাস পরিষেবা বন্ধ রাখা হয়েছে। 


Loading

বিদেশী সোশ্যাল মিডিয়ার দাপট মেনে নিলো নেপাল 

রাষ্ট্রের বিরুদ্ধে ছাত্র যুবদের ক্ষেপিয়ে তোলার এই প্রচেষ্টা বেশ সফল, এর পিছনে কি গুপ্ত রাষ্ট্র ? উঠছে প্রশ্ন 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], কাঠমান্ডু, নেপাল, ০৯/০৯/২০২৫ :  নেপালের যুব সম্প্রদায়ের প্রবল চাপের কাছে  মানলো নেপাল সরকার।  গতকালের অগ্নিগর্ভ পরিস্থিতির জন্যে শোকপ্রকাশ করে নিষিদ্ধ সমাজ মাধ্যমের ল্যাটফর্মগুলিকে ফিরিয়ে আনতে হল সরকারকে। 

বিশেষ কয়েকটি সমাজ মাধ্যমের প্ল্যাটফর্ম থেকে সমাজে ঘৃণা ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে, প্রতারণা হচ্ছে ইত্যাদি অভিযোগ তুলে নেপালে চলা বিদেশী সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিকে নিবন্ধিকরণের কথা বলেছিল নেপাল সরকার। সেই নিবন্ধিকরণের শেষ তারিখ ছিল সেপ্টেম্বর মাসের ৪ তারিখে। কিন্তু ঐ  দিন দেখা গেলো অন্তত ২৬টি প্ল্যাটফর্ম নিবন্ধীকরণ করে নি। ঐ  ২৬টি প্ল্যাটফর্মকে নিষিদ্ধ ঘোষণা করে নেপাল সরকার। এরা প্রত্যেকেই মার্কিন সংস্থা।

এরপরে নেপালের তরুণ প্রজন্মের একাংশ সোশ্যাল মিডিয়া ব্যান -এর বিরুদ্ধে রাস্তায় নেমে বিরোধিতা করতে শুরু করে। তারা সংসদ ভবনেও ঢুকে পরে। এই সময় পুলিশের সাথে তাদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়।অবাধ্য আন্দোলনকারীদের নিয়ন্ত্রণ করতে পুলিশকে লাঠি চার্জ করতে হয়। কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়, এমনকি গুলিও চালাতে হয়। এই ঘটনায় মোট ২১ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২০০ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। 

নেপালের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠার কারনে ভারতীয় সীমান্তেও সতর্কতা গড়ে উঠতে দেখা যায়।নেপালের অশান্তি রাজধানী কাঠমান্ডু ছাড়িয়ে পোখরা, ভারতপুরেও ছড়িয়ে পড়ে।   ভারতের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে শ্রীলংকা এবং বাংলাদেশের পর অশান্ত হয়ে উঠেছে নেপালও।  দেখা যাচ্ছে প্রত্যেক জায়গায় ছাত্র যুবদের ক্ষেপিয়ে তোলা হচ্ছে। সংঘর্ষে জড়িয়ে পড়ছে তারাই। দেশ জুড়ে বড়সড় অশান্তি তৈরি হয়ে যাচ্ছে। এমনকি সরকারের পালাবদল পর্যন্ত হয়ে যাচ্ছে।  

দেখা গেলো নেপালে কিছু বিদেশী সমাজ মাধ্যমের প্ল্যাটফর্ম দেশের সরকারের থেকেও বেশি পছন্দের হয়ে উঠেছে। দেশের সরকারে দুর্নীতি চলছে এই অজুহাতে কয়েকটি বিদেশী এপ্লিকেশনকে রক্ষা করতে ব্যস্ত হয়ে পড়ল সে দেশের যুবসমাজ। শেষমেশ ক্ষোভের কাছে নতি স্বীকার করে সরকারকে ব্যান তুলে নিতে হয়েছে। নেপালে ফের চালু হয়েছে সোশ্যাল মিডিয়ার ঐ  প্ল্যাটফর্মগুলি। 

এর পিছনে কি গুপ্ত রাষ্ট্রের হাত রয়েছে ? উঠছে প্রশ্ন। তবে সবচেয়ে সাংঘাতিক যে বিষয়টি, সেটা হল পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপাল চার দিক থেকেই অশান্ত করে তোলার চেষ্টা করা হচ্ছে ভারতকে। রীতিমত ঘিরে নেওয়া হচ্ছে। অভিযোগ উঠছে ভারতেরও কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এই গুপ্ত রাষ্ট্রের ভাষাতেই কথা বলতে শুরু করেছেন ভারতে। 


Loading

অরেঞ্জ লাইন মেট্রোর জট কাটাতে আজ সব পক্ষের বৈঠক 

এই রুটে মেট্রো চালু হয়ে গেলে অসংখ্য মানুষের সুবিধা হবে, অফিসযাত্রীদের ভোগান্তিও কমবে 

আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৯/২০২৫ :  কলকাতার নিউ গড়িয়া ও দমদম এয়ারপোর্ট রুটে  মেট্রো রেলপথ  (অরেঞ্জ রুট) নির্মাণের জট কাটাতে আজ সব পক্ষ বৈঠকে বসতে  চলেছে। 

নিউ গড়িয়া থেকে সল্টলেক এবং নিউ টাউনকে স্পর্শ করে দমদম এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো রেল নির্মাণের কাজ আটকে আছে  মেট্রোপলিটন বাইপাসের চিংড়িঘাটার কাছে। নিউ গড়িয়া থেকে দমদম এয়ারপোর্ট  এই মেট্রো লাইনকেই  বলা হয় অরেঞ্জ লাইন।  মেট্রোর এই কাজ  দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু চিংড়িঘাটার কাছে মাত্র ৩৬৬ মিটার জায়গা নিয়ে সমস্যা তৈরি হাওয়ায় এই কাজ থমকে যায়। চিংড়িঘাটার এই জায়গায় রাস্তার ওপর প্রচন্ড চাপ থাকে যানবাহনের। সেক্ষেত্রে এই রাস্তার বিশেষ এই অংশটুকুকে বন্ধ করে মেট্রোর নির্মাণকাজ চালাতে দেওয়া যাচ্ছে না।

রাজ্য পুলিশের বক্তব্য, এই চিংড়িঘাটা করিডোর আসলে উত্তর ও দক্ষিন কলকাতার সবচেয়ে বড় সংযোগ স্থলে পরিণত হয়েছে। এই মোড় দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে। অসংখ্য মানুষ এই পথ রোজ ব্যবহার করেন। অফিস টাইমে ভীড় আরও বেড়ে যায়। তখন ব্যাপক ট্রাফিক জ্যাম লেগে যায়। এই পরিস্থিতিতে রাস্তা বন্ধ করে মেট্রোর কাজ চালানো হলে কলকাতার ট্রাফিক সিস্টেম ভেঙে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই কারণেই এখনই মেট্রো নির্মাণের অনুমতি দিতে পারছে না রাজ্য  সরকার। 

গোটা বিষয়টি পৌঁছায় আদালতে। আদালতের নির্দেশেই আজ সব পক্ষ কলকাতার পার্ক স্ট্রিটে মেট্রো ভবনে একটি বৈঠকে মিলিত হয়ে সমাধান সূত্র খোঁজার চেষ্টা করবে। এই বৈঠকে অংশ নেবে মেট্রো কর্তৃপক্ষ, ইস্টার্ন রেল,  রেল বিকাশ নিগম লিমিটেড, কলকাতা ট্রাফিক পুলিশ, রাজ্য পুলিশ এবং রাজ্য সরকারের প্রতিনিধিরা। জনস্বার্থে এই মেট্রো  রুটের জট কাটানো যায় কিনা,  কোনোভাবে চিংড়িঘাটা মোড়ে আন্ডারপাস বা ফ্লাই ওভার বানিয়ে মেট্রোর কাজ শেষ করা যায় কি না, সেইসব সম্ভাব্নাগুলোই খতিয়ে দেখা হবে আজকের বৈঠকে।


Loading

কলকাতায় কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী 

১৫ ই সেপ্টেম্বর থেকে ৩ দিন ধরে চলবে এই সিসিসি কনফারেন্স 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৯/২০২৫ : কলকাতায় ১৫-১৭ সেপ্টেম্বর কম্বাইন্ড কম্যান্ডার্স কনফারেন্স (সিসিসি), ২০২৫ অনুষ্ঠিত হতে চলেছে। সশস্ত্র বাহিনীগুলির আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে এবারের মূল ভাবনা হল – ‘ইয়ার অফ রিফর্মস – ট্রান্সফর্মিং ফর দ্য ফিউচার’ (একগুচ্ছ সংস্কারের বাস্তবায়নের বছর – ভবিষ্যতের জন্য পরিবর্তন)। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী এবং দপ্তরের প্রতিমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, চিফ অফ ডিফেন্স স্টাফ ও প্রতিরক্ষা সচিব উপস্থিত থাকবেন। তিন সশস্ত্র বাহিনীর আধিকারিকরা ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রকের পাশাপাশি অন্যান্য মন্ত্রকের শীর্ষস্থানীয় আধিকারিকরাও সম্মেলনে যোগ দেবেন। 

সিসিসি, ২০২৫-এ সংস্কার, পরিবর্তন এবং পরিচালনগত ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে। এর মধ্য দিয়ে সশস্ত্র বাহিনীগুলির প্রাতিষ্ঠানিক সংস্কার, নিবিড় সমন্বয়, প্রযুক্তিগত ক্ষেত্রের আধুনিকীকরণের মতো বিষয়ে অঙ্গীকার প্রতিফলিত হবে। এই সম্মেলনে উচ্চস্তরে বিভিন্ন বাহিনীর সদস্যদের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে পরিচালনার বিষয়টিও স্থান পাবে। এর মধ্য দিয়ে জটিল ভূ-রাজনৈতিক কৌশলগত ক্ষেত্রে সশস্ত্র বাহিনীগুলি কতটা নির্ণায়ক ভূমিকা গ্রহণ করতে পারে, সেই বিষয়টিও পর্যালোচনা করা হবে।

সিসিসি সশস্ত্র বাহিনীগুলির সর্বোচ্চ স্তরের একটি ফোরাম। এই ফোরামে দেশের শীর্ষস্থানীয় সামরিক এবং অসামরিক নেতৃবৃন্দ কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করে থাকেন।


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor