আজ খবর (বাংলা), [রাজ্য], জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ০৫/০৯/২০২৫ : বিবেকানন্দ যোগা সোসাইটির পক্ষ থেকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক দিবস উদযাপন করা হল।
অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যোগা সোসাইটির উপস্থিত সদস্যরা।
শুক্রবার সকালে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ি দিঘি পার্কে শতাধিক সদস্য মিলিত হয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করেন বিবেকানন্দ যোগা সোসাইটির সদস্যরা। বৈকুণ্ঠপুর রাজবাড়ি দিঘি প্রাঙ্গণে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন ও কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানকে বর্ণাঢ্য রূপ দেওয়া হয়। বিবেকানন্দ যোগা সোসাইটির সমস্ত শিক্ষকদের প্রতি সম্মান জানান উপস্থিত সদস্যরা।
এই উপলক্ষে সংস্থার পক্ষ থেকে যোগা প্রদর্শনী সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের জীবনে শিক্ষকের ভুমিকা ও অবদানের কথা তুলে ধরেন উপস্থিত সদস্যরা।
আজ খবর (বাংলা), [খেলা], লিভারপুল, যুক্তরাজ্য, ০৫/০৯/২০২৫ : ভারতের হয়ে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে অসাধারণ শুরু করলেন সাক্ষী। ৫৪ কিলোবিভাগে তিনি প্রতিপক্ষ ইউক্রেনকে হারিয়ে দিয়েছেন।
এদিন ৫৪ কিলো বিভাগে খেলা শুরু করলেন বক্সার সাক্ষী। অসাধারণ লড়াই করেছেন তিনি। প্রতিপক্ষ ইউক্রেনের খেলোয়াড়কে তিনি ৫:০ ব্যবধানে পরাজিত করেছেন। এদিকে পুরুষদের ৫৫ কেজি বিভাগে ব্রাজিলকে হারিয়ে অসাধারণ শুরু করলেন পবন বার্টওয়াল। যথেষ্ট কঠিন ছিল তাঁর রাউন্ডগুলি. কিন্তু নিজস্ব দক্ষতায় তিনি জয় ছিনিয়ে নিয়ে আসেন। পরাজিত করেন প্রতিপক্ষ ব্রাজিলের মাইকেল ডগলাস ত্রিনিদাদেকে। মাইকেল প্যারিস অলিম্পিকে যোগ দিয়েছিলেন ।
আজ সন্ধ্যায় আরও দুই ভারতীয় খেলতে নামবেন। তাঁদের মধ্যে একজন হলেন সানামাচা চানু, তিনি মহিলাদের ৭০ কেজি বিভাগে লড়াই করবেন এবং আর একজন হলেন হর্ষ চৌধুরী, তিনি পুরুষদের ৯০ কেজি বিভাগে লড়াই করতে নামবেন।
একটানা ৫৭ দিন শ্যুটিং করে মনে হচ্ছিল যেন রোলার কোস্টারে আছি : কার্তিক
কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডে
আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ০৫/০৯/২০২৫ : অভিনেতা কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডে অভিনীত “তু মেরি ম্যায় তেরা, তু মেরি.” ছবির শ্যুটিং শেষ হয়েছে। ইনস্টাগ্রামে একটিপোস্ট করে এই খবর জানিয়েছেন ছবির নায়ক কার্তিক আরিয়ান।
ছবির ইউনিট এবং কার্তিকের পোস্ট সূত্রে জানা গিয়েছে মাত্র ৫৭ দিন একটানা শ্যুটিং করে এই ছবির কাজ শেষ করা গিয়েছে। এই দিনগুলো যেন রোলার কোস্টারে কেটেছে বলে মনে করেছেন কার্তিক। তবে শ্যুটিংয়ের কাজ শেষ হাওয়ায় খুশি কার্তিক ও অনন্যা। আর এর জন্যে কার্তিক ধন্যবাদ জানিয়েছেন রেমো ডিসুজা, অম্রিত মহালনকাই ও অনীতা শ্রফ আদাজানিয়াকে।
ছবিতে কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডে একসাথে অভিনয় করেছেন। এর আগে ‘পতি পত্নী আওর ওহ’ ছবিতে দুজনে একসাথে কাজ করেছিলেন। অনন্যার যথেষ্ট প্রশংসা করেছেন কার্তিক। জ্যাকি শ্রফ এবং নীনা গুপ্তার সাথে কাজ করার অভিজ্ঞতাও ব্যক্ত করেন কার্তিক আরিয়ান। মোটামুটি লম্বা চওড়া একটা পোস্ট করে এই ছবির সুইটিংয়ের সমাপ্তি ঘোষণা করে দেন তিনি।
২০২৬ সালের ১৩ই ফেব্রিয়ারি কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডে অভিনীত “তু মেরি, ম্যায় তেরা” ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সমীর বিদ্বানস পরিচালিত এই ছবিটি সমীরের সাথে কার্তিকের দ্বিতীয় ছবি। এর আগে সমীর পরিচালিত ‘সত্য প্রেম কি কথা’ ছবিতে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান।
আজ খবর (বাংলা), ব্রেকিং নিউজ [আন্তর্জাতিক], কাবুল, আফগানিস্তান, ০৫/০৯/২০২৫ : আফগানিস্তানে ফের বড়সড় ভূমিকম্পের ঘটনা ঘটল। গতকাল রাত্রি থেকে শুরু করে মাঝরাত্রি পর্যন্ত ভূমিকম্পের সিরিজ ঘটতে দেখা গিয়েছে। ভূমিকম্পের আতঙ্কে সারারাত মানুষকে রাস্তাঘাটে ছোটাছুটি করতে দেখা গিয়েছে।
আফগানিস্তানে গতকাল ভূমিকম্পের ঘটনা ঘটে রাত্রি সাড়ে দশটা নাগাদ। আফগানিস্তানের বিভিন্ন জায়গায় ঝাঁকুনি অনুভব করা যেতে থাকে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮; কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৬০ কিলোমিটার নিচে। এই ভূকম্পের ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রি ১০ টা বেজে ২৬ মিনিট নাগাদ। গতকাল মধ্যরাতেও আফগানিস্তানে আর একটি ভূমিকম্পের ঘটনা ঘটেছিল, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.১; সেটি ঘটেছিল ২৩টা ৫৮ মিনিটে। কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে।
এরপর মধ্যরাত্রে ৩ টে বেজে ১৬ মিনিটে আফগানিস্তান ফের কেঁপে ওঠে ভূমিকম্পের জেরে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯; এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১২০ কিলোমিটার গভীরে। এই কম্পনের আগে আবার একটি কম্পন অনুভূত হয়েছিল, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.১; আফগানিস্তান জুড়ে বার বার ভূমিকম্পের ঘটনা ঘটতে থাকায় আতঙ্কে রয়েছে মানুষ। গতকাল সারারাত আফগানিস্তান এর মানুষের বিনিদ্র রাত্রি কেটেছে। আতঙ্কে তাঁরা ঘরবাড়ি থেকে বেরিয়ে বাইরে আশ্রয় নিয়েছিলেন।
গতকাল সিরিজ ভূমিকম্পের জেরে আফগানিস্তানে বেশ কিছু রাস্তায় ধ্বস নেমেছে। কিছু সড়কে গাছ উপরে পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। দিন দুয়েক আগেই আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছিল, যে ঘটনার জেরে অন্তত ১৪০০ মানুষের মৃত্যু হয়েছিল এবং অন্তত ৩০০০ মানুষ আহত হয়েছিলেন। সেই ঘটনায় বিশ্বের অন্যান্য দেশের মত ভারতও আফগানিস্তানে ত্রাণ পাঠিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতেই ফের ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটে গিয়েছে আফগানিস্তানে। হতাহত বা বিপর্যয়ের সম্পূর্ণ খবর এখনো এসে পৌঁছায় নি আফগানিস্তান থেকে।
তিব্বত থেকেও ভূমিকম্পের খবর আসছে। তিব্বতে গতকাল রাত্রি ২:৫০ মিনিট নাগাদ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৮; ভূকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তিব্বতেও গত কয়েকদিন ধরে ক্রমাগত ভূমিকম্পের ঘটনা ঘটে চলেছে। তবে গতকালের ভূকম্পের ঘটনায় তিব্বত থেকে হতাহতের খবর নেই।
এভাবে যে ছিনতাই হয়ে যাবে ভাবতে পারেন নি ঐ ব্যবসায়ী
আজ খবর (বাংলা), [রাজ্য\, বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা , ০৪০/০৯/২০২৫ : ব্যাগে বন্দুক আছে দাবি করে ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ১২ লক্ষ টাকা ছিনতাই।
অভিনব কেপমারির ঘটনা ঘটলো দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। বুধবার বিকেলে বারুইপুর ক্যানিং রোডের ছয়ানি এলাকায় রাস্তার পাশেই হোটেলে খাবে বলে বাইক দাঁড় করিয়েছিল ভাঙ্গরের ধান ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লা। সঙ্গে তার আরো দুই সঙ্গী ছিল। হঠাৎই সেখানে দুই ব্যক্তি আসে ও ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লার কাঁধে থাকা কালো ব্যাগটি ধরে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যবসায়ী বাধা দিলে দুই ছিনতাই বাজ চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে ব্যবসায়ীর কালো ব্যাগের মধ্যে রয়েছে বন্দুক।
তখনই পাশ থেকে আরও চারজন লোক এসে ব্যবসায়ীকে ঘিরে ধরে মারতে শুরু করে। আশেপাশে লোকজন ঘটনায় হতভম্ব হয়ে পড়ে। ব্যবসায়ীর সঙ্গে থাকা দুই সঙ্গী সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। ব্যবসায়ীকে একা পেয়ে বেধড়ক মারধর শুরু করে ৬ জন দুষ্কৃতীদের দল । তারপরে ব্যবসায়ীর কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায় ছয় দুষ্কৃতীরা । প্রকাশ্য দিবালোকে এইভাবে ব্যবসায়ীর টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আশেপাশে লোক বুঝতেই পারিনি কিভাবে গোটা ঘটনাটা ঘটে গেল।
বুধবার রাতেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লা। তিনি বিভিন্ন বাজার থেকে ধান সংগ্রহ করতেন। বুধবার বিকেলে চাষীদের থেকে ধান কেনার প্রায় সাড়ে বারো লক্ষ টাকা পেমেন্ট করতে এসেছিল ভাঙ্গরের উত্তর কাশিপুর থানার ভুমরু এলাকার ব্যবসায়ী শাহাবুদ্দিন। ঘটনায় রীতিমতো ভীত ও আতঙ্কিত হয়ে পড়ে ওই ব্যবসায়ী। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে ঐ ব্যবসায়ীর। ছিন্তাইয়ের অভিযোগ পাওয়ার পরে রাতেই ছিনতাইএর সাথে সরাসরি যুক্ত থাকার সন্দেহে এক জনকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ।
আজ খবর (বাংলা), [রাজ্য], মালবাজার, জলপাইগুড়ি, ০৪/০৯/২০২৫ : বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ জলঢাকা নদীতে পুলিসের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে করম পুজোর বিসর্জন করা হয়েছে ।
বিসর্জনের পাশাপাশি ওখানেই এক পাশে মঞ্চ বানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেও ধুমধাম করে চলেছে অনুষ্ঠান। সেইসাথে পাহাড়ি জলঢাকা খরস্রোতা নদীতে সবরকম দুর্ঘটনা এড়াতে প্রস্তুত থেকেছে কলকাতার সেকেন্ড ব্যাটিলিয়ন এনডি আরএফ এর টিম। এদিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর, পঞ্চায়েত সমিতির সদস্যা রন্থি তিরকি, সমাজসেবি প্রেম ছেত্রি, উপপ্রধান সুরেশ ওরাও, অসিতাভ বোস, প্রধান রমেশ তিরকি, শীতল মিস্ত্রি সহ অনান্যরা।
প্রসঙ্গত উল্লেখ্য পাহাড়ি এই খরস্রোতা নদীতে যেকোনো হরপা বান আসতে পারে। তাই এদিন এনডি আরএফের পক্ষ জলঢাকা নদীকে নো এন্ট্রি জোন করে দেওয়া হয়েছিল । লাইফ বোট প্রস্তুত রেখে , লাইফ জ্যাকেট পড়ে নদীর পারে এনডিআরএফ কর্মীদের একটি বাহিনী করা নজরদারি চালিয়ে দাঁড়িয়েছিল নদীর পাশে। এছাড়াও ডাউন স্ট্রিমে রোপ লাগিয়ে দেওয়া হয়েছিল। কোন দুর্ঘটনা ঘটলেই প্রস্তুত ছিল এনডি আরএফের টিম। এদিন এনডি আরএফের দলকে নেতৃত্ব দিয়েছেন ইন্সপেক্টর সুনিল বর্মন। তবে আজ ভালোয় ভালোয় কেটেছে কর্ম পূজার বিসর্জন অনুষ্ঠান।
কলকাতার পথে দুর্ঘটনায় মৃত স্কুটি চালকের সংখ্যা বেড়েছে
আজ খবর (বাংলা), [রাজ্য], টাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৪/০৯/২০২৫ : সরকারি বাসের ধাক্কায় মৃত্যু স্কুটি চালক তথ্য প্রযুক্তি মহিলা কর্মীর। নিউ টাউন বিশ্ব বাংলা গেটের কাছে ঘটনা।
নিউটাউনের ব্যস্ততম জায়গা বিশ্ববাংলা মোড়ের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুটি চালক মহিলার। বিশ্ব বাংলা গেটের সিগন্যালে এয়ারপোর্টগামী রুটের মোড়ে টার্ন নিতে গিয়ে একটি সরকারি বাস পিছন থেকে ধাক্কা মেরে স্কুটি আরোহী মহিলাকে পিষে দেয়। খবর পেয়ে নিউ টাউন থানার পুলিশ ও ট্রাফিক কর্মীরার রক্তাক্ত মহিলাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান. চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম বনশ্রী পাল। মহিলা নিউটাউন একটি বেসরকারি সংস্থার কর্মরত। রোজকার মতো এদিন সেই কাজে যোগ দিতে যাচ্ছিলেন। অফিস জোয়ার পথেই এই দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ।
মধ্যবিত্ত মানুষের সুবিধা হবে এই নতুন জিএসটি স্ল্যাবে। স্বাস্থ্যবীমা বাড়বে অনেকটাই।
আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত, ০৪/০৯/২০২৫ : দেশের কর পরিকাঠামোয় নতুন মোড়। জিএসটি নিয়ে নয়া সিদ্ধান্ত কেন্দ্র সরকারের। নতুন ঘোষণা করা হয়েছে গতকাল সন্ধ্যায়।
জিএসটি নিয়ে নতুন ঘোষণায় ছাড় দেওয়া হয়েছে মধ্যবিত্ত মানুষের ব্যবহার্য সামগ্রীতে। সেখানে দেখা যাচ্ছে, বিলাস দ্রব্যের ওপর চাপানো হয়েছে জিএসটি। নতুন ইজিএসটি স্ল্যাবে ৫% ও ১৮% এর আধিক্যই বেশি থাকছে। নতুন জিএসটি বিন্যাস অনুযায়ী মোট ১৭৫টি পণ্যের দাম কমতে চলেছে। জীবনবীমা ও স্বাস্থ্য বীমা জিএসটিমুক্ত করা হয়েছে। তারই তামাকজাত পদার্থে জিএসটি বাড়ানো হয়েছে। বিলাসবহুল দ্রব্যেও জিএসটি বাড়ানো হয়েছে। আগামী ২২শে সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে নতুন জিএসটি স্ল্যাব।
দেখে নেওয়া যাক কোনো পণ্যে জিএসটি কমে গিয়েছে। জিএসটি কমেছে ঘি, মাখন, চিজ সহ দুগ্ধজাত পণ্যে, শ্যাম্পু, চুলের তেল, শেভিং ক্রিম , ৩৩টি জীবনদায়ী ওষুধ, গ্লোকোমিটার, থার্মোম্মিটার, মেডিকেল ডায়াপার, চশমা,অক্সিজেন, ট্র্যাক্টর, ট্র্যাক্টরের যন্ত্রাংশ, মোটরবাইক ও তার যন্ত্রাংশ , পাস্তা, ভুজিয়া, সস, জৈব কীটনাশক, টুথপেস্ট, টুথব্রাশ, পেন্সিল, কলম, জামাকাপড়, এসি , ডিশওয়াসার, ৩২ ইঞ্চির চেয়ে বড় সাইজের টিভি, চর্মজাত দ্রব্য, সার ও কৃষিক্ষেত্রে ব্যবহার যোগ্য সামগ্রী।
এবার তাহলে দেখে নেওয়া যাক, কোন কোন পণ্যের দাম বেড়ে গিয়েছে। দাম বেড়েছে তামাকজাত দ্রব্য, সিগারেট, মদ (বিড়ির দাম বাড়ছে না), দামি বাইক, বিলাসবহুল গাড়ি, ঠান্ডা পানীয়, ফ্রুট জুস্ ইত্যাদি। এই নতুন জিএসটির মু লক্ষ্য হল নিত্যপ্রয়োজনীয় ও ভোগ্য পণ্যের চাহিদা বাড়ানো। ভোগ্যপণ্যগুলিকে আমজনতার ক্রয়ক্ষমতার আওতায় নিয়ে আসা. মার্কিন প্রশাসন ভারতের ওপর যে ৫০% কর চাপিয়েছে, তাতে করে প্রায় ৪৯ বিলিয়ন বাজার ধাক্কাখেয়েছে ভারতের। এই নতুন জিএসটি কর কাঠামো সেই ধাক্কার অনেকটাই সামাল দিতে পারবে। দেশীয় বাজার কিছুটা হলেও চাঙ্গা হতে পারবে। জিএসটি কমায় এবার স্বস্তি পাবেন মধ্যবিত্ত মানুষ। পণ্য উৎপাদন এবং তা বাজারজাত হতে খুব বেশি সময় লাগবে না।
আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০১/০৯/২০২৫ : শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে পুলিশ দিবস উদযাপন করা হল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২০২০সাল থেকে প্রতি বছর ১লা সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস হিসেবে পালন করা হয়। রাজ্যের সর্বত্র সব থানাতেই পালিত হয় পুলিশ দিবস।
গত ৬বছর ধরে গোটা রাজ্য জুড়ে এই দিনটিকে উদযাপন করা হচ্ছে। সোমবার অর্থাৎ আজ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে পুলিশ কমিশনারেটের মাঠে পুলিশ দিবস পালন করা হয়।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি. সুধাকর,ডেপুটি পুলিশ কমিশনার হেডকোয়ার্টার তন্ময় সরকার,ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং ও কাজী সামসুদ্দিন আহমেদ,এছাড়াও উপস্থিত ছিলেন এ.সি.পি, এ.ডি.সি.পি এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ট্রাফিক ও থানার আইসি ওসিরা।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার সি. সুধাকরকে পুলিশ দিবস উপলক্ষে ব্যাজ পরানোর পাশাপাশি তাঁকে ব্যান্ড স্যালুটও জানানো হয়। এদিন রিজার্ভ ইন্সপেক্টর তেনজিং লামাও এই সুন্দর অনুষ্ঠানে যোগ দিয়ে কমিশনার সি. সুধাকরকে ব্যান্ড স্যালুট জানান। তবে পুলিশ দিবস শুধু অনুষ্ঠানের সীমাবদ্ধ ছিল না, বরং সমাজসেবামূলক উদ্যোগও নেওয়া প্রশাসনের তরফে।
এদিন,রাজ্য পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে এবং পুলিশ কমিশনার সি. সুধাকর ও ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং এর উপস্থিতিতে শিলিগুড়ির মাল্লাগুড়ি এলাকায় অবস্থিত চেতনা কলোনি এলাকায় প্রায় ১০০জন দুঃস্থ মানুষের হাতে কম্বল বিতরণ করা হয়।
আমাকে আসতে দেখে পালিয়ে গিয়েছে সেনা কর্মীরা : মমতা
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ,০১/০৯/২০২৫ : কলকাতার ধর্মতলায় তৃণমূলের ধর্নামঞ্চ ভেঙে দিলো সেনাবাহিনী। ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতার ধর্মতলায় গান্ধীমূর্তির পাশে ধর্নামঞ্চ বেঁধেছিল তৃণমূল কংগ্রেস। সেই ধর্নামঞ্চ থেকে প্রতি শুনিবার ও রবিবার রাজনৈতিক কর্মসূছী পালন করা হত। আজ দুই ক্যাপ্টেনের নেতৃত্বে সেনাবাহিনীর জওয়ানরা এসে তৃণমূলের সেই ধর্নামঞ্চের মণ্ডপ খুলে দেয়। সূত্র মারফত জানা গিয়েছে, অনুমতির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার ফলেই সেনাবাহিনী ঐ মণ্ডপ খুলে দিয়েছে। গতকালই সেখানে মন্ডপ রাখার শেষ দিন ছিল। আজ থেকে আর কোনো অনুমতি ছিল না। অথচ আজ সেই মন্ডপ খোলা হয় নি দেখে সেটি খুলে দিয়ে যায় সেনাবাহিনী।
মন্ডপ খুলে দেওয়ার কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গোটা ঘটনায় নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই ঘটনায় সেনাবাহিনীর কোনো দোষ নেই। এর পিছনে আছে বিজেপি। সেনাবাহিনীকে ব্যবহার করেছে বিজেপিই। তবে আমাকে আসতে দেখে সেনাবাহিনীর লোকজন পালিয়ে গিয়েছে।”