Aaj Khabor

ভুটানে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা নরেন্দ্র মোদীর

আরও মজবুত হলো ভারত-ভুটান দ্বিপাক্ষিক সম্পর্ক 

আজ খবর (বাংলা),  [আন্তর্জাতিক] নতুন দিল্লী, ভারত, ১২/১১/২০২৫ :  দুদিনের সফর শেষ করে ভুটান থেকে নতুন দিল্লীতে ফিরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  ভুটানের বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়ায়াংচুক। এর থেকেই দুই দেশের উষ্ণ সম্পর্ক এবং ভাতৃত্বের পরিচয় পাওয়া যায়. 

ভুটানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি প্রকল্পের উদ্বোধন করেন এবং সেই সঙ্গে বেশ কিছু ঘোষণা করেন। এই প্রকল্পগুলির মাধ্যমে ভারত ও ভুটান দুই দেশের বৈদেশিক সম্পর্ক আরও মজবুত হল বলে মনে করা হচ্ছে।  আসুন এক নজরে দেখে নেওয়া যাক ভুটানে গিয়ে নরেন্দ্র মোদী ঠিক কি কি ঘোষণা করলেন – 

উদ্বোধন:

১) ভারত ও ভুটান সরকারের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি মেনে ১০২০ মেগাওয়াটের পুনাতসাংছু-২ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন। 

ঘোষণাসমূহ:

২) ১২০০ মেগাওয়াটের পুনাতসাংছু-১ জলবিদ্যুৎ প্রকল্পের কাজ পুনরায় চালু করা নিয়ে বোঝাপড়া

৩) বারাণসীতে ভুটানের মঠ/মন্দির এবং অতিথিশালা নির্মাণের জন্য জমি অনুমোদন। 

৪) হাতিসর সীমান্তে অভিবাসন চেক পোস্ট তৈরির সিদ্ধান্ত।

৫) ভুটানকে ৪ হাজার কোটি টাকার সর্বোচ্চ ঋণ প্রদান।

সমঝোতা চুক্তি (মউ) :

৬) অচিরাচরিত শক্তির ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত মউ। এতে সৌরশক্তি, বায়ুশক্তি, বায়োমাস, শক্তি, শক্তি মজুত, গ্রিন হাইড্রোজেনের মতো শক্তির ক্ষেত্রে একসঙ্গে কাজ করা। এই চুক্তিতে ভারতের পক্ষে স্বাক্ষর করেছেন নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী শ্রী প্রহ্লাদ ভেঙ্কটেশ যোশী। অন্যদিকে, ভুটানের পক্ষে স্বাক্ষর করেছেন সেদেশের শক্তি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী লিংপো জেম শেরিং। 

৭) স্বাস্থ্য ও ওষুধের ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত মউ। এর মাধ্যমে ওষুধ, রোগ নির্ণয়, প্রসূতিদের স্বাস্থ্য, সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ ও চিকিৎসা, পরম্পরাগত ভেষজ ওষুধ, ডিজিটাল স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা।
এই চুক্তিতে স্বাক্ষর করেছেন ভুটানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত শ্রী সন্দীপ আর্য এবং ভুটানের স্বাস্থ্য সচিব পেম্বা ওয়াংচুক।

৮) ভারতের ন্যাশনাল ইন্সটিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস (নিমহান্স) এবং ভুটানের পেমা সচিবালয়ের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ সংক্রান্ত মউ। এই চুক্তির লক্ষ্য হ’ল – মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে দুই দেশের মধ্যে পেশাগত দক্ষতা বিনিময়, মানসিক স্বাস্থ্য পরিষেবা ও গবেষণার উন্নয়ন। এই চুক্তিতে স্বাক্ষর করেছেন ভুটানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত শ্রী সন্দীপ আর্য এবং ভুটানের পেমা সচিবালয়ের প্রধান শ্রীমতী দেচেন ওয়াংমো।


Loading

বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে জৈশ ই মহম্মদ : এনআইএ 

অন্তর্ঘাত নাকি দুর্ঘটনা ? খতিয়ে দেখা হচ্ছে তাও 

আজ খবর (বাংলা) [দেশ], নতুন দিল্লী, ভারত, ১২/১১/২০২৫ :  দিল্লী বিস্ফোরণের দায় এখনও  পর্যন্ত কেউ স্বীকার না করলেও তদন্তকরী এজেন্সি এনআইএ মনে করছে এই বিস্ফোরণের পিছনে রয়েছে জঙ্গী গোষ্ঠী জৈশ ই মহম্মদের হাত।  

সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ বা তার চেয়েও ওপরের কোনো অভিজ্ঞ অফিসার এনআইএর তদন্তের নেতৃত্ব দিচ্ছেন।  তদন্তকারী দল দ্রুত অপরাধীকে শনাক্ত করে ফেলবে এমনটাই মনে করা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফ থেকে সেই নির্দেশই দেওয়া হয়েছে।  বিস্ফোরণ স্থলে গিয়ে নানারকম নমুনা সংগ্রহ করেছে এনআইএ । তবে ফরেনসিক রিপোর্ট এখনো আসে নি।  

তদন্তে নেমে এনআইএর হাতে কিছু পোস্টার  এসেছে, যে পোস্টারের সাথে দিল্লী বিস্ফোরণের তত্ব উড়িয়ে দেওয়া যাচ্ছে না।   আপত্তিজনক কিছু লেখা রয়েছে ঐ  পোস্টারে।  ঐ  পোস্টারগুলি পাওয়া গিয়েছিল জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের কাছে নওগাঁও  থানা এলাকা থেকে।  এই বিস্ফোরণের সাথে মৌলবী ইরফান আহমেদ ওয়াঘেও যুক্ত থাকতে পারে বলে মনে করছে এনআইএ। এই ব্যক্তিকে দিল্লী বিস্ফোরণের ষড়যন্ত্রে যুক্ত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল।  

নভেম্বর মাসের ৮ তারিখে ফরিদাবাদের আল-ফালাহ মেডিকেল কলেজ থেকে পুলিশ যে পিস্তল ও বোমা সহ অন্যান্য অস্ত্রশস্ত্র উদ্ধার করেছিল, সেই বিষয়টাকেও উড়িয়ে দিচ্ছে না এনআইএ।  তবে ফরিদাবাদ পুলিশ জানিয়েছে যে আই টেন গাড়িটি  বিস্ফোরণের কাজে ব্যবহৃত হয়েছিল, সেই গাড়িটি গত দুই সপ্তাহে আল-ফালাহ মেডিকেল কলেজে ছিল না। 

এনআইএ জানিয়েছে নভেম্বর মাসের ১০ তারিখে আল-ফালাহ মসজিদের ইমাম হাফিজ মহম্মদ ইশতিয়াকের বাড়ি থেকে ২,৫৬৩ কিলোগ্রাম বিস্ফোরকের চালান উদ্ধার হয়েছে। এই ইমাম ব্যক্তিটি  ফরিদাবাদের বাসিন্দা।  তার  বাড়ি থেকেই ৩৫৮ কিলো বিস্ফোরক, ডিটোনেটর এবং টাইমার বাজেয়াপ্ত করা হয়েছে। এই সবকিছুকেই তদন্তের আওতায় আনা হয়েছে।  দিল্লীর বিস্ফোরণ কি অন্তর্ঘাত নাকি নিছক দুর্ঘটনা, সেটাও খতিয়ে দেখছে এনআইএ।

এই মুহূর্তে হাই এলার্ট জারি করা রয়েছে রাজধানী দিল্লীর প্রায় সর্বত্র। নামানো হয়েছে পুলিশের বিশাল বাহিনী, সেই দলে  ইন্টেলিজেন্সের আধিকারিকরাও আছেন। বিস্ফোরণস্থলটিকে এখনও  ঘিরে রাখা হয়েছে। সমাজ মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে, যাতে কেউ অহেতুক গুজব না ছড়ায় সেই আবেদন করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। 


Loading

এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে ডেকে পাঠালো সুপ্রীম কোর্ট 

SIR এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু 

আজ খবর (বাংলা) [দশ], নতুন দিল্লী, ভারত, ১১/১১/২০২৫ : এসআইআর এর বৈধতা নিয়েই আইনের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু সরকার।  এই মামলায় এবার সুপ্রীম কোর্ট নির্বাচন কমিশনকে নোটিশ পাঠালো। 

তামিলনাড়ু সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এক্তিয়ার এবং এসআইআর এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দেশের শীর্ষ আদালতের কড়া  নেড়েছিল। এই মামলায় সুপ্রীম কোর্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বক্তব্যও শুনতে চায়, আর এই কারণেই আজ নির্বাচন কমিশনকে নোটিশ পাঠিয়েছে দেশের শীর্ষ আদালত।  সুপ্রীম কোর্টের তরফে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বোর্ড এই নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে। 

এই মামলার পরবর্তী শুনানি হবে ২৬শে  নভেম্বর।  এই মুহূর্তে এসআইআর করা হচ্ছে মোট ১২টি রাজ্যে। সেই রাজ্যগুলি হলো পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ,  ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, লাক্ষাদ্বীপ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ। নির্বাচন কমিশন জানিয়েছিল আগামী বছর ৭ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 


Loading

ইকমার্স থেকে কেনা জিনিস কোন দেশে তৈরি ? এবার জানাতে হবে 

নতুন সংশোধনী আনতে পারে কেন্দ্র সরকার 

আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত, ১১/১১/২০২৫ : ই কমার্স  পণ্য আসলে কোন দেশে তৈরি করা হয়েছে সেই সম্পর্কে তথ্য প্রকাশ্যে াণ উচিত বলে এই ব্যাপারে প্রস্তাব পাঠিয়েছে কেন্দ্রীয় ক্রেতা  ও উপভোক্তা মন্ত্রক। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক দপ্তর ই-কমার্স প্ল্যাটফর্মে বিভিন্ন পণ্য সামগ্রীর ‘কান্ট্রি অফ অরিজিন’ বা উৎস রাষ্ট্র সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য আইনগত পরিমাপ (প্যাকেটজাত পণ্য সামগ্রী) (দ্বিতীয়) সংশোধিত বিধিমালার খসড়া প্রকাশ করেছে। এরফলে, অনলাইনে কেনাকাটার সময়ে গ্রাহকদের সুবিধা হবে এবং পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করা যাবে। 

এই সংশোধনের মাধ্যমে গ্রাহকরা অনলাইনে কেনাকাটার সময়ে যে সামগ্রী কিনতে চলেছেন, সেটি কোন দেশের তা সহজেই শনাক্ত করা যাবে। এরফলে, এ ধরনের ক্রয়-বিক্রয়ে স্বচ্ছতা আসবে এবং গ্রাহকরাও ঐ পণ্যটি সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন। ২০১১ সালের আইনগত পরিমাপ (প্যাকেটজাত পণ্য সামগ্রীর) বিধিমালার ৬ ধারার ১০ উপ-ধারায় যে বিষয়টি উল্লেখ করার জন্য বলা হয়েছে, সেটি হ’ল – “আমদানী করা পণ্য সামগ্রী কোন দেশের, তা অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে”।


Loading

দিল্লীর বিস্ফোরণ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত অমিত শাহের 

দিল্লী জুড়ে কড়া  প্রহরা পুলিশের 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ১১/১১/২০২৫ : মহসিনের নিথর দেহ যখন মিরাটে তার বাড়িতে পৌঁছালো, তখন তার পাড়া পড়শীর কেউই বিশ্বাস করতে পারছিল না. প্রতিদিন যে প্রাণবন্ত ছেলেটিকে দেখা যেত, আজ থেকে তাকে আর দেখতে পাওয়া যাবে না। 

গতকাল দিল্লীর বিস্ফোরণে প্রাণ গিয়েছে মহসিনের।  দেশের শত্রু উগ্রপন্থীরা বাঁচতে দিলো না মহসিনকে। ছেলেটা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিল। কিন্তু তা আর হলো না।মহসিনের সাথে গতকাল  ব্যবসায়ী লোকেশ আগরওয়াল নামে আরও একজন ছিলেন বিস্ফোরণের সময় । তাঁর খবর এখনো মেলে নি।  মিরাটে মহসিনের পাড়ার লোকেরা কান্নায় ভেঙে পড়েছে। শোকে পাথর হয়ে গিয়েছে  মহসিনের বাবা মা আর বাড়ির লোক। 

দিল্লীর লাল কেল্লার কাছে গতকাল সন্ধ্যেবেলায় যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় ৯ জনের প্রাণ গিয়েছে। বেশ কিছু মানুষ আহত হয়েছেন। এই ঘটনায় ৪টি গাড়ি, ৬টি রিক্সা আর কয়েকটি বাইক পুড়ে গিয়েছে।  দিল্লী জুড়ে আতঙ্কের পরিবেশ, পুলিশি প্রহরা বেশ আঁটোসাঁটো।

এই ঘটনার পর পরই একটি উচ্চ পর্যায়ের তদন্ত করার কাজে নেমে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি তদন্ত করার কাজে আজ একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছিলেন, সেই বৈঠকে অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রের ইন্টেলিজেন্স ব্যুরোর গোবিন্দ মোহন, এনআইএর ডিরেক্টর তপন ডেকা, দিল্লীর পুলিশ কমিশনার সতীশ গোলচা।  এছাড়াও জম্মু ও কাশ্মীরের ডিজিপি নলীন  প্রভাত এই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “এই ঘটনার পিছনে থাকা কাউকেই  রেয়াত করা হবে না।”


Loading

যৌথ সামরিক মহড়া ভারত ও শ্রীলংকার 

দুই দেশের পারস্পরিক নির্ভরযোগ্যতা আরও বৃদ্ধি পাবে 

আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ১১/১১/২০২৫ : ভারত-শ্রীলঙ্কা যৌথ সামরিক মহড়ার একাদশতম পর্ব “মিত্র শক্তি ২০২৫” আজ শুরু হল কর্ণাটকের বেলাগাভীর ফরেন ট্রেনিং নোড – এ। চলবে ২৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত। 

এই মহড়ায় অংশগ্রহণকারী ১৭০ জন ভারতীয় সেনাকর্মীর অধিকাংশই রাজপুর রেজিমেন্টের। শ্রীলঙ্কার ১৩৫ জন সেনাকর্মীর বেশিরভাগই গাজাবা রেজিমেন্টের। ভারতের ২০ জন এবং শ্রীলঙ্কার ১০ জন বায়ুসেনাও এতে অংশ নিচ্ছেন।

এই মহড়ার লক্ষ্য হল রাষ্ট্রসংঘের বিধির আওতায় নিরাপত্তা সংক্রান্ত মহড়ায় প্রস্তুত হয়ে ওঠা। এর মধ্যে সন্ত্রাসবাদের মোকাবিলার বিষয়টিও এসে পড়ে। যোগাভ্যাসের অনুশীলনও হবে এই মহড়ায়।  
মিত্র শক্তি ২০২৫-এ ড্রোন এবং চালকবিহীন আকাশযানও ব্যবহার করা হবে। রাষ্ট্রসংঘের শান্তি রক্ষা অভিযানের আওতায় সমন্বয় রক্ষা করে কাজ করার বিষয়টিও এখানে অগ্রাধিকারপ্রাপ্ত। 
মহড়ায় পারস্পরিক আদান – প্রদান সামগ্রিকভাবে দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ককে আরও প্রসারিত করবে অবশ্যই। 


Loading

দিল্লীতে বিস্ফোরণ, উড়ে গেল গাড়ির দরজা 

মৃত ৯, আহত অনেক 

আজ খবর (বাংলা), [দেশ],নতুন দিল্লী, ভারত, ১১/১১/২০২৫ :  খোদ দিল্লিতে ফের একবার নাশকতার চেষ্টায় বিস্ফোরণের ঘটনা ঘটায় দেশের নিরাপত্তা নিয়ে প্রচুর প্রশ্ন উঠে গিয়েছে। 

গতকাল সন্ধ্যেবেলায় দিল্লীর লাল কেল্লার কাছে এবং চাঁদনী চকের অদূরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  ট্রাফিকে দাঁড়িয়ে থাকা একটি আই ১০ গাড়ির মধ্যে বোমা মজুত করা ছিল বলে জানা গিয়েছে। লাল কেল্লার কাছে একটি ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে ছিল ঐ  ঘাতক গাড়িটি। সকলেই লাল সিগন্যাল  সবুজ হওয়ার জন্যে অপেক্ষা করছিলেন।  ঠিক সেই সময় সশব্দে ফেটে যায় একটি গাড়ি বোমা। ভয়ংকর শব্দে বিস্ফোরণ হয়। ঘাতক গাড়িটির একটি দরজা ছিটকে শূন্যে উড়ে যায়। গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

ঐ  সিগন্যালের  আশেপাশে দাঁড়িয়ে থাকা যানবাহনে যে সব মানুষ ছিলেন তাদের বেশিরভাগই আহত হয়েছেন। এই ঘটনায় এখনও  পর্যন্ত মৃতের সংখ্যা ৯, তবে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। দিল্লীর এই বিস্ফোরণ গোটা দেশকেই নাড়িয়ে দিয়েছে।  আহতদের পাশে দাঁড়াতে দ্রুত বাবু জগজীবানরাম হাসপাতালে ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের পাশে দাঁড়াতে হাসপাতালে ছুটে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।  এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন।  

দিল্লী বিস্ফোরণের পরপরই দেশের বিভিন্ন জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। ঘটনার পরেই উত্তরপ্রদেশ ও উত্তরাখন্ড রাজ্যে হাই এলার্ট জারি করা হয়েছে।  অযোধ্যায় রাম মন্দিরে প্রহরা বৃদ্ধি করা হয়েছে।  ঘাতক গাড়িটি সলমান নামে এক ব্যক্তির নামে রয়েছে বলে জানা যাচ্ছে। তিনি সম্ভবত হরিয়ানার মানুষ। তিনি দাবি করেছেন যে ঐ  ঘাতক গাড়িটি তিনি বিক্রি করেছেন। গাড়িটির ফরেনসিক করা হচ্ছে। ঐ  গাড়িটির বর্তমান ও প্রাক্তন মালিক দুজনকেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। 

এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই আতঙ্কিত করে তুলেছে দেশবাসীকে। দেশের নিরাপত্তা এবং গোয়েন্দা বিভাগ নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গিয়েছে।  ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সারাজীবন যথেষ্ট সুনামের সাথেই কাজ করে এসেছেন। কিন্তু হঠাৎ কেন আজ এই ধরনের শক্তিশালী বোমা বিস্ফোরণ করা হল তা বোঝা যাচ্ছে না।  দিল্লী পুলিশ, এটিএস এবং অন্যান্য এজেন্সি ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করাও হয়েছে।  এখনও  পর্যন্ত কোনো জঙ্গী গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করে নি। 


Loading

কমিশনের অনলাইন ফর্ম ভর্তি করতে গিয়ে নাজেহাল রাজ্যবাসী 

ফর্ম ৮ ঠিকমত কাজ করছে কি ? প্রশ্ন সাধারণ মানুষের 

আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/১১/২০২৫ :  এবারঅনলাইনে এনুমারেশন  ফর্ম ভর্তি করা শুরু হয়েছে এমন খবর নির্বাচন কমিশন মারফত জানা গেলেও, সেই ফর্ম ঠিকমত ভর্তি করতে নানারকম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে এবং তা নিয়ে বিস্তর অভিযোগ উঠতে শুরু করেছে রাজ্য জুড়ে। 

গত ৪ তারিখ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর। নির্বাচন কমিশনের নির্দেশে বাড়িতে বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে গেলেই কমিশনের পোর্টাল জানতে চাইছে মোবাইল নম্বর ভোটার কার্ডের সাথে যুক্ত আছে কিনা। বেশিরভাগ মানুষেরই মোবাইল ফোন নম্বর আধার কার্ডের সাথে যুক্ত থাকে। ভোটার কার্ডের সাথে নয়। 

এক্ষেত্রে ভোটার কার্ডের সাথে  মোবাইল নম্বর যুক্ত না থাকলে ৮ নম্বর ফর্ম ভর্তি করে লগ ইন করতে বলছে। আর এখানেই বিপত্তি দেখা দিচ্ছে। হয় ঠিক মত ওটিপি আসছে না, অথবা ওটিপি আসলেও লগ ইন করার ক্ষেত্রে ব্লক দেখাচ্ছে, অর্থাৎ ৮ নম্বর ফর্ম ভর্তি করা যাচ্ছে না ঠিক মত।  যার ফলে মূল ফর্মে লগ ইন করাই যাচ্ছে না।  আর এর ফলেই ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। অনলাইনে ফর্ম ভর্তি করতে গিয়ে  রীতিমত নাজেহাল হতে হচ্ছে। এই সমস্যাগুলির দ্রুত সমাধান চাইছেন রাজ্যের সাধারণ মানুষ। 


Loading

শিশুকন্যার সর্বনাশ করল তার নিজেরই দাদু , গ্রেপ্তার ১

শিশুটিকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না 

আজ খবর (বাংলা), [রাজ্য] তারকেশ্বর, হুগলী, ০৯/১১/২০২৫ :  নিজের দাদুই সর্বনাশ করে দিল তারকেশ্বরের এক শিশুকন্যার।  রক্তাক্ত অবস্থায় একটি নালা থেকে উদাহর করা হয় ঐ  শিশুটিকে। গ্রেপ্তার করা হয়েছে তার দাদুকে। 

তারকেশ্বরের স্টেশনের কাছেই মশারির মধ্যে ঘুমিয়ে ছিল ঐ  শিশুকন্যা।  তার পরিবারের সদস্যরা ছিল কাছাকাছিই। তবু সেই শিশুকন্যাকে মশারি কেটে নির্জন জায়গায় নিয়ে চলে যায় এক প্রৌঢ় ব্যক্তি। ঐ  ব্যক্তি সম্পর্কে ঐ  শিশু কন্যার দাদু বলে জানা গিয়েছে।  ঐ  শিশুটির ওপর ব্যাপক অত্যাচার চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। তার গাল কামড়ে দেওয়া হয়েছিল।  তাকে যখন তারকেশ্বরের একটি নালা থেকে উদ্ধার করা হচ্ছিল, তখন তার শরীর রক্তে ভেসে যাচ্ছিল।

সম্ভবত ঐ  শিশু কন্যাকে ধ*র্ষণ করা হয়েছিল। শিশুটির যৌ*নাঙ্গ থেকে রক্তপাত হচ্ছিল।   বোঝা যাচ্ছিল যে তার ওপর অত্যাচার করা হয়েছিল।  শিশুটিকে প্রথমে স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তার শারীরিক পরীক্ষার পর ছেড়ে দেওয়া হয়। তারপর তাকে চন্দন নগর হাসপাতালে ভর্তি করি হয়েছে, সেখানেই তার চিকিৎসা চালানো হয়েছে।  ঐ  শিশুটির দাদুকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে। 

এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। রাজ্য সরকারের বিরধিতা করে বিক্ষোভ দেখায় বিজেপি। 


Loading

‘বাংলার মাটি, বাংলার জল’ নয় দার্জিলিংয়ের  স্কুলগুলিতে 

দার্জিলিং পাহাড় বাকি রাজ্যের থেকে আলাদা : জিটিএ 

আজ খবর (বাংলা), [রাজ্য], দার্জিলিং, পশ্চিমবঙ্গ, ০৮/১১/২০২৫ :  ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি দার্জিলিং এর স্কুলে স্কুলে গাওয়া হবে না বলে জানিয়ে দিলেন জিটিএ প্রধান অনীত থাপা।. 

পশ্চিমবঙ্গ সরকার একটি অধ্যাদেশ জারি করে বলেছে যে রাজ্যের  নিম্ন থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত প্রত্যেক স্কুলে জাতীয় সংগীতের আগে ‘বাংলার মাটি,বাংলার জল’ গানটি গাইতে হবে প্রার্থনা সঙ্গীত হিসেবে। দার্জিলিং শহরে এই অধ্যাদেশ নিয়ে জল্পনা চলছিল। গতকাল জিটিএ থেকে বলা হয়েছে, “রাজ্য সরকারের এই অধ্যাদেশ বলবৎ করা হবে না দার্জিলিং পাহাড়ে।  এখানে জাতীয় সংগীতের আগে বিভিন্ন স্কুলে যেভাবে আগে অন্যান্য প্রার্থনা সঙ্গীত গাওয়া হত, সেভাবেই  ঐ গানগুলি গাওয়া হবে। সুতরাং জিটিএ অঞ্চলে রাজ্য সরকারের এই অধ্যাদেশ বলবৎ হবে না।” 

কারন হিসেবে জিটিএর তরফ থেকে বলা হয়েছে, “যেহেতু পাহাড়ের ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি আলাদা, যেহেতু দার্জিলিঙের মানুষ প্রতিটি ধর্ম ও ঐতিহ্যকে সম্মানের সাথে দেখে,  যেহেতু দার্জিলিঙের মানুষের স্বতন্ত্র মূল্যবোধ রয়েছেএবং  জিটিএ দার্জিলিং পাহাড়ে  সায়ত্ব শাসন চালায়, তাই এই গানটিকে পাহাড়ের স্কুলগুলিতে গাওয়া হবে না।” 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor