Aaj Khabor

শিলিগুড়িতে নারী পাচার চক্র ফাঁস, উদ্ধার ৩৪ জন মহিলা

উত্তর বঙ্গের চা বাগান এলাকা থেকে প্রায়ই পাচার হয়ে যান আদিবাসী মহিলারা, তাঁদের আর কোনো খোঁজ মেলে না।

এই বাসেই পাচার করা হচ্ছিল

আজ খবর (বাংলা), [রাজ্যে] শিলিগুড়ি, দার্জিলিং, 27/07/2025 : ফের নারী পাচার চক্রের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল। উদ্ধার ৩৪ জন মহিলা। একটি বাস থেকে উদ্ধার করা হয়েছে এই মহিলাদের।
যেটা জানা যাচ্ছে, শিলিগুড়ির প্রধান নগর থানার পুলিশ পাচার হতে যাওয়া ৩৪ জন মহিলাকে উদ্ধার করেছে। এই মহিলাদেরকে কাজের টোপ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এদেরকে তামিলনাড়ুতে পাচার করার চক্রান্ত হয়েছিল। কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাস শুদ্ধ সকলকেই আটক করে প্রধান নগর থানায় নিয়ে আসে।
এই ঘটনায় দুই মহিলা সহ মত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে পাচার হতে যাওয়া ঐ মহিলার প্রত্যেকেই আলিপুর দুয়ারের চা বাগান এলাকার বাসিন্দা। এদেরকে মোটা বেতনের চাকরির লোভ দেখানো হয়েছিল। এদেরকে তামিলনাড়ুতে পাচার করে দেওয়ার ছক ছিল।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই নিউ জলপাইগুড়ি স্টেশনে রেল পুলিশ মোট ৫৬ জন মহিলাকে পাচার হতে যাওয়ার থেকে বাঁচিয়েছিল। উত্তরবঙ্গের চা বাগান অঞ্চলগুলোতে নারী পাচারের বেশ কয়েকটি প্রয়াস শেষ পর্যন্ত আটকে দেওয়া গেল।


Loading

ভোটার কার্ড সংরক্ষণ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তৃণমূল : শঙ্কর ঘোষ

বিজেপির বক্তব্য এবার আর ভুল বুঝিয়ে ভোট বৈতরণী পর করতে পারবে না তৃণমূল কংগ্রেস।

আজ খবর (বাংলা), [রাজনীতি] শিলিগুড়ি, দার্জিলিং, 27/07/2025 : ভোটার কার্ড নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে রাজ্যবাসীকে রীতিমত বিভ্রান্ত করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এ কথা বলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “শুধুমাত্র বিহার বা পশ্চিমবঙ্গেই তো ভোটার কার্ড সংশোধন হচ্ছে না, গোটা দেশে হচ্ছে। এর আগে ২০০৩ সালে না কবে যেন হয়েছিল। তারপর বহু ভোটার মারা গিয়েছেন, অনেক নতুন ভোটার যুক্ত হয়েছেন। সেগুলো খতিয়ে দেখতে ক্ষতি কি ? এই নিয়ে তৃণমূল অযথা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, ক্ষেপিয়ে তোলার চেষ্টা করছে। এসব করে কোনো লাভ হবে না।”
ভোটার কার্ড সংশোধন করে কি দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে ? নাকি রাজনৈতিক দলগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে ? আজ খবর এর এই প্রশ্নের উত্তরে আমাদের ক্যামেরার সামনে বিজেপি বিধায়ক বলেন, “দেখুন ভোটার কার্ড নিবিড় সংরক্ষণের কাজ করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এই কমিশনের কাছে নিশ্চয়ই সুনির্দিষ্ট তথ্য আছে যে এখানে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা ব্যাপক পরিমাণে ঢুকে রয়েছে, তারা প্রত্যেকবার ভোটও দিচ্ছে, কিন্তু তারা ভুয়ো ভোটার। এভাবেই রোহিঙ্গারাও ভোট দিচ্ছে। এতে হয়ত ভোটের ফল প্রভাব পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে ভোটার হিসেবে দেখাতে চাইছেন, তাঁরা সকলেই আদৌ ভোটার কিনা তো খতিয়ে দেখতে চায় নির্বাচন কমিশন। এতে ভুল কিচ্ছু নেই।”
শাসক দল কি তাহলে ভোটার কার্ড সংরক্ষণের সাথে সিএএ বা এনআরসিকে গুলিয়ে ফেলছেন ? শঙ্কর ঘোষ বলেন, “তৃণমূল কি ভাবছে সেটা ওদের ব্যাপার। কিন্তু এবার আর মানুষকে ভুল বুঝিয়ে ভোট করা যাবে না।”

Loading

দিনভর বৃষ্টিতে নাজেহাল দক্ষিণ বঙ্গের জনজীবন

যেভাবে তাপমাত্রা বাড়তে শুরু করেছিল, তাতে এই নিম্নচাপে বৃষ্টি শাপে বর হয়েছে বলে ধরে নেওয়া যেতেই পারে।

আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৫/০৭/২০২৫ : পূর্বাভাস মতোই সমগ্র দক্ষিণবঙ্গ ভিজল বৃষ্টির জলে। কোথাও হালকা বৃষ্টি তো কোথাও তুলকালাম বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
উত্তর বঙ্গোপসাগরে যা ছিল ঘূর্ণাবর্ত, তাই ক্রমে পরিণত হয়েছিল নিম্নচাপে। আর তার জেরেই সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হয়েছে, বাদ পড়েনি উত্তরবঙ্গের কয়েকটি জেলাও।
গতকাল রাতেই থেকেই এক পশলা দুই পশলা করে বৃষ্টি শুরু হয়েছিল কলকাতায়। আর আজ প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতার সর্বত্র। ফলে শহরের বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছিল। কোথাও গোড়ালি সমান জল আর কথা হাঁটু পর্যন্ত জল। কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের বেশ কিছু জায়গা, পার্ক স্ট্রীট, তালতলা, বি বি গানগুলি স্ট্রীট, আমহার্স্ট স্ট্রীট, সেন্ট্রাল এভিনিউ, মুক্তরাম বাবু স্ট্রীট, ঠনঠনিয়া কালীমন্দির ছাড়াও বেস্ক কিচ্ছু এলাকায় জল জমে গিয়েছিল। পুরসভার পক্ষ থেকে পাম্পে করে সেই জল বের করার কাজ চালানো হয় দিনভর। বর্শমুখর কলকাতার চেনা ছবিটা একই রকম আছে।
কলকাতার অপর থেকে নিম্নচাপ রেখা দীঘর দিকে সরে গিয়েছে এবং মৌসুমী অক্ষরেখা মেদিনীপুরের দিকে সরে গিয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। কলকাতার পূর্বদিকের জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই গিয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তবে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে বলে মনে করা হচ্ছে।

Loading

ইলেক্ট্রনিক্স উৎপাদনে চীনের জন্যে ভারতের দরজা খুলে দেওয়া হল 

বাজারের দরজা খুলে অর্থনীতি আর কূটনীতি দুই সামলে নেওয়া যাবে বলে মনে করছে ভারত 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ২৫/০৭/২০২৫ : ইলেক্ট্রনিক্স পণ্যের উৎপাদনের জন্যে চীনের সামনে ভারত দরজা খুলে দিয়েছে। ভারতে চীনের ইলেক্ট্রনিক্স বাজার উন্মুক্ত করার সবুজ সংকেতও  দেওয়া হয়েছে।

চীন গোটা বিশ্বে তাদের ইলেক্ট্রনিক্স পণ্যের বাজার সফলভাবে বিস্তার করেছে। গোটা বিশ্বের ৬০% বাজার তারা ধরে রেখেছে। ভারত চীনের এই সাফল্যকে বা ইলেক্ট্রনিক্স পণ্যের বাজারজাতকে অস্বীকার করতে পারে না।  তাছাড়া চীনের সাথে যৌথভাবে ইলেক্ট্রনিক্স পণ্য নিম্নে সহযোগিতা করে ভারত নিজেরই উন্নতি সাধন করবে বলে মনে করা হচ্ছে। এই সব কারণেই ইলেক্ট্রনিক্স পণ্যের উৎপাদনের ক্ষেত্রে  ভারত চীনের সামনে বাণিজ্যিক দরজা খুলেই রাখলো।

চীনের সাথে ভারতের কূটনৈতিকসম্পর্ক আগের চেয়ে অনেকটাই ভাল হয়েছে। কিছুদিন আগেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চীন সফরে গিয়েছিলেন এবং সেই সময় আলোচনার মাধ্যমে বেশ কিছু জট খুলে এসেছিলেন। যার ফলে দুই দেশের ট্র্যাভেল ভিসা দেওয়া শুরু হয়ে গিয়েছে। এরপর ইলেক্ট্রনিক্স উৎপাদনেও পারস্পরিক সহযোগিতার হাত থাকলে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।


Loading

স্লোগান আর পাল্টা স্লোগানে ফের মুলতুবি সংসদের উভয় কক্ষ 

SIR নিয়ে যতই বিতর্ক থাকে না কেন, সমাধান রয়েছে আলোচনাতেই,সংসদ মুলতুবি করে এর জট খুলবে  বলে মনে হয় না। 

আজ খবর (বাংলা), [রাজনীতি] নতুন দিল্লী, ভারত, ২৫/০৭/২০২৫ :  আজ ফের সংসদ অচল করে দিল বিরোধী রাজনৈতিক দলগুলি। সংসদের নিম্ন কক্ষ ও  রাজ্য সভা উভয় কক্ষই মুলতুবি হয়ে গেলো বিরোধীদের জোরালো স্লোগানে।  

গত কয়েকদিন ধরেই ভোটার তালিকায় নিবিড় সংশোধনী নিয়ে শাসক দলের সাথে বিস্তারিত আলোচনা চেয়ে সংসদ রীতিমত অচল করে রেখেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। সংসদের মধ্যেই তুমুল হট্টগোল চলছে, যার ফলে চেষ্টা করেও সংসদ চালানো যাচ্ছে না। আর এই কারণেই বার আর মুলতূবী করে দিতে হচ্ছে সংসদকে। 

বিতর্কের একেবারে শুরুতেই শাসকদল বিস্তারিত আলোচনাতে রাজি না থাকলেও পরবর্তীকালে এই নিয়ে বিস্তারিত আলোচনায় অংশ নিতে চেয়েছে শাসক দল। . প্রথমে বিহার দিয়ে শুরু করে গোটা দেশেই ভোটার তালিকায় সংশোধনী করতে চায় নির্বাচন কমিশন। ২০০২ সালের পর থেকে দীর্ঘদিন ভোটার তালিকায় কোনোরকম সংশোধন করা হয় নি, তাই এবার গোটা দেশেই ভোটার তালিকায় সংশোধন চাইছে নির্বাচন কমিশন। এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনার প্রয়োজন ছিল পার্লামেন্টে, কিন্তু স্লোগান আর পাল্টা স্লোগানে  মুখর হয়ে ওঠে সংসদ। মুলতুবি করে দিতে হয় উভয় কক্ষ।

আপাতত মুলতুবি হয়ে গেলেও লোয়ার হাউস ফের বসবে ২৮ তারিখে সকাল ১১টার  সময়. রাজ্য সভাকেও মুলতুবি ঘোষণা করা হয়েছে। সেটিও আগামী সোমবার বসবে সকাল ১১টার  সময় বলে জানানো হয়েছে। 


Loading

মুর্শিদাবাদের ডোমকল  থেকে ধৃত জামতারা  গ্যাঙের ৩ সদস্য

ফের এই রাজ্যকে দুষ্কৃতীরা আশ্রয়ের স্বর্গরাজ্য মনে করছে ! 

আজ খবর (বাংলা), [রাজ্য], ডোমকল, মুর্শিদাবাদ, ২৫/০৭/২০২৫ :  এই রাজ্যে  এসে আশ্রয় নেওয়া জামতারা  গ্যাংয়ের  তিন দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করল মুর্শিদাবাদের ডোমকল থেকে।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মুর্শিদাবাদের ডোমকল  এলাকায় অভিযান চালিয়েছিল। তারপর আজ একটি বাড়িতে আশ্রয় নেওয়া তিন দুষ্কৃতীকে ধরে ফেলেছে পুলিশ।  এই তিন দুষ্কৃতী বিহারের জামতারা  গ্যাঙ্গের সাথে যুক্ত। এই গ্যাং গোটা দেশেই প্রতারণার নানারকম কাজ করে মানুষকে ঠকিয়ে সর্বশ্রান্ত করে দেয়. বিহারের জামতারা  থেকে এই গ্যাং গোটা বিষয়গুলিকে অপারেট করে বলে জানা গিয়েছে। 

ডোমকল  থেকে ধৃতেরা ঠিক কি  ধরনের প্রতারণার কাজ করছিল তা খতিয়ে দেখছে পুলিশ।  এদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগগুলি ঠিককি সেগুলিও খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের থেকে পাওয়া গিয়েছে প্রচুর ভুয়া আইডি, প্যান কার্ড ও ভুয়া সিম কার্ড। সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে।  দুষ্কৃতীদের মোবাইল ফোনগুলিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের আজ বহরমপুর  আদালতে তোলা হচ্ছে। 


Loading

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি নামবে,কমবে তাপমাত্রা 

দক্ষিণবঙ্গের মত উত্তপ্ত উত্তরবঙ্গের জেলাগুলিও,গোটা রাজ্যেই বৃষ্টি নামার দরকার আছে।  রাজ্যবাসী এই মুহূর্তে বৃষ্টির অপেক্ষায় 

আজ খবর (বাংলা), [রাজ্য]কলকাতা, পশ্চিমবঙ্গ,২৪/০৭/২০২৫ :  উত্তর বঙ্গোপসাগরে ক্রমেই তৈরি হয়ে উঠেছে নিম্নচাপ। আগে যা ছিল একটা ঘূর্ণাবর্ত, সেটাই এখন গভীর নিম্নচাপে পরিবর্তন হয়ে উঠেছে।  ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় নামবে বৃষ্টি। কমবে তাপমাত্রা। 
আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার কথা আছে.।. দক্ষিণবঙ্গের ৯টি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে।  সঙ্গে প্রতি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কোথাও বলা হয়েছে।  আজ বৃহস্পতিবার থেকে আগামী রবিবার পর্যন্ত নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গে থাকবে বলে মনে করা হচ্ছে। অবশ্য আবহাওয়া পরিবর্তনের ওপর নজর রাখাও হচ্ছে। 
সমুদ্র উপকূল অঞ্চলগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের দাপট সেই জায়গাগুলিতে একটু বেশি থাকতে পারে। আগামী রবিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকতে পারে তাই মৎস্যজীবীদের এই কয়েকটা দিন সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রে এই কয়েকদিন অতিরিক্ত জলোচ্ছাস হতে পারে,যে কারনে উপকূলবর্তী কিছু জায়গা জলে ভরে যেতে পারে। দক্ষিণবঙ্গের এই ধরনের আবহাওয়া বজায় থাকতে  পারে আগামী সোমবার পর্যন্ত। তারপর ধীরে ধীরে আবহাওয়া বদলাতে শুরু করবে,বৃষ্টিও কমতে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলায় বৃষ্টি নামতে পারে আগামী রবিবার থেকে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘ্লাভাব বজায় থাকবে। তাপমাত্রা কিছুটা কম থাকবে বলে জানা গিয়েছে। তবে দার্জিলিং জেলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত  বৃষ্টি হতে পারে আজ থেকেই। 

Loading

বিহারেও ভোটার কার্ড সংশোধনীর প্রতিবাদে সোচ্চার বিরোধীরা 

ভোটার কার্ড সংশোধন হলে সমস্যার বিষয়গুলি তুলে ধরছে বিরোধীরা, খন্ডন করছে শাসকদল, চারদিন ধরে সংসদ প্রায় অচল হয়ে থাকছে। 

আজ খবর (বাংলা), [রাজনীতি], পাটনা, বিহার, ২৪/০৭/২০২৫ : নতুন করে ভোটার কার্ড সংশোধনীর বিরুদ্ধে বিহারে বিধানসভার বাইরে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠল বিহারের বিরোধী রাজনৈতিক দলগুলি। 

চলতি বছরেই হয়তো অক্টবর বা নভেম্বর মাস নাগাদ বিহারে বিধানসভা ভোট হতে চলেছে। যদিও এ ব্যাপারে কোনো নির্ঘণ্ট এখনও  পর্যন্ত প্রকাশ করে নি নির্বাচন কমিশন। বিহারে এবারেও  নিজেদের শাসন ব্যবস্থা  ধরে রাখতে চাইছে এনডিএ জোট, যে জোটের মধ্যে রয়েছে, জেডি(ইউ), বিজেপি, এলজেপি, আবার অন্যদিকে বিরোধী দল হিসেবে রয়েছে ইন্ডিয়া ব্লক সমর্থিত আরজেডি, কংগ্রেস ও বাম  দলগুলি। 

বিহারে ভোটার কার্ড সংশোধনীর বিরুদ্ধে গত চার দিন ধরে দিল্লীর পার্লামেন্টের সামনে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে ইন্ডিয়া ব্লক সমর্থিত দলগুলি। পার্লামেন্টের মকর দ্বারের সামনে সাংসদরা প্রতিবাদ দেখাচ্ছেন। তাঁদের দাবী ভোটার কার্ড সংশোধনী প্রক্রিয়া বাতিলকরতে হবে।  পশ্চিমবঙ্গেও এই নিয়ে প্রতিবাদে মুখর হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রী সাফ জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে সিএএ বা এনআরসি  কোনোটাই করতে দেওয়া হবে না।   

সংসদে বাদল অধিবেশনের শুরু থেকেই এই বিষয়টি নিয়ে লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই প্রতিবাদে মুখর হয়ে পুরোদস্তুর আলোচনা চেয়েছে কেন্দ্র সরকারের সাথে।  এই কারনে বাদল অধিবেশনের শুরু থেকেই পুরোদস্তুর আলোচনা চেয়ে এডজর্ন মোশান দাবী করে এসেছে। কেন্দ্র সরকার অবশ্য বিরোধীদের এইসব দাবীতে কর্ণপাত করতে ইচ্ছুক নয়, তবে তারা সংসদে গোটা বিষয়টি নিয়ে বিরোধীদের সাথে আলোচনা করতে প্রস্তুত। 


Loading

ভারত ব্রিটেন সম্পর্ক আরো শক্তিশালী করতে সফর করছেন প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী যাচ্ছেন ব্রিটেন ও মালদ্বীপে

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ২৩/০৭/২০২৫ : “আমি ২৩ থেকে ২৬ জুলাই ব্রিটেন ও মালদ্বীপ সফরের উদ্দেশ্যে রওনা হয়েছি”, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারত ও ব্রিটেন একটি সর্বাঙ্গীন কৌশলগত অংশীদারিত্ব বজায় রেখে চলে। সাম্প্রতিক বছরগুলিতে এই সম্পর্ক তাৎপর্যপূর্ণভাবে শক্তিশালী হয়েছে। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা, শিক্ষা, গবেষণা, সুস্থায়ী উন্নয়ন, স্বাস্থ্য এবং দুই দেশের জনসাধারণের মধ্যে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে এই সহযোগিতা প্রসারিত হয়েছে। সফরকালে আমি প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবো। আমরা আমাদের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও প্রসারিত করার সম্ভাবনাগুলিকে কাজে লাগাবো। এর মূল উদ্দেশ্য উভয় দেশের সমৃদ্ধি, উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি নিশ্চিত করা। সফরকালে মাননীয় রাজা তৃতীয় চার্লস-এর সঙ্গেও আমি সাক্ষাৎ করবো। 

এর পর আমি মালদ্বীপের রাষ্ট্রপতি ডঃ মোহাম্মদ মুইজ্জুর আমন্ত্রণে সেদেশ সফর করবো। মালদ্বীপের স্বাধীনতার ৬০ তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবো। এবছর আমাদের এই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০ তম বার্ষিকী। আমি রাষ্ট্রপতি মুইজ্জু সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গেও সাক্ষাৎ করবো। একটি সর্বাঙ্গীন অর্থনৈতিক ও সামুদ্রিক নিরাপত্তা ক্ষেত্রে অংশীদারিত্বের মাধ্যমে আমাদের যৌথ উদ্যোগকে প্রসারিত করার পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতাকে আরও শক্তিশালী করা হবে।

এই সফর যে ফলপ্রসূ হবে, যার ফলে আমাদের জনসাধারণ উপকৃত হবেন এবং প্রতিবেশী প্রথম নীতি আরও শক্তিশালী হয়ে উঠবে, সে বিষয়ে আমি নিশ্চিত।


Loading

জোজিলা সুড়ঙ্গ নির্মাণে ৩১ হাজার টন ইস্পাত সরবরাহ সেইলের 

জোজিলা পাসের এই সুড়ঙ্গ তৈরি হওয়াটা ছিল আবশ্যকীয়, দেশ নির্মাণে সহায়তা সেইলের 

আজ খবর (বাংলা), [দেশ], লে , লাদাখ , ২৩/০৭/২০২৫ : ভারতের বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারক রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড (সেইল) দেশের অন্যতম মর্যাদাপূর্ণ নির্মাণ প্রকল্প জোজিলা সুরঙ্গের একক বৃহত্তম ইস্পাত সরবরাহকারী হিসেবে আত্মপ্রকাশ করেছে। নির্মাণাধীন এই প্রকল্পটি ভারত এবং এশিয়ার দীর্ঘতম দ্বিমুখী সুরঙ্গ হতে চলেছে।

এই কৌশলগত পরিকাঠামো প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সেইল ইতিমধ্যেই ৩১,০০০ টনের বেশি ইস্পাত— টি-এম-টি রি-বার, স্ট্রাকচারাল, ও প্লেট— সরবরাহ করেছে। ২০২৭ সালে এই সুরঙ্গের নির্মাণ সম্পূর্ণ হওয়ার লক্ষ্যে অবিচ্ছিন্নভাবে ইস্পাত সরবরাহ করে চলেছে এই সংস্থা। এই অবদান সেউল-এর দীর্ঘস্থায়ী জাতি গঠনের ঐতিহ্যকে পুনর্ব্যক্ত করে। 

জোজিলা সুরঙ্গের মতো বিরাটাকার প্রকল্পগুলির  সেইল-এর ইস্পাতের উপরই নির্ভরতা সংস্থার মানের প্রতি দায়বদ্ধতা এবং ভারতের ভবিষ্যৎ নির্মাণে তার গুরুত্বপূর্ণ ভূমিকাকে প্রমাণ করে।

১১,৫৭৮ ফুট উচ্চতায় অবস্থিত এই সুরঙ্গ দুর্গম হিমালয় অঞ্চলে নির্মিত হচ্ছে। প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এই সুরঙ্গ শ্রীনগর থেকে লে-র মধ্যে দ্রাস ও কার্গিল দিয়ে একটি গুরুত্বপূর্ণ সর্ব-ঋতু সহনকারী সংযোগ-ব্যবস্থা স্থাপন করবে। এটি ভারতের জাতীয় পরিকাঠামো উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ— বিশেষত শ্রীনগর-কার্গিল-লে জাতীয় মহাসড়ক— যা এই অঞ্চলে সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর উল্লেখযোগ্য উপকার করবে।

এই প্রকল্পটি শুধু একটি কৌশলগত পরিকাঠামো সম্পদ নয়, বরং এই অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্ভাবনাও বটে। সেল-এর জোজিলা টানেল প্রকল্পে অবদান ভারতের আরও কিছু বিখ্যাত পরিকাঠামো প্রকল্পে তাদের ভূমিকার ধারাবাহিকতা বজায় রেখেছে— যার মধ্যে রয়েছে চেনাব রেল সেতু, অটল সুরঙ্গ, বান্দ্রা-ওরলি সি-লিংক এবং ঢোলা-সদিয়া ও বগিবিল সেতু।


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor